বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 417

ধারাবাহিক ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধারাবাহিক ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে খোকসা পৌরভবন চত্বরে শান্তি সমারেশটি অনুষ্ঠিত হয়। এ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। অন্যাদের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু, ছাত্রলীগ সভাপতি শিমুল খান প্রমুখ।

এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র তারিকুল ইসলাম।

চরে ভেসে উঠলো আরো একটি মৃতদেহ

0

স্টাফ রিপোর্টার

খোকসায় ২৪ ঘন্টার ব্যবধানে গড়াই নদীর দ্বিপচর এলাকায় আরো একটি অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত মৃতদেহ ভেসে উঠেছে। একশ গজের মধ্যে পরপর দুটি মৃতদেহ ভেসে ওঠায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার বিকালে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বিপচর এলাকায় নতুন পানির তোরে দ্বিতীয় মৃতদেহটি বালু মাটির নিচে থেকে বেড়িয়ে ভাসতে থাকে। মৃতদেহটি দেখে বালির নৌকার মাঝিরা থানা পুলিশকে খবর দেয়। আগের দিন মঙ্গলবার যেখানে প্রথম মৃতদেহটি ভেসে ওঠে তার থেকে ১০০ গজ ভাটিতে বুধবার বিকালে দ্বিতীয় মৃতদেহটিও ভেসে উঠেছে। নদীতে ভেসে ওঠা মৃতদেহটির পরনে কালো টাওযার রয়েছে। মুখে দাঁড়ি আছে। তাকেও জবাই করে হত্যা করা হয়েছে। হাত দুটি পেছনের দিকে বাঁধা রয়েছে।

স্থানীয়রা বলছে, দুই ব্যক্তিকে একই সময়ে হত্যা করা হতে পারে। একই চক্র এই হত্যা কান্ডের সাথে জড়িত। পরপর দুটি মৃতদেহ উদ্ধারের পর মোড়াগাছা, হেলালপুর ও হেলিপ্যাডের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী প্রায় ৩শ পরিবারসহ নদীর দুই পারের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দ্বিপচর আশ্রয়নের বাসিন্দার নাজমা খাতুন জানান, তার বাড়ি থেকে ২০০ গজের মধ্যে পরপর দুটি মৃতদেহ উদ্ধারের পর নিজের নিরাপত্তা নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পরেছেন। আগের রাতেই ঘর থেকে বেড় হননি। আজ আবার আরো একটা লাশ! তার হয়েছে মরণ।

ঘটনা স্থল দ্বিপচরে উপস্থিত পুলিশের এএসআই বিপুল কুমার ঘোষ জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে এসে মৃতদেহ পাহাড়া দিচ্ছেন। নৌ-পুলিশের পাবনা থানাকে খবর দেওয়া হয়েছে। তারাই মৃতদেহ ইদ্ধার করবে। আগের দিন মঙ্গলবার যে স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ঠিক তার ১০০ গজ ভাটিতে দ্বিতীয় মৃতদেহটি পাওয়া গেলো। আগের দিন মঙ্গলবারে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি। অজ্ঞাত মৃদেহ হিসেবে জেলা সদরে দাফন করা হয়েছে।

কুমারখালীতে দেড় হাজার কৃষককের মাঝে সার বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ল্েয এক হাজার ২০০ জন ধানচাষী ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, ২০২২ – ২০২৩ অর্থবছরে উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ল্েয কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ুদ্র ও প্রান্তিক পর্যায়ের এক হাজার ২০০ জন ধান ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেক পেঁয়াজের চাষী এক কেজি করে বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, পরিমানমত সুতা ও পলিথিন পাবেন। এছাড়াও পরিচর্যার জন্য দুই হাজার ৮০০ টাকার চেক পাবেন। প্রত্যেক ধানচাষী ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে পটাশ ও ড্যাপ সার পাবেন।

খোকসার চরে পুতে রাখা মৃতদেহ ভেসে উঠলো

0

স্টাফ রিপোর্টার

হঠাৎ গড়াই নদীতে পানি বেড়ে চর ডুবে ভেসে উঠলো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ। ওই ব্যক্তিকে জবাই করে হত্যার পর চরে পুতে রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বিপচর এলাকায় মঙ্গলবার দুপুরে নদীর নতুন পানির তোরে মৃতদেহটি বালু মাটির নিচে থেকে বেড়িয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত হয়েছে। নৌপুলিশ এলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানে হবে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করে গড়াই নদীতে পানি বারতে শুরু করেছে। দুপুরের দিকে দ্বিপচর এলাকার কিছু জমি প্লাবিত হয়। ফলে নদীর চরে বালি মাটিতে পুতে রাখা ওই মৃতদেহটির মাথা থেকে মাজা পর্যন্ত বেড়িয়ে পানিতে ভাসতে থাকে। মৃতদেহটির মুখ মেরুন রং এর কাপড় দিয়ে বাঁধা আছে। তার শরীরে কোন পোষাক নেই। তাকে জবাই করা হয়েছে। মাথার চুল উঠে গেছে। শরীর থেকে মাংশ খসে পরেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলা হলে তিনি বলেন, মনে হচ্ছে লোকটিকে জবাই করে হত্যার করা হতে পারে। লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। সুরত হাল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।

কুমারখালীতে ৬ ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট

0
কুমারখালীতে মোবাইল কোটে দন্ড প্রাপ্তরা।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তালের রস পঁচিয়ে তৈরী করা নেশা জাতীয় দ্রব্য তাড়ি ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ৬ ব্যক্তিকে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

সোমবার বিকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়ার কিক মোড়ে তাড়ি ক্রয়-বিক্রয় ও সেবনরত অবস্থায় ৬ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাৎণিক মোবাইল কোর্ট আইন এর আওতায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করা হয় এবং জব্দকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে স্যানমার্কস -২ প্রকল্পের অবহিতকরণ সভা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ স্যানমার্কস-২ প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ইউনিসেফ ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকে এ অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমারখালীর উপ সহকারি প্রকৌশলী আলামিন মিয়া।

সভায় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিদের মধ্যে ব্র্যাক ও জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের মধ্যে আরএফএল ও সেভেন রিং সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি এবং স্যানমার্কস -২ প্রকল্প প্রশিতি উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভার ল্য উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন সরকারি বেসরকারি সংস্থা এবং প্রাইভেট সেক্টরের সমন্বয়ের মাধ্যমে প্রান্তিুক জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ ও উন্নত স্যানিটেশন প্রাপ্তি ও সেবা নিশ্চিত করা।

কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অর্ধশত নারী ও শিশু আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গ্রাম ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন জায়গায় এসব মানুষকে কামড়ে জখম করে কুকুরটি। এর মধ্যে ১৭ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর একের পর এক পথচারী, দোকানি, স্কুলছাত্রী, শিশুদের কামড়াতে শুরু করে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন রোগী এসেছে। আমরা তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দিয়েছি। কামড়ে দুইজনের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

অপারেশন থিয়েটারে অসুস্থ হয়ে রোগীর মৃত্যু: চিকিৎসকের উপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অপারেশন থিয়েটারে অসুস্থ হয়ে পরা ফিরোজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনদের চিকিৎসকের উপর হামলা করেছে।

সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আদ-দ্বীন হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা অভিযুক্ত চিকিৎসক আমিরুল ইসলাওে উপর হামলা করে।

চিকিৎসককে মারধরের এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনাও।

নিহত ফিরোজা খাতুন কুষ্টিয়া শহরের জিকে পুরাতন বালুঘাট এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

ওই রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজা খাতুন রবিবার সকালে পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার সকালে অপারেশনর সময় রোগীর রক্ত চাপ বেড়ে যায়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপ তাকে মান্নান হার্ট হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথেই ওই রোগীর মৃত্যু হয়।

রোগীর মৃত্যু হওয়ার খবরে ক্ষুদ্ধ স্বজনরা অভিযুক্ত ডাক্তারকে হাসপাতালের মধ্যেই মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ফিরোজা খাতুনের ছেলে অনিক আহমেদ বলেন, মাকে সুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তারপর আমি অপারেশনের জিনিসপত্র কিনতে বাইরে থেকে আসার পর চিকিৎসক আমিরুল ইসলাম বলেন, রোগী অজ্ঞান হয়ে গিয়েছে অপারেশন করতে পারবো না। তার পরই আমার মায়ের মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার আদ-দ্বীন হাসপাতালের ভারপ্রাপ্ত ম্যানেজার আব্দুল কাদের বলেন, ফিরোজা খাতুন নামে ওই রোগী তার পিত্তথলির পাথর অপারেশনের জন্য আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন। তার দাবি, অপারেশনকারী চিকিৎসক তিনি অভিজ্ঞ।

তিনি দাবি করেন, ডাঃ আমিরুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের আবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক। ভুল চিকিৎসায় নয়, মূলত ফিরোজা খাতুন হার্ট অ্যাটাকে মারা গেছেন।

অভিযুক্ত চিকিৎসক আমিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর সেলিম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ ধরনের একটা সংবাদ শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় অগ্নিকান্ডে তিন কৃষকের সব পুড়ে গেছে

0

স্টাফ রিপোর্টার

রান্নার খড়ি (লাকড়ি) থেকে উৎপত্তি হওয়া আগুনে তিন সহোদর কৃষকের ৪টি ঘর, ঘরে রাখা পেয়াজ ও অন্যান ফসল পুরে গেছে। যার ক্ষয় ক্ষতির প্ররিমান ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

রবিবার দিনগত রাতে খোকসা উজেলার ১নং খোকসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেলালপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে কৃষক জয়নাল মোল্লা, আমীর হামজা মোল্লা ও মাসুদ মোল্লার যৌথ রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে গৃহকর্তাদের ভাড়ার ঘরে। পরে গ্রামবাসী ও খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়। ততক্ষনে কৃষকদের একটি শোবার ঘরসহ ৪টি ঘর আগুনে পুড়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক জয়নাল মোল্লা জানান, তারা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুনে পোড়া গন্ধ আর বাঁশ ফাটার শব্দে তার ঘুম ভাঙ্গে। তখন দেখতে পান তার নিজের শোবার ঘরের টিঁনের চালে আগুন জ্বলছে। ঘর থেকে বাইরে বেড়িয়ে দেখেন তাদের ভাড়ার ঘর, গরুর ঘর ও রান্না ঘরে দাউদাউ করে আগুন জলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ফারসার্ভিসকে খবরদেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রন করেন।

জয়নাল মোল্লা বলেন, সন্ধা ৭টার দিকে রাতের খাবার রান্না শেষ হয়। রান্নার পর বেঁচে যাওয়া খড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাদের তিন ভাইয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খোকসায় থানা থেকে ৩শ গজের মধ্যে দুর্ধষ ডাকাতি

0

স্টাফ রিপোর্টার

এবারে থানা থেকে ৩শ গজের মধ্যে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধীক টাকার মালামল নিয়ে গেছে ডাকাতরা। ভুক্তভোগীদের পরিবারে বলছে, পুলিশ এসেছে ডাকাতরা চলে যাওয়ার পর। জাতীয় নিরাপত্তা নম্বরে কল করে মেলেনি সারা। তিন মাসে এ থানা এলাকায় কমপক্ষে ৭টির বেশী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ভয়ে সন্ত্রস্ত জীবন যাপন করছে সব শ্রেণি পেশার মানুষ।

ভুুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিনগাত রাত শোয়া দুইটার দিকে উপজেলা সদরের থানা কমপ্লেক্সে থেকে ৩শ গজ পশ্চিমে কালিবাড়ি পাড়ায় অশোক ও সুভাষ পাল সহদরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। কালো কাপড়ে মুখ বাঁধা ১০/১২ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির দরজা গুলো ভেঙ্গে কক্ষে কক্ষে ঢোকে। দুই পরিবারের প্রায় ১০ জনকে অস্ত্রেরের মুখে জিম্মি করে বিভিন্ন ঘরের লোহার আলমারী ও সিন্দুক তছনছ করে। গৃহবধুদের প্রায় ১৪ ভরি সোনার গহনা, নগদ টাকা, ল্যাবটপ, মোবাইল ফোন, ব্যবসায়ীক পন্য দামী ব্যন্ডের সিগারেটসহ প্রায় ২০ লক্ষাধীক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ক্যন্সার রোগী অশোক পাল স্থানীয় বাজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাল ষ্টোরের মালিক।

গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার বাদশার থানা সদরের রাজিনাথ পুরের বাড়িতে দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এসেছিল বোরকা পড়ে। এ সপ্তাহে হেলালপুরের দিন মুজুর আমদ আলীর বাড়িতে স্বশস্ত্র ডাকাতি ঘটনা ঘটে। এ ছাড়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের এক প্রবাসীর বাড়ি, জানিপুর ইউনিয়নের বসোয়া, শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া হিন্দু পাড়ায় কমপক্ষে ৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ঘটনার সাথে জড়িতদের পুলিশ গ্রেফতার সনাক্ত করতে পারেনি। এসব ঘটনার পর থানার সর্বত্রই ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ীর মেয়ে কলেজ ছাত্রী অপিতা পাল জানান, ডাকতদের উপস্থিতি টের পেয়ে সে জাতীয় নিরাপত্তা নম্বর ৯৯৯ কল করেন। প্রায় ৫ মিনিট ধরে ফোনটি ব্যস্ত পাওয়া যায়। ইতোমধ্যে ডাকাতরা তার ঘরে ঢুকে তার ব্যবহারের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।

গৃহকর্তার স্ত্রী ঝর্ণা পাল জানান, ডাকাতরা তাদের সবাইকে এক ঘরে আটকে বাঁধার উদ্যোগ নেয়। তার স্বামী ক্যান্সার পেসেন্ট জানালে দয়ালু ডাকাত সরদার তাদের বাঁধতে বারুন করে। ভোরের আলো ফোটার পর প্রতিবেশীরা রাস্তা থেকে কিছু সিগারেট ও একটি মোবাইল ফোন খুজে দিয়ে গেছেন।

অশোক পাল জানান, ডাকাতরা সীমানা প্রাচীর পটকে বাড়ির মধ্যে ঢোকে। ফাট বাড়ির কসিপল গেটের একাধিক তালা ভেঙ্গে প্রথমে তার ছেলে ঘরে ঢুকে। প্রথমে তাকে জিম্মি করে। তারা পর্যায় ক্রমে বাড়ির ৫টি রুমের দরজা ভেঙ্গে ঘুমন্ত সবাইকে খাবার জায়গাতে এনে জিম্মি করে। ডাকাত দলের সদস্যদের মুখ কালোকাপড়ে বাঁধা ছিল। ঘরের মধ্যে ১০/১২ জনের ঢুকেছিল। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ও ধারালো অস্ত্র ছিল। কথা বলার চেষ্টা করলে গুলি করে হত্যার হুমকী দেয়া হয়।

কালীবাড়ি পাড়ার সুদেব সাহা জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তার বিষটি জানতে পারে। তখন থানায় ফোন দেওয়া হয়। যখন পুলিশ আসে তখন ভোরের আজান হয়ে গেছে। থানা সদরে ডাকাতির ঘটনায় সে নিজেসহ অন্যরা আতঙ্কে আছেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলার জন্য তার সরকারী মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...