সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 293

ঝিনাইদহে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী বলেছেন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মুক্তি এখন আর স্বাধীন দেশের মতো নেই। আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা সরকার।

বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম।

দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন।

নিতাই রায় চৌধূরী আরও বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার, অন্যায় ও অবৈধ ভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে পুলিশ প্রধান বেনজির আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন।

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১১৬

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের হাতরাস শহরে এক ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস। স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকেরা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, রাজধানী নয়াদিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাতরাস শহরে শিব দেবতার পূজা উপলক্ষে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, হাতরাসের মুঘলগড়ী গ্রামে ধর্মীয় এক আয়োজন চলার সময় এই ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী জানিয়েছেন, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদলনের ঘটনা ঘটে।

এটার পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ জানান, হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

আলিগড়ের আইজি জানিয়েছেন, সঠিক কারণ এখনও জানা যায়নি। যারা বেঁচে আছেন তাদের কাছ থেকে গোটা বিষয়টি জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। এছাড়া এক্সে এক পোস্টে আদিত্যনাথ জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মন্দিরে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা প্রায়ই ঘটে। ২০১৬ সালে কেরালায় একটি মন্দিরে হিন্দুদের নতুন বছর উদ্যাপনের সময় নিষিদ্ধ আতশবাজি ফুটানোর সময় ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছিল।

মধ্য প্রদেশে ২০১৩ সালে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে ১১৫ জন পুণ্যার্থীর মৃত্যু হয়ছিল। সে সময় সেখানে ৪ লাখের মতো মানুষ জড়ো হয়েছিল। গুজব ছড়িয়ে পরেছিল সেতুটি ধসে পড়বে, আর তখনই এই পদদলনের ঘটনা ঘটে।

২০০৮ সালেও রাজস্থানের যোধপুরে পদদলিত হয়ে ২২৪ জনের মৃত্যু হয়েছিল।

রাসেল ভাইপারকে ফাঁসি দিল গ্রামবাসী

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঘাঁস কাটতে গিয়ে প্রায় চার ফিট লম্বা রাসেল ভাইপার সাপকে আধামারা করে এক কৃষক। পরে স্থানীয় লোকজন সাপটির গলাই প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে গাছে ঝুলিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ফাঁসি দিয়ে মেরে ফেলেন। এরপর সাপটির পেটে বাচ্চা আছে কি না? তা পরীক্ষা করে দেখতে সাপটির পেট বেøড দিয়ে চিড়ে ফেলেন এক পশু পল্লী চিকিৎসক। অত:পর সাপটিকে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বটতলা নামক স্থানে মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্তু এ ঘটনা ঘটে। কেউ কেউ আবার এসব দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে ঘটনাটি ভাইরাল হয়। তবে বিষয়টি অমানবিক ও আইনবিরোধী বলে দাবি করছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদরা।

আর গ্রাসবাসী বলছেন, সাপটি ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সকলকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।

উপজেলা বনবিভাগ কর্মকর্তা আরিফুর রহমান জানান, এভাবে একটি জীবকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করে পেট চিড়াই করার ঘটনাটি আইন বিরোধী ও নেক্কারজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

সরেজমিন ঘুরে ঘুরে জানা গেছে, সকাল ১০ টার দিকে কল্যাণপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে জিয়াউর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সেসময় তিনি ঘাসের জমিতে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। এরপর সাপটি হাসুয়া দিয়ে আঘাত করে আধামরা করেন এবং তাঁর ভাই নাসির উদ্দিনকে ফোন দেন। পরে স্থানীয়রা সাপটিকে বটতলা নামক স্থানে নিয়ে এসে একটি গাছে দুপুর ২ টা পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। এরপর সাপটির পেটে আরো বাচ্চা আছে কি না? তা দেখতে পেট চিড়াই করেন স্থানীয় পশু পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটা চাপা দেন স্থানীয়রা।

কৃষক জিয়াউর রহমান জানান, নিজ জমিতে ঘাস কাটার সময় সাপটি তার দিকে ঝাপিয়ে পড়ছিল। সেসময় তিনি সাহস করে হাসুয়া দিয়ে আঘাত করে আধামরা করেন। এরপর ফোনে স্থানীয়দের ডাকেন তিনি। এরপর স্থানীয়রা সাপটিকে গাছে ঝুলিয়ে রেখে ফাঁসি দিয়ে হত্যা করে।

বটতলা এলাকার মুদি দোকানি বকুল হোসেন জানান, সাপটি বিষধর ও ভয়ংকর। সেজন্য জনগণকে সচেতন করতে এবং পরিচিতি বাড়াতে সাপটিকে সবাই মিলে অনেকক্ষণ গাছে ঝুলিয়ে রেখেছিলেন। পরে এক ডাক্তার পেট চিড়াই করেন। অতপর পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।

এভাবে বেøড দিয়ে সাপটির পেট চিড়াই করা ভুল হয়েছে বলে জানান পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। তিনি জানান, সাপটির পেট মোটা ছিল। পেটে বাচ্চা আছে কি না? তা দেখার জন্য সবাই তাকে পেট চিড়াইয়ের জন্য অনুরোধ করেছিলেন। তবে পেট কাটাটা তার ভুল হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে রাসেল ভাইপার সাপের খবরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সবাই ঘরে থাকতে এবং মাঠে যেতে ভয় পাচ্ছেন বলেন জানিয়েছেন কৃষক রবিউল ইসলাম ও গৃহিণী সেবা রাণী বিশ্বাস।

ঘটনাটি বন ও প্রাণি সংরক্ষণ আইন বিরোধী বলে জানান বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি সাহাবউদ্দিন। তিনি জানান, বড় কোনো জনসচেনতা নেই। এভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। ভবিষ্যতে এর ক্ষতিপূরণ কোনোদিন শোধ হবেনা।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি জানান, মানুষ আতঙ্কে অনেক কিছু করে ফেলেন। সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা ১০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফিরেছেন।

মঙ্গলবার বিকাল তিনি গুলশানের বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়। এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, পেসমেকার বসানোর পর এখন তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সে কারণে তাকে আজ বিকাল ৫টার পর হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রæত তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তার হার্টে তিনটি বøক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল।

সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ জুন সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা জানান।

প্রেমের টানে ঘর ছেড়েছে সেই কলেজ ছাত্র

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কলেজ ছাত্র নাজমুস সাকিব ৫ লাখ টাকাসহ নিখোঁজের রহস্য উন্মোচিত হয়েছে। প্রেমিকাসহ ওই শিক্ষার্থী আত্মগোপনে আছে বলে পরিবার দাবি করছে।

সাকিবের বাবা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তার ছেলে একই এলাকার এক মেয়ে নিয়ে আতœগোপন করে আছে বলে সংবাদ পেয়েছেন।

আব্দুর রাজ্জাক আরও জানান, তার ছেলে সাকিব ফেসবুক ম্যাসেঞ্জারে তার সাথে যোগাযোগ করে জানিয়েছে সে একই এলাকার মেয়েকে নিয়ে আত্মগোপন করে রয়েছে। তিনি লোকেশন জানতে চাইলে দু’পরিবার তাদের বিয়ে মেনে নিলে তারা এলাকায় ফিরে আসবে বলে শর্ত দেয় কিন্তু কোথায় আছে কোনভাবে প্রকাশ করেনি। ৫ লাখ টাকা কোথায় এমন প্রশ্ন করলে সাকিব জানিয়েছে টাকা নষ্ট হয়নি নিরাপদে আছে। তিনি বিষয়টি কুমারখালী থানা ও কুষ্টিয়া ডিবি পুলিশকে জানিয়েছেন বলে জানান।

মেয়ের বাবা জানান, দু’মাস আগে সাকিব কোর্টের মাধ্যমে তার মেয়েকে বিয়ে করে। বিয়ের ১৯ দিন পর সাকিবের পরিবার মেয়েকে কোর্টে নিয়ে ডিভোর্স দেবার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু কোনভাবেই সাকিবকে ডিভোর্স দিতে রাজি হননি। পরবর্তীতে তিনি সংবাদ পেয়ে কুষ্টিয়া কোর্টে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এবং গত ২৭ জুন সকালে কুষ্টিয়া বোনের বাড়িতে যাবার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। ওই দিন ১১ টার পর থেকে মেয়ের ফোন বন্ধ পাচ্ছেন।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ছেলে এবং মেয়ে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে কোথাও আতœগোপন করে আছে। তাদের দু’জনের ইতিপূর্বে বিয়ে হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তাদেরকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

সিআইডি’র তদন্ত দল দেখে দৌড়ে পালালেন সুপারসহ শিক্ষকরা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসার সুপারসহ ৮ শিক্ষক সিআইডি’র তদন্ত দল দেখে দৌড়ে পালালেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসায় শিক্ষক নিয়গে দুর্নীতির অনুসন্ধানে যান ঝিনাইদহ সিআইডি’র একটি তদন্ত দল। সিআইডি’র তদন্ত দলের কর্মকতৃাদের দেখে মাদ্রাসা সুপার ইয়ারুল হক দৌড় দিয়ে পালিয়ে যান। এরপরপরই একে একে পালান আরো ৭ শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঝিনাইদহ সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান খবর নিশ্চিত করে জানান, মৃত সভাপতির সাক্ষর জাল করে ওই মাদ্রাসায় ১২জন শিক্ষক নিয়োগ করা হলে আদালতের নির্দেশে তদন্তে নামে সিআইডি। একাধিকবার ওই মাদ্রাসায় সরজমিন পরিদর্শনে গিয়েও সুপার ইয়ারুল হক সহযোগিতা করেন নি। তিনি শিক্ষক নিয়োগের কাগজপত্র দেননি। বরং যতবার সিআইডি’র তদন্ত দল মাদ্রাসায় গিয়েছে ততবারই সুপারসহ শিক্ষকরা পালিয়েছেন।

প্রত্যাক্ষদর্শী কনক মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে সিআইডি’র তদন্ত দল মাদ্রাসায় উপস্থিত হলে ৩/৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন তদন্ত দল খবর পেয়ে সুপার ইয়ারুল হক আগেই পালিয়ে যান। এরপর একে একে শিক্ষক বাবু হোসেন, রুহুল আমনি, মঞ্জুরা খাতুন, মসলেম উদ্দীন, সাইফুর রহমান, খায়রুল ইসলাম ও আবু সালেহ পালিয়ে যান।

সিআইডি কর্মকর্তা আরো জানান, বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে নতুন করে আদেশ চাওয়া হবে। এছাড়া সুপারসহ শিক্ষকদের চিঠি দিয়ে নিয়োগের কাগজপত্র হাজির করার জন্য উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারীকে বলা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি মাদ্রাসার সভাপতি হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমানকে অবহিত করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, ২০০১ সালে হরিণাকুন্ডু উপজেলার পারফলসি গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসাটি রাতারাতি এমপিও ভুক্ত হলে বর্তমান ইয়ারুল হক হঠাৎ আর্বিভুত হন সুপার হিসেবে। এরপর দাবী করে বসেন প্রয়াত সভাপতি খলিলুর রহমান তাদের নিয়োগ দিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় শোরগোল শুরু হলে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে কনক মন্ডল মামলা করে বসেন। আদালতের নির্দেশে মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।

মাদ্রাসাটি ্রপতিষ্ঠালগ্ন থেকে দপ্তরী হিসেবে দায়িত্ব পালনরত মনজের আলী জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল এই ১০ বছর পর্যন্তু বর্তমান সুপার ইয়ারুল হক ছিল না। এমপিও ভুক্ত হওয়ার পর তিনি রাতারাতি উড়ে এসে জুড়ে বসেন।

মাদ্রাসা সুপার ইয়ারুল হক দৌড় দিয়ে পালানোর বিষয়টি এড়িয়ে যান। ভুয়া নিয়োগের বিষয়ে তিনি বলেন, কোথায় কবে নিয়োগ বোর্ড বসেছিল তা তার এখন মনে নেই।

হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, সিআইডির তদন্তু কর্মকর্তা মঙ্গলবারের ঘটনাটি তাকে অবহিত করেছেন। সিআইডির চিঠি পেলে সে ভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।

পদ্মা সেতু পরিচালনায় নতুন কোম্পানি গঠিত হচ্ছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শতভাগ সরকারি মালিকানাধীন রেখে পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে একটি নতুন কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটির মাধ্যমে সেতুর টোল আদায়সহ পরিচালনার কাজ চলবে।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি’ শিরোনামে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি গঠন করা হচ্ছে। এই বোর্ডে থাকবেন ১৪ জন। তারা জনবল কাঠামো ঠিক করবে। বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন।

মাহবুব হোসেন বলেন, কোম্পানির মূল উদ্দেশ্য হলো ধীরে ধীরে আমাদের আওতায় নিয়ে আসা। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি শেষ হওয়ার পরই কোম্পানি বাস্তবায়ন হবে।

পদ্মা সেতু এখন সরকারের সেতু বিভাগের সম্পদ। বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে। পাঁচ বছরের জন্য তাদের ৬৯৩ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা সেতু বিভাগের হয়ে টোল আদায়, সেতুর দুই প্রান্তেওজন মাপার যন্ত্র বসানো, সেতুতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আনুষঙ্গিক মেরামতের দায়িত্বে রয়েছে।

সেতু দিয়ে যানবাহন চলাচল থেকে যে আয় হচ্ছে, তা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক হিসাবে। নতুন কোম্পানি গঠিত হলে এই সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চলে যাবে কোম্পানির অধীনে।

কূটনীতির ভাষা বোঝে না বিএনপি নেতারা: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটনীতির ভাষা বোঝে না বিএনপি নেতারা। তিনি আরও বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়।

সোমবার (১ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

কাদের বলেন, ‘গেলো রে গেলো, সব নাকি ইন্ডিয়া হয়ে গেলো। গেলো রে গেলো, স্বাধীনতা গেলো, গেলো রে গেলো সার্বভৌমত্ব গেলো। কোথায় গেলো? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাবো? ভারত আমাদের বন্ধু।’

বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘মনে আছে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন, প্রথমদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাইকমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এরা ভারতবিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় এসেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি করে গেছেন বলেই আজ ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়। আরেকটা বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময় হয়েছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে। ইন আর আউট।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না। একেকজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলসহ কেন্দ্রীয়, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

দুর্নীতির দায়ে বদলি বরখাস্ত অবসর যথেষ্ট নয়: টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসরসহ কোনো বিভাগীয় ব্যবস্থাই যথেষ্ট নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব পদক্ষেপ ক্ষেত্রবিশেষে দুর্নীতিকে উৎসাহিত করে বলে জানিয়েছে সংস্থাটি।

টিআইবি বলছে, অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পুলিশের কোনো কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যা বিভাগীয় পদক্ষেপ হিসেবে আশাব্যঞ্জক প্রথম পদক্ষেপ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তাকে বদলি করা, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর প্রদানের মতো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ রাখাকেই স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্নীতির জন্য কার্যকর জবাবদিহি ও প্রতিরোধের সম্ভাবনার মানদন্ডে যা একেবারেই যথেষ্ট নয়।

তিনি বলেন, দুর্নীতির মতো অপরাধ বদলির মাধ্যমে বড়জোর স্থানান্তরিত ও আরও বেশি প্রসারিত এবং অন্যান্য কর্মচারীদের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করে। প্রজাতন্ত্রের কর্মচারী দুর্নীতি করলে দেশের প্রচলিত আইনে শাস্তির মুখোমুখি হতে হয় না- এমন ধারণা প্রসারের মাধ্যমে তা দুর্নীতিকে অধিকতর উৎসাহ দেয়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন সময়ে সংশোধনের মাধ্যমে বিদ্যমান সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা শিথিল করে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রকারন্তরে এক ধরনের রক্ষাকবচ দেওয়া হয়েছে। দুর্নীতির দায়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায় শেষ করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনও বটে।

‘সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কিন্তু দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের শাস্তি শুধু বদলি, বরখাস্ত ও অবসর প্রদানে সীমাবদ্ধ রাখার মাধ্যমে অন্য সব শ্রেণি-পেশার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক ও সরকারি খাতের পাশাপাশি অন্যান্য খাতেও জোগসাজশের মাধ্যমে দুর্নীতির বিকাশের অনুঘটকের ভূমিকা পালন করে। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের বেলায়ও অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তদন্ত ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সাম্প্রতিক সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতির প্রকটতর উদাহরণগুলোর দায় রাজনৈতিকভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রাতিষ্ঠানিকতার বিষয়টি ক্ষমতাসীনদলের নেতাদের একাংশ স্বীকার করলেও তাদের অনেকেই এই দুর্নীতির দায় ঢালাওভাবে শুধু সরকারি কর্মচারীদের ওপর চাপানোর চেষ্টা করছেন। কিন্তু উচ্চপর্যায়ের এই দুর্নীতি অনেক ক্ষেত্রেই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও যোগসাজশ ছাড়া সম্ভব নয়, তাও অস্বীকার করার উপায় নেই।

‘অন্যদিকে, দুর্নীতি নিয়ন্ত্রণে ঘাটতির অন্যতম কারণ যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দলীয় রাজনৈতিক প্রভাব, তার দায়ও রাজনৈতিক নেতৃত্বের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মূলত বারবার সরকারের শীর্ষ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা বলা হলেও তা যে শুধু ফাঁকা বুলি- জনমনে গেঁথে যাওয়া এমন ধারণা থেকে উত্তরণের দায় রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে।’ যোগ করেন তিনি।

কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ তুলে প্রস্তুতি পরীক্ষা বর্জন করেছে ওই বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।

সোমবার (০১ জুলাই) দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের মুক্তমঞ্চের সামনে অবস্থান নেই। সেখান থেকে অধ্যক্ষের কাছে অভিযোগ পত্র ও গণস্বাক্ষর প্রদান করেন তারা। সেই অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন।

৬৬ শিক্ষার্থী স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, রবিবার (৩০ জুন) অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের প্রস্ততি পরীক্ষা শেষে শোভন রেজা নামে এক শিক্ষার্থীকে ক্লাসরুমের সামনে গলা টিপে ধরে গ্রিলের সঙ্গে ধাক্কা মারেন সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম। সেসময় অন্যান্য শিক্ষার্থীদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন জাহিদুল। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভুক্তভোগী দুই শিক্ষার্থী দোলা মিত্র ও নুসরাত জাহানও তাদের সাথে মানসিক নির্যাতন ও হেনস্তার লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। আর সেই শিক্ষকের কাছ থেকেই যদি অসদাচারণ ব্যবহার পাওয়া যায় তাহলে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের কি অনুভূতি থাকবে৷ এছাড়া ওই শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার চেয়ে রেখে ব্যবহারিক ও ইনকোর্স পরীক্ষায় অকৃতকার্য করে দেবেন বলে হুমকি প্রদান করেন।

অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলামের বক্তব্য নিতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় জানান, ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...