বাংলা ১৪৩১ সালকে বরণের প্রতিবারের মতো এবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ আয়োজন করছে মঙ্গল শোভাযাত্রার। রবিবার পহেলা বৈশাখ সকাল সোয়া ৯টায় ঢাবির চারুকলা অনুষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে।
শনিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ঢাবি উপাচার্য বলেন, নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা। আমরা রবিবার বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, রবিবার সকাল সোয়া ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
উপাচার্য বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রকম ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। এছাড়া ইভটিজিং প্রতিরোধ পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুুত থাকবে। এ শোভাযাত্রায় কোনো বাণিজ্যিক প্রচারণা করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন ও কমিটির সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, সদস্য সচিব ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহাসহ বিভিন্ন কমিটি ও উপ-কমিটির দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
ইসরায়েলি দুটি বিমান বাংলাদেশের বিমানবন্দরে অবতরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ উদ্বেগ জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছু জানি না। তবে যতটুকু শুনতে পাচ্ছি, তাতে এ ঘটনা খুবই রহজ্যজনক এবং উদ্বেগজনক বলে মনে করছি।’
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ইসরায়েল থেকে দুটি ফ্লাইট অবতরণ করে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও কেন শাহজালাল বিমানবন্দরে তাদের ফ্লাইট অবতরণ করলো তা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে।
এদিকে ঢাকায় ইসরায়েলের ফ্লাইট অবতরণের বিষয়ে আজ শনিবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে রাত ৯টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে পোশাক নিয়ে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। পরে গত ১১ এপ্রিল আরেকটি ফ্লাইট রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ ও রাত ১২টা ২৯ মিনিটে (১২ এপ্রিল) পোশাক নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ও যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইয়েন্সের।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গেছে।
বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি বলে জানান বেবিচকের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
কুষ্টিয়ার খোকসায় দ্রুত গতির মটর সাইকেরর ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবি (৭০) গুরুত্ব আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহত মুক্তিযোদ্ধাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শরিবার বেলা ১২টা দিকে খোকসা-শোমসপুর সড়কের খোকসা ডিগ্রী কলেজের প্রধান গেটের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বীব মুক্তিযোদ্ধা ও খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সাধারণ সম্পদক হাবিবুর রহমান হবি নিজে বাইসাইকেল চালিয়ে খোকসা কলেজে প্রবেশ করছিলেন। এ সময় দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকের চালক নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত মুক্তিযোদ্ধা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার জাহিদ জানান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির ডান পায়ের উরুর হার ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পায়ে অস্ত্রপাচার লাগতে পারে।
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় আহত হাবিবুর রহমান হবির ছোট ভাই ও খোকসা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলাম জানান, বিকালেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিন পর তার ডান পায়ে অস্ত্রপাচার করা হবে।
কুষ্টিয়ার খোকসায় ঈদ ঘিরে সিনেমা হলে দশকের ভিড় বেড়েছে। প্রথম দিন দর্শক উপস্থিতি আশানুরুপ হয়নি দাবি হল কর্তৃপক্ষের।
এক দশক আগেও উপজেলা সদরের এক কিলোমিটার মধ্যে তিনটি সিনেমা হল ছিল। একদিকে আকাশ সংস্কৃতি অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রæত বিকাশের ফলে হলে বসে সিনেমা দেখার প্রবণতাটা কমে যায়। ইতোমধ্য এ দুটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। একটি ভেঙ্গে গোডাউন বানানো হয়েছে। অপরটি ভেঙ্গে কয়েকটি ব্যাংক বসানো হয়েছে। তবে যুদ্ধ করে টিকে আছে মনামি সিনেমা হল।
ঈদ উপলক্ষে মনামি হলে চলছে সাবিক খান অভিনীত রাজকুমার ছবির প্রদর্শনী। বৃহস্পতিবার ঈদের প্রথম দিন দর্শক উপস্থিতি কম ছিল। তবে ঈদের পরের দিন শুক্রবার দর্শক উপস্থিতি বেড়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেদে পল্লীর কয়েকশ নারী পুরুষ শিশুরা মনামি সিনেমা হলে তাদের প্রিয় নায়ক সাকিব খানের অভিনীত ছবি দেখতে পেক্ষা গৃহের সামনে জমায়েত হয়। অন্য দর্শকদের মত তাদের হলের দেয়ালে টাঙ্গানো পোষ্টারের সাথে সেলফি তুলতে দেখা যায়। বেলা ১২ টায় মর্নিং শো দেখতে সাকিব খানের ভক্তদের ভিড় বাড়তে থাকে।
বেদে পল্লীর যুবতী স্বপ্না জানান, “বলেন তো সিনেমা দেখতে কার না ভালো লাগে। তা যদি আবার সাকিব খানের মত নায়ক হয়। হল ওয়ালারা মোগো ছেলে পুলের জন্য টিকিটের দামে একটু ছাড় দিতে চেয়েছে।” তারা প্রায় ৪০ জন দল বেঁধে ছবি দেখতে এসেছিলেন।
মনামী সিনেমা হলের ম্যানেজার সাইদুর ইসলাম জানান, ভালো সিনেমা তৈরী করতে পারলে এখনো দর্শকদের সিনেমা হলে আনা যায়। সাকিব খান অভিনীত রাজকুমার ছবির দর্শক হবে বলে তিনি মনে করছেন। তবে প্রথম দিন আশানুরুপ দর্শক হয়নি।
গ্রমের মালতে (সমাজপতির বাড়ি) সিন্নি নিয়ে যাচ্ছেন বৃদ্ধারা। মুকশিতপুর পূর্ব পাড়া থেকে ছবিটি তোলা।
টানা একমাস সিয়াম সাধনার পর ঈদ এসেছে। ঈদের খুশি ভাগাভাগীতে কেউ পিছু পা হতে না রাজ। যার যেমন সামর্থ। সে তেমন ঈদ উপভোগ করেছে।
বিদ্যালয়ের সততা ষ্টোর থেকে সীমা ব্যবসার কৌশল রপ্ত করেছে। সেই সাহস থেকে ঈদের মাঠে খেলনার পসরা সাজিয়ে বসেছে। কমলাপুর মিয়া পাড়া ঈদগাহ মাঠ থেকে ছবিটি তোলা।
ঈদের দিন রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫ জনের মধ্যে স্বামী স্ত্রী ও সন্তান রয়েছেন বলে জানা গেছে।
এক পরিবারের নিহতরা মধ্যে রয়েছেন বেলাল (২৫), মুক্তা (২৬) দম্পতি ও তাদের তিন বছরের শিশু মাইশা। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৫৮ মিনিটে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পল্টুনের সামনে এ দুর্ঘটনা হয়।
নিহত বাকি দুজন হলেন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। নৌ-পুলিশের ঢাকা রেঞ্জের এসপি গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। ৩টার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এ সময় লঞ্চে ওঠা অবস্থায় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, নিহতদের লাশ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
বৃষ্টি খাতুন ছাড়া প্রথম ঈদের সকালে মা বিউটি খাতুন নিরবে চোখের জলফেলে কাটালেন
স্টাফ রিপোর্টার
বড় মেয়ে বৃষ্টি খাতুন ছাড়া প্রথম ঈদের সকালে মা বিউটি খাতুন নিরবে চোখের জলফেলে কাটালেন। নিহত মেয়ের ব্যবহারের জিনিস পত্র ফেরত আনার পর বাড়িতে নতুন করে শোকের মাতম শুরু হয়েছে। ঈদের দিন সমাজে সিন্নি পাঠানোর হয়নি। ছোট দুই মেয়ে ঝর্ণা ও বর্ষাসহ পরিবারের কেউই নতুন কাপড় পরেন নি। সদ্য সন্তান হারা সাবলুল আলম সবুজের এক বোন সামান্য কিছু ফিন্নি সেমাই রান্না করেছে কিন্তু দুপুর পর্যন্ত পরিবারের কেউ তা ছুয়েও দেখেনি।
খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়ার নিহত সাংবাদিক বৃষ্টি খাতুনের বাড়িতে ঈদের আমেজ নেই। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা, গ্রামে সবে ঈদুল ফিতরের ঈদের জামাতায় শেষ হয়েছে। কিন্তু ঈদের আনন্দে যেন বিষাদের ছায়া ফেলেছে নিহত সংবাদিক ও ইডেন কলেজের ছাত্রী বৃষ্টি খাতুনের গ্রামের বাড়ি জুড়ে। বাড়ির প্রবেশ পথের পাশের সিঁড়িতে বসে মেয়ের থাকার ঘরের দরজার দিকে নিষ্পলক তাকিয়ে আছে মা বিউটি খাতুন। তার দুই চোখ দিয়ে জলের ¯্রােত বইছে। তাকে শান্ত করার চেষ্টা করছে ৬ষ্ঠ শ্রেনির এক শিশু ও ঢাকার একটি কলেজের ছাত্র প্রতিবেশীর ছেলে। ঈদের দিন সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুকুসহ অনেকেই শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃষ্টির বাড়িতে আসেন।
নিহত বৃষ্টির ব্যবহারের জিনিস পত্র নিয়ে গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছে বাবা সাবলুল আলম সবুজ শেখ। মেয়ের মোবাইল ফোন, এসএসসি ও এইচএসসি পাশের সাটিফিকেট ছাড়া বাঁকী ব্যহারের জিনিস পেয়েছেন। ঈদের দিন সকাল সাতটার আগে ঈদের নামাজ পরার উদ্যেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে তিনি আর ফেনেনি। ফোনও রিসেভ করলেন না। পরে তার ভাই জোয়াদ আলী জানালেন, মেয়ের জন্য জাকের পার্টির পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সদরে একটি দোয়ার অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গেছেন।
নিহত বৃষ্টির থাকার ঘরের দরজার দিয়ে নিস্পলক তাকিয়ে থাকা মা বিউটি খাতুনের দুই চোখের জলের যেন ¯্রােতের ধারা কিছুতেই কমছেনা। কথা বলার স্বক্ষমতাও যেনো হারিয়ে ফেলেছেন। কয়েকবার জানতে চাওয়ার পর মৃদু স্বরে জানালেন, “আমার জীবনে আর কোন শখ আল্লাদ এখন নেই। কোথায় সিন্নি! কোথায় কি?” আবার শুরু করলেন নিরব কান্না।
বড় আপা (বৃষ্টি) ছাড়া ঈদ ভালো যাচ্ছে না ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী কুলসুমের। বৃষ্টি তার চাচাত বোন। প্রতি বছর ঈদের দিন সকালে আপু (বৃষ্টি) তার হাতে মেহেদী দিয়ে দিতো। সাজগোজ করাতো। অনেক গল্প বলত। সারদিন কাছে কাছে রাখতো। এবার আর বড় আপু নেই। তাকে কেউ চুড়ি পড়িয়ে দেয়নি। সাজিয়ে দেয়নি। অনেক কষ্ট করে নিজেই সেজেছে।
২৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার গ্রীন রোর্ডের অগ্নিকান্ড শুরুর কয়েক মিনিট পর প্রতিবেশীর ছেলে ও ঢাকার একটি কলেজের ছাত্র তামিম আহম্মেদ বৃষ্টিকে ঘটনাটি জানিয়ে মোবাইলে ম্যাসেজ দিয়েছিল। কিন্তু আর ফিরতি মেসেজ দেয়নি বৃষ্টি। পরদিন শুক্রবার (১ মার্চ) সে টেলিভিশনের খবর দেখে বৃষ্টির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়। এ শিক্ষার্থী জানায়, বৃষ্টি তার বড়। বাড়ির সামনা-সামনি বাড়ি হওয়ায় তার সাথে ভাল সম্পর্ক ছিল। বৃষ্টি মাথায় সব সময় বড় হওয়ার স্বপ্ন কাজ করতো।
বৃষ্টির চাচি সুইটি খাতুন জানান, রোজিনা খাতুন নামের তার এক ননদ এসে কিছু খাবার তৈরী করেছেন। কিন্তু এ বেলা পর্যন্ত কেউই খায়নি (বেলা ১২টা)। কলেজ ছাত্রী মেজোমেয়ে ঝর্ণা ঘরে বসে বৃষ্টির বেডিং বুকচা ধরে কাঁদছেন। ছোট মেয়ে বর্ষা বোনের জন্য কাঁদছে, কোরআন পড়ছে, আবার বাবার সংসারের কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেটে বৃষ্টির বাবা সাবলুল আলম সবুজ শেখের সাথে দেখা করে কথা বলা হয়।
বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেটে বৃষ্টির বাবা সাবলুল আলম সবুজ শেখের সাথে দেখা করে কথা বলা হয়। তিনি জানান, খুব সকালে জাকের পাটির দোয়ার মাহফিল ও ঈদের জামায়াতে শরিক হওয়া জন্য কুষ্টিয়া গিয়েছিলেন। প্রয়াত মেয়ের শিক্ষা সনদ ও মোবাইল ফোন টি এখনো হাতে পাননি। মঙ্গলবার রাতে মেয়ের পোশাকসহ ব্যবহারের জিনিসি বাড়ি এনেছেন। তবে যারা তার মেয়ের লাশ নিয়ে জটিলতা সৃষ্টি করার সাথে জড়িতদের বিচারের মুখমুখি করার দাবি জানান।
পারিবারিক সূত্র জানায়, বৃষ্টি খাতুন বনগ্রাম পশ্চিমপাড়া উপানুষ্ঠানিক প্রাক-প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পাস করেন। ২০১০ সালে তিনি ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ নিয়ে এসএসসি উত্তীর্ণ হন ২০১৫ সালে। একই বিভাগ নিয়ে কুষ্টিয়া সরকারি গার্লস কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাসের পর ২০১৮ সালে ইডেন মহিলা কলেজে দর্শন বিভাগে ভর্তি হন। তবে দুটি সেমিস্টারে অংশ নেওয়ার পর অনিয়মিত হয়ে পড়েন। অনলাইন সংবাদমাধ্যম দ্য রিপোর্টে ডটলাইভে অভিশ্রæতি শাস্ত্রী নামে শিক্ষানবিশ সংবাদকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন।
চলতি বছরের ফেব্রæয়ারিতে ওই প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দেন। নতুন একটি প্রতিষ্ঠানে কাজ শুরুর কথা ছিল। ২৯ ফেব্রুয়ারি এক বন্ধুর সঙ্গে বৃষ্টি রাতের খাবার খেতে যান রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের একটি রেস্তোরাঁয়। সেখানে ভয়াবহ আগুনে ৪৬ জন মারা যান। তাদের একজন বৃষ্টি। তবে অভিশ্রুতি শাস্ত্রী নাম নিয়ে রহস্য দেখা দেয়। পরে ডিএনএ টেস্টে পরিচয় নিশ্চিত হওয়ার পর ১১ মার্চ দুপুরে বাবা সাবলুল আলম সবুজ শেখের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। সে রাতেই নিজ গ্রাম খোকসার বনগ্রাম পশ্চিম পাড়ায় পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়।
পেঁয়াজের হাটের আড়ৎ থেকে অভিনব কায়দায় প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় জনতার হাতে আটক এক সন্দেহ ভাজনকে পুলিশে হেপাজতে নিয়েছে।
কুষ্টিয়ার খোকসায় মঙ্গলবার সাপ্তাহিক হাটে দিন সকাল সাড়ে ৮টার দিকে খোকসা থানা থেকে ১০০ গজের মধ্যে ব্যাবসায়ীর ক্যাশ ড্রয়ারের নিচে থেকে ব্যাগ ভর্তি টাকা হাতিয়ে নিয়ে সটকে পরে প্রতারক চক্র।
জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার পেঁয়াজের হাটের আলিম ট্রেডাসের ক্যাশ টেবিলের নিচে থেকে ১০ লাখ টাকা ভর্তি ওই ব্যাগটি হাতিয়ে নিয়ে সটকে পরে প্রতারক চক্র। পরে খোকসা বাসস্ট্যান্ড থেকে সন্দেহ ভাজন রাজন নামের এক যুবককে ব্যবায়ীরা আটক জিঞ্জাসাবাদ শুরু করে। পরে থানা পুলিশের একজন এসআইসহ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে ব্যাবসায়ীদের কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ীর টাকা উদ্ধার হয়নি। ব্যবসায়ীদের হাতে আটক প্রতারক চক্রের সদস্য রাজন উপজেলার কালিশংকরপুর গ্রামে মৃত মুক্তিযোদ্ধ যগলুল মেলেটারীর ছেলে।
প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার সময় আড়ৎদার আব্দুল আলীমের ছেলে পারভেজ ক্যাশের দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেন, তার ক্যাশ টেবিলে তিন ফরিয়াসহ নিজেদের ১১ থেকে ১২ লাখ টাকা ছিল। এ টাকার মধ্যে দশলাখ টাকা ভর্তি একটি ব্যাগ টেবিলের নিচে রাখা ছিল।
তিনি আরও জানান, সকালে তারা যখন কেনা বেচা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় পেঁয়াজ বিক্রির ধুয়ো তুলে রাজন এসে ক্যাশ টেবিলের পাশের একটি চেয়ারে বসে। কিছু সময় পর সে উঠে চলে যায়। এর পর টাকার ব্যাগটি হারিয়ে যায়। এক পর্যায়ে বাসস্ট্যান্ড থেকে রাজনকে ডেকে এনে ব্যবসায়ীরা জিজ্ঞাসা শুরু করলে। থানা পুলিশের এসআই বজলুর রশিদ ফোসসহ হাজির হয়ে রাজনকে থানায় নিয়ে যায়।
ব্যবসায়ী আব্দুল আলীম জানান, টাকা হারানোর অভিযোগ করে তিনি বিপদে রয়েছে। এখন অনকেই প্রতারককে সমর্থন দিচ্ছে। তিনি কী করে প্রমান করবেন তার ব্যবসায়ীক প্রতিষ্টান থেকে টাকা ছিনতাই হয়েছে। রাতে থানায় বসার কথা রয়েছে। সেই অপেক্ষায় আছেন।
তিনি দাবি করেন, রাজন তার আড়তে আগে কখনো আসেনি। হঠাৎ এলো ক্যাশের কাছে বসলো। সে চলে যাওয়ার সাথে সাথে তার টাকার ব্যগটি হাওয়া হয়ে গেলে। তার দাবি রাজন মাদক কারবারী। সে একাধিক বার মাদকসহ ধরা পরেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান স্বীকার করেন রাজন মাদকসহ দুইবার থানা পুলিশের কাছে ধরা পরেছে। তবে টাকা হাতিয়ে নেয়ার সাথে সে যে জড়িত তার আগে নিশ্চিত হতে হবে। পরে চালান করার হোক আর যেটা হয় সেটা করুক তাদের আপত্তি থাকবে না। তবে পুলিশ তাদের নিশ্চিত করেছে রাজন এ ঘটনার সাথে জড়িত না।
খোকসা থানা পুলিশের এসআই বজলুর রশিদ এর মুঠো ফোনে কল করা হলে তিনি প্রথমে জানান তার ফোন সেটটি ভালো না। তিনি শুনতে পারছেন না। ফোন কেটে দ্বিতীয়বার কল করা হলে তিনি সাফ জানিয়ে দেন বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলতে হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদের সরকারী ফোনে কল করা হয়। তিনি জানান, টাকা হারানোর বিষয়টি তাদের কাছে রহস্য জনক মনে হয়েছে। এ নিয়ে তদন্ত করা হচ্ছে।
ঝিনাইদহের কালীগঞ্জ মেইনবাস স্ট্যান্ডে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টা দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
ছেলে সন্তান ছিল না। তাই মেয়েদের ছেলের আদরে বড় করেছেন। কত স্বপ্ন ছিল! মেয়ে দিয়ে মুখ উজ্জল হবে। সব স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। রাজধানীর গ্রীন রোর্ডের আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুনে মা বিউটি খাতুন যখন বিলাপ করে এই কথা গুলো বল ছিলেন। তখন তার নিষ্পলক চোখের জল দুই চোয়াল গড়িয়ে বুকের কাপড় ভিজে যাচ্ছিল।
ঢাকার ইডেন কলেজে ভর্তির পর থেকে ঈদের দুই-তিন দিন আগে বাবা সাবলুল আলম সবুজ শেখের সাথে বাড়ি ফিরতেন বৃষ্টি খাতুন। অনেক ঈদে ট্রাকের মাথায় চেপে বাবার সাথে বাড়ি ফিরেছে। এবারও ঈদের তিনদিন আগে বাবার সাথে বৃষ্টির বাড়ি ফেরার কথা ছিল। মেয়ের দাফন করে ঢাকায় চাকুরিতে গেছেন বাবা সবুজ। এখনো ফেরেন নি। ঈদের একদিন বাঁকি থাকলেও নতুন পোশাক, সেমাই চিনি কিছুই কেনা হয়নি। ঈদের কোন আয়োজন নেই এই পরিবারে। ঈদে বৃষ্টির অনুপস্থিতির প্রভাব পরে আশে-পাশের দু’চার দশ পরিবারের উপর।
নিহত মেয়ে বৃষ্টির কবরের পাশে বিলাপ করে মা বিউটি খাতুনের দিন কাটে। কলেজ পড়–য়া মেজে মেয়ে ঝনা আর স্কুল পড়–য়া ছোট মেয়ে বর্ষা মাকে নিয়ে ব্যস্ত থাকেন। প্রতিবেশীরা কেউ না কেউ সারক্ষনই তাকে সময় দেন। তবুও সুযোগ পেলেই ছুটে যান বাড়ি থেকে ৫০ গজ দূরে মেয়ে কবরের পাশে।
রবিবার তখন দুপুর। কুষ্টিয়ার খোকসা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম পশ্চিম পাড়ায় নিহত ইডেন ছাত্রী ও সংবাদকর্মী বৃষ্টি খাতুনের বাড়িতে তখন শুনসান নিরবতা। ঈদে বাড়ি ফিরে মেয়ে যে সিঁড়ি দিয়ে নিজের ঘরে ঢুকত সেই সিঁড়ির উপর বসা বিউটি খাতুন। শোকে পাথর বনে যাওয়া তার (বিউটির) দুই চোখ দিয়ে জল ঝড়ছে। এগিয়ে এলেন নিহতের চাচি সুইটি বেগমসহ দুই একজন প্রতিবেশী নারী।
নিহত মেয়ের শোকে অনেকটাই পাথর হয়ে গেছেন মা বিউটি খাতুন। মেয়ে (বৃষ্টি) কখন যেনো এসে পেছন থেকে মা বলে ডেকে উঠে। এই স্বপ্ন নিয়ে তিনি মেয়ের কবরের পাশে ছুটে যান। তিনি বলেন, সব স্বপ্নইতো আগুনে পুড়ে গেছে। আর কী হবে। আর কী ভালো হবে, আর কিসেইবা মন্দ হবে। তার আবার কিসের ঈদ।
সুইটি বেগম বলেন, একটু সুযোগ পেলেই বিউটি খাতুন মেয়ের কবরের কাছে ছুটে চলে যায়। ডুক্কার (চিৎকার) করে কাঁদেন। তাকে ফিরিয়ে আনতে দুই তিনজন মহিলা লাগে। আজও (রবিবার) সকালের দিকে বাড়ির লোকেরা যখন পেঁয়াজ কাটা নিয়ে ব্যস্ত ছিলেন তখন সে একবার মেয়ের কবরের কাছে ছুটে গিয়েছিলেন।
তিনি আরো জানান, বৃষ্টির বাবা সাবলুল আলম সবুজ শেখ ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। মেয়ের কবর দিয়ে যাওয়ার পর একবার এসেছিল। প্রতি ঈদে মেয়ে সাথে নিয়ে বাড়ি ফিরতেন। এবার হয়তো ঈদের দুই এক বেলা আগে আসতে পারেন। আত্মীয় স্বজন থেকে শুরু করে নিন্ম আয়ের প্রতিবেশীরাও তাদের শিশুদের ঈদের নতুন পোশাক কেনার দায়িত্ব দিতেন বৃষ্টি উপর। এবার তার (বৃষ্টির) শুন্যতা শুধু পরিবারের উপর পরেনি। নিন্ম আয়ের প্রতিবেশীদের উপরও পরেছে।
সাবলুল আলম সবুজ শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ কারা হয়। তিনি জানান, এবার তো আর মেয়ে নাই। তাই সব ম্যানেজ করে মঙ্গলবার গ্রামে ফিরবেন। ছোট মেয়েদের ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বলেছিলেন। কিন্তু তারা জানিয়েছে প্রয়োজন হলে জানাবে।
বৃষ্টির নিকট প্রতিবেশী সাবেক ইউপি সদস্য পান্না’র স্ত্রী রেখা বলেন, বিউটি খাতুন স্বদ আলাপি মানুষ ছিলেন। মেয়ের শোকে পাথর হয়ে গেছেন। কারো সাথে কথা বলতে চায় না। একা থাকে, সুযোগ পেলেই মেয়ের কবরের পাশে ছুটে যান। ধরে আনতে হয়।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর গ্রীনরোডের রেস্তরায় অগ্নিকান্ডে ইডেন ছাত্রী সাংবাদিক বৃষ্টি খাতুনসহ ৪৬ জন মারা যায়। অভিশ্রুতি শাস্ত্রী ও বৃষ্টি খাতুন একই ব্যক্তির দুই নাম নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃষ্টি খাতুনের পরিচয় নিশ্চিত হয়। ১১ মার্চ দুপুরে বাবা সাবলুল আলম সবুজের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করা হয়। সে রাত্ইে নিজ গ্রাম খোকসার বনগ্রাম পশ্চিম পাড়ায় পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...
যশোর সংবাদদাতা
যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...