বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 759

চুরির অভিযোগে শিশু নির্যাতন ফার্মেসি মালিক গ্রেফতার

0
নির্যাতিত শিশু জিসান

ঝিনাইদহ প্রতিনিধি

দোকান থেকে টাকা চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন করেছে ফার্মেসি মালিক।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জটারখালী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিসান (১১) নামের এক শিশুকে টাকা চুরির অভিযোগে ফার্মেসি মালিক নির্যাতন করে। শিশুটি নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, দোকান মালিক শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে। শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত শিশু জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত মামুনের হরিনাকুন্ডু উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসির কর্মচারী। শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে নির্যাতন করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এবং একই স্থান থেকে মামুনকে আটক করে।

জিসানের বাবা খলিলুর রহমান বলেন, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করে দোকান মালিক মামুন।

শিশু জিসানের দাবি, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন।

অভিযুক্ত দোকান মালিক মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রাম পুলিশরা ৪র্থ শ্রেণির মর্যাদা পেতে পারেন-পলক

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে রবিবার দুপুরে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মাগুরায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত

0
coronavirus-Dro-18-p-12-compressed

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন করে আরও ১৯ জনের শরীরে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৪৬ জন।

রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেন, রবিবার নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন মহম্মদপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের নাজিরসহ সিভিল সার্জনের গাড়ির চালক।

আরও পড়ুন দেশে একদিনে ১৯ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৮০৯ জন

এছাড়াও রয়েছে সদর উপজেলার ১১ জন, শ্রীপুর ৩ জন, মহম্মদপুরে ৪ জন ও শালিখা উপজেলায় ১ জন। এ অব্দি সুস্থ হয়েছে ৪৬ জন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় করোনায় ৩ জন মারা গেছে।

কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার সন্ধ্যার পরে কুষ্টিয়ার শহরের ত্রিমোহনী বাইপাস কুষ্টিয়া-ভেড়ামারা রোডের নান্নুর মার্কেটের সামনে মাদক অভিযান পরিচালনা করে।

র‌্যাবের এই অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দৌলতপুর উপজেলার খাসমথুরাপুরের মৃত খোদা বক্সের ছেলে খায়রুল বাসার খোকন (৩৮) ও ইয়ার আলীর ছেলে সেতু (১৯) কে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছে থাকা ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ডসহ নগদ ৭০০ টাকা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

দেশে একদিনে ১৯ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৮০৯ জন

0
Corona-Dro-19-p-18 virus-compressed

দ্রোহ অনলাইন ডেক্স

দেশে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জন। অপরদিকে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মি হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা অব্দি ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ অব্দি ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬০ শতাংশ।

আরও দেখুন 

সেন্ট্রাল অক্সিজেন স্থাপনে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের আর্থিক সহায়তা

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ লাখ ৮৬ হাজার ৮৬২ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৯৮ হাজার ৯০৮ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ লাখ ৫৫ হাজার ৬১০ জন।

সেন্ট্রাল অক্সিজেন স্থাপনে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের আর্থিক সহায়তা

0
আর্থিক অনুদান প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি

করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন ভাবে অক্সিজেন সরবরাহের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে শমিল হওয়ার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফেসবুক ভিত্তিক সমাজ সেবামূলক সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ।

রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ গ্রুপের পক্ষ থেকে ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজলের নেতৃত্বে ও গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠুর সার্বিক নির্দেশনায় গ্রুপের কর্মকর্তারা জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে নগদ এই অর্থ তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত, প্রকৌশলী সাব্বির আহমেদ, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সাইদুল ইসলাম টিটো, নিপা জামান,মনিরা আক্তার, ফিরোজা জামান আলো ও হামিদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ অনুদানের অর্থ গ্রহণ করেন । তিনি বলেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের দেখাদেখি অন্যান্যরাও এই প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধ হবেন। করোনা হাসপাতাল এ সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হলে মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসার নিশ্চয়তা পাবেন। তিনি আর্থিক সহায়তা প্রদান করার জন্য ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন আপনাদের এই সহায়তা মানবতার কল্যাণে ব্যয় হবে।

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে ২ জন গ্রেফতার

0
গ্রেফতারকৃত ২ জন আসামী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫)।

গ্রেফতারকৃত ২ আসামী

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সদর উপজেলার ডাকবাংলা এলাকার রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে। এমন লিখিত অভিযোগ করে ভোলা জেলার এক ট্রাক ড্রাইভার। এর পরে রাতে অভিযান চালায় ঝিনাইদহ পুলিশ। এসময় হাতে নাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরও ২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আইসিইউ চালু হতে যাচ্ছে যশোর জেনারেল হাসপাতালে

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে তাহিরপুরের বদাঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (২৯) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজুদ্দিনের ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম বলেন, ভারতের পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে গাছপালা পানিতে ভেসে যায়। সেই ভাসমান গাছপালা নিম্নাঞ্চলের দিকে আসতে থাকায় শনিবার দুপুরের দিকে অন্যান্যদের সাথে জুয়েল মিয়াও নৌকা নিয়ে যাদুকাটা নদীতে ভেসে আসা গাছপালাগুলো আনতে যায়। এসময় প্রবলস্রোতে আন্তজার্তিক সিমারেখা অতিক্রম করে ভারত সীমান্তের ১০০-১৫০ গজ ভিতরে প্রবেশ করলেই তার ওপর গুলি চালায় বিএসএফ।

পেটে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন জুয়েলকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইসিইউ চালু হতে যাচ্ছে যশোর জেনারেল হাসপাতালে

0
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

প্রাণঘাতী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। প্রয়োজন হয়ে পড়েছে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যেমে সংক্রমিত রোগী চিহ্নিত করা এবং তাদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা। এরই প্রেক্ষিতে যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর সুবিধা চালু হচ্ছে ।

ডাঃ শেখ আবু শাহীন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার অব্দি এগুলো যশোরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এসকল মেশিনারিজ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল এ হাসপাতালে না থাকলেও স্থানীয় ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে আইসিইউ চালু করা হবে। পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে চালু করতে জনবল চেয়ে আবেদন করা হবে।

আরও দেখুন ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

আইসিইউ না থাকায় প্রায়ই যশোর থেকে গুরুতর রোগীদের খুলনা ও ঢাকায় স্থনান্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ এসেছে তাতে এ অঞ্চলের মানুষের চিকিৎসায় নতুন দ্বার উন্মোচিত হবে তিনি আশাবাদী।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...