সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 284

কুষ্টিয়ায় আন্দোলনকারী সন্দেহে আটক ১৬

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। দুপুরের পর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। সঙ্গে ম্যাজিস্ট্রেটও ছিলেন। শহরের মোড়ে মোড়ে চালানো হয় তল্লাাশি। এসময় আন্দোলনকারী সন্দেহে ১৬ জনকে আটক করা হয়।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের মোড়ে মোড়ে তল্লাশি চালিয়ে ১৬ জনকে আটক করে থানায় নেয় পুলিশ। আটক ১৬ জনের অধিকাংশই ছাত্র বলে জানা গেছে। রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও।

বিকাল ৩টার দিকে আদালত চত্বরে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। এ নিয়ে সকাল থেকেই সামাজিক মাধ্যমে কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পোস্ট দেখা যায়। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ২টার পর শহরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন – রবিবার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু, ১২ সিটি ও নরসিংদী পৌর ছাড়া

দুপুর আড়াইটার পর কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের মূল ফটক বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। মোল্লা তেঘরিয়া মোড়, চৌড়হাস, মজমপুর রেলগেট, সাদ্দাম বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে র‌্যাব, বিজিবি ও পুলিশের একাধিক গাড়ির টহল দেখা যায়। তাদের সঙ্গে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটও ছিলেন। বিকাল ৪টার দিকে চৌড়হাস মোড় এলাকায় রাস্তায় ব্যারিকেড তল্লাশি জোরদার করে পুলিশ। সেখানে সন্দেহ হলে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।

বিকাল ৫টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী জানান, বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কোন ছাত্রকে আটক করা হবে না।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রবিবার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু, ১২ সিটি ও নরসিংদী পৌর ছাড়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিটি করপোরেশন এলাকা এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া রবিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।

আরও পড়ুন – নতুন কর্মসূচি ‘রিমেমবারিং আওয়ার হিরোস’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন কর্মসূচি ‘রিমেমবারিং আওয়ার হিরোস’

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ নামের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে তারা।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। সরকার ও তার মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথবাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শহিদ হয়েছে শিশুসহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির ও নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র।

‘এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। খুলনায়, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে, মহানগর ও শহরে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা এসকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ (Remembering Our Heroes) কর্মসূচি ঘোষণা করছে।

আরও পড়ুন – সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে দলীয় কার্যালয় ছাড়লেন কাদের

কর্মসূচিতে পালণে করণীয়: ১. নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; ২. শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; ৩. চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি; ৪. ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (মৌন মিছিল/মশাল মিছিল/পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

শহিদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে: #JulyMassacre #RememberingOurHeroes.

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে দলীয় কার্যালয় ছাড়লেন কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় সভা ডেকে সেখানে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময়সভা হয়নি।

সকাল সাড়ে ১০টায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন। তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ডিবি থেকে সরানো হলো হারুনকে

এরপর সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ডাকছেন আমাদের সাথে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের। এতে আরো ক্ষিপ্ত হয়ে সাবেক নেতারা বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচ তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া ¯েøাাগান দেন।

ডিবি থেকে সরানো হলো হারুনকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর ডিবি পুলিশের আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লংঘন। গত ১২ দিনে দশ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কি না। এ ছাড়াও মামলা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।

বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র-জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে তারা সরকারকে ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করা হয়েছে।

নিষিদ্ধ হচ্ছে জামায়াত: আইনমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকালের মধ্যেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে আইনগত দিক খতিয়ে দেখতে বিকালে বৈঠক হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) আইনমন্ত্রী এ কথা বলেন।

আদালতের রায়ে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা এড়াতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ১৯ জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ১০ দিনের মাথায় গতকাল আবারও জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেন জোটের নেতারা।

আরও পড়ুন – সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকান্ডে-সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (৩০ জুলাই) বলেন, সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১৪ দলীয় জোটের চেয়ারপারসন, সেখানে শরিক দলগুলোর বক্তব্য, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকান্ড, বিভিন্ন সময় দেওয়া আদালতের রায় বিবেচনায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার আইনগত দিক দেখে শুনে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। কারণ আমরা আইনগত দিকগুলো ভালোভাবে দেখে নিতে চাই। যাতে কোনো ফাঁক-ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এ অপশক্তি আর কোনো সুযোগ না পায়।

তিনি আরও বলেন, দলীয়ভাবে ঢাকা মহানগরসহ সব মহানগর, সব জেলা, সদর, সব উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতাকর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার কথা জানানো হচ্ছে। দলীয়ভাবে বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ। গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে।

সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকান্ডে-সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বা ‘শ্যুট অন সাইটে’র নির্দেশ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন।

মঙ্গলবার ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে দেওয়া এ বিবৃতিতে জোসেপ বোরেল বলেছেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইনবহির্ভূত হত্যাকান্ড সংঘটন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।

তিনি আরও বলেন, এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকান্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন – ক্ষেতেই শুকাচ্ছে পাট, পানি নেই খান বিলে

বাংলাদেশে বিক্ষোভকারী, সাংবাদিক, ছোট শিশুসহ অন্য ব্যক্তিদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে, সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন জোসেপ বোরেল। তিনি আরও বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যেন যথাযথ আইনি সুবিধা পান, তাও নিশ্চিত করতে হবে।

জোসেপ বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোর ওপর তারা গভীরভাবে নজর রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন, বাংলাদেশে সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে।

ক্ষেতেই শুকাচ্ছে পাট, পানি নেই খান বিলে

0

স্টাফ রিপোর্টার

জমি থেকে পাট কাটার সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু খাল বিলে পানি নেই। ফলে অনেক কৃষকের পাট ক্ষেতেই শুকুয়ে মারা যাচ্ছে। ধানা লাগানোর জন্য পাট কেটে জমি ফাঁকা করে অনেক চাষী কাঁচা পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পরেছেন। ফলে পাট চাষিরা লোকসানের আশঙ্কা করছেন।

খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি আবাদ মৌসুমে প্রায় ৪০১০ হেক্টর জমিতে পাট আবাদে লক্ষমাত্রা ধরা হয়। কিন্ত প্রতি বছরের মত এবারও লক্ষা মাত্রা ছাড়িয়ে ৪০৩৫ হেক্টর জমিতে পাটের আবাদ করে কৃষকরা। কৃষি বিভাগ প্রায় ২২৫০ জন কৃষকের মধ্যে সারবীজ সরবরাহ করা হয়। উপজেলায় প্রায় ৫৮,৯০০ বেল পাট উৎপাদনের টার্গেট করা হয়।

এ মৌসূমে বৃষ্টির অভাবে প্রতিটি পাটের জমিতে ৩ থেকে ৪ বার সেচ দিতে হয়েছে। অপর দিকে প্রচন্ড তাপদাহে পাট আবাদও ভালো হয়নি। ইতোমধ্যে পাট কাটার সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে খান বিলে পানি না থাকায় এখনো ৮০ শতাংশ জমিতে পাট রয়ে গেছে। অনেকের জমিতেই পাটের পাতা ঝড়ে যাচ্ছে। কোথাও আবার পোকার অক্রমন হয়েছে। বেশরি ভাগ জমিতে পাটের মাঝখান থেকে শুকিয়ে লাল হয়ে যাচ্ছে।

সোমবার সরজমিন মালিগ্রাম, মির্জাপুর, সিংঘড়িয়া, মানিকাট গ্রাম সহ প্রায় ৭টি গ্রাম ঘুড়ে দেখা গেছে, সিংহ ভাগ জমিতে পাট দাঁড়িয়ে রয়েছে। কারো কারো জমিতেই পাট শুকিয়ে লাল হয়ে গেছে। অনেক জমিতে বিছে পোকায় পাটের পাতা খেয়ে ফেলেছে। কেউ কেউ ধান লাগানোর জন্য জমি ফাঁকা করার জন্য পাট কেটে রাস্তায় বা জমিতে পাতা ঝড়ানোর জন্য জাগ দিয়েছেন। এইসব পাট খাল বিলে জাগ দেওয়া হত। কিন্ত এ বছর বৃষ্টির অভাবে খাল বিলে পানি নেই। অনেকেই ডোবা জমিতে জমা বৃষ্টির পানিতে পাট জাগ দিয়ে ছিলেন। কিন্তু রৌদ্রতাপে পানি শুকিয়ে যাওয়ায় তারা পরেছের আর এক বিপদে। লনেকেই দূর থেকে সেচের পানি কিনে জমিতে গর্ত করে পাট ধুয়ে তুলতে বাধ্য হয়েছেন। অনেক কৃষানীকে জমি থেকে শুকিয়ে মারা যাওয়া পাট গাছ নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। এ গুলো জ্বালানী হিসেবে ব্যবহার করা হবে।

আরও পড়ুন – ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করবেন না – হাইকোট

মালিগ্রামের কৃষক শহর আলী। দুই বিঘা জমি ইজারা নিয়ে পাট চাষ করেছিলেন। প্রতিটি জমিতে ৪ বার করে সেচ দিয়েছেন। এতে তার ব্যয় বেড়ে গিয়ে দাড়িয়ে প্রায় ৩০ হাজার টাকায়। এখন আবার পাট জাগ নেওয়ার পানি নেই। দূরে সিএন্ডবির খাদে পাট জাগ দিতে হচ্ছে। এতে অতিরিক্ত শ্রমিক লাগছে। ফলে পাট চাষ করে এ বছর তার লোকসান গুনতে হবে।

একই গ্রামের জাহিরন, দেবর জমিতে শুকিয়ে মারা যাওয়া পাট কেটে নিয়ে বাড়ি ফিরছিলেন। কশুকিয়ে যাওয়া পাট ভাত রান্নার খড়ি তৈরী করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা দাবি করেন, পাটের আবাদ ভালো হয়েছে। ইতোমধ্যে ৫০ শতাংশ জমি থেকে পাট কাটা হয়েছে। প্রতিবিঘা জমিতে ৯ থেকে ১০ মন হারে ফলন হচ্ছে।

ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করবেন না – হাইকোর্ট

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না’ এমন মন্তব্যই করেছেন হাইকোর্ট।

বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে দুই আইনজীবীর দায়ের করা রিট আবেদনের বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (২৯ জুলাই) এমন মন্তব্য করেন।

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মাহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এ ছাড়াও আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আজাহার উল্লাহ ভুঁইয়া শুনানি নিয়ে আদালত মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন।

শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘টিভিতে দেখেছি, এই ছয়জন (সমন্বয়ক) কাটাচামচ দিয়ে খাচ্ছে।’

এ পর্যায়ে আদালত বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

রবিবার (২৮ জুলাই) ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের ছবির ক্যাপশনে হারুন লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’

এর আগে সোমবার (২৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়েছে।

বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়া হয়েছে। আন্দোলনকারী ছয়জনকে ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আত্মীয়-স্বজনকে ছেড়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এ বিষয়ে রিটকারী আইনজীবী মানজুর আল মতিন বলেন, রিটে আন্দোলনকারীদের ওপর যাতে লাইভ গুলি না চালানো হয় সেই নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারাদেশে সোমবার ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমকর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এতে বলা হয়, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।’

এর আগে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা আন্দোলনের ছয় সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতোমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রæত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি।’

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...