সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 279

ঝিনাইদহে পুলিশ সদস্যদের বরণ করে নিলো শিক্ষার্থীরা

0

ঝিনাইদহ প্রতিনিধি

হাসিনা সরকারের পতনের পর টানা সাত দিন কর্মবিরতি শেষে ঝিনাইদহে দাপ্তরিক কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যদের ডিউটি করতে দেখা যায়। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। কাজে ফেরা পুলিশ সদস্যদের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাগত জানান।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছেন শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা। এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে মেহেদি হাসান রাজু, আবরার জাহিন রনি, তানজিম বিন আলীম, মাসুদ রানা পারভেজ ও সাব্বির হোসাইনসহ ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন – ১৫ আগস্ট পালনের অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আলী ইমাম মজুমদার বিএনপির সময়ে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিগত সেনাসমর্থিত ড. ফখরউদ্দিনের তত্ত¡াবধায়ক সরকারের কেবিনেট সচিব ছিলেন। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য।

১৫ আগস্ট পালনের অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আরও পড়ুন – স্থগিত এইচএসসির সব পরীক্ষার সময়সূচি শিগগির

তিনি জানান, ‘এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে।’

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।

স্থগিত এইচএসসির সব পরীক্ষার সময়সূচি শিগগির

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী সংস্কার আন্দোলনে সহিংসতা এবং ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রয়েছে। অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটো পাস দেওয়া হবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও।

ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি ও তাতে থাকা তথ্য সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই অনুষ্ঠিত হবে। তাছাড়া শিগগির এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

সোমবার (১২ আগস্ট) কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে কম নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়।

এতে আরও বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি শিগগির স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

গত ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী, এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি। বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এরমধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি। ৮টি বিষয় ঐচ্ছিক (অপশনাল)।

আরও পড়ুন – আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই

সর্বশেষ সব পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানায় বোর্ডগুলো।

বর্তমানে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে কাজ করছে স্ব স্ব বোর্ড।

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার (১২ আগস্ট) মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এখন এই হত্যা মামলা পিবিআই তদন্ত করবে।

আরও পড়ুন – সারাদেশে ৬২৮ থানার কার্যক্রম চালু হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই আবু সাঈদ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট মেট্রোপলিটন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার বাদী হয়েছেন তাজহাট মেট্রোপলিটন থানার উপ-পরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।

সারাদেশে ৬২৮ থানার কার্যক্রম চালু হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে এরইমধ্যে শুরু হয়েছে বিভিন্ন থানার কার্যক্রম। এখন পর্যন্ত ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। আরও ১১ টি থানার কার্যক্রম শুরু করা যায়নি। তবে দুই-এক দিনের মধ্যে এসব থানার কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুন – ফাঁড়িতে শুরু হলো কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮ এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫২০ থানার কার্যক্রম শুরু হয়েছে।

এআইজি আরও জানান, নন-অপারেশনাল ১১ থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দু-তিনদিনের মধ্যে এই ১১ থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ফাঁড়িতে শুরু হলো কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম

0

কুষ্টিয়া প্রতিনিধি

অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় দিন পর শহরের সদর পুলিশ ফাঁড়িতে পুনরায় কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় পুলিশ সদস্যদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক দল ও সাধারন মানুষ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর পুলিশের সাথে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দফা দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগ করে। লুটে নিয়ে যায় অস্ত্র গোলা-বারুদসহ মালামাল। পুলিশের সাথে সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত শতাধিক মানুষ।

এ ঘটনার পর বন্ধ হয়ে যায় কুষ্টিয়া মডেল থানার সমস্ত কার্যক্রম। ৬ দিন বন্ধের পর সোমবার বেলা ১১ টায় সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় শহরস্থ বড়বাজার এলাকায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ীভাবে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু ও কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হকসহ জেলা পুলিশের অন্যান্য সদস্য।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আন্দোলনে নিহতদের পরিবারকে পাশে বিএনপি নেতা

উদ্বোধনের সময় পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও শিক্ষার্থীরা পুলিশকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিচ্ছে। এতে করে পুলিশ আগের থেকে বেশি মনোবল নিয়ে কাজ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে কাজ করছেন শীর্ষ কর্মকর্তারা। এছাড়া ভয় আতঙ্ক ছেড়ে নির্ভয়ে কাজ করতে পারেন সে জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে সহযোগিতা করছে।

এদিকে পুলিশ ছাড়াই কুষ্টিয়া সড়কে যানজট নিরসন ও শৃংখলা ফেরানোর কাজ করছিলেন বিএনসিসি ও স্কাউটের সদস্যরা। তবে সোমবার থেকে আবার কাজে ফিরেছেন ট্রাফিক সদস্যরা। তবে পুলিশ যতদিন চাইবে বিএনসিসি তাদের সহযোগিতায় কাজ করবে বলে জানান টিমের সদস্যরা।

কুষ্টিয়ায় আন্দোলনে নিহতদের পরিবারকে পাশে বিএনপি নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন বিএনপির নেতা।

রবিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনে নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে নিহতদের পরিবারকে তিনি সহায়তা প্রদান করছেন। পরে আরো সাহায্য সহযোগিতা করা হবে। এ সময় তিনি বলেন, এসব পরিবারের শিক্ষার্থী সন্তানদের পড়ালেখার খরচ বহনসহ পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নিলেন

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মুহূর্তে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হন। ওইসব পরিবারের ক্ষত এখনো দগদগে। থামেনি কান্নার রোল। অনেকের সন্তান এখনো বাবার অপেক্ষায়। এরই মধ্যে রবিবার দুপুরে অর্থসহায়তা নিয়ে হরিপুর গ্রামের তিন নিহতের পরিবারের মাঝে উপস্থিত হন প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নিহত আশরাফুল ইসলামের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী যাওয়ার সময় বলেছিলেন শহীদ হতে যাচ্ছি। আল্লাহ তার মুখের কথা কবুল করেছেন। সে সবসময় চাইতো তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক। এখন আমাকে সেই স্বপ্নপূরণ করতে হবে।

প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নিলেন

0
ছেবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিয়েছেন। রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন – আন্তঃনগর ট্রেন চলবে ১৫ আগস্ট, সোমবার টিকিট বিক্রি শুরু

গতকাল শনিবার রাতে সৈয়দ রেফাত আহমেদকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

আন্তঃনগর ট্রেন চলবে ১৫ আগস্ট, সোমবার টিকিট বিক্রি শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করেবে ১৫ আগস্ট। তবে কাল সোমবার বিকাল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

রবিবার (১১ আগস্ট) বিকালে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন – খোকসায় আইন-শৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত

এতে আরও বলা হয়, আগামীকাল (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। তবে সরকারের কারফিউ জারির পরদিন ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...