বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 501

দৌলতপুরে দেবরদের হামলায় প্রাণ গেল ভাবীর

0
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দেবরদের হামলায় ভাবী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে এই হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা জানায়। দেবরের লাঠির আঘাতে নিহত গৃহবধূ নাজমা খাতুন (৩৫)। তিনি গিয়াস উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গিয়াসের ছোট দুই ভাই শাহীন ও তুহিনের সাথে নাজমা খাতুনের কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত দেবররা গৃহবধূকে লাঠি দিয়ে আঘাত করে। তিনি (গৃহবধূ) জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ঘটনার পরপরই ঘাতকরা পালিয়ে যায়।

বই উৎসব

0
স্কুল মাঠে বই বিতরণ করা হচ্ছে।

আনুষ্ঠানিকতা ছাড়াই চলতি শিক্ষা বছরের প্রথম দিন শিশু শিক্ষার্থীসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কার্যত করোনা কালে দীর্ঘ বন্ধের পর নতুন বছরের নতুন বই শিশু শিক্ষার্থীসহ সব বয়সের শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম প্রান স্পন্দন লক্ষনীয় হয়ে ওঠে। কুষ্টিয়ার খোকসার আল হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিগুলো তোলা।

বুকের সাথে নতুন বই আলগে ধরে লাইনে দাঁড়িয়ে আগামী দিনের কাস রুটিন জেনে নিচ্ছি শিশু শিক্ষার্থীরা।
নতুন বই উচিয়ে নিশ্চিত করে তারা সবাই বাই পেয়েছে।
নতুন বই হাতে পেয়ে দেছুট ।

শোমসপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার নবনির্বাচিত চেয়ারম্যান বদর উদ্দীন খান গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় চকহরিপুর হাট চত্বরে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন দুদু, তমিজ উদ্দিন শেখ, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, ব্যবসায়ী রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য ইরফান আলী খান, ব্যবসায়ী আনিসুর রহমান মানিক প্রমুখ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিলেন

0
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিলেন ।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়মানুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার বিকালে সরকারের প থেকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এ পদে তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন।

২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৪ সালে সাতীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি পাস করেন। সাতীরা সরকারি কলেজ থেকে বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাস করেন।

ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি পাস করে ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান বর্তমান আপিল বিভাগের এ বিচারপতি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসার রমানাথ পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুল গফুর মোল্লা ও মাতা মরহুমা নূরজাহান বেগম। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

ঝিনাইদহে চা দোকানী খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিল চা দোকানী ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ।

পেঁয়াজের চারার আকাল

0
খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে থরে থরে রাখা পেঁয়াজের চারা

প্রাকৃতিক দুর্যোগের এ বছর অনেক কৃষকের পেঁয়াজের চারা বীজ তলায় নষ্ট হয়ে গেছে। ফলে আবাদ মৌসুমে পেঁয়াজর চারার আকাল দেখা দিয়েছে। বাজার থেকে চারা কিনে অনেক কৃষক প্রতারিত হয়েছেন। পাবনা জেলার কৃষকদের বিক্রির জন্য ট্রাক আনা চারা কিনে কৃষকরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পেঁয়াজের চারা ভাগ বাটোয়ারার ছবি গুলো তোলা হয়েছে।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে থরে থরে রাখা পেঁয়াজের চারা
কেনা চারা ভ্যানে সাজাচ্ছে কৃষক।
পেঁয়াজের চারা গুনে নিচ্ছে কৃষক।
পেঁয়াজের চারা গুনে নিচ্ছে কৃষক।
পেঁয়াজের চারা গুনে নিচ্ছে কৃষক।
টাকা গুনে নিচ্ছে বিক্রেতা কৃষক।

দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৭) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। নিহত পরীক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। নিহত স্কুলছাত্রী লিমা আক্তার দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। রেজানেল্ট লিমা আক্তার ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ করে আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে লিমা আক্তারকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা একজন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

0
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৩তম প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের মতাবলে তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৪ সালে সাতীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি পাস করেন। সাতীরা সরকারি কলেজ থেকে বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাস করেন।

ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি পাস করে ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান বর্তমান আপিল বিভাগের এ বিচারপতি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসার রমানাথ পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুল গফুর মোল্লা ও মাতা মরহুমা নূরজাহান বেগম।

তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

এসএসসির ফল বৃহস্পতিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিআইসিসি ভবনে এক প্রশিক্ষাণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপো।

২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।

এ বিষয়ে রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।

করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসাবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।

খোকসার একডজন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাবেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতাকারী এক তৃতীয়াংশ প্রার্থী কমভোট পাওয়ায় জামানত হারাতে বসেছেন।

গত রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৮টিতে চেয়ারম্যান পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শান্তি পূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। শুরু থেকে কেন্দ্র গুলোতে নারী ভোটারের উপচেপরা ভিড় ছিল। উপজেলার প্রতিটি কেন্দ্রে ৮১ থেকে ৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছন।

৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এসব প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী পোল ভোটের রেশিও পরিমান (অথ্যাৎ পোল ভোটের ৮ ভাগের ১ ভাগ ) ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে নির্বাচন অফিস নিশ্চেত করেছে।

জামানত হারাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পাটি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

ওসমানপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতিকের শাজাহান আলী ২২১ ভোট, জাকের পাটির গোলাপ ফুল প্রতিকের ইয়ার উদ্দিন মোল্লা ৭৯, স্বতন্ত্র প্রার্থী ছালেহা বেগম ৩ ভোট ও রফিকুল ইসলাম ১৯ ভোট পেয়ে জামাতন হারিয়েছেন। এ ইউনিয়নে ১০১৬৬ ভোট পোল হয়েছে। আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ওহিদুল ইসলাম ৬৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জানিপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। তাদের মধ্যে মোটর সাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৮১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ৭২৫৬টি ভোট পোল হয়েছে। আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান ৩৬২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিমুলিয়া ইউনিয়নের ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী লিয়াকত ১৩৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ১০১৭৪ ভোট পোল হয়েছে। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা প্রতিক ৪৫৭৩ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শোমসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ৫ জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী একেএম ওয়াজেদুল ইসলাম খান চাঁদ ঘোড়া মার্কা নিয়ে ৪৫ ও অপর স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা প্রতিকে শামীমা সুলতানা পেয়েছেন ৮৩ ভোট। এ ইউনিয় ৮৭১২ ভোট পোল হয়েছে। নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় বার বদর উদ্দিন খান ৫৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জয়ন্তী হাজরা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। তাদের মধ্যে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১৯, টেবিল ফ্যান প্রতিকে রবিউল ইসলাম ২১ ও চশমা প্রতিকে শহিদুল ইসলাম ৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ৮৯৮৩ ভোট পোল হয়েছে। আনারস প্রতিকে সকীব খান টিপু ৪১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আমবাড়ীয়া ইউনিয়নের ৬ চেয়াম্যান প্রার্থী মধ্যে জাতীয় পাটির লাঙ্গল প্রতিকে ৪১ ভোট পেয়ে কামাল হোসেন ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান ২৩ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন। এ ইউনিয়নে ৭৫১৮টি ভোট পোল হয়েছে। চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন ২৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

খোকসা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মালেক ১৫৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি মাত্র ৯ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে ৩৬৬টি বৈধ ভোট হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বলেন, নির্বাচনের নিভুল ফলাফল তৈরীর কাজ এখনো চলছে। প্রার্থীদের জামানত ফেরতের বিষয় অনেক পরের বিষয়। তবে প্রার্থীকে পোল ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...