বুধবার, এপ্রিল ২৯, ২০২৬.
Home Blog

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘ ১৫ বছর যাবৎ অবৈধ সমিতির নামে সিন্ডিকেট তৈরি করে অন্যায় ও অবৈধভাবে একটি চক্র চাঁদাবাজি করেছে। এতে জমি ক্রেতা-বিক্রেতারা চরম হয়রানী ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

অভিযোগে বলা হয়, ৫ আগষ্টের পর সমিতি না থাকলেও নির্বাচনের পর হঠাৎ কয়েকজন দলিল লেখক স্বঘোষিতভাবে কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক সেজে অতীতের মতো সাধারণ মানুষকে জিম্মি ও হয়রানির মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে দলিল লেখক কল্যাণ ফান্ড নামে চাঁদাবাজীতে লিপ্তি হয়েছে।

দলিল লেখক আবু সাইদ মুক্তি জানান, সাধারণ দলিল লেখকদের মতামত না নিয়েই একতরফা ভাবে যুবদল নেতা ফারুক হোসেন ও আজিজুল লস্কর কমিটি গঠন করেছে। কমিটি গঠনের পর তারা দলিল লেখক ফান্ডের নামে সাধারণ দলিল লেখকদের হোয়াটসঅ্যাপে একটি তালিকা পাঠিয়ে সরকারি ফি বাদে শতক ও কবলা মূল্য প্রতি অতিরিক্ত টাকা আদায়ের কথা জানায়। তাদের নির্দেশনায় বলা হয়েছে সরকারি ফি বাদে হেবা, পাওয়ার ও বন্টন নামা শতক প্রতি ৩ হাজার ৫০০ থেকে ১০ হাজার ৫০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়াও সরকারি ফি বাদে কথিত দলিল লেখক কল্যাণ ফান্ডকে কবলা মূল্য সর্বনিম্ন ১ লাখ টাকা মূল্যের জমিতে ২ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ ১ কোটি টাকা মূল্যের জমিতে ৮৫ হাজার টাকা দিতে বলা হয়।

দলিল লেখকরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নাসির উদ্দিন নামে এক দলিল লেখক সমিতির নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সাধারণ ডাব বিক্রেতা থেকে নাসির ভিআইপি ও পরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এখন হঠাৎ যুবদলের দুই নেতা জোরপূর্বক নিজেদেরকে আহবায়ক ও সদস্য সচিব ঘোষণা করে সমিতির নামে চাঁদাবাজি করার পায়তারা করছে বলেও অভিযোগ করা হয়।

দলিল লেখক আরিফ জানান, তারা দীর্ঘদিন এক নাসিরের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। এখন আবার কিছু লোক নাসির সাজার চেষ্টা করছে। আমরা চাই না সমিতি হোক। সমিতি হলে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা আদায় করে সমিতিকে দিতে হবে।

দলিল লেখক ইখতিয়ার উদ্দিন বলেন, যারা দলিল করতে আসবে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেও চাই না, আর এই চাঁদাবাজি সমিতিকে দিতেও চাই না। আমরা এই লক্ষে ইউএনও বরাবর লিখিত দিয়েছি।

দলিল লেখক কল্যাণ ফান্ডের আহবায়ক ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যে তালিকার কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়। অন্য কেউ বানিয়ে আমাদের নাম দিয়ে লেখকদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না”।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, কয়েকজন সাধারণ দলিল লেখকরা এসে একটি লিখিত দিয়েছেন। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পান্টি বাজার – সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মো. লুৎফর রহমান (৬০) ওই এলাকার মৃত কেতাব উদ্দিন শেখের ছেলে ও পান্টি ভাগ্নে স্টোরের মালিক। এ ঘটনায় বুধবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, রাতে দোকান ও ব্যাংক বন্ধ করে প্রায় চার লাখ ৪১ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে কবরস্থান এলাকায় পৌছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে পথ অবরোধ করেন। এরপর মোটরসাইকেল থেকে দুইজন নেমে আমার হাতের ডানায় একটা বারি (আঘাত) মারে একজন। তাঁদের হাতে চাপাতির মত ধারালো অস্ত্র ছিল। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে ঝুলানো নাইলনের ব্যাগ নিয়ে তারা দ্রæত সান্দিয়ারার দিকে চলে যায়।

তার ভাষ্য, নিজ বাড়ি থেকে প্রায় ২৫ গজ দুরে এঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মাত্র দুই মিনিটেই নাইলনের ব্যাগসহ চার লাখ ৪১ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। প্রাণভয়ে তিনি প্রতিবাদ করেননি। তবে বিচারের আশায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের একজন স্বত্ত¡াধিকারী থানায় ছিনতাইয়ের এক লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তাঁরা ছাত্রলীগের কর্মী – সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশকয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপর বিভিন্নজনের ফেসবুকে একই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর মিছিল জড়িত থাকার সন্দেহে আজ বুধবার সকালে শেরকান্দি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেওয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যযক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে বুধবার তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায়।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী – সমর্থক বলে স্বীকার করেছে। এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমারখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে।

বাঁশের শিল্পকর্ম

0

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে বুধবার সকালে ছবিটি তোলা।

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় বর্ণাঢ্য র‌্যালি ও জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। শুরুতে বেলুন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর এবং কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এখানে লিগ্যাল এইডের রক্তদান কর্মসূচিসহ ছয়টি স্টলের উদ্বোধন করা হয়।

পরে আদালত প্রাঙ্গনে কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মোঃ তারিক হাসান।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন, স্পেশাল জজ আদালতের বিচারক তপন রায়, পারিবারিক আপীল আদালতের বিচারক সোহানী পুণ্য, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক এসএম শাতিল মাহমুদ, কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জিপি এ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, মামলায় সুবিচার প্রাপ্ত সুমি খাতুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিমা বিশ্বাস ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী অলক রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ২০০০ সালে আইন প্রণীত হলেও ২০২২ সালের সংশোধনী এর কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে লিগ্যাল এইড অফিসে সম্পাদিত চুক্তিগুলো আদালতের রায়ের সমতুল্য এবং সরাসরি কার্যকর, যা বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি থেকে মুক্তি দিচ্ছে।

সভায় সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকার বলেন, “আইনগত সহায়তা কেবল দান নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থাপিত পরিসংখ্যানে দেখা যায় জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত: মোট ১৫১৫টি প্রি-কেস আবেদনের মধ্যে ১৪২৭টি নিষ্পত্তি করা হয়েছে, যার সাফল্যের হার ৯৪.১৯%। এই সময়ের মধ্যে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগীদের ২ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ১০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া প্রায় ২,০০৯ জন ব্যক্তিকে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে সচেতনতামূলক বিশেষ নাটিকা ‘আইনের ছায়াতলে’। জেলা লিগ্যাল এইড অফিসার ও বিচারকবৃন্দের অভিনয়ে চিত্রিত এই নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সেবা পাওয়ার প্রক্রিয়া দেখানো হয়।

এছাড়া অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট হাশিনা মাহমুদা সিদ্দিকী এবং অ্যাডভোকেট মিজানুর রহমান রঞ্জু।

অনুষ্ঠানে প্যানেল আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা আইনি সহায়তার এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পীর শামীম হত্যা মামলায় স্কুল ছাত্র গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা ও হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?’

এর আগে, গত রবিবার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান ও পীর আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ে ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগের পর তাসনিয়া আফরিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত আটটার দিকে শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকায় অবস্থিত একতা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। তাসনিয়া আফরিন কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার চাপে অস্ত্রোপচারের সময় উপস্থিত দ্ইু চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চার-পাঁচ দিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে তাসনিয়ার বাঁ হাত ভেঙে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার বিকালে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া শহরের একতা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

হাতের অস্ত্রোপচারের জন্য সন্ধ্যা সাতটার দিকে তাসনিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল হাদী এবং অ্যানেসথেসিয়া প্রয়োগের জন্য তাহেরুল আল আমীন উপস্থিত ছিলেন।

পরিবারের অভিযোগ, অ্যানেসথেসিয়া প্রয়োগের কয়েক মিনিটের মধ্যেই তাসনিয়ার মৃত্যু হয়। এ খবর অপারেশন থিয়েটারের বাইরে থাকা স্বজনদের কাছে পৌঁছালে তারা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় স্থানীয় লোকজনও ভাঙচুরে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই অবরুদ্ধ দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

শিশুটির খালু আতিয়ার রহমান বলেন, অ্যানেসথেসিয়া প্রয়োগে চিকিৎসকদের অবহেলার কারণেই তাসনিয়ার মৃত্যু হয়েছে। এর কঠিন বিচার চান তিনি।

ঘটনার রাতে চিকিৎসক তাহেরুল আল আমীন সাংবাদিকদের বলেন, তাসনিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় সব ঠিক ছিল। জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পর সে মৃত্যুবরণ করে। হয়তো হার্ট অ্যাটাকের কারণে মেয়েটির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, এটাকে আমরা হাইপার সেনসিটিভ কেস বলে থাকি। যেটা সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট। অনেক সময় মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

নিহতের পরিবার সম্ভবত ময়নাতদন্ত করতে চাচ্ছেন না। তবে ময়নাতদন্ত রির্পোট পেলে বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।

একতা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম বলেন, শিশুটিকে অজ্ঞান (অচেতন করা) করানোর পরপরই তার মৃত্যু হয়। অ্যানেসথেসিস্ট বেশ কয়েক বছর ধরে সেখানে এসে কাজ করেন। অ্যানেসথেসিয়া কীভাবে প্রয়োগ হয়েছে বা কতটুকু প্রয়োগ হয়েছে, সেটা চিকিৎসকই ভালো বলতে পারবেন।

জানতে চাইলে কুষ্টিয়ার সিভিল সার্জন এস এম কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কোন গাফলতির প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমন অভিযোগে এর আগেও তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা দেওয়া হয়নি। রাতেই দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। লাশের কাছে পরিবারের সদস্যরা না থাকায় এখনও সুরতহাল রির্পোট করা সম্ভব হয়নি।

কবে দুধ খেয়েছেন মনে নেই গড়াই মন্ডলের, আছে কিস্তির চাপ

0

স্টাফ রিপোর্টার

“ ভালো নেই বাপ, সেদিন ল-পেসার ( ব্লাড প্রেসার কমে) হয়ে রাস্তায় পরে ছিলাম। একটু দুধ ডিম খাওয়ার উপয়নেই, কিস্তি ওয়ালেদের চাপ আছে।” নদীতে বড়শি দিয়ে সারাদিন ৪শ টাকার মাছ ধরে ছিলেন। কিস্তির ৩শ টাকা রেখে একশ টাকা দিয়ে আলু পটল লবন সাথে নাতিপুতির জন্য ১টা কলা কিনে বাড়ি ফিরছেন বৃদ্ধ গড়াই মন্ডল (৭৫)। এই বয়সে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করেন তার পরেও কতদিন আগে দুধ খেয়েছেন তার মনে নেই।

কুষ্টিয়ার খোকসার হিলালপুর আদিবাসি পল্লীর বাসিন্দার গড়াই মন্ডল ও শান্তি মন্ডল দম্পতি। পেশায় মৎস্য জীবী। ক্ষুদ্র নৃগোষ্ঠি ভুক্ত গড়াই মন্ডল সারদিন নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেন। স্ত্রী শান্তি মন্ডল একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাসায়নিকের খালি টিন ধোয়ার কাজ করেন। দুই জনের আয় দিয়ে কোন রকম খেয়ে পড়ে চলে যাচ্ছিলো। কিন্তু বড় ছেলের থাকার ঘর তৈরীর জন্য ২০ হাজার টাকার কিস্তি তুলে ১২ খানা টিনের ছাপড়া ঘর বানিয়ে বিপদে আছে। প্রতি সপ্তাহে ৫৫০ টাকার কিস্তি পরিশোধ করতে হয়। অন্যদিকে বাজারে নিত্যপন্যের উদ্ধগতি ফলে সংসার চালিয়ে কিস্তি পরিশোদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। একটু দুধ তো দূরের কথা পেট ভরে দুই বেলা খাবার জোঠানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

হিলালপুর আদিবাসী পল্লীতে ‘বিন্দি সম্প্রদায়ের’ প্রায় ৫০টি পরিবার বসবাস করে। বংশ পরম্পরায় তাদের মূল পেশা নদী খাল বিলসহ মুক্ত জলাশয়ে মাছ ধরা। কেউ কেউ কৃষি শ্রমিক হিসাবেও কাজ করেন। মুক্ত জলাশয় কমে যাওয়া তারা মূল পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এই পল্লীর প্রায় ২০ জন বৃদ্ধ নারী ভিক্ষাবৃত্তি পেশা বেছে নিয়েছে। গড়াই মন্ডলের মত যারা পৈত্রিক পেশা ধরে আছেন তারা অনাহারে অর্ধাহারে মনবেতর জীবন কাটাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ডাক বাংলা রোডের মাথায় দাঁড়িয় গড়াই মন্ডল তার নিজের ও প্রতিবেশীদের সমস্য তুলে ধরে বলেন, স্বামী স্ত্রী দু’জনেই কাজ করেন। প্রতিদিন যা আয় করেন তা দিয়ে দুই বেলা দুই মুঠো ভাতই হচ্ছে না। মাসে এক পোয়া দুধও কিনতে পারেন না। সুস্থ থাকার জন্য ভালো-মন্দো খাবেন কি দিয়ে।

তিনি আরও বলেন, সারা দিনে নদী সাতরে ৪ শ টাকার মাছ ধরে ছিলেন। ৯ জনের সংসারের জন্য এক কেজি আলু, পটল লবন আর নাতিপুতির জন্য ৫টাকা দামের একটা কলা কিনেছেন। দিনের আয়ের অবশিষ্ট ৩শ টাকা কিস্তির জন্য নিয়ে যাচ্ছে।

আদিবাসিদের নেতা অভিমান্য মন্ডল বলেন, হিলালপুর আদিবাসি পল্লীর সবাই মাছ ধরার উপর নির্ভরশীল। কিন্তু জলাশয় কমে যাওয়ায় প্রত্যেকের আয় কমে গেছে। অন্যদিকে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে তাদের সবাই মানবেতর জীবন কাটাচ্ছেন।

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ছেলে ও মেয়েদের একাদশের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের একাদশে ১-০ গোলে আমবাড়িয়া ও মেয়েদের একাদশে ২-০ গোলের ব্যবধানে জাগলবা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ চাম্পিয়ন হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গোল্ডকাপ টুনামেন্টের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ফাইনাল খেলায় জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়ন্তী হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত ৩০ মিনিটের খেলায় ২-০ গোলের ব্যবধানে জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল চাম্পিয়ন হয়।

একই মাঠে দ্বিতীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় আমবাড়িয়া ও বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের একাদশের মধ্যে। খেলা শুরুর পরপরই প্রতিপক্ষের জালে বল পৌচ্ছেদেয় আমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের খেলোয়াড়েরা। এই গোলের সুবাদে দলটি চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাফিজ আহম্মেদ রাজু, উপজেলা জামায়াতে ইসলামির আমির নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।

উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের একাদশ ও জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একাদশ জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাট টুর্নামেন্টে অংশ গ্রহন কারার সুযোগ পেলো।

দৌলতপুরে পীর হত্যাকান্ড ও ভাঙচুরের মামলায় দুইজন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার প্রায় ১৫ দিন পর দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনার প্রায় দু’সপ্তাহ পর এই প্রথম কোন আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান দুই আসামী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীম ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং একপর্যায়ে দরবার প্রধান পীর শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...