বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 404

খোকসায় জাতীয় শোক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক শোকসভা ও শোক র‌্যালী করেছে। শিশুদের মধ্যে প্রতিযোগীতা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ সমর্থীতরা পৌরসভা চত্বরে শোক সভার আয়োজন করেন। এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। সভা শুরুর আগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান বাজার প্রদক্ষিণ করে পৌর সভায় এসে শেষ করা হয়।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫ আগস্টের শোক সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মনিরুজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শিমুল খান, আওয়ামী লীগ নেতা আল আমিন বকুল বিশ্বাস, কৃষক লীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।

জাতীয় শোক দিবসের সকালে উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত মুক্তির মন্ত্র বেদীতে শ্রদ্ধা জানান কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত শোক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। এ ছাড়া প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।

ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিা প্রতিষ্ঠানের প থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাষ্ট্রের পে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আজিম-উল-আহসান, গারিগরি প্রশিন (টিটিসি) কেন্দ্রের অধ্য রুস্তম আলী শ্রদ্ধা জানান।

সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা যুবলীগের প থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের সাবেক আহŸায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

খোকসায় দাড়িয়ে থাকা কার থেকে চালকের মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

খোকসা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার থেকে চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীর অপেক্ষায় নিজের ছিটে ঘুমিয়ে থাকা চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

মঙ্গলবার প্রত্যুশে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্টান্ডে নিজের সিটে মারা যাওয়া ওই চালকের নাম সামসুজ্জামান (৫৫)। সে নারায়নগঞ্জ থানার পঞ্চপুটি গ্রামের নূর ইসলামের ছেলে। ধারনা করা হচ্ছে ওই চালক ঢাকাগামী যাত্রী পাওয়ার অপেক্ষায় বাস স্ট্যান্ডে ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে কোন এক সময় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা মুখি একটি সাদা রং এর প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ – ৩১-৪২৫৭) বাস স্ট্যান্ডে দাড়ানো ছিল। স্থানীয় দালালরা ঢাকা গামী যাত্রীপেয়ে গাড়িটির ভেতরে ঘুমিয়ে থাকা চালককে জাগানোর চেষ্টা করে। দীর্ঘ সময় চেষ্টার পর গাড়ির ভেতর থেকে কোন সারা না পেয়ে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশের এসআই নিজেও চালকে জাগানোর চেষ্টা করেন। অবশেষে সারা না পেয়ে স্থানীয় মেকারকে ডেকে গাড়ির ডোরলক ভেঙ্গে ভেতর থেকে ৫৫ বছর বয়সী চালকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত চালকের পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়।

খোকসা বাস স্ট্যান্ডের একটি পরিবহনের কাউন্টারের পরিচালক মিরাজ বিশ্বাস জানান, প্রতিরাতেই ঢাকা এয়ারপোট থেকে ভাড়া নিয়ে আসা চালকরা এখানে ঘুমায়। সকালে এখান থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফেরেন। এই ভেবে সকালে স্থানীয়রা ওই ড্রাইভারকে জাগানোর চেষ্টা করে। কিন্তু সারা না পেয়ে থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে গাড়ির দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।

নিহত চালকের ছেলে বোরহান উদ্দিন জানান, সোমবার রাতে তার মায়ের সাথে বাবার ফোনে যোগাযোগ হয়েছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা পুলিশের মাধ্যমে খবর পেছেন। তিনি জানান, গাড়ির দরজা বন্ধ ছিল, সে হেতু তার বাবা হৃদরোগে মারা যেতে পারেন। তারা ময়না তদন্ত ছাড়াই বাবার মৃতদেহ ফেরত চেয়েছিল পুলিশ তা দেয়নি।

খোকসা থানা পুলিশের এসআই বিপুল কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি ঘটনা স্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। পরে তার পকেটে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরিবারের লোকেরা এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

ঝিনাইদহে চেক চুরির অভিযোগে সংবাদ সন্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শকের বিরুদ্ধে চেক চুরি অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবার।

সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করে চেক চুরির প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের লুৎফর রহমান বলেন, ২০১৭ সালে তার ছেলে সৌদি আরব যাওয়ার জন্য একই গ্রামের হুমায়ন কবির পিন্টু ও আসাদুজ্জামান সিটুর কাছ থেকে ফাঁকা চেক দিয়ে টাকা ধার নেয়। ইতোমধ্যে ধারের টাকা ফেরৎ দেন লুৎফর রহমান। চেকগুলো গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন দিপুর কাছে গচ্ছিত ছিলো। সম্প্রতি স্থানীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক মহাসিন আলী সেখান থেকে চেক গুলো হাতিয়ে নেন। সে চেকে নিজের ইচ্ছেমত ১৮ লাখ ২০ হাজার টাকা লিখে আদালতে মামলা ঠুকে দিয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে টাকা ধার দেওয়া পিন্টু, সিটু ও দিপু মেম্বর উপস্থিত থেকে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত হুমায়ন কবির পিন্টু বলেন, আমি লুৎফরকে টাকা ধার দিয়েছিলাম। আমি টাকা পেয়েছি। চেক গুলো আমরা মেম্বরের কাছে জমা রেখেছিলাম। সেখান থেকে চেক চুরি করে মহাসীন মামলা করেছে। এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে। আমরা ওই প্রতারকের বিচারক চাই।

ইউপি সদস্য কামাল হোসেন দিপু বলেন, মহাসীনের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিলো। সে আমার বাড়িতে আসার সুযোগে চেকগুলো চুরি করে। এখন বলছে সে নাকি টাকা পায়। চেক চুরি করার পর যে তারিখের মামলা দিয়েছে তার অনেক আগে লুৎফর বিদেশ গেছে। এটা খুবই জালিয়াতি করেছে। সংবাদ সম্মেলন শেষে প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সাঈদী মারা গেছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তার মৃত্যু হয়।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেন।

ঝিনাইদহে ইয়াবাসহ র‌্যাবের হাতে দুইজন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে কুষ্টিয়ার ইবি থানা এলাকার বাপ্পি মুন্সি ও ঝিনাইদহ শহরের সাজ্জাদ হোসেন টিপু।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সুত্রে খবর পেয়ে রবিবার দিনগত রাতে তাদের আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাসী করে ১৪৮০ পিচ ইয়াবা, ০৩ টি মোবাইল এবং ০৬ টি সিমকার্ড উদ্ধার করে। এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

কুমারখালীতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মেচন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ম্যুরালের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল মান্নান খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল প্রমুখ।

জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব খাতের ১০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করে খোকসার খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপল্েয ম্যুরালটির উন্মোচন করা হয়।

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয়ের হত্যাকরীদের গ্রেফতারের জন্য পুলিশকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

রবিবার বিকালে ভেড়ামারা বাসষ্ট্যান্ডে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও কাউন্সিলর সোলাইমান মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিহত সঞ্জয়ের স্ত্রী বীথি রানী দে, নিহতের ছোট ভাই সম্পদ প্রামানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহবুব আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সিনিয়র সভাপতি আহাদুজ্জামান রানা, সহ-সভাপতি আনোয়ার হোসেন গামা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম শিশির, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমান শোভনের চাচা নুর ইসলাম কে গ্রেফতার করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের কাছে সপর্দ করার দাবি করেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে বক্তারা সকল হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।

প্রসঙ্গত পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ আগষ্ট রাত ১১ টার দিকে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) হামলার শিকার হন। ৯ আগস্ট বুধবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার ঘটনার পরের দিন স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের স্ত্রী বিথী রাণী দে বাদী হয়ে ভেড়ামারা থানায় ১৪ জনের নামের নামে মামলা দায়ের করেন।

কুমারখালীতে সঞ্চয়ের টাকা নিয়ে এনজিও কর্মকর্তা পালিয়েছে

0
কথিত এনজিওর অফিস করা হয়েছিল এই বাড়িতে । প্রতারিত গ্রাহকরা বাড়ির প্রধান ফটকে ধন্না দিয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সহজ শর্তে বেশী টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে শতাধিক ব্যবসাীর সঞ্চয়ের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে কথিত ”নীড় ফাউন্ডেশন” নামের একটি ভুয়া এনজিও কর্মকর্তারা পালিয়েছে।

রবিবার সকালে কতিথ নীড় ফাউন্ডেশনের সামনে গিয়ে দেখা গেছে, এনজিওর সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে। গেটে তালা লাগানো। কিছু সংখ্যক ভুক্তভোগী দাঁড়িয়ে আছেন। গত মঙ্গলবার ব্যবসমায়ীদের মধ্যে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণ না দিয়ে আগের দিন সোমবার বিকালে চক্রটি পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, অল্প সঞ্চয় ও সুদে অধিক টাকা ঋণ দেওয়ার কথা বলেছিল নীড় ফাউন্ডেশনের কর্মকর্তারা। তাদের টার্গেট ছিল ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ী। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ১০ থেকে ৩৫ হাজার টাকা করে সঞ্চয় নিয়েছে এনজিওটি।

ভুক্তভোগীরা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী পৌর এলাকার কাজীপাড়া টিএন্ডটি কার্যালয়ের সামনে লাভলী খাতুনের বাড়ির নিচতলা ভাড়া নেয় নীড় ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বহিরাগত ৬ জন ব্যক্তি সেখানে প্রায় ১৫-২০ দিন এনজিওটির কার্যক্রম পরিচালনা করে আসছিল।

চক্রটি উপজেলার আলাউদ্দিন নগর, যদুবয়রা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ীদের টার্গেট করে। গ্রাহকদের অল্প সঞ্চয়ে বেশি ঋণ দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে জামানত সংগ্রহ করেন। কর্থিত ব্রাঞ্চ ম্যানেজার মো. হাবিবুর রহমানের ভিজিডিং কার্ড ধরিয়ে দেয় মাঠ কর্মীরা।

যদুবয়া জয়বাংলা বাজারের পেঁয়াজ ও পাট ব্যবসায়ী আব্দুল মোমিন ফারাজী বলেন, কিছুদিন আগে নীড় ফাউন্ডেশন নামের এনজিও থেকে কয়েকজন তার বাড়িতে গিয়েছিল। তাকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়ার জন্য ৫০ হাজার টাকা সঞ্চয় চেয়েছিল। ঋণ পাওয়ার আশ^াসে তিনি ২৫ হাজার ৭২৫ টাকা জমা দিয়েছিলেন। গত মঙ্গলবার তাঁর ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সন্দেহজনক মনে হওয়ার গত সোমবার বিকালে তিনি এনজিওর অফিস দেখতে আসেন। এসে দেখেন সবাই পালিয়েছে।

কুমারখালী বাসস্টান্ড এলাকার হৃদয় হোসেন নামে একজন দোকান কর্মচারী জানান, তিনি দুই লাখ টাকা ঋণের জন্য ১৫ হাজার টাকা জমা দিয়েছিলেন। গত মঙ্গলবার ঋণ আনতে গিয়ে জানতে পারেন তারা সবাই পালিয়ে গেছে।

বাড়ির মালিক লাভলী খাতুন বলেন, ১০ হাজার টাকা মাসিক ভাড়ায় নিচতলা ভাড়া নিয়েছিল নীড় ফাউন্ডেশন নামে একটি এনজিওর ম্যানেজার হাবিবুর রহমান। চুক্তিনামা করবে করবে বলে তারা পালিয়ে গেছে।

সংস্থার এরিয়া ম্যানেজার পরিচয় দেয়া হাবিবুর রহমানের মোবাইলে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, বাড়িওয়ালা একটি অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা যদি এ ব্যাপারে অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

0
আনোয়ারুল হক কাকার

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানের অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সংসদের উচ্চক সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকার নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর ডন নিউজের।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। আনোয়ারুল হকের নাম নিয়ে তারা ঐকমত্য পোষণ করার পরেই বহুল প্রত্যাশিত এ ঘোষণাটি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারুল হক তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন রাজা রিয়াজ।

তিনি বলেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন। এরপর আমি এবং প্রধানমন্ত্রী সারসংেেপ সই করি। তিনি আরও বলেন, আনোয়ারুল আগামীকাল রবিবার শপথ নিতে পারেন। বৈঠকে তত্ত¡াবধায়ক সরকারের মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন রিয়াজ।

গত ৯ আগস্ট পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।
শুক্রবার শাহবাজ শরিফ ও রাজা রিয়াজকে চিঠি দেন প্রেসিডেন্ট আলভি। সেখানে তাদের তত্ত¡াবধায়ক সরকারের প্রধানের নাম প্রস্তাব করতে বলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...