মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 585

কুষ্টিয়ায় মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ

0

ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২৪ ঘন্টা লাগতে পারে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের সাথে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুরে পোড়াদাহ-ফরিদপুর রেল রুটের কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ফরিদপুর রেলপথে কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সাথে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

২২টি বগির মালবাহী ট্রেনটিতে গমভর্তি রয়েছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল।

ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়াা স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। ২শ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এসে রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো অবস্থায় দেখতে পান। কিন্তু তিনি ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী মিলপাড়ার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, আমি রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। সংঘর্ষের সময় ট্রলিটি ট্রেনর নিচ দিয়ে পাঁচটি বগি পর্যন্ত চলে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। পরে পেছনের পাঁচটি বগি রাইনচ্যুত হয়ে পড়ে যায়।

কুষ্টিয়ার স্টেশন মাস্টার এম এ জামান বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে। তবে লাইন ২৪ ঘণ্টার আগে স্বাভাবিক করার সম্ভব হবে না। তিনি দাবি করেন, ট্রলির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে ট্রেনের চালকের কোনো দায় নেই। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে বলে জানা গেছে।

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলা

0

২৫ বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের ২৫ বাড়ি ভাঙচুর লুট তরাজের হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সারুটিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান মামুন ও গত ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র কর চলমান বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলা ও লুট তরাজের ঘটনা ঘটে।

আগের দিন বুধবার ব্রম্মপুর গ্রামের পিয়াজের মাঠে পানি দেওয়া কেন্দ্র করে মামুন সমর্থক ও টিপু সমর্থকের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে দেশী অস্ত্র নিয়ে একে অপরের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করে।

হামলায় ক্ষতিগ্রস্থ্য হয়েছে দোকানী মিজানর, গোলাম রসুল, বসির সর্দ্দার, মোফাজ্জেল সর্দ্দার, চুকাসর্দ্দার, সবেদ খাঁ, সালেম সর্দ্দার, মালেক সর্দ্দার, রফিকুল ইসলাম, মতিয়ার সর্দ্দার, রবিউল ইসলাম ও শামীম হোসেনসহ ২৫ গ্রামবাসীর বাড়িঘর।

প্রতিবন্ধী মিজানুর রহমান জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার দোকানের ফ্রিজসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করে।

শামীম হোসেন জানান, তার একটি মোটরসাইকেল ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট করে প্রতিপক্ষরা।

শৈলকুপা থানারওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ব্রম্মপুর গ্রামে একে অপরের বাড়িঘরে হামলা চালায়। এ ঘটনায় কেউ লিখিত কোন অভিযোগ করে ন বলে তিনি জানান।

ভেড়ামারায় শিশু নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

মায়ের সাথে দেখা করতে যাওয়ার অপরাধে পাঁচ-ছয় বছরের মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় মাদ্রাসার এক শিক্ষককে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর ফজলুল উলুম কাউমিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার শিশুটি তার মাকে দেখার জন্য বাড়িতে যায়। মায়ের সাথে দেখা করে মাদ্রাসায় ফিরে আসলে মায়ের সাথে দেখা করার অপরাধে শিক্ষক হাফেজ মো: আল আমিন শিশুটিকে চেলা কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে। এতে শিশুটির হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে ফোলা জখম হয়। অভিযুক্ত ওই শিক্ষক মিরপুর উপজেলার ছত্রগাছা গ্রামের ফইজুল করিমের ছেলে।
বিষয়টি জানতে পেরে পরের দিন নির্যাতনের শিকার শিশুটির মা মাদ্রাসায় ছুটে আসেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিকার না মেলায় বুধবার সকালে শিশুটির মা ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে চাকুরি থেকে অব্যহতি দিয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ফুলের মতো নিষ্পাপ শিশুটির পিতা ৫-৬ বছর যাবৎ অপ্রকৃতস্থ। মা বড় আশা করে ছেলেকে ধর্ম শিক্ষার জন্য পাঠিয়েছিলেন মাদ্রাসায়। মায়ের সাথে দেখা করার অপরাধে হুজুর নামধারী শিক্ষক আল আমিন তাকে চেলা কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে।

তিনি তাৎক্ষণিকভাবে মাদ্রাসার সুপার হাফেজ মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সঞ্জয়, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজুসহ অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ আল আমিন কে আমার কার্যালয়ে ডেকে পাঠায়। নির্যাতিত শিশুটির মা অভিযুক্ত শিক্ষককে ক্ষমা করে দেন এবং তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে রাজি না হওয়ায় নির্যাতনকারী শিক্ষক হফেজ আল আমিনের কাছ থেকে ভবিষ্যত্বে সে এ ধরণের কর্মকান্ড করবে না এই মর্মে মুচলেকা নেয়া হয় এবং তৎক্ষনাৎ তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।

কুষ্টিয়ায় রেলওয়ের হাসপাতাল গুড়িয়ে দিয়ে তৈরি করা হয়েছে পাকা মার্কেট

0
বেদখলে চলে যাওয়া পশ্চিম রেলএর হাসপাতালের জমি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রেলওয়ের হাসপাতাল গুড়িয়ে দিয়ে সেখানে পাকা এক তলা মার্কেট নির্মাণ করেছে প্রভাবশালী। বিগত প্রায় দশ বছর যাবৎ ধীরে ধীরে রেলওয়ের কোটি কোটি টাকার মূল্যের সম্পত্তি দখল করে সেখানে ৮০ টি’র বেশি পাকা দোকান নির্মাণ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া আদায় করে আসছে প্রভাবশালী এই চক্রটি।

আওয়ামী লীগ-বিএনপি ও জাসদের স্থানীয় কয়েক জন নেতা একাট্রা হয়ে গড়ে তুলেছেন এই মার্কেট। যে কারণে এ বিষয়ে কাউরের কোন “টু” শব্দ করার জোঁ নেই। এক্ষেত্রে যাদের সরব থাকার কথা রহস্যজনকভাবে তারাও “বোবা” বনে গেছেন। বিগত প্রায় দশ বছর ধরে রেলওয়ের হাসপাতাল গুড়িয়ে দিয়ে সেখানে পাকা এক তলা মার্কেট নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি তাদের জানা নেই। স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তৈরি করা হয়েছে এই মার্কেট। নিয়মিত মাসোহারা পাওয়ার কারণে তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হচ্ছে পোড়াদহ রেলষ্টেশন। বৃটিশ শাসনামলে ১৮৬২ সালের ১৫ নভেম্বর কলকাতা থেকে পোড়াদহ হয়ে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। পরে ১৮৭৮ সালের মধ্যে পোড়াদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হলে পোড়াদহ রেলওয়ে জংশনে পরিণত হয়। সে সময় সেখানে রেলওয়ে হাসপাতাল, কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য কোয়ার্টার, ফসল উৎপাদনের মাঠ, ডোবা এমনকি কবর স্থান পর্যন্ত তৈরি করা হয়। এক সময় ১৯৯২ সাল পর্যন্ত রেলওয়ের এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা পেত রেলওয়ের স্টাফসহ আশে পাশের মানুষ। হাসপাতালের সাথেই ছিল বিশাল মাঠ। পরবর্তীতে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হাসপাতালটি পরিত্যক্ত হয়ে যায়। এক পর্যায়ে কর্তৃপক্ষের সাথে যোগসাজশে প্রভাবশালীদের ছত্রছায়ায় রেলওয়ের স্থানীয় ঠিকাদার আশরাফুল কবির রিন্টু টেন্ডারের মাধ্যমে প্রথমে হাসপাতালের পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলেন। এর কিছু দিন পর হাসপাতাল ভবনের জায়গায় এক তলা বিশিষ্ট ৪৪ টি পাকা দোকান নির্মাণ করা হয়। দিন যত গড়িয়েছে মার্কেটে দোকানের সংখ্যাও বেড়েছে। দখল করা হয়েছে হাসপাতালের বিশাল মাঠটিও। হাসপাতাল ভবন এবং মাঠের জায়গা সব মিলিয়ে বর্তমানে দোকানের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ টি।

এলাকাবাসী জানায়, ১৯৯৯ সালের দিকে রেলওয়ে জংশন পোড়াদহ স্টেশন রেলওয়ে হাসপাতাল ভবনের পাশেই প্রভাবশালী চক্রটি জায়গা দখলের উদ্দেশ্যে শহীদ তারেক বীর বিক্রম স্মৃতি সংঘ (অনিবন্ধিত) নামে একটি ক্লাব গড়ে তোলে। ২০০৪ সালে স্থানীয় প্রভাবশালী চক্রটি হাসপাতাল মাঠ দখল করে ৪৪ টি পাকা দোকান নির্মাণ করে। প্রতিটি দোকান ৪ থেকে ৬ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। একই সাথে সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুল গড়ে তোলা হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাসদ নেতা ফারুকুজ্জামান জন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহাত, যুবলীগ নেতা পারভেজ, পোড়াদহ বণিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক বিএনপি নেতা মুন্না এবং রেলওয়ের স্থানীয় ঠিকাদার আশরাফুল কবির রিন্টুসহ কয়েকজন এই মার্কেট তৈরি করে মোটা অংকের টাকায় অন্যদের কাছে দোকান বরাদ্দ দিয়েছেন।

এ ব্যাপারে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহাতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালীন স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালের মাঠ দখল করে মার্কেট নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ক্ষমতার পালা বদল হলে আওয়ামী লীগ সরকার গঠনের পর আওয়ামী লীগের নেতারা সেখানে মার্কেট নির্মাণ করে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে অফিসের বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছ্ ুজানেন না বলে দাবি করে বলেন, বিষয়টি তার এখতিয়ারে নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ এর ফিল্ড কানুনগো রাজিবুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন এগুলো দেখাশোনার দায়িত্ব রেলওয়ের প্রকৌশল বিভাগের। আর তাছাড়া আমি অল্প কিছুদিন হলো এখানে যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। আমাদের যথেষ্ট লোকবল সংকট রয়েছে। যে কারণে চাইলেই আমরা সব সময় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনা। বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: নূরুজ্জামান এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ^াস দেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চিকিৎসা কর্মকর্তা (পশ্চিম) ডাঃ সুজিত কুমার রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৯৯২-৯৩ সালের দিকে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ রেলওয়ের ৬৫ হাজার কর্মকর্তা-কর্মচারী থেকে ছাটাই করে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী রাখেন। সেই সময় পোড়াদহ রেলওয়ে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীকে এক যোগে ক্লোজ করে নেওয়া হয়। কারা কিভাবে হাসপাতাল দখল করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা।

খোকসায় সাবেক স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যা চেষ্টা অভিযোগ

0
গৃহবধূ সীমা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সাবেক স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অপহরণ পর হত্যা চেষ্টা শিকার গৃহবধূ নাম সীমা (২৮)। তার দুই বছর বয়সী একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, সন্তোষপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে সীমার সাথে পাশের গ্রামের আফসার বিশ্বাসের ছেলে বটকল নামের একটি এনজিও’র কর্মী আতিয়ার রহমানের সাথে ৪ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি সময় আতিয়ার গোপনে আর একটি বিয়ে করার পর থেকে সীমার উপর নির্যাতনের মাত্র বেড়ে যায়। গত বছরের জুন মাসের দিকে গৃহবধূ সীমাকে শিশু সন্তান সহ বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে ডিসেম্বর মাসের দিকে গৃহবধূকে তালাক দেয় স্বামী। বিষয়টি নিয়ে গৃহবধূ বাদি হয়ে আদালত মামলা করেন। প্রচন্ড ক্ষুদ্ধ হয়ে ওঠে আতিয়ারে পরিবার।

এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূ সীমাকে তার বাবার বাড়ির পাশের রাস্তা থেকে অপহরণ করে একটি মাঠে নিয়ে যায় দুর্বৃত্বরা। কাপড়ে মুখ বাঁধা দুর্বৃত্বরা প্রথমে গৃহবধূর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেবার চেষ্টা। এক পর্যায়ে তার শরীরে কেরোসিন তেল ঢেলে দেয়। এ সময় গৃহবধূর আত্ম চিৎকারে মসজিদ ফেরত নামাজিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। গুরুতর আহত গৃহবধূকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগে গুরুতর আহত গৃহবধূ সীমার সাথে কথা বলার চেষ্টা করা হয়। সেও উত্তর দেবার চেষ্টা করে কিন্তু বলতে পারছিল না। তা দুই চোখ দিয়ে জল গড়িয়ে পরছিল। খুব মৃদুস্বরে গৃহবধূ সীমা জানান সাবেক স্বামী তাকে অপহরণ করে নিয়ে যাবার চেষ্টা করে।

গৃহবধূর বাবা লুৎফর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় সীমা তার শিশুর খাবার কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিল। ফাকা রাস্তা থেকে সাবেক জামাই আতিয়ার, তার ভাই সোহেল ও আল আমিন সীমাকে অপহরণ করে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়ের চিৎকারে তারা ব্যর্থ হয়ে গলাই ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। নামারি মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ ফেরার সময় অপহরণ কারীদের কবল থেকে সীমাকে উদ্ধার করে। তিনি মেয়ে অপহরণ ও হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবি করেন।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রতীক সাহা জানান, গৃহবধূর গলায় লালচে দাগ ও ফোলার চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মেয়েটির শরীরে কেরসিন তেলের গন্ধও ছিল। তার শ্বাস ও বাক যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে।

খোকসার উপকারাগারটি অযন্তে-অবহেলায় গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে

0
খোকসার উপকারাগারের প্রবেশ পথ

কুষ্টিয়া প্রতিনিধি

আশির দশকে প্রায় ১২ দশমিক ২ একর জমির উপর চারিদিকে সুউচ্চ প্রাচীর দিয়ে নির্মাণ করা হয় কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপ-কারাগার। কিন্তু নির্মাণের ৪০ বছর সময় অতিবাহিত হলেও কোন কয়েদির দেখা পাইনি কারাগারটি। দীর্ঘদিন অযন্ত-অবহেলায় পড়ে থাকা কারাগারটি বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে কারাগারটি নিয়ন্ত্রন জেলা সমাজসেবা অফিসের হাতে তুলে দেয়। কিন্তু সমাজসেবা কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় এটি এক প্রকার অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় উপ- কারাগারটির প্রবেশ মুখে কারারক্ষীর পরিবর্তে দুটি ছাগল পাহারা দিচ্ছে। মূল ফটকে প্রবেশ করতেই বাম দিকে চোখে পড়বে মহিলা কয়েদির ওয়ার্ড। একটু সামনে এগুলেই পুরুষ ওয়ার্ডে। তবে সেখানে কয়েদির পরিবর্তে দেখা মেলে গরু-ছাগলসহ গবাদি পশুর। পাশেই রয়েছে মুরগী পালনের ছোট একটি ঘর। সমাজসেবা অফিসের হাতে হস্তান্তর হওয়ার পরও কারাগারটি হাঁস, মুরগী, গরু-ছাগল পালনের খামার হিসেবেই ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কারাগারটিতে সমাজসেবা অফিসের একজন নাইট গার্ড কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দেয়াল থেকে খসে খসে পড়ছে প্লাষ্টার। দরজা জানালা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। অফিস স্টাফদের তিন কক্ষ বিশিষ্ট কোয়ার্টারটি অকস্থা একই।

খোকসা উপকারাগার

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, আশির দশকে সারা দেশের ১৭ টি জেলায় ২৩ টি উপ-কারাগার নির্মাণ করেন তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মুহাম্মদ এরশাদ। তন্মেধ্যে একটি ছিল কুষ্টিয়ার খোকসা উপজেলার উপ-কারাগারটি। কারাগারটি বর্তমানে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ খোকসা পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত। এই উপ কারাগারটিতে রয়েছে একটি প্রবেশ পথ, দুইটি কয়েদী রাখার হলরুম, দুইটি সাক্ষাৎকার কক্ষ, একটি স্টোর রুম, দুই কক্ষ বিশিষ্ট একটি অফিস রুম। তিন কক্ষ বিশিষ্ট একটি কোয়ার্টার। রয়েছে বেশ কয়েকটি টয়লেট। একসময় ছাত্রবাস ছিল।

স্থানীয় দিনমজুর মাসুদ শেখ বলেন, কারাগারটি বানানোর সময় আমি লেবারের কাজ করেছিলাম। কিন্তু আজও এটি কাজে লাগেনি। অযতœ-অবহেলায় বহু টাকা ব্যয়ে নির্মিত কারাগারটি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকসানা পারভীন বলেন, উপ-কারাগারটি নানা জটিলতায় আজও চালু করা সম্ভব হয়নি। তবে এটি প্রতীকি মূল্যে ভূমিমন্ত্রনালয় থেকে সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই সেখানে কিশোর শোধানাগার বা উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তলার জন্য জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, কিশোর অপরাধ দমনে এই উপ-কারাগারটি কিশোর শোধানাগার বা উন্নয়ন কেন্দ্র হিসেবে রুপান্তর করার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেওয়া হয়েছে। কারগারটির সংরক্ষণসহ সঠিকভাবে কাজে লাগানোর দাবি স্থানীয়দের।

ঝিনাইদহে শিক্ষকের হাত পা বাধা লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে মোঃ সুজন মিয়া (৩২) নামে এক এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের হাত পা বাধা ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

নিহত মাদ্রাসা শিক্ষক সুজন মিয়া হলিধানী গ্রামের শিক্ষক আবুল খায়েরের ছেলে।

মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জানান, শরিফুল বড়বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

গোপালপুর ফাড়ির ইনচার্জ ঘটানার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর পা বাধা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের তদন্তে রিপোর্ট হাতে পাবার পর বোঝা যাবে এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা।

কালীগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান উল্টে প্রাণ গেল যুবকের

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নরেন্দ্রপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল অবৈধ যানবাহনটি। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। গুরুত্বর আহত অবস্থায় জিলহাসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর জিলহাস মারা যান।

খোকসায় উৎসুক গ্রামবাসীর উপর হামলা, বৃদ্ধ মহিলাসহ আহত ৬

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে উৎসুক গ্রামবাসীদের উপর হামলায় একই পরিবারের দুই মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামের ছাত্তার মন্ডলের বাড়িতে নারী ঘটিত বিষয় নিয়ে হঠাৎ চিৎকার শুরু হয়। এ সময় উৎকসুক গ্রামবাসী ওই বাড়িতে যায়। একপর্যায়ে ছাত্তার মন্ডল ও তার লোকজন অতকিতে গ্রামবাসীর উপর হামলা চালায়।

এ হামলায় বৃদ্ধ জবেদা (৬৫), ইদ্রিস আলী, মনোয়ার আলী, মহম্মদ আলী, আমজাদ আলী ও তার স্ত্রী নাসিমা (৩৫) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ইদ্রিস আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

আহত আমজাদ আলী জানান, প্রতিবেশীর এক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়েছিল। সোমবার দুপুরে মেয়েটিকে তারা ফিরে পান। এর পরে মেয়েটিকে মারপিট শুরু করে। মেয়েটির আত্মচিৎকার শুনে গ্রামবাসীদের সাথে তারাও ওই প্রতিবেশীর বাড়িতে যায়। এ সময় ওই পরিবারের লোকজন তাদের উপর হামলা করা হয়। এ বিষয়ে তারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উৎসুক গ্রামবাসীদের উপর হামলার ঘটনা জানতে হামলাকারী ছাত্তার মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায় নি।

খোকসায় ফসলের সাথে শত্রুতার ঘটনা বাড়ছে

0
আগাছা নাশকে পঁচে যাওয়া ঘাস দেখাচ্ছেন এক কৃষক।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গ্রামে পুর্ব শত্রুতার জেরধরে আবার তিন কৃষকের ঘাস (গরুর খাবার) চাষের জমিতে ঘাসমারা বিষ (আগাছা নাশক) ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্বরা। গতএক মাসে পেঁয়াজ চাষের জমি, তেল জাতীয় ফসলের জমিতে এই আগাছা নাশক ছিটিয়ে দিয়ে ফসলের ব্যাপক তছরুপ করেছে দুর্বৃত্বরা।

সম্প্রতি একরাতের আধারে উপজেলার বি-মির্জাপুর গ্রামে গরু খামারি সাজ্জাদ হোসেনের প্রায় ১২ কাঠা ঘাসের জমিতে ঘাসমারা বিষ (আগাছা নাশক) ছিটিয়ে দেয় দুর্বৃত্বরা। সেই রাতে একই পরিবারের ইমরান বিশ্বাস ও সাইফুল বিশ্বাসের ঘাসের জমিতে বিষ ছিটিয়ে রেখে যায় একই দুর্বৃত্বরা। পরদিন সকাল হতে না হতেই পঁচে নষ্ট হয়ে যায় তিন চাষীর প্রায় ৬০ শতাংশ জমির ঘাস।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জাগোলবা গ্রামের দুই সহদর চাষীর কয়েক বিঘা জমির উঠতি পেঁয়াজের ক্ষেতে একই ভাবে রাতের আধারে ঘাস মারার বিষ (আগাছা নাশক) ছিটিয়ে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্বরা। এ ঘটনায় কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতমাসের প্রথম দিকে আমাড়িয়া চরে প্রায় ৩ বিঘা জমির উঠতি শরিষা ক্ষেতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে ফসল তছরুপ করা হয় বলে অভিযোগ উঠেছে।

আগাছা নাশক প্রয়োগ করে ফসল তছরুপের একাধিক ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষকরা কৃষি বিভাগ ও পুলিশের কাছে লিখিত অভিযাগ দিয়েছেন। দুই একটি ঘটনা তদন্ত হয়েছে। সম্প্রতি এ উপজেলায় প্রতিপক্ষ ঘায়েল করতে ফসলি জমিতে ঘাসমারার ওষুধ (আগাছা নাশক) ছিটিয়ে দিয়ে ফসল তছরুপের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। হুমকীর মুখে পরছেন এলাকার সাধারন কৃষকরা।

বি-মির্জাপুরের কৃষক সাজ্জাদ জানান, গ্রামের একটি হামলার ঘটনায় স্বাক্ষী হওয়াই তার কাল হয়েছে। প্রতিপক্ষ ঘোষনা দিয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গরুর খাবারের জমিতে ঘাসমারা বিষ ছিটিয়ে প্রতিপক্ষ তার বড় ক্ষতি করার চেষ্টা করেছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান।

উপজেলা কষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, ক্ষতিগ্রস্থ্য অনেক কৃষকের জমিতে পরিদর্শন করেছেন। তারা এই আগাছা নাশক বিক্রির ক্ষেত্রে সচেতনাতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...