মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 310

মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থীতা নিয়ে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, ‘যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শাস্তির বিষয়ে উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ জন এমপি বাদ পড়েছেন- এটা কি শাস্তি নয়! মন্ত্রিপরিষদে ২৫ জন নেই। সময় মতো শাস্তি হওয়ার এটাও একটা উদাহরণ।

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থীতা প্রত্যাহার করেনি- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, তাদের নিবৃত্ত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনো দিনই ছিল না। দলটি ‘৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে। মাগুরা মার্কা, অর্থাৎ ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি প্রহসনের নির্বাচন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার, হা বা না ভোটে ১১৪ শতাংশ ভোটার উপস্থিতি- এসবই বিএনপির সৃষ্টি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে শিকলমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে তিনি নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। আলাদা তাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিন্যান্সিয়াল পাওয়ার দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এখনো বলছি, উই আর নট পারফেক্ট। বিশ্বে একটা দেশ দেখান যে দেশের গণতন্ত্র পারফেক্ট। নির্বাচন পুরোপুরি পারফেক্ট, এটা কেউ দাবি করতে পারবে না। আমরাও পারফেক্ট, এটা দাবি করি না। গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে।’

উপজেলা নির্বাচনে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বুধবার অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৭ মে দিবাগত রাত ১২টা থেকে ৮ মে দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এদিকে ৬ েেম দিবাগত রাত ১২টা থেকে ৯ মে রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও উক্তরূপে যে কোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে। যানবাহনসমূহ চলাচলের ওপর বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ক্ষমতা দেয়া হয়েছে।

এবার চার ধাপে উপজেলা পরিষদে নির্বাচন করছে ইসি। প্রথম ধাপে ৮ মে দেশের ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

১৪১ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৮ মে সাধারণ ছুটি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইনি ডেস্ক

আগামী ৮ মে (বুধবার) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে ওই সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্সের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন, অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এবার ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন করছে ইসি। পরবর্তী ধাপের ভোটেও সাধারণ ছুটি থাকবে।

উপজেলা নির্বাচনের ভোট বর্জনের লি-প্লেট নিয়ে মাঠে বিএনপি

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের একদিন আগে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা ভোট বর্জনের লি-প্লেট নিয়ে মাঠে নেমেছেন। এতেকরে বিএনপি কর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়ানো ও ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলটির স্থানীয় পর্যাযের নেতাকর্মীরা।

আগামী ৮ মে বুধবার প্রথম ধাপে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ এবং ৫৬ হাজার ৬৩৩ জন নারী।

পুলিশের হিসাব মতে, উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টিই ঝুঁকি পূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে কয়েক গুন। এ ছাড়া একাধিক ম্যাজিস্ট্রেটের অধিনে স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও অন্যাহিনীর সদস্যরা কাজ করছে।

নির্বাচনের একদিন আগে সোমবার সকালে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপির ব্যানারে উপজেলা সদরের প্রধান বাজারের ভোট বর্জনের লি-প্লেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম, পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম টুটুল, যুবদল নেতা রাকিবুল ইসলাম প্রমুখ।

বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা আওয়ামী পন্থী প্রার্থীদের প্রচারণায় অংশ নেওয়ার ঘটনায় সাধারণ ভোটার ও সমর্থকদের প্রশ্নের মুখে পরেন প্রচার অভিযানে অংশ নেওয়া দলটির নেতার। তারা দলটির পদস্থ নেতা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, সদস্য সচিব মনিরুজ্জামান কাজল, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, মাসুদ আহসান শিবলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, আলাউদ্দিন খান সহ প্রায় ১ ডজন নেতা প্রতিক্ষোভ প্রকাশ করেন।

কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক আগের দিনের মত বলেন, স্থানীয় বিএনপির প্রথম লাইনের নেতারা কেন্দ্রিয় ভোট বর্জনের সিদ্ধন্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান প্রার্থীর ভোট করছেন। তারা যদি কোন প্রার্থীর পক্ষ ভোট না করে থাকেন তবে সংবাদ সম্মেলন করে কর্মীদের জানিয়ে দিক তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে একমত আছেন। কিন্তু তা না করে নিরবে ভোট করছেন। এমনকি ভোট বর্জনের প্রচারনায়ও উপজেলা বিএনপির নেতাদের পাওয়া যায়নি।

কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রার্থনায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করে চলেছেন আওয়ামী লীগের নবীন-প্রবীন দুই চেয়ারম্যান প্রার্থী। স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রæতি দিচ্ছেন দুই জনেই।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতায় নেমেছেন আওয়ামী পরিবারের নবীন-প্রবীন দুই তারকা প্রার্থী – বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান (আনারস) এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল হোসেন তরুণ ও সুলতানা তরুণের পুত্র গোলাম মুর্শেদ পিটার (মোটরসাইকেল)।

বর্তমান চেয়ারম্যান মান্নান খান আগেও দুই বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গোলাম মুর্শেদ পিটার এবারই প্রথম নির্বাচন করছেন। তাই নির্বাচনী মাঠে পুরাতনের সাথে নতুনের ভোট যুদ্ধ নিয়ে নানা জল্পনা- কল্পনা চলছে। তবে আসন্ন এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা অনেক কম দেখা যাচ্ছে।

অনেকেই বলছেন, বড় ধরণের দলীয় গ্রæপিং। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় গ্রæপিংয়ের ব্যাপক প্রভাব পড়ছে। এ নির্বাচনে সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থক ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফরের সমর্থকেরা আব্দুল মান্নান খানের পক্ষে নির্বাচন করছেন। অন্যদিকে, গোলাম মুর্শেদ পিটারের পক্ষে নির্বাচন করছেন সাবেক সাংসদ সুলতানা তরুণের, সেলিম আলতাফ জর্জের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সামসুজ্জামান অরুণের সমর্থকেরা।

সংসদ নির্বাচন থেকে উপজেলা নির্বাচনের আগ পর্যন্ত দলটির স্থানীয় নেতাকর্মীরা নানা ধরণের সংঘর্ষ – সহিংসতায় জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি মামলাও হয়। তবে উপজেলা পরিষদ নির্বাচনের এ পর্যন্ত কোন প্রার্থীর পক্ষে বিপক্ষে উত্তেজনা, সহিংস ও সংঘর্ষের ঘটনা কিংবা অভিযোগ নেই। তবুও সাধারণ মানুষ অনেকটাই নিরব রয়েছেন।

কযেক দিন যাবৎ উপজেলার তৃণমূল পর্যায়ে ঘুরে নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ব্যস্তুতা চোখে পড়ে। বিভিন্ন এলাকায় নিজেদের সমর্থিত প্রার্থীর পোস্টার ঝুলানোর কাজ করতে দেখা যায়। সেই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইন চেয়ারম্যানের কর্মীদের দৌড়ঝাঁপ করতে দেখা যায়।

সদকী ইউনিয়নের একজন সাধারণ ভোটার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, যদি সার্বিক পরিবেশ ভালো থাকে, মারামারি না হয়, তাহলে ভোট দিতে যাবো। আমরা কারো পক্ষে নির্বাচন করতিছিনা। তাই কার কি অবস্থা তাও কতি ( বলতে) পারতিছিনা।

আরেকজন নারী ভোটার জানান, এখন কি আর সেই ভোট আছে ? যে যার ইচ্ছেমতো নির্বাচন করবি ? যে গ্রæপ শক্তিশালী তাদের বাহিরে গেলেই সমস্যা।

উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন সাধারন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২১ মে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কর্মচারীদের কর্মবিরতির ফলে পল্লী বিদ্যুতের কার্যক্রমে স্থবিরতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

চাকুরী ক্ষেত্রে বৈষম্য দুরকরণসহ নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার (০৫ মে) সকাল ৯টা থেকে কুষ্টিয়া পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করছেন তারা। তবে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

কর্মবিরতিতে অংশ গ্রহকারীদের ভাষ্যমতে, সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুত সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের উপরে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এর চাকুরী বৈষম্য ও নানা নির্যাতনের প্রতিবাদ স্বরূপ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। যার কারণে বেশ কয়েকজনকে বদলি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের পেশাগত সমস্যা সমাধানের জন্য রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ৭৯টি পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতিতে রবিবার দেখা যায়, সকাল থেকেই সমিতির কার্যালয়ে জেলার ৭টি এলাকার জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস ও অভিযোগ কেন্দ্রের প্রায় ৭ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা কুষ্টিয়া প্রধান কার্যালয়ে অবস্থান করছেন। শুধুমাত্র বিদ্যুত সরবরাহ বাদে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রাহকদের।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে, জেলার মোট গ্রাহকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪শ ১২জন। ১৭টি উপকেন্দ্রের মাধ্যমে জেলার প্রান্তিক এলাকায় বিদ্যুৎ সেবা দিলেও রবিবার থেকে বন্ধ করে দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, আমাদের উপরে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড নিরবে নির্যাতন করে আসছে। আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে। তাই আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যহত রাখবো। আমরা ১৬ দফা দাবি নিয়ে এ কর্মবিরতি পালন করছি।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির এক কর্মচারী জানান, দীর্ঘদিন ধরেই আমাদের অফিস অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। আমরা কোন বৈষম্য চাই না। আমরা একটা সমাধান চাই। এজন্য আমরা সকল কর্মচারীরা কর্মবিরতি পালন করছি। মাঠ পর্যায়ে শুধু বিদ্যুত ছাড়া সকল গ্রাহক সেবা বন্ধ রয়েছে। আগামীতে সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে কর্মবিরতির ফলে গ্রাহকরা সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুত অফিস থেকে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমাত কামাল এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আতিকুজ্জামান জানান, কর্মবিরতির ফলে গ্রাহকরা ভোগান্তির স্বীকার হচ্ছেন।

তাপদাহে পুড়ে ফল

0

তাপদাহে পুড়ে খাওয়ার উপযোগী হওয়ার আগে গাছেই ফেটে নষ্ট হয়ে যাচ্ছে গ্রীষ্মের রসালো ফল লিচু। পুরো বাগান ঘুরে নানা জাতের গাছে থোকায় প্রচুর লিচু দেখা গেলেও অধিকাংশ লিচু পরিপক্ব হওয়ার আগেই ফেটে যাচ্ছে। কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তোলা ছবি।

খাবার নিয়ে অপেক্ষা

0

স্কুলের বারান্দার ঘুল ঘুলির মধ্যে শালিকের ছানা গুলো ডেকে খুন হচ্ছে। এ দিকে মা-বাবা খাবার নিয়ে হাজির। কিন্তু বাসায় ঢুকার ফুসুরত খুবই কম। তাই ছানা গুলোর জন্য মুখে খাবার নিয়ে শহীদ মিনারের উপর অপেক্ষা রয়েছে। কুষ্টিয়ার খোকসার আল-হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার সকালে ছবিটি তোলা।

ভোটের মাঠে ভাড়ায় চালিত বিএনপি

0

স্টাফ রিপোর্টার

আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের কাছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ভাড়াই চালিত যন্ত্রের মত কাজ করছেন বলে মন্তব্য করেন দলটির একাধিক নেতা। কেন্দ্রিয় ভাবে ভোট বর্জনের ঘোষনা থাকলেও ব্যক্তিগত সার্থের অনেক নেতা বাড়ির আঙিনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর অফিস বানিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জেলা বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

আগামী ৮ মে প্রথম ধাপে খোকসা উপজেলা পরিষদের নির্বাচন ভোট গ্রহন। নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের প্রতিদ্ব›িদ্ব হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতারা। চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নাই। এ সুযোগ কাজে লাগাতে বিএনপি ভোট ব্যাংক খ্যাত এলাকার গুলোর নেতাদের কাছে পেতে মরিয়া হয়ে ওঠেন আওয়ামী লীগের দ্বিধা বিভক্ত নেতা ও প্রার্থীরা। তারা (আওয়ামী লীগ নেতারা) সামান্য কিছু সহজ শর্তে ত্রি-দ্বিধা বিভক্ত বিএনপি নেতাদের ছোট ছোট অংশ কজ্বিতে নিতে সক্ষম হন।

মহিলা ভাইস চেয়ানম্যান পদের প্রার্থী বহিস্কৃত জেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান পূনম নিজের মত করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি টানা তিনবার এইপদে নির্বাচিত হয়েছেন। পারিবারিক ও দলীয় ইমেজ কাজে লাগিয়ে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তার বহিস্কার আদেশ নিয়ে দলীয় কর্মীদের মাথা ব্যথা নেই। দলীয় কর্মীরা ভোট দিতে গেলেই তাকেই প্রথম বিবেচনায় রাখবে বলে মনে করছেন বিএনপি নেতারা। বিএনপির ভোটার উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে এই নারী প্রার্থী গুরুত্ব পূর্ণ বলেও মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত এ উপজেলায় ভোটার উপস্থিতি বৃদ্ধি ইতিবাচক নাও হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের একাধিক নেতা।

রাজনৈতিক বিশ্লেষক শেখ আব্দুল মান্নান বলছেন, বিগত উপজেলা নির্বাচনে অনেক ভোটার শুধু বিএনপি নেত্রী ইসরাত জাহান পূনমকে ভোট দিয়ে ছিল। ওই নির্বাচনে চেয়ারম্যান পদের অনেক ভোট নষ্ট পাওয়া যায়। আসন্ন নির্বাচনে বিএনপি ভোটাররা চেয়ারম্যানের ভোট নষ্ট করে দেয় কী না তা নিয়ে সংশয় আছে বলেও মনে করছেন তিনি। বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত একাধিক নির্বাচনে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের হয়ে কাজ করেছে। এবাও তার ব্যত্বয় ঘটেনি।

দলটির একাধিক নেতা অভিযোগ করেন, খোদ উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, সদস্য সচিব মনিরুজ্জামান কাজল, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, মাসুদ আহসার শিবলী, আলাউদ্দিন খান সহ প্রায় ১ ডজন নেতা আওযামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন বিএনপির নেতারা।

বিএনপি নেতারা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের লেজুর বৃত্তি করার কথা অস্বীকার করলেও সরেজমিন পেক্ষাপট ভিন্ন। শিমুলায়া ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খানের পক্ষ নিয়েছেন উপজেলা বিএনপির হেবিওয়েট নেতারা। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মমিনুর রহমান মমিন নিজের বসত বাড়ির প্রবেশ পথে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খানের দোয়াত কলম মার্কা প্রতীকের অফিস করেছেন। সারিবদ্ধ ভাবে প্রায় শ খানেক চেয়ার সাজানো হয়েছে সেখানে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আড্ডা চলে। এইক প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগ উঠেছে বিএনপির আর এক প্রভাব শালী নেতা আলাউদ্দিন খানের বিরুদ্ধে। প্রায় ১ সপ্তাহ আগে তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছেন।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিব জানান, তার কাছে যেসব নেতারা আদর্শ ছিল তারা সবাই আওয়ামী লীগ নেতাদের ভোট করছে। অবস্থা দেখে মনেহচ্ছে বিএনপি নেতারা ভাড়াই চালিত হয়ে গেছেন। বিএনপির আহবায়ক সদস্যসচিব সহ প্রথম কতারের অনেক নেতাই আওয়ামী লীগের হয়ে ভোট করছে। অনকে নেতা নিজের লোকদের ভোট করতে নির্দেশ দিয়ে খোকসা ছেড়েছে। “বিশেষ করে বিএনপি নেতা আলাউদ্দিন খানের মত নেতাও আওয়ামী লীগের এক নেতার নির্বাচলে কর্মীদের নির্দেশ দিয়েছেন।”

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিনুর রহমান মমিন বলেন, তিনি বা তার দলের কোন নেতা আওয়ামী লীগের প্রার্থীর ভোট করছেন না। বিএনপির সাধারন ভোটার সামাজিক ও রাজনৈতিক কারণে ভোট করছেন। নিজের বাড়ির সামনে এক প্রার্থীর অফিসের ব্যাপারে কোন সদউত্তর দিতে পারেনি ওই নেতা। শুধু বলেন আত্মী স্বজন আছে না।

বহিস্কৃত জেলা মহিলাদরের সহসভাপতি ইসরাত জাহান পুনম বলেন, দলের মধ্যে বিরোধী প্রতিপক্ষ সোসাল মিডিয়া ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। দলীয় ইমেজের মতই তার পারিবারিক ইমেজ ভোটের মাঠে কাজ করছে। তিনি আরও বলেন দলীয় নেতাদের বিরোধীতার মধ্যে তিনি টানা তিনবার ভাসই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও তার বিজয় নিশ্চিত। তাই বিরোধী পক্ষা তার বিপক্ষে অপপ্রচার নিয়ে ব্যস্ত।

কেন্দ্রিয় ছাত্রদলের সাবে অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, স্থানীয় বিএনপির প্রথম সাড়ের নেতারা কেন্দ্রিয় ভোট বর্জনের সিদ্ধন্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগর চেয়ারম্যান প্রার্থীর ভোট করছেন বলে শুনেছেন। তারা যদি কারো ভোট না করে থাকেন তবে সংবাদ সম্মেলন করে কর্মীদের জানিয়ে দিক তারা কেন্দ্রে সিদ্ধান্তের সাথে একমত আছেন। কিন্তু তা না করে নিরবে ভোট করছেন।

বিএনপির নেতা আলাউদ্নি খানের মোবাইল ফোনে একাধিক বার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

উপজেলা বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান কাজল বলেন, বিএনপির নেতা মমিন তার কেস-কাবারি (মামলা) ঠিক করার জন্য একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করছে বলে শুনেছেন বলে স্বীকার করেন। এ ছাড়া নিজের দোষ খন্ড করার সময় বলেন, সাধারণ ভোটারা এসে যদি জানতে চায় কাকে ভোট দেবো। সে ক্ষেত্রে প্রতিবেশীর হক রক্ষায় একটি বিশেষ প্রতীকে ভোট দেওয়া পরামর্শ দিচ্ছেন বলেও স্বীকার করেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নিজে ও পরিবারের লোকেরা ভোট দিতে যাবে না।

উপরেজলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী বলেন, সব গুজবের উপর চলছে। অনেক প্রার্থী বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোট চাচ্ছেন। কেউ কেউ পারিবারিক বা সামাজিক ভাবে কোনো কোন প্রার্থীর পক্ষে ভোট করছেন। তবে নেতাদের মধ্যে কারো নামে কেউ রিপোর্ট করেনি। দলীয় সিদ্ধান্তের বাইরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইসরাত জাহান পুনমতে দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।

তিনি আরও বলে, যে কোন নেতার বিরুদ্ধে রিপোর্ট হলে ২৪ ঘ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দলীয় সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া তার নিজের বিরুদ্ধে অভিযোগ খন্ড করতে গিয়ে বলেন, ‘আমি অন্যের জন্য ভোট করতে যাবো কেনো? আমি নিজেও প্রার্থী হতে পারতাম। আমাদের ভোট ব্যাংক আছে।’ বিএনপির যুগ্ন আহবায়ক মমিন সম্পর্কে বলেন, তার সাথে অনেক দিন যোগাযোগ নেই, সে কি করছে তা নিশ্চিত নয়।

এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এদের মধ্যে তিনজন আওযামী লীগের হেভিওয়েট প্রার্থী।

খোকসা উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ এবং ৫৬ হাজার ৬৩৩ জন নারী ভোটার রয়েছে।

আমার সাথে যারা বিরোধিতা করবে, আল্লার সাথে………

0

স্টাফ রিপোর্টার

“আমার সাথে যারা বিরোধিতা করবে, আল্লার সাথে তারা বিরোধিতা করবে। কারন আমি করি আল্লার মসজিদ ঘর, আর শয়তনরা মসজিদে আসবে, শয়তারাও গোরস্থানে শোবে।” উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ছোট ভাইয়ের নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

খোকসা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রহিম উদ্দিন খানের নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান এক দীর্ঘ বক্তব্যে এ কথা বলেন। তার এ বক্তব্য উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।

গত বুধবার সন্ধ্যায় আমবাড়িয়া ইউনিয়নে গোসাইডাঙ্গী গ্রামে নির্বাচনী পথসভায় তিনি আরো বলেন, “উন্নয়ন করবো, উন্নয়ন করাবে আল্লাহ আমার দিয়ে। “আমার সাথে যারা বিরোধিতা করবে, আল্লার সাথে তারা বিরোধিতা করবে। কারন আমি করি আল্লার ঘর মসজিদ, আর শয়তনরা মসজিদে আসবে, শয়তারাও গোরস্থানে শোবে।” মসজিদে যেয়ে সে সুখ খুজতে পারবে না। হয় কোন ওয়াক্তে যাবে, হয় কোন ওয়াক্তে যাবে না। আর গোরস্থানে গেলে গোরস্থানের মাটি অন্যান্য শয়তান, অন্যান মানুষের চেয়ে ইমানদারেরা যে ভাবে থাকবে। শয়তানদের যে মাটি চাপা হবে এটা আপনার কল্পনাই করতে পরবেন না। আপনারা যে আলেম ওলামা হুজুররা টের পায় গোরস্থানের পাশ দিয়ে গেলে। শব্দ পায় কোন কবরে কোন শয়তারে কি সাজা হচ্ছে। তারা টের পায়। আমরা আপনারা পাই না। এই হচ্ছে শয়তানদের করুন ইতিহাস। আমি শয়তানের অনুসারিদের বলবো তাদের সাথে থাকার দরকার নেই। এহকালের শাস্তি পরোকালের শাস্তি ভোগ করার দরকার নেই।” ………………

শুক্রবার তার এই ২ মিনিট ১৮ সেকেন্ডের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন বক্তব্যর প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বাবুল আখতারসহ সাধারণ নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ৮ মে প্রথম দফায় খোকসা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এদের মধ্যে তিনজন আওযামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছেন। দ্বিধাবিভক্ত বিএনপি নেতারা বিচ্ছিন্ন ভাবে পক্ষ নেওয়ায় আওয়ামী লীগের এই তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্ব›িদ্বতার সম্ভাবনা দেখছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার, সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান ও যুগ্ম সম্পাদক আল মাছুম মোর্শেদ।

রহিম উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের ভাই। ডামি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁেিয়ছেন রহিম উদ্দিন খানের ছেলে শাওন মাহামুদ খান। তিনি প্রার্থী হলেও বাবার পক্ষে মাঠে ভোট করছেন।

উচ্চ আদালতের স্থগিত আদেশে বাদ পরা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের স্ত্রী সালেহা বেগম নাছিমা নিজের আনারস প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। সালেহা বেগম অবশ্য স্বামীর ডামি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। এই প্রার্থীর হয়ে ভোট করছেন তারই দেবর ডামি প্রার্থী সাইফুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সদর উদ্দিন খান তার ভাইকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তার পক্ষে তিনি নির্বাচনী সভা সমাবেশ করছেন। এর আগে তার ভাইয়ের পক্ষে নির্বাচন করানোর জন্য থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে সদর উদ্দিন খানের বিরুদ্ধে। সে সময় দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বাবুল আখতার বলেন, আমার নেতা যে বেশ ভূষায় চলেন, তাতে তার এই বক্তব্য খুবই বে-মানান। মহান আল্লাহ পাকের সাথে নিজের তুলনা করা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান বলেন, নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য “সুপার এডিট” করে উপস্থাপন করেছে একটি চক্র। জেলা সভাপতি সম্প্রতি এলাকার মসজিদ, কবর স্থান ও মন্দিরের ব্যপক উন্নয়ন করেছেন। আর একটি মহল মসজিদ মন্দিরের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বাঁধা দিচ্ছে তাদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। ডিজিটাল প্রতারণার সাথে জড়িতদের বিরুরেদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের মুঠোফোনে ফোন দিলে তিনি কলটি কেটে দেন।

খোকসা উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ এবং ৫৬ হাজার ৬৩৩ জন নারী ভোটার রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...