সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 271

জামায়াতে ইসলামীতে যোগদান বন্ধ থাকবে

0

Iদ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান বন্ধ থাকবে। যারা যোগদান করেছেন তাদের কার্যকারিতাও স্থগিত থাকবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী একটি ইসলামি রাজনৈতিক সংগঠন। যে কোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন।’

আরও পড়ুন – পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি প্রত্যাহার করেছে

এতে আরও বলা হয়, ‘বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইতে পারে। তবে এদের যোগদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।’

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি প্রত্যাহার করেছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্র্বতীকালীন সরকারের আহ্বানে তারা কর্মসূচি প্রত্যাহারা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া চলমান।

আরও পড়ুন – ছাত্র হত্যা মামলার আসামি অনিক মহেশপুর সীমান্তে আটক

দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নবগঠিত অন্তর্র্বতীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো।

বাপবি বোর্ডের নব যোগদানকৃত চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হবে মর্মে প্রতিশ্রæতি প্রদান করেছেন।

এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে একমত হয়েছেন।

ছাত্র হত্যা মামলার আসামি অনিক মহেশপুর সীমান্তে আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতে পালানের সময় ছাত্র হত্যা মামলার আসামি তারেক আহাম্মেদ অনিক (৩৪) ওরফে কিলার অনিককে মহেশপুর সীমান্ত থেকে আটক করেছে ৫৮ বিজিবি। অনিক ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। তার বাড়ি বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার ভাওয়ালীপাড়ায়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

মঙ্গলবার বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল অনিক। গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।

আরও পড়ুন – আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে !

মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী অনিক। সে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

বিজিবির জিজ্ঞাসাবাদে অনিক ছাত্র হত্যাসহ একাধিক মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারেক আহম্মেদ অনিক ঢাকা বাড্ডা এলাকায় কিলার অনিক নামে সমধিক পরিচিত বলে জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।

আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে !

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের র্শীষ থেকে তৃণমূল নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব।

নেতাকর্মীদের নিষ্কিয়তা কাটাতে ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।

আরও পগড়ুন – পৌর এলাকার বৃষ্টির পানি নিস্কাসনে শ্যালো মেশিন

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +১(৯১৭)৫৬৯৯৩২৭ এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নম্বর ছিল বাংলাদেশি, ০১৩১২১১১৯৭১।

ধারণা করা হচ্ছে, দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন। অথবা এমনও হতে পারে, দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি।

পৌর এলাকার বৃষ্টির পানি নিস্কাসনে শ্যালো মেশিন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌরসভা এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাসনে শ্যালো মেশিন ব্যবহার করা হয়েছে।

সোমবার থেকে পৌরসভার সেরকান্দি ওহাবমোড় সংলগ্ন এলাকায় শ্যালো মেশিন বসিয়ে পানি সেচে ড্রেনে দেওয়া শুরু করা হয়। পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম পানি সেচে ড্রেনে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিন ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে অনেকেই বলেন, এই মুহুর্তে মেশিন দিয়ে পানি নিস্কাসনের উদ্যোগ হাস্যকর। এলাকাবাসীর ভাষ্য, গত একযুগে রেল সেতু সহ ৫/৬ টি সেতু ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে পানি নিস্কাষন ব্যবস্থা। সে কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। অব্যাহত বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করেছেন অনেকে।

আরও পড়ুন – ঝিনাইদহে প্রভাষক হত্যার ঘটনায় ১১ বছর পর মামলা

কুমারখালী পৌরসভার ১, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন এলাকায় জন সাধারণের চলাচলের পাকা সড়কের উপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। এই মুহুর্তে বিকল্প উপায়ে দ্রæত পানি নিস্কাসনের ব্যবস্থা করা দরকার। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে সোমবার দুপুরে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম জানান, ড্রেনদিয়ে পানি নিস্কাসন সম্ভব হচ্ছে না। তাই মেশিনের সাহায্যে পানি নিস্কাসন করা হচ্ছে। ইতোমধ্যেই সেরকান্দি এলাকায় দুইটি সেশিন দিয়ে পানি ড্রেনে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে একটি শ্যালো মেশিন চলতে দেখা গেছে।

সেরকান্দি এলাকায় পাকা সড়কের উপরে পানি, বসত বাড়িতে পানি। বাড়ি থেকে বাহিরে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। মাটির চুলায় রান্না বন্ধ হয়ে গেছে আরো আগেই। সরকারি কলেজে প্রবেশের সড়ক পানিতে নিমজ্জিত। দুর্ভোগের শেষ নেই বাটিকামারা এলাকাতেও।

একই অবস্থা দুর্গাপুর এলাকায় ফুলকুড়ি শিশু বিদ্যালয়, আদর্শ মহিলা ডিগ্রী কলেজে, উপজেলা পরিষদ মাঠ পানিতে নিমজ্জিত। উপজেলা সড়ক পানিতে নিমজ্জিত। উপজেলা পরিষদ চত্বরে আরো আগে থেকেই পানি জমে রয়েছে। এ ছাড়াও দুর্গাপুর এলাকায় অনেক বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি নিস্কাসনের অভাবে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ি সংলগ্ন আদিবাসি পাড়া পানিতে ডুবে গেছে।

উপজেলা পরিষদের পুর্বের সীমানা সংলগ্ন পাড়ার বাসিন্দারা পানিতে আটকে রয়েছেন। তারা জানান, পাকা সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে প্রায় দুই সপ্তাহ ধরে। এ পর্যন্ত পৌরসভার কেউ পরিদর্শনেও আসেনি।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর মেয়র কাউন্সিলর সহ অনেকের বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সেই থেকে কুমারখালী পৌরসভার মেয়র কাউন্সিলর সহ সকলেই অজ্ঞাত স্থানে আতœগোপন করেন। এর পরই বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার দেশের সকল পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগের আদেশ দেন।

ঝিনাইদহে প্রভাষক হত্যার ঘটনায় ১১ বছর পর মামলা

0
নিহত প্রভাসক ও জামায়াত নেতা ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রভাষক ও জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা ঘটনায় ১১ বছর পর মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নিহত’র শ^শুর কৃষি ব্যাকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমপি আনার গুম মামলার আসামী সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদসহ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের ৭০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত দেড় থেকে দু’শ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রææয়ারি ইসলাম বিদ্বেষী বøগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে ওলামা মাশায়েখদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নতুন হাটখোলা সড়কে পৌছালে পুলিশের সহায়তায় আ’লীগের নেতাকর্মীরা মিছিলে থাকা ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামায়াত কর্মী আব্দুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশের ময়নাতদন্ত, জানাজা এমনকি শহরে লাশ দাফন করতে দেয়নি আসামিরা।

আরও পড়ুন – সচিবালয়ে সংঘর্ষ: আসামি ১০ হাজার আনসার

মামলার বাদী আবু বকর সিদ্দিক জানান, নিহত আব্দুস সালামের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লা আল নাবিক পিতাকে হারিয়ে অথৈ সাগরে পরেছে। তখনকার সেই দুঃসহ স্মৃতি এখনো তার দুই সন্তান বয়ে বেড়াচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সচিবালয়ে সংঘর্ষ: আসামি ১০ হাজার আনসার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তিন থানায় চারটি মামলা সাধারণ আনসারদের আসামী করা হয়েছে। এসব মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আর এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৬৯ আনসার সদস্যকে।

রবিবার রাতে ওই সংঘর্ষের পর থেকে আনসার সদস্যদের বিরুদ্ধে শাহবাগ, রমনা, পল্টন ও পরে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, রবিবার সচিবালয়ে আনসারদের অবরোধ ও সংঘাতের ঘটনায় শাহবাগ, পল্টন ও রমনা থানায় তিনটি মামলা হয়। এর বাইরে বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার সড়ক অবরোধ করে আন্দোলনের ঘটনায় একটি মামলা হয়েছে বিমানবন্দর থানায়।

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়।

আরও পড়ুন – গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

শাহবাগ থানার ওসি মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামা আসামি ২০৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন।

পল্টন থানা সূত্রে জানা যায়, একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জনে নাম উল্লেখ করে আরও ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় ৯৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ মামলায় রমনা থানায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৮৫ জন আনসার সদস্য।

গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

0

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় দেওয়া আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৬ আগস্ট) সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আমাদের সংবাদদাতা পাঠানো খবর অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে সেখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনায় এখন পর্যন্তু প্রায় ১৭৩ জন নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। তবে নিখোঁজের বিষয়টি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন)।

আরও পড়ুন – জাসদ সভাপতি ইনু ডিবি কার্যালয়ে

তবে সোমবার বিকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে কোনো নিহত বা নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করা হয়নি।

‘স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ফোন নম্বর ফায়ার সার্ভিসকে দিয়ে কোনো ভিকটিম পাওয়া গেলে তাদের জানানোর অনুরোধ করেছেন কেবল,’ এক বার্তায় জানায় মিডিয়া সেল।

অভিযোগ রয়েছে, রবিবার রাত ৯টার দিকে কারখানাটিতে আগুন দেওয়ার আগে লুটপাট চালায় দুর্বৃত্তরা। একই দাবি করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, রবিবার বিকাল থেকে কয়েকশ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

‘লুটপাট চলাকালে থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে ফোন করা হয়, কিন্তু কোনো সাহায্য পাওয়া যায়নি,’ বলেন এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।’

সোমবার সকালে লে. কর্নেল রেজাউল করিম ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে জানান, ‘১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

তবে প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তুু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও অভিযোগ উঠেছে। কারখানার কর্মকর্তাদের দাবি, হামলার খবর দেয়ার পর পুলিশ কিংবা থানা থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি।

সাইফুল ইসলাম জানান, পুলিশ না এলেও পরে সেনাবাহিনীর একটি টিম কারখানার গেটে আসে। ‘তবে তারা ১০ মিনিটের বেশি অবস্থান করেননি। আগুন দেয়ার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আসে।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, গাজী গ্রæপের মালিক গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। গতকাল ভোরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় গাজী গ্রæপের রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জাসদ সভাপতি ইনু ডিবি কার্যালয়ে

0

দ্রোহ নলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ আগস্ট) বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তারা সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীর উত্তরা থেকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় নিহত ব্যবসায়ী আব্দুল ওাদুদকে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

হাসানুল হক ইনুর রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

আরও পড়ুন – ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত, দশ জেলায় বন্যার আশঙ্কা

হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলী জোটের অন্যতম নেতা। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

ইনু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। এরই মধ্যে তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন।

ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত, দশ জেলায় বন্যার আশঙ্কা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের বিহার ও ঝাড়খন্ডে বন্যার প্রভাবে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) বাঁধের ১০৯টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়। ফলে ১০টি জেলা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপরের পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি।

বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ ও আশেপাশের ১০ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের একজন পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...