বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 499

মহামারীকালে আত্মহত্যাকারী ৭২ শতাংশই ছাত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনা মহামারীতে ১২৭টি আত্মহত্যার ঘটনা বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন বের হয়েছে। এতে দেখা যায় আত্মহত্যাকারীদের ৭২ শতাংশই ছাত্রী। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বৈশ্বিক আত্মহত্যায় ছেলেদের হার মেয়েদের তুলনায় দ্বিগুণ। দেশে করোনার পূর্বে ছাত্রদের আত্মহত্যার হার ছিল ৭১ শতাংশ।

গত ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের কিংস কলেজ অব লন্ডনের ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সোশ্যাল সাইকিয়াট্রি’তে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়। ‘মহামারীতে বাংলাদেশি শিার্থীদের আত্মহত্যায় প্রবণতা ও লিঙ্গভিত্তিক সম্পর্ক’ শীর্ষক গবেষণাটি ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত সারাদেশ ব্যাপী শিার্থীদের আত্মহত্যার তথ্যের উপর ভিত্তি করে করা হয়।

গবেষণার ফলাফলে উঠে আসে, ১৪ থেকে ১৮ বছর বয়সী শিার্থীদের মধ্যে আত্মহত্যার হার ৪২ শতাংশ। যেখানে আত্মহত্যাকারীদের ৮০ শতাংশ গলায় ফাঁস দিয়ে এবং ১০ শতাংশ বিষ খেয়ে জীবন বিসর্জন দেয়।

আত্মহত্যার কারণগুলোর মধ্যে রয়েছে ১৬ শতাংশ প্রেমঘটিত, ১৩ শতাংশ অতি আবেগপ্রবণতা, ১১ শতাংশ স্বপ্নপূরণে ব্যার্থতা, ৯ শতাংশ পারিবারিক কলহ, অতিরিক্ত শাসনের কারণে ৪ শতাংশ, শিাজীবনে অসফলতার কারণে ৯ শতাংশ, মানসিক ভারসাম্যজনিত ৯ শতাংশ এবং যৌন নির্যাতনের কারণে ৬ শতাংশ।

অন্যদিকে করোনার আগে করা এক গবেষণা অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত শিার্থীদের আত্মহত্যার ঘটনা ছিল ৫৬টি। এেেত্র আত্মহত্যাকারী শিার্থীদের ৭১ শতাংশ ছিল ছেলে ও ২৮ শতাংশ মেয়ে। কিন্তু মহামারিতে আত্মহত্যার সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর কারণ মহামারিতে আত্মহত্যার ধরণে পরিবর্তন এসেছে।

গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বলা হয়, ২০১৮ সালে সারা পৃথিবীতে ৮ লাখ লোক আত্মহত্যা করে। বিশ্বের ৮০ শতাংশ আত্মহত্যা বাংলাদেশের মতো নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে থাকে।

এই গবেষণাটিতে প্রথম বারের মতো সারাদেশব্যাপী আত্মহত্যার ম্যাপিং করা হয়। এতে জানা যায়, ঢাকা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা বেশি। অন্যদিকে দণিাঞ্চলের জেলাগুলিতে আত্মহত্যার প্রবণতা কম। ঝিনাইদহ জেলায় বেশি সংখ্যক শিার্থী আত্মহত্যা করেছে। অন্যদিকে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, গাজীপুর, দিনাজপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ এবং ঢাকায় মেয়েদের আত্মহত্যার সংখ্যা বেশি। যেখানে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, কুমিল্লা, চাঁদপুর ও শরীয়তপুরে আত্মহত্যায় উচ্চ শিতিদের হার বেশি।

গবেষণাটি ‘চিন্তা রিসার্চ বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানের তত্ত¡াবধানে সম্পন্ন হয়। এই গবেষকদলে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক আল মামুন, একই বিভাগের শিার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আল মামুন, ইসমাইল হোসেন এবং অর্থনীতি বিভাগের শিক ইসতিহাক রায়হান ও শিার্থী তানভির আহমেদ।

গবেষক দল বলেন, পৃথিবীর প্রায় দেশেই জাতীয়ভাবে আত্মহত্যার ডেটাবেজ আছে। এই ডেটাবেজ ব্যবহার করে গবেষকরা বিশ্লেষণ করে ও সরকার নীতি নির্ধারণী কাজ করে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা নেই। তাই যারা আত্মহত্যা নিয়ে কাজ করে তাদের তথ্যের একমাত্র উৎস সংবাদ ও গণমাধ্যম।

গবেষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, শিার্থীদের েেত্র আবেগতাড়িত হয়ে তড়িৎ গতিতে (ইম্পালসিভ) আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। এসব আত্মহত্যার বেশিরভাগ কারণই তুচ্ছ ও নিরর্থক। যেমন, কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য জামা কিনতে চাইলো। অভিভাবক সে চাহিদা পূরণ করতে পারল না বলে সে আত্মহত্যা করল। এ ধরনের আত্মহত্যাকারীদের মানসিক স্বাস্থ্যের জ্ঞান নেই। স্বাস্থ্য শিা সমাজে এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায়নি। কর্মজীবীদের মাঝে এ স্বাস্থ্য শিা দেওয়া কঠিন হলেও শিার্থীদের মাঝে এর প্রচার প্রচারণা খুবই সহজ। শিা প্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়নোর জন্য কাজ করা দরকার। অভিভাবকদের সচেতনতার চেয়ে আত্মহত্যাকারীর সচেতনতা বেশি জরুরি।

তিনি আরও বলেন, প্রত্যেকটা আত্মহত্যার পেছনে কোনো না কোনো লণ বা উপসর্গ থাকে। অভিভাবকের কিছু কিছু আচরণ ত্রে বিশেষে শিার্থীদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করে থাকে কিন্তু অনেকে তা খেয়াল করে না। এখানে অভিভাবকদের গাফিলতি আছে। তাই সমাজে আত্মহত্যা বিরোধী সচেতনতামূলক আন্দোলন প্রয়োজন।

অপর গবেষক আল মামুন বলেন, আত্মহত্যা নিয়ে শিার্থী ও অভিভাবক পর্যায়ে সচেতনায় ঘাটতি থাকায় এ ঘটনাগুলো ঘটছে। যদিও আত্মহত্যাকারীরা কোনো না কোনো প্রতিষ্ঠানের শিার্থী। বিষয়টার সঙ্গে যেহেতু মানসিকতা জড়িত তাই মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করা জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

পরিস্থিতি বুঝে এসএসসি-এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝি সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে ‘পরিস্থিতি বুঝে’ সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে তুলে ধরে ২০২২ সালের পরীক্ষা হবে কী না জানতে চাইলে উত্তরে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই নতুন বছর ২০২২ সালেও পাবলিক পরীক্ষা আমরা নিতে চাই। সময় মত হবে না এটা খুবই স্বাভাবিক। কারণ শিক্ষার্থীরা সেভাবে কাস করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি যে, হয়ত বছরের মাঝামাঝি আমাদের এখনও চিন্তা তাই। হয়তো কাস করিয়ে বছরের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্তি সিলেবাসে পরীক্ষা নিতে পারব। এখনও সিদ্ধান্ত সে জায়গায় আছে।

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশেও ২১ জনের সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশে কোভিড রোগী দ্বিগুণের বেশি বেড়েছে।

এমন পরিস্থিতিতে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয় জানিয়ে দীপু মনি বলেন, আমরা পর্যবেণ করতে থাকব এবং কাস করাতে থাকব। যখন নেওয়ার মত পরিস্থিতি হবে, তখন আমরা পরীাটা নেব। আশা করি পরীক্ষা নেওয়ার দুই থেকে তিন মাস আগে বলতে পারব, কোন তারিখে পরীক্ষা হচ্ছে। সদিচ্ছা যতই থাকুক, এটাতো আমাদের হাতে নেই।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৫৪৩ দিন পর গত ১২ সেপ্টেম্বর আবার শ্রেণিকে ফেরে শিক্ষার্থীরা।

তবে স্কুলে বার্ষিক পরীা না নিয়ে তাদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট ও পাঠ মূল্যায়নের মাধ্যমে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষাও শেষ হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালে আমরা এসএসসি নিতে পেরেছিলাম কিন্তু এইচএসসি নিতে পারিনি। ২০২১ সালে পরীক্ষা হবে না এরকম নানান অবস্থার মধ্য দিয়ে গেছি। কিন্তু শেষ পর্যন্ত বছরের শেষ দিকে পরিস্থিতি আমাদের পে ছিল বলে করতে (পরীক্ষা নিতে) পেরেছি।

গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমি একটি কথা বলি, পরীক্ষা নেবে কারা?  পরীক্ষার আয়োজনতো করবে বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয় যখনই পরীক্ষা হয়, পরীক্ষা আগে কবে হবে সেটাও শিক্ষা  মন্ত্রণালয় বলে। কী করে হবে তাও বলে মন্ত্রণালয়?

পরীক্ষার আগে আমরা সবাইকে নিয়ে বসি। তাই অন্য কে কী বলল? এটা দয়া করে শুনবেন না। সব সময় বলছি গুজবে কান দেবেন না। কাজেই লোকে অনেক চটকদার অনেক কিছু পরিবেশন করে। কাজেই সেগুলো না শুনে বা দেখে, যাদের মূল দায়িত্ব মন্ত্রণালয় ও বোর্ড এ কথা যেন শুনি।

সু চির আরও ৪ বছরের কারাদন্ড

0

দ্রোহ আন্তজাতিক ডেস্ক

মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত অং সান সু চিকে আরও চার বছরের কারাদন্ড দিয়েছে। মামলায় লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ওয়াকি-টকি রেখে রপ্তানি-আমদানি আইন লঙ্ঘনেএবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে সোমবার তাকে এই কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি শাস্তি একই সঙ্গে চলবে।

করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাকে ৪ বছরের কারাদন্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।

৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলোর রায় হলে তার ১০০ বছরেরও বেশি কারাদন্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

সু চির সমর্থকরা বলছেন, অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে মতাচ্যুত করে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো ভিত্তিহীন। সামরিক বাহিনী মতা সুসংহত করার জন্যই তার রাজনৈতিক জীবন শেষ করে দিচ্ছে।

দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো : শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শহীদ মনিরুল আলম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমাদের এটাই আজকে ল্য, যে স্বপ্ন নিয়ে তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশ স্বাধীন করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে ুধা-দারিদ্রমুক্ত করে সোনার বাংলা গড়ে তোলা, আজকের দিনে সেই প্রত্যয়ই ব্যক্ত করছি।

তিনি বলেন, ইনশাল্লাহ যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষ তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাওয়া। দেশবাসীকে আমি সেই আহŸানই জানাই। আজকে যে অগ্রগতি হয়েছে এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ল্য একটাই যে আদর্শের জন্য তিনি দেশ স্বাধীন করেছিলেন, যে ল্েয তিনি সারা জীবন সংগ্রাম করেছিলেন, জেল-জুলুম-অত্যাচার বার বার সহ্য করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে মানুষগুলোর জন্য সেই মানুষগুলোর ভাগ্য গড়া আমাদের ল্য।

জনগণের প্রতি ভালোবাসার কারণেই বঙ্গবন্ধু দেশে ফিরেই সোজা জনগণের কাছে ছুটে গিয়েছিলেন কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো কথা না ভেবে তিনি চলে গেছেন সোজা তার প্রিয় জনগণের কাছে। যে জনগণের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন।

দেশে ফিরেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ ভাষণটা ছিল একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা। এ ভাষণটা ছিল স্বাধীন রাষ্ট্র কাঠামো কী রকম হবে, স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে, স্বাধীন রাষ্ট্রকে কীভাবে কোন আদর্শে চলবে সেই আদর্শই তিনি এ ভাষণে দিয়েছিলেন।

বঙ্গবন্ধু কখনো মৃত্যুকে ভয় পেতেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার ভাষণে এটাও বলেছিলেন যখন তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ হয়, তখন একটি দাবি তিনি শুধু করেছিলেন যে আমাকে তোমরা মেরে ফেলতে পারো। কিন্তু আমার লাশটা আমার বাঙালির কাছে পৌঁছে দিও। আমার বাংলার মাটিতে পৌঁছে দিও। তিনি যেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই ভাষণে যে আমি মুসলমান, মুসলমান একবার মরে, বারবার মরে না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাÐের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না। এ আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা।

ঐতিহাসিক ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস ১৪ দিন পাকিস্তানের কারাগারে বন্দিজীবন শেষে ১৯৭২ সালের এদিনে জাতির পিতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

এর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ১৯৭১ সালের ২৫ মার্চ ধানমÐির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু। গ্রেফতারের পর বঙ্গবন্ধুকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ২৫ মার্চ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায় হানাদার বাহিনী।

দীর্ঘ ৯ মাসের রক্তয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ। বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর বঙ্গবন্ধু লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে সদ্য স্বাধীন দেশের রাজধানী ঢাকায় আসেন।

দেশে ফিরেই বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) যান। সেখানে তিনি রক্তাক্ত যুদ্ধে বিজয়ী স্বাধীন জাতির উদ্দেশে প্রায় ২০ মিনিটের আবেগগণ ভাষণ দেন।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লেখা দুটি কবিতা ‘বাবা’ ও ‘রেনু আমার মা’ আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিকার সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

ঝিনাইদহে ভাতিজাদের হামলায় চাচা খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলার এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন (৭০) এ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

নিহতের আত্মীয় মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে সঙ্গে বিবাদ চলছিল আওলাদ হোসেনের। দুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিলেন। এসময় তার বড় ভায়ের ছেলেরা মাঠে গিয়ে কোদাল দিয়ে পিটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কৃষক নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমি ঘটনাস্থলেই আছি। হত্যাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

পরীমণি মা হচ্ছেন

0
পরীমণি মা হচ্ছেন

দ্রোহ বিনোদন ডেস্ক

আলোচিত ঢাকাই নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন।

সোমবার বিকালে তিনি নিজেই এ খবর নিশ্চিত করে জানান, অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

পরীমণি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই। এমন খবরে আমি আর রাজ দু’জনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দু’জনের চোখে জল চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

সোমবার দুপুরে দু’জনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। শেয়ার করে তিনি নিজের আইডিতে লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!

সোমবার দুপুরে এ ছবিটি শেয়ার করেন শরিফুল রাজ। ক্যাপশনে তিনি লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!

পরীমণী জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন পরী। সেই ঘটনা নিশ্চিত করেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরীমণি।

শরিফুল রাজ বলেন, ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি। পরী আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় তিন নারী শ্রমিকসহ চার জন নিহত

0

দৌলতপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় বিড়ি ফ্যাক্টরির তিন নারী শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার বটতৈল দণিপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন বিড়ি তৈরীর কারখানার নারী শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী নিহতদের নাম নিশ্চিত করেন। নিহতরা হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার আজিজুল হকের স্ত্রী বিড়ি তৈরীর কারখানার জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫), একই এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০)।

এ দুর্ঘটনায় অপর আহত বিড়ি ফ্যাক্টরীর নারী শ্রমিক সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আলম জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দণিপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রæতগাতির একটি ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পাখি ভ্যানকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রæতগাতির একটি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী পাখি ভ্যানকে সামনা সামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ড্রাম ট্রাকের চালক পলাতক। তবে ঘাটক ট্রাকটি পুলিশ আটক করেছে। মৃতদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রবিবার রাতে জেলার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি পুড়িয়ে দিয়েছে।

রবিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী (৩০) ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ (৩৫)। তারা একই মোটরসাইকেলে উপজেলার হোসেনাবাদ থেকে তারাগুনিয়ায় যাচ্ছিলেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি পুড়িয়ে দেয়। জনতার দেয়া আগুনে কয়েকজন পথচারী দগ্ধ হয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক পলাতক। তাকে ধরতে চেষ্টা চলছে।

কুষ্টিয়ায় কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ব্যাংকের এক নারী সহকর্মীকে যৌন হযরানী ও চক্রান্তমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফীনের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত এ মানবন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপি, কুষ্টিয়া নাগরিক পরিষদের সমন্বয়ক ইমরান খান পলাশ, মৎস্যজীবী লীগ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক সাইদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস খন্দকার, চিত্ত জোয়ার্দার প্রমুখ।

মানবন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে মনিরা সুলতানা পপি বলেন, তিনি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। চাকরিকালীন বিভিন্ন সময়ে তিনি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফীসসহ ব্যাংকের ঊর্দ্ধতন দুই কর্মকর্তার দ্বারা দফায় দফায় যৌন হযরানীর শিকার হন। এ ব্যাপারে তিনি বার বার ব্যাংকটির যৌন প্রতিরোধ কমিটির প্রধান ও মানবসম্পদ বিভাগের প্রধান মাহিয়া জুনেদকে জানিয়েও কোন প্রতিকার পাননি। বরং তাঁকে চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চাকরি খুঁজে নেয়ার পরামর্শ দেয়া হয়।

উপায়ান্তর না পেয়ে তিনি ২০১৯ সালের ১৯ আগষ্ট রাজধানী ঢাকার গুলশান থানায় সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফীনসহ অপর দুই কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ৪০৬/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। মনিরা সুলতানা পপি অভিযোগ করেন মামলা দায়েরের পর থেকে তাঁকে অবৈধভাবে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংকের কাছে তাঁর পাওনা টাকাও বুঝিয়ে দেয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে এ পর্যন্তব্যাংক কর্তৃপক্ষ ৬ টি মিথ্যা মামলা দায়ের করেছে।

বক্তারা সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ যৌন নিপীড়নকারী অপর দুই কর্মকর্তাকে অবিলম্বে ব্যাংক থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ যৌন নিপীড়নকারী অপর দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে কুষ্টিয়া থেকে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

করোনা টিকার জন্য

0
করোনা টিকার জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন।

রবিবার ছিল খোকসার শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া ১২তম দিন। এ দিন ইন্ডোরের টিকা দেয়ার বুথ থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক পর্যন্ত শিক্ষার্থীদের ছিল র্দীর্ঘ লাইন। সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এখানে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। এ দিন ১১৩৪ শিক্ষার্থী ফাইজার কম্পানীর করোনা টিকা দেয়া হয়। এ পর্যন্ত ৬ হাজার শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।

উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা এক শিশু শিক্ষার্থী সড়কের মাইল ফলকের উপর নিজের জন্ম নিবন্ধনের উপর নিজের নাম স্বাক্ষার করার চেষ্টা করছে।

মিরপুরে দাফনের ২৭ বছর অক্ষত মৃতদেহ পেলো পরিবার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে দাফনের ২৭ বছর পর মঞ্জুর মল্লিক নামে এক ব্যক্তির অক্ষত লাশ পেয়েছে পরিবার।

শুক্রবার সকালে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খাঁ পাড়া গ্রামে অক্ষত মৃতদেহ উত্তোলনের চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

প্রয়াত ব্যক্তির ছেলে আবুল হোসেন জানান, প্রায় ২৭ বছর আগে তার পিতা মঞ্জুর মল্লিক বাধ্যক্ষ জনিত রোগে মারা গেলে তাঁকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বেলা ১২ টার দিকে আবুল হোসেন ওই কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করলে এক সময় তাঁর পিতা মঞ্জুর মল্লিকের অত লাশ বের হয়ে আসে।

মৃত মঞ্জুুর মল্লিকের সন্তানেরা লাশটি তার বাবার বলে শনাক্ত করে জানান, মাটি খুঁড়ে দাফন করা মৃতদেহ বের হয়ে আসার পর দেখা যায়, লাশের শরীরে কোনো পরিবর্তন হয়নি, অক্ষত অবস্থায় রয়ে গেছে। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।

এলাকাবাসী জানান, মঞ্জুর মল্লিক ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন এবং আওলাদে রাসুল সা: হযরত আবেদ সাহার খাদেম ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। এমনকি তাহাজ্জুদ নামাজও পড়তেন। ইসলামিক সব বিধিবিধান খুব ভালোভাবে মেনে চলতেন। মৃত্যুর পর তাকে বাড়ির সাথেই লাগানো পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২৭ বছর আগে মারা যাওয়া মঞ্জুর মল্লিকের অত লাশ সনাক্ত হওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি জানার পর থেকে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির ছেলে নতুন ঘর নির্মাণের জন্য মাটি কাটলে তার বাবার দাফন করা প্রায় ২৭ বছর আগের লাশটি কাফনসহ সনাক্ত হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অন্য স্থানে পুনরায় লাশটি দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...