বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 511

ঝিনাইদহের সীমান্ত থেকে দালালসহ ৫ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় ২দালালসহ ৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

সোমবার ভোরে জেলার মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন ঢাকা জেলার উত্তর বাড্ডা থানার পাচখোলা গ্রামের গৌরঙ্গ সরদার এর ছেলে সাগর সরদার (২৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মন্ডল এর ছেলে হিমু মন্ডল (২২), খুলনা জেলার সদর থানার ডাকবাংলা রেল কলনী গ্রামের মৃত- সোবাহান মাঝী’র ছেলে জুম্মান মাঝী (২৬)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল আনিছুর রহমান (৩৬), পিতাঃ মৃত- ফজলুর রহমান এবং শামীম মন্ডল (৩২), পিতাঃ আঃ রহমান উভয়ের গ্রাম জলুলী, থানাঃ মহেশপুরকে আটক করা হয়।

৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম তারেক জানান, বাংলাদেশী ০৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত গমনের চেষ্টার অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধেমহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের বিভিন্ন অংশ আবারও দেবে গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন গোলচত্ত¡র এলাকায় সড়কের সংস্কারের চার মাসের মাথায় আবারও দুই পাশ দেবে গেছে। সড়ক জুড়ে পলিমাটির রাস্কায় রুপ নিয়েছে। এতে স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুনঃনির্মান কাজ সম্প্রতি শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শেষের কয়েক মাসের মধ্যে কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা ও গড়াই ফেরিঘাটের টোল ঘর এলাকায় সড়ক দেবে গিয়ে পলিমাটির রাস্তায় পরিণত হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মেরামত করেছিল। কিন্তু মাত্র চার মাসের মাথায় আঞ্চলিক মহাসড়কটির সংস্কার করা এলাকায় আবারো দেবে গেছে।

সরেজমিনে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, গোলচত্ত¡রের পশ্চিমে কিছু অংশ দেবে গেছে। দেবে যাওয়া এই অংশ দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাত্র আট মাস আগে এই মহাসড়কটি পূন:নির্মাণ শেষ হয়েছে। পূর্ণ:নির্মাণ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে চলতি বছরের জুনের দিকে গোলচত্ত¡র এলাকায় সড়ক দেবে যায়। পরে গত ২০ জুন দেবে যাওয়া ওই অংশ মেরামত করা হয়। কিন্তু বর্তমানে আবার সড়ক দেবে চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বাস চালক ইলিয়াস হোসেন জানান, প্রতিদিনই তিনি এই মহাসড়ক দিয়ে বাস নিয়ে যান। কিন্তু বেশ কিছু দিন ধরে দেখে যাচ্ছে সড়কের দুই দিকে দেবে গেছে। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাদেরকে ঝুঁকি নিয়েই এই মহাসড়ক দিয়ে যাতাযত করতে হচ্ছে।

কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক জানান, গোলচত্ত¡র এলাকাটি তাঁর নির্বাচনী এলাকায়। কয়েকবার একই স্থান দেবে গিয়ে খালের মত সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই বার বার এই অবস্থা সৃষ্টি হচ্ছে। বিষয়টি সওজ (সড়ক ও জনপদ) বিভাগের দেখা উচিৎ।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে এই মহাসড়কের কাজের ঠিকাদার মেহেরপুরের জহুরুল ইসলাম কনস্ট্রাকশন।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৗশলী শাকিরুল ইসলাম জানান, কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল। কিন্তু পুনরায় দেবে গেছে। সেখানে এখন ঢালাই দিয়ে সংস্কার কাজ করা ছাড়া বিকল্প কোন পথ নেই। দ্রæত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে প্রবেশ পত্রের জন্যেও টাকা নেওয়ার অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্রের জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, কালুহাটি দাখিল মাদ্রাসা থেকে এবার নিয়মিত ও অনিয়মিত মিলে ২৮ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ফরম পুরণের সময় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ৩৫০০ টাকা ও মানবিক শাখার শিক্ষক্ষার্থী প্রতি ২৭০০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। আবার পরীক্ষর্থীদের বিদায় অনুষ্ঠানের দিন প্রবেশ পত্র বাবাদ ৩০০ টাকা হারে আদায় করার অভিযোগে উঠেছে।

এই মাদ্রাসার পরীক্ষার্থী কালুহাটি গ্রামের নুর আলী বিশ্বাসের মেয়ে মুক্তি খাতুন, রেজাউল মোল্লার মেয়ে রেহেনা খাতুন, মফিজুর বিশ্বাসের ছেলে আল ফাহাদ, মৃত শহিদুল বিশ্বাসের ছেলে বিপ্লব মিয়া ও আব্দুল্লার ছেলে কামরুলের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন।

মাদ্রাসা সুপার ওবায়দুর রহমান বলেন, আমি এক জায়গায় আছি। পরে কথা বলছি। বলে ফোন কেটে দেন।

ঝিনাইদহ জেলা শিা অফিসার তাছলিমা খাতুন জানান, অতিরিক্ত টাকা নেওয়ার কোন বিধান নেই। যদি নিয়ে থাকেন তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

ঝিনাইদহ সদর উপজেলায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ১১৯ জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন পেতে ১১৯ তাদের জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন জেলা কমিটির কাছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ উন্মুক্তভাবে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিদের কাছ থেকে জীবণ বৃত্তান্ত আহবান করে। শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা সদরের সার্কিট হাউজে চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে জীবণ বৃত্তান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আক্কাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, উপ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত জীবণ বৃত্তান্ত গ্রহণ করা হয়। সদর উপজেলার ১১৯ জন জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়নের একই পরিবারের ৩ জন করে জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন।

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদরের বানীয়াবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বানীয়াবহ বাজার থেকে আব্দুল লতিফ বাড়ি ফেরছিলেন। নিজের বাড়ি তিন’শ গজ দূরে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা পথ আটকে তার ওপর গুলি চালায়। গুরুতর আহত লতিফকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ঘটানার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মহিষবাথান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, রাত ১২টার দিকে গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি লতিফ চেয়ারম্যান মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়রা কয়েকজন মিলে দ্রæত তাকে হাসপাতালে নিয়ে যায়।

কাদের নামের আরেক স্থানীয় বাসিন্দা জানান, তিনিও রাতে গুলির শব্দ শুনে দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বের হন। রাস্তায় লতিফ মিয়াকে দেখে চিৎকার শুরু করেন। পরে আরও কয়েকজন এগিয়ে এলে লতিফকে হাসপাতালে পাঠানো হয়।

লতিফ মিয়ার বাড়ি মহিষবাথান গ্রামের পুকুরচালা এলাকায়। ২০০১ সালের নির্বাচনে তিনি বানীয়াবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে ইউপি সদস্য লতা জানান।

তিনি বলেন, এটা প্রতিপরে কাজ কি না দেখা দরকার। কেন এই ঘটনা সেটা তদন্ত করে দেখতে হবে।

মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মিয়ানমারের একটি আদালত মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদন্ড দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

ফেনস্টারকে ‘অন্যায়ভাবে’ আটকে রাখার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র তাকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছিল; সেই আহবান উপেক্ষা করেই শুক্রবার ৩৭ বছর বয়সী এ সাংবাদিককে উসকানি দেয়া, অভিবাসন আইনের লংঘন ও বেআইনী সংগঠনের সঙ্গে যোগসাজশের দায়ে সাজা দেয়া হল।

মার্কিন এই সাংবাদিক যে অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক, সেই ফ্রন্টিয়ার মায়ানমার ফেনস্টারের সাজাকে ‘কঠোর’ অ্যাখ্যা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে গত কয়েক বছরের মধ্যে ফেনস্টারই প্রথম বিদেশি সাংবাদিক যাকে কারাদন্ড দেয়া হল।

গণতন্ত্রের পথে টালমাটাল পায়ে এগিয়ে যাওয়া দেশটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী নোবেলজয়ী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে মতা নিজেদের হাতে তুলে নেয়; এর পর তাদেরকে কয়েক মাস টানা বিােভ ও ধর্মঘটেরও মুখোমুখি হতে হয়েছে।

শুক্রবারের রায়ের প্রতিক্রিয়ায় ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক থমাস কিন বলেছেন, “এসব অভিযোগে ড্যানিকে দোষী সাব্যস্ত করার কোনো ভিত্তি নেই। ফ্রন্টিয়ারের সবাই এই রায়ে মনোুণœ, হতাশ। আমরা কেবল চেয়েছিলাম যত দ্রæত সম্ভব ড্যানির মুক্তি, যেন সে তার পরিবারের কাছে ফিরতে পারে।”

চলতি বছরের মে-তে মিয়ানমার ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ফেনস্টার; ইয়াংগনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয় তাকে।

শুক্রবার যে অভিযোগগুলোতে মার্কিন এ সাংবাদিকের সাজা হয়েছে, তার বাইরেও ফেনস্টারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইন লংঘন ও সরকার উৎখাতচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই দুই অভিযোগের প্রত্যেকটিতে তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

মার্কিন সাংবাদিকের সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেছেন, ফেনস্টারকে কারাদন্ড দিয়ে মিয়ানমারের সামরিক জান্তা মূলত গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রকে ‘বার্তা দিয়েছে’।

“বিদেশি এক সাংবাদিককে সাজা দিয়ে তারা দেশি সব সাংবাদিককে ভীত ও স্তম্ভিত করে দিতে চেয়েছে। দ্বিতীয় বার্তাটি আরও কৌশলগত। যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেয়েছে, তাতমাদাওয়ের (মিয়ানমারের সামরিক বাহিনী স্থানীয়ভাবে এই নামেই পরিচিত) জেনারেলরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ভালো চোখে দেখছে না এবং তারা জিম্মি ক‚টনীতির মাধ্যমে পাল্টা কামড়ও দিতে পারে,” বলেছেন তিনি।

এসএসসি ও সমমান পরীক্ষার্থী সোয়া ২২ লাখের বেশি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকাল রবিবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালের এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিার্থী। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন রয়েছে।

সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

শিক্ষামন্ত্রী ওই সময় জানিয়েছিলেন, করোনা মহামারির মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপি কর্মসূচি সংক্ষিপ্ত হল

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশের বাধায় তেল-গ্যাস ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংপ্তি সমাবেশ করে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা বিএনপি বিােভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বাধসাধে পুলিশ। বিএনপির নেতারা দলীয় কার্যালয়ের সামনে সংপ্তি সমাবেশ করেন।

ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এএসএম মশিউর রহমান, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আনোয়ারু ইসলাম বাদশা, আকতারুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু, সাজেদুর রহমান পাপ্পু, মিজানুর রহমান সুজান প্রমুখ ।

কুষ্টিয়ার ১৭ ইউনিয়নে ৯ টিতে নৌকা বিজয়ী

0

সাতটি স্বতন্ত্র একটিতে জাসদ

কুষ্টিয়া প্রতিনিধি

দ্বিতীয় ধাপে মিরপুর ও ভেড়ামারা উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে ৯ জন, জাসদ একটিতে এবং স্বতন্ত্র ৭ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষীত নারী সদস্যদের নাম ঘোষণা করেন।

বেসরকারী ফলাফলে ভেড়ামারার উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন, বাহিরচর ইউনিয়নে রওশন আরা, জুনিয়াদহ ইউনিয়নে হাসানুজ্জামান হাসান এবং ধরমপুর ইউনিয়নে শামসুল হক আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। এ উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে আব্দুল হাফিজ তপন জাসদ সমর্থিত মশাল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

মিরপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে বহলবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শহিদুল ইসলাম সাইদুল, বারুইপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়নে একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, কুর্শা ইউনিয়নে আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়নে আকরাম হোসেন, আমবাড়িয়া ইউনিয়নে সাইফুদ্দিন মুকুল নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালবাড়িয়া ইউনিয়নে আব্দুল হান্নান, ফুলবাড়িয়া ইউনিয়নে নুরুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়নে প্রবীর হোসেন বিশ^াস, সদরপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়াও পোড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফারুকুজ্জামান জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত, সহিংসতায় নিহত ৬

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

নিহতদের মধ্যে নরসিংদীর তিনজন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন ও কুমিল্লায় একজন রয়েছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিদ্ব›দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি জানান, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে নির্বাচনি সহিংসতায় গুলিতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। বৃহস্পতিবার ভোরে বাঁশগাড়ি ইউনিয়নের টিরাবিল ঈদগাঁ ও চান্দেরকান্দি গ্রামে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনি সহিংসতায় এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিন জন মারা গেছেন। নরসিংদী জেলা হাসপাতালে একজনের লাশ, সদর হাসপাতালে আরও একজন এবং অন্যজনের লাশ তার নিজ বাড়িতে রয়েছে।

তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থী টেলিফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। এ ধারাবাহিকতায় ভোরে টিরাবিল ঈদগাঁ ও চান্দেরকান্দি গ্রামে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়ে বাঁশগাড়ির নবাববাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৭) নিহত হন। তিনি বর্তমান চেয়ারম্যান আশরাফুল হকের ভাতিজা বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে নরসিংদী জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, সকালে জেলা হাসপাতালে বাঁশগাড়ি এলাকার সুবহানপুর গ্রামের হক মিয়ার ছেলে জাহাঙ্গীরের (২৫) গুলিবিদ্ধ লাশ আসে।

অন্যদিকে সদর হাসপাতালের আরএমও ডা. আমিরুল ইসলাম শামীম জানান, সকালে বাঁশগাড়ি বটতলিকান্দি গ্রামের আব্দুল হেকিম মিয়ার ছেলে সালাহ উদ্দিনের (৩৭) গুলিবিদ্ধ লাশ এসে পৌঁছে।

রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ভোটের আগে সংঘর্ষ হওয়ায় পরবর্তী নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মাঝে-মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি জানান, সদর উপজেলায় কুরুশখুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ আখতারুজ্জামান (৩০) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের তেতৈয়ায় এলাকায় এই ঘটনা ঘটে। আখতারুজ্জামান খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোটভাই। ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ আধাঘণ্টা বন্ধ ছিল।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে আহত আখতারুজ্জামান মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী।

এদিকে চট্টগ্রাম প্রতিবেদক জানান, ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে শফি উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুই পরে সংঘর্ষে কমপে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ী শফি উদ্দিন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুরাদের সমর্থক। দুপুরে মেম্বার প্রার্থী মুরাদের সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী জাকারিয়ার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি জানান, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলায় শাওন নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। এরপর নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে শাওনসহ ৮-১০ জন আহত হন।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. বর্ষা লরেন, হাসপাতালে নেওয়ার আগেই শাওনের মৃত্যু হয়। পরে মেঘনা থানা লাশ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

দেশের দশম ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় পাঁচটি ইউপির সবাই নির্বাচিত হন।

দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরতি নারী সদস্য পদে ৭৩ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২০৩ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানরা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ১৮টি জেলার ২৮টি উপজেলায় এসব প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাঁচ ইউনিয়নে সব পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলার পাঁচ ইউনিয়নে কোনো ভোটগ্রহণ হচ্ছে না।

এর আগে, প্রথম ধাপে ৩৬৯ ইউপির ৬৯ জন চেয়ারম্যান ভোটের আগে নির্বাচিত হন। ফলে প্রথম দুই ধাপের নির্বাচনে ১৫০ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হন। মূলত দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনসহ সব নির্বাচন বর্জন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রথম ধাপে দেশের ৩৬৪ ইউপির ভোট হয়েছে। তৃতীয় ধাপে এক হাজার ৩ ইউপির ভোট হবে আগামী ২৮ নভেম্বর। আর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...