সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 280

খোকসায় আইন-শৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত

0

টাফ রিপোর্টার

কুষ্টিার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষযক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবীদের সমন্বয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা। অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন মোঃ সাকলাইন।

আরও পড়ুন –কুমারখালীতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সভায় উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহন করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, উপজেলা সহকারী কমিশনের (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী মুন্সি লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা সরকারি কলেজের প্রভাষক রাহাত হাসান, শোমসপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুজ্জামান কাজল, এবি পার্টির জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, জামাত ইসলামের নায়েবে আমির হাফেজ মোর্শেদ, জামাত ইসলামের উপজেলা আমির নুরুল ইসলাম, এবি পার্টি উপজেলা আহবায়ক মুক্তার হোসেন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লূ, বৈষম্যবদী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুজ্জামান সাচ্চু, সমন্বক আরিফুল ইসলাম, সমন্বয়ক আবরার তামিম প্রমুখ ।

কুমারখালীতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ আইন শঙ্খলা বিষয়সক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্তু উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুষ্টিয়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন মো. সাকলাইন বলেন, চলমান পরিস্থিতিতে পুলিশ মাঠে না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা অপরাধ করার পায়তারা করছে। শুধু সেনাবাহিনীর একার পক্ষে পরিবেশ স্বাভাবিক করা সম্ভব নয়। পুলিশ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না।

দেশের স্বার্থে পুলিশ বাহিনীকে দ্রæত মাঠে নামার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ যেন নির্বিঘেœ কাজ চালিয়ে ে যেতে পারে সেজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন তিনি।

আরও পড়ুন – প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. লুৎপর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মো. আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোটেক জয়দেব বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান আলী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, দ্রæত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদের সঙ্গে লিয়াজু কমিটি করা হবে। সভা শেষে বিশেষ দোয়া মাহফল অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন

0
ফাইর ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের দুই বিচারপতি পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুরে নতুন অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য আংশিক নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা ফেসবুক লাইভে এসে বলেন, আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো এবং আমরা আশা করবো, খুব দ্রæত এ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা কেবল প্রধান বিচারপতির পদত্যাগপত্র পেয়েছি।

শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন – শেখ হাসিনা ভারতেই থাকছেন

এই ফুলকোর্ট সভা ডাকাকে ‘জুডিশিয়ারি ক্যু’ সন্দেহ করে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সকাল ১১টার দিকে হাইকোর্ট চত্বরে তিনি বলেন, পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করবো।

তবে পদত্যাগের খবর জানিয়ে নতুন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই শান্ত থাকবেন। দেশের সম্পদ নষ্ট করবেন না।

এর আগে প্রধান বিচারপতি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি সন্ধ্যার মধ্যে নিয়ম অনুসারে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। অন্যান্য বিচারপতিরা কী করবেন, প্রশ্ন করলে তাদের বিষয়ে কিছু জানাতে পারেননি প্রধান বিচারপতি।

শেখ হাসিনা ভারতেই থাকছেন

0
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকছেন। শুক্রবার (৯ আগস্ট) ভারতের সরকারি একটি সূত্র সংবাদমাধ্যম নিউজ-১৮ কে এই তথ্য জানিয়েছে। তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন।

সূত্র জানিয়েছেন, শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন। তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই। ফলে আইনগতভাবে আমার কাউকে আশয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না।

ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায় তার যুক্তরাজ্যে যাওয়া অস্পষ্ট। সব জল্পনার পর এবার জানা গেলো তিনি ভারতেই থাকবেন।

দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা বাড়তি কাপড়-চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও।

জানা গেছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও অন্য ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

এদিকে ডক্টর মুহাম্মাদ ইউনূসকে প্রধান উপদেষ্টাক করে বাংলাদেশে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

থানায় ওসিকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া মডেল থানার ওসি কে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহবানে
শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১১ টার দিকে ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া থানা ও তার বাসভবনের পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থা পরিদর্শন করতে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ের আন্দোলনের সময় দুর্বৃত্তরা কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকান্ডে থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবন ধ্বংসস্তুপে পরিণত হয়। এরপর গত বুধবার (৭ আগস্ট) দিনব্যাপী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুলিশকে পুনরায় থানায় এসে আইন-শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম পরিচালনার আহবান জানায়। সেই আহবানে সাড়া দিয়ে ওসি থানা পরিদর্শনে আসেন।

এসময় উপস্থিত থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, পুলিশ আমাদের পরম বন্ধু। এই ধ্বংসযজ্ঞ তৃতীয় পক্ষের কাজ হতে পারে৷ আবার ১৫ বছরের যে আক্রোশ, তার ক্ষোভের জায়গা থেকেও হতে পারে৷

তিনি বলেন, এমন ধ্বংসযজ্ঞ চালালে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত থাকবে। এই জন্য কিন্তু আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন করিনি। গত ১৫ বছরে সাধারণ মানুষ আওয়ামী লীগের কাছে জিম্মিদষায় ছিলো। এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু বাক স্বাধীনতা পেয়েছে। এরপর আর অন্য কোন দল এই জিম্মিদষা করতে পারবেনা। গত ৫ তারিখে আন্দোলন চলাকালীন সময়ে তৃতীয় কোন পক্ষ থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবন ভাঙচুর করেছে এবং পুড়িয়ে দিয়েছে। যার ফলে অস্ত্র, গোলাবারুদ,আসবাবপত্র সহ সরকারি নথিপত্র পুড়ে গেছে। এগুলো আমাদের টাকার ভ্যাট ট্যাক্স দিয়েই কেনা হয়৷

আরও পড়ুন – উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন

এ সমন্বয়ক আরও বলেন, সেনাবাহিনীর পাশাপাশি যদি পুলিশও মাঠে থাকতো তাহলে জনগণের জান মালের নিরাপত্তা থাকতো। এসময়টাতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মাঠে থাকাটা খুবই জরুরী। তাই আমরা পুলিশদের পুনরায় থানায় ফিরে আসার আহ্বান জানিয়েছি। নতুন করে বরণ করে নিয়েছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনাকাক্সিক্ষতভাবে কুষ্টিয়া মডেল থানা, সার্কেল অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত এরপর থেকেই পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। বর্তমানে সমস্ত জায়গায় এই সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কগণ আমাদের পুনরায় থানা পরিচালনা করে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানিয়েছে। এই মুহুর্তে আমাদের নিরাপত্তা নিশ্চিতসহ দাবি আদায়ের আন্দোলন চলছে। সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে আমরা আবারো থানায় ফিরে আসবো।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সুজন মাহমুদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ তুহিন হোসেন, রাইসুল আহমেদ, সাঈদ আহম্মেদ শ্রেষ্ঠ, রাফিউল ইসলাম রোজ, আব্দুল কাদের মুন্না, মোস্তাফিজুর রহমান, ফরিদ হোসেন, আবু সাঈদ, সাজেদুর রহমান বিপুল, আলমাজ হোসেন মামুন, চাঁদ পরামানিক, আক্তারুজ্জামান চন্টুসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বতী সরকারের অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করে করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ সদস্যের।

কে কোন মন্ত্রণালয় পেলেন

১. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩. সশস্ত্র বাহিনী বিভাগ, ৪. শিক্ষা মন্ত্রণালয়, ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ৬. খাদ্য মন্ত্রণালয়, ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ৮. ভূমি মন্ত্রণালয়, ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ১০. কৃষি মন্ত্রণালয়, ১১. বিজ্ঞান ও প্রযুুক্তি মন্ত্রণালয়, ১২. রেলপথ মন্ত্রণালয়, ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়, ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়, ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ২১. বাণিজ্য মন্ত্রণালয়, ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন – অন্তর্র্বতী সরকারের প্রধান ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন

অন্য উপদেষ্টারা

২. ড. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।

৩. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৪. আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।

৫. এ এফ হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

৬. মো. তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়।

৭. সৈয়দা রিজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

৮. শারমিন এস মুরশিদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়।

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১০. আ ফ ম খালিদ হোসেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

১১. ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

১২. নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১৩. মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

১৪. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

তবে ঢাকার বাইরে থাকায় ফারুক আযম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন ড. ইউনূস।

অন্তর্র্বতী সরকারের প্রধান ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৩ জন শপথ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যান্য ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন যথাক্রমে ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. ফরিদা আখতার ১১. আ.ফ.ম খালিদ হাসান ১২. নুরজাহান বেগম ১৩. শারমিন মুরশিদ।

আরও পড়ুন – ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকারে যারা

অন্য তিন সদস্য বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদিপ চাকমা ঢাকায় না থাকায় তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

১৭ সদস্যের অন্তর্র্বতী সরকারে যারা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শন্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন – অন্তর্র্বতী সরকারের শপথ বৃহস্পতিবার রাতে : সেনাপ্রধান

অন্য ১৬ উপদেষ্টা হলেন – ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিলেন আইজিপি

0
পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএনস, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন ও বিশেষায়িত সব পুলিশ ইউনিটের অফিসার এবং ফোর্সকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা নিজ এলাকার জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আইজিপি।

এ সময় ময়নুল ইসলাম বলেন, বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি।

আরও পড়ুন – অন্তর্র্বতী সরকারের শপথ বৃহস্পতিবার রাতে : সেনাপ্রধান

আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন আইজিপি। তবে তিনি বলেন, দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মূহূর্তে পুলিশ সবসময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলেও বৈষম্যবিরোধী আন্দোলনে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি।

কিছু উচ্চাভিলাসী কর্মকর্তার কারণেই এমনটা হয়েছে দাবি করেন। তিনি আরও বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে, কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করা, মানবাধিকার লঙ্ঘন ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন।

এখন থেকে আইনি উপায়ে সব দায়িত্ব পালনে পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে বাহিনী প্রধান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছি।

অন্তর্র্বতী সরকারের শপথ বৃহস্পতিবার রাতে : সেনাপ্রধান

0
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টায়। এদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে।

বুধবার (৭ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ড. ইউনূসকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কারাগারের গেট ভেঙে কারাবন্দি পালিয়েছে

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে। বুধবার (৭ আগস্ট) দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...