বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 762

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮৬৮ জন, মৃত্যু ৪০

0
Corona-Dro-30-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ৩ হাজার ৮৬৮ জনের দেহে প্রাণঘাতী করোনায় ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলে নতুন করে ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এতে করে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

ডা. নাসিমা জানান, শুক্রবার সকাল ৮টা অব্দি একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৬১ জনের মৃত্যু হলো।
শুক্রবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

তিনি আরও বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছে।

ঝিনাইদহে ধানের সরকারি মূল্য থেকে বাজার মূল্য বেশি

0
ফাইল ছবি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে ধানের সরকারি মুল্য থেকে বর্তমান বাজারে দাম বেশি হবার কারনে সরকারি গুদামে কম মূল্যে ধান বিক্রি করছেন না কৃষকরা । অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরণ না হওয়ার আশংকা করছে সংশ্লিষ্টরা।

একমাস আগে বোরো ধান ঘরে তুলেছেন কৃষক। ভরা মৌসুমেও প্রকার ভেদে ধানের দাম ১ হাজার থেকে ১২’শ টাকা বিক্রি হয়েছে। বর্তমান বিভিন্ন হাটবাজারে একই দামে ধান বিক্রি হচ্ছে। এবার সরকারি সংগ্রহ মূল্য ধার্য করা করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। অর্থাৎ প্রতি মন এক হাজার ৪০ টাকা। এ কারণেই কৃষকরা ধান দিতে অনীহা প্রকাশ করছে।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল কবির বলেন, চলতি বছরে জেলার ৬ উপজেলা থেকে ১৪ হাজার ১৪২ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন অব্দি মাত্র ১’শ ২১ টন ধান সংগ্রহ হয়েছে। কার্ডধারী এবং ডিজিটাল এ্যাপসের মাধ্যমে নির্বাচিত কৃষক এবার ধান দিচ্ছে না। বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা খাদ্যগুদামে ধান বিক্রি করছে না।

হাটগোপালপুরের কৃষক নাজির উদ্দিন বলেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করলে পাব ১ হাজার ৪০ টাকা। সেখানে গেলেও ধান ভিজা আছে, চিটা আছেসহ নানা ঝামেলায় পড়তে হয়। এখন বাজারে ধানের দাম বেশি বলে ধান বিক্রি করে দিয়েছি। তিনি আরও বলেন, অন্যান্য বছর ধানের দাম কম হওয়ার কারণে আমরা ধান বিক্রি করতে গেলে দালাল চক্র আমাদের ধান বিক্রি করতে দিত না। তাই এবার ধানের দাম বেশি হওয়ার কারণে আমরা ধান দিচ্ছি না।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, এটা ঠিক যে, অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা এবছর পুরণ হচ্ছে না তবে ধান সংগ্রহের অন্যতম প্রধান উদ্দেশ্যে কৃষকের ধানের ন্যায্য মুল নিশ্চিত করা। কৃষক ধানের দাম ভালো পেলেই হলো।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বলেন, চলতি বছর এ জেলায় ৭৭ হাজার ৫৩৫ হেক্টরে বোরো চাষ হয়েছে। আর ধান উৎপাদন হয়েছে ৫ লাখ টন। ঘুর্ণি ঝড় আম্পানে বেশ কিছু ধানের ক্ষতি হয়েছে। এবার কৃষক ধানের দাম ভালো পেয়েছে। এতে ঘুর্ণি ঝড় আম্পানের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আর দাম ভালো পাওয়ায় আগামীতে ধান চাষে তারা আগ্রহী হবে।

প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের পরলোক গমন

0
Nimai-Dro-p-15
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য এর পরলোক গমন। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক।

১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার শরশুনা গ্রামে নিমাই ভট্টাচার্যের জন্ম। শৈশব কেটেছে বাংলাদেশের গ্রামের বাড়িতে। ১৯৪৮ সালে দেশভাগের পর তিনি চলে পাড়ি জমান কলকাতায়।

নিমাই ভট্টাচার্য তাঁর কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। লোকসেবক পত্রিকার মাধ্যমে ১৯৫০ সালে শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন। ১৯৬৩ সালে সাপ্তাহিক ‘অমৃত বাজার’ পত্রিকায় তাঁর লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয়। সাংবাদিকতা জীবনের পাশাপাশি তিনি চলে আসেন সাহিত্য জীবনে।

নিমাই ভট্টাচার্য লিখেছেন ১৫০-এর বেশি উপন্যাস। তাঁর প্রখ্যাত উপন্যাস মেম সাহেব চলচ্চিত্রায়ন হয়। ওই ছবিতে উত্তমকুমার ও অপর্ণা সেন অভিনয় করেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

নিমাই ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মিনিবাস, মাতাল, ইনকিলাব, ব্যাচেলর, কেরানী, রাজধানী এক্সপ্রেস, অ্যাংলো ইন্ডিয়ান, ডার্লিং, ইউর অনার, ককটেল, পথের শেষে, অষ্টাদশী, ডিপ্লোম্যাট, ম্যারেজ রেজিস্ট্রার, পিয়াসা, নাচনী । নিমাই ভট্টাচার্যের মৃত্যুতে কলকাতার সাহিত্য এবং সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

করোনার চিকিৎসায় ভুয়া কবিরাজ আটক

0
Pani-Dro-25-p-8-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসা দেবার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে আঞ্জুর ব্যাপারী নামে এক ভুয়া কবিরাজের বিরুদ্ধে।

আটক আঞ্জুর কবিরাজ গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিলেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে করোনা রোগের চিকিৎসা জন্য বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন আঞ্জুর কবিরাজ। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমন প্রতারনার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আঞ্জুর ব্যাপারী দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, বাড়ছে করোনা রোগীর সংখ্যা

0
রাজবাড়ী মাছের বাজারের ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে করোনা ভাইরাস সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর সরকারের কঠোর নির্দেশনা থাকলেও সেটা মানছে না এই জেলার বেশির ভাগ মানুষ। তাই প্রতিদিনই এই জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

প্রথম দিকে প্রশাসন করোনার ব্যাপারে বিশেষ সতর্ক থাকলেও বর্তমানে তাদের কার্যক্রম কম বলে জানিয়েছে সাধারণ মানুষ। সচেতন মহলের দাবী স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কঠোর শাস্তির বিধানে আনা হোক।

বৃহস্পতিবার সরেজমিনে বাজারগুলোতে দেখা গিয়েছে, ক্রেতাদের মধ্যে সামজিক দূরত্ব পালনের উদাসীনতা। দোকানগুলোতে গাদাগাদি ভিড়। চায়ের দোকান চলছে আড্ডা। সড়কগুলো জুড়ে মাস্কবিহীন মানুষের চলাফেরা।
ছোট ছোট যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে চলছে যাত্রী উঠানো। অটো গাড়িতে চালকরা ৮ জন যাত্রী পরিবহণ করছে। ভ্যানে চারজন, হুন্ডায় তিনজন ও রিক্সাতে দু’জন। গাড়িতে যে সামাজিক দূরুত্ব বজায় রাখার কথা সেটা চালক ও যাত্রীরা মানছে না। এতে করে করোনা সংক্রামণের ঝুঁকি বাড়ছে।

রাজবাড়ীতে স্ব্যাস্থবিধি উপক্ষো করে চলছে চলেফেরা

রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বলেন, করোনা একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এটা থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে। বিনা কারণে আমাদের ঘরের বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান খান বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা বিভিন্ন ইউপি মেম্বার চেয়ারম্যানদের সাথে সচেতনতামূলক মিটিং করেছি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ করার জন্য। সকল জায়গায় কমবেশি মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে। আসলে আমাদের সকলের উচিত নিজেদের মতন করে সচেতন থাকা।

তিনি আরও বলেন, এ জেলাতে লক্ষ লক্ষ মানুষ বাস করে। প্রত্যেককে ধরে ধরে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করানো কঠিন। নিজেদের সচেতনতা নিজেদের তৈরি করতে হবে। সেটাই আমাদের জন্য কাজে দিবে।

উলেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ৩৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যরা হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

কুষ্টিয়ায় নমুনা না দিয়েই করোনা পজেটিভ

0
Kushtia-Dro-25-p-

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের এক বাসিন্দা পরীক্ষার জন্য নমুনা না দিলেও করোনা ‘পজিটিভ’ হয়েছেন। বুধবার রাতে প্রশাসন ও পুলিশ তার বাড়িটি লকডাউন করতে গেলে ব্যাপারটি জানতে পারেন।

ওই ব্যক্তির নাম গোলাম রসুল (৬২)। তিনি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুরের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে এমএলএসএস হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে যান অবসরে।

গোলাম রসুল বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে প্রশাসন ও পুলিশ তাঁর বাড়ি লকডাউন করতে আসে। তারা জানায়, বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় যাঁরা পজিটিভ হয়েছেন, তাঁদের তালিকায় গোলাম রসুলের নাম ও ঠিকানা রয়েছে। গোলাম রসুল বলেন, তাঁর শরীরে কোনো জ্বর, ঠান্ডা, কাশি কিছুই নেই। বাজারঘাটে যান বলে করোনা হতে পারে শঙ্কায় নমুনা দেওয়ার জন্য ফ্লু কর্নারে গিয়েছিলেন।

আরও পড়ুন

খুলনা বিভাগে করোনা আক্রান্ত রোগী তিন হাজার ছাড়ালো

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন্নাহার বেগম বলেন, ধারণা করা হচ্ছে। ঔ ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য নাম ঘোষণা করা হলে তাঁর স্থলে অন্য কেউ চেয়ারে বসে নমুনা দিয়েছেন। গোলাম রসুলের স্থলে যিনি নমুনা দিয়েছেন, তাঁকে খোঁজা হচ্ছে। কারণ তিনি তো করোনা পজিটিভ। তাঁর মাধ্যমে অনেকে এখন সংক্রমিত হতে পারে।

শৈলকুপায় সরকারী বৈদ্যুতিক তারসহ দুই চোর গ্রেফতার

0
Shailokupa-Dro-25-p-11
গ্রেফতারকৃত ২ চোর
ঝিনাইদহ প্রতিনিধি 
ঝিনাইদহের শৈলকুপা থানায় সরকারী বৈদ্যুতিক চোরাই তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দাহ থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, মনিকো’ লিমিটেড এর ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কন্ট্রাক প্যাকেজ-০৩ খুলনা অঞ্চলের সহকারী ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। বাদী শৈলকুপার গাড়াগঞ্জ বড়দাহ বেজ ক্যাম্পে নির্মানাধীন ব্রীজ এর দায়িত্বে আছেন। মামলার আসামীরাও একই কোম্পানীতে বিভিন্ন পদে বড়দাহ প্রজেক্টে কর্মরত।
বাদী অভিযোগে বলেন, আসামীরা বড়দাহ প্রজেক্টে কাজকর্ম দেখাশোনা ও মালামাল রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছিলো। বড়দাহ প্রজেক্টের গুদামঘরে রক্ষিত হাই ভোল্টেজ ক্যাবল, ওয়েল্ডিং ক্যাবল, ওয়েরিং ক্যাবল গত ২০ এপ্রিল থেকে ৫মে’ র মধ্যে তারা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার বারখাদা মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আশিকুর (২৭) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজশেখ সুন্দর এলাকার আয়নাল হকের ছেলে ইমদাদুল হক (২২)। এরা মামলার ৩ ও ৪ নাম্বার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও দেখুন
শৈলকুপার থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
Jhenaidah-Dro-25-p-9-compressed
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার সকালে উপজেলার তালেশ্বর বাজার থেকে ফেন্সিডিল বিক্রির সময় ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলো উপজেলার বাবরা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহম্মদ আলী (৪০), যশোরের চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস (৪০) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে রিপন আলী (৩১)।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান বলেন, ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত রোগী তিন হাজার ছাড়ালো

0
Khulna-Dro-25-p-7-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে নতুন করে ২৮৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের মধ্যদিয়ে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন ৩ হাজার ১৯১ জন।

খুলনা বিভাগের মোট রোগীর প্রায় ৪৩ শতাংশ খুলনার। এ রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে বিভাগে ৪৮ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ৬২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৭৬৮ জন। বিভাগে সুস্থ হওয়ার হার ২৪ শতাংশ।

নতুন সংক্রমিত ২৮৮ জনের মধ্যে খুলনা জেলায় ১৫২ জন, বাগেরহাটে ৯, সাতক্ষীরায় ২২, যশোরে ২৩, ঝিনাইদহে ৯, মাগুরায় ৮, নড়াইলে ২৫, কুষ্টিয়ায় ২৭, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ৬ জন।

সব মিলিয়ে বিভাগের মধ্যে খুলনায় মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন, বাগেরহাটে ১৫৮ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, যশোরে ৪৩৯ জন, ঝিনাইদহে ১৫৭ জন, মাগুরায় ৯০ জন, নড়াইলে ১৩৩ জন, কুষ্টিয়ায় ৪৬১ জন, চুয়াডাঙ্গায় ২০৩ জন ও মেহেরপুরে ৫৬ জন।

আরও পড়ুন

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩ হাজার ৯৪৬ জন

বিভাগে করোনায় মৃত ব্যক্তির তালিকায় খুলনায় দুজন ও যশোরে তিনজন যোগ হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৮ জন; কুষ্টিয়ায় ৬ জন; যশোর, নড়াইল ও মেহেরপুরে ৫ জন করে। এ ছাড়া বাগেরহাটে তিনজন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে রোগী মারা গেছেন। সাতক্ষীরায় কোনো করোনা রোগী মারা যাননি।

বিএনপি সমালোচনানির্ভর রাজনীতিতে বিশ্বাসী-কাদের

0
obaydul-Dro-25-p-8
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি বর্তমানে বক্তৃতা মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। প্রকৃতপক্ষে নেতিবাচক ও সমালোচনানির্ভর রাজনীতির জন্যই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদ ভবনের সেতু মন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অসহায় মানুষ থেকে বিএনপির অবস্থান এখন যোজন যোজন দূরে। সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরাজনীতিকরণের অভিযোগও করেন তিনি।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনার এই সংকটসময়ে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।

প্রাণঘাতী করোনার এই সংকটকালে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলছেন। তাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথাও কি এমন নজীর আছে? করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবিদের কাজ নয়। যাদের প্রয়োজন, সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাদের মতামত নিয়েই সমস্ত সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছু কিছু হাসপাতালে রোগী ভর্তি না করার নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এ মুহূর্তে এটি মোটেও সমীচীন নয় মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন, বর্তমানে ৬৬টি কেন্দ্রে করোনা টেস্ট করা হচ্ছে। সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্ট সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতি লক্ষ্য অর্জন করেছে। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে জাতি সংকট উত্তরণের পথে এগিয়ে যাবে বলে সেতু মন্ত্রী মনে করেন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...