শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 66

চরমপন্থি নেতা লিপটনের জামিনের আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আলোচিত চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির লিপটন কারাগারে বসে সন্ত্রাসী তৎপরতা অব্যহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ অস্ত্র ও গুমের মামলায় সম্প্রতি গোপনে তিনি জামিনও পেয়েছেন। জামিনের আদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে লিপটনের বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলার তদন্ত দ্রæত শেষ করে শাস্তির দাবি জানান তারা।

লিপটনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে। গত ৫ জুন রাতে তাঁকে বাড়ি থেকে তিন সহযোগীসহ আটক করে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয় ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারালগান, ১০টি ম্যাগাজিন, ১৪০টি গুলি, আটটি শিল্ড, ছয়টি বল্লমসহ অন্যান্য সরঞ্জাম। ঝিনাইদহের শৈলকুপা এলাকার তিন খুন, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ অস্ত্র ও গুমের অভিযোগে মামলা আছে লিপটনের বিরুদ্ধে।

এলাকাবাসীর ভাষ্য, আওয়ামী লীগের শাসনামলে দলটির অন্যতম নেতা মাহবুবউল-আলম হানিফের ঘনিষ্ঠ ছিলেন লিপটন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। সেই প্রভাবে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তার করে।

বুধবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে কয়েক হাজার নারী-পুরুষ লিপটনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের অভিযোগ, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারককে ‘ম্যানেজ’ করে গোপনে লিপটন ও তাঁর সহযোগীরা জামিন নিয়েছেন।

দ্রæত সময়ের মধ্যে তাঁর জামিন বাতিলের দাবি করে তারা বলেন, লিপটন আওয়ামী লীগ সরকারের সময় হত্যা, অপহরণ ও গুমে জড়িত ছিলেন। এলাকায় অনেক মানুষের জীবন নষ্ট করেছেন। জেলে থেকে দল পরিচালনা করছেন। অস্ত্র ব্যবসা করছেন এখনও। তাঁর ভাই প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হওয়ায় জেলে থেকেও নানা সুবিধা পাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অস্ত্রসহ গ্রেপ্তারের তিন মাসের মাথায় আদালত থেকে জামিন পেয়েছেন লিপটন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর জেলা জজ আদালত থেকে জামিন পেয়েছেন লিপটন। আমরা জামিনের বিরোধিতা করি। তারপরও আদালত জামিন দিলে আমাদের কিছু করার থাকে না। বিষয়টি আমাদের নলেজে আছে।’

এলাকাবাসীর কাছ থেকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৪৭ থেকে চলতি বছর পর্যন্ত সব ভুলের ক্ষমা চাইলেন জামায়াতের আমির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ নয় ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২ অক্টোবর পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।’

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। এখন আমাদের মাফ চাওয়ার পর অনেকে বলেন যে, এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, অন্য ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আমরা বলি, বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না, তারপরে আর বাকি থাকল কোনটা।

শফিকুর রহমান বলেন, ‘কিছু লোক আমাদের বলেন, ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেননি। তারপরও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয়নি। আপনারা তো একটা এপোলজি দিলেই পারেন।’

তিনি বলেন, ‘এই এপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। গোলাম আযম দিয়েছেন, মতিউর রহমান দিয়েছেন এবং আমি দিয়েছি।’

‘কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্ত হলেন, তখনো আমি বলেছি, শুধু ১৯৭১ নয় ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ যদি কষ্ট পান বা ক্ষতি হয়ে থাকে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাই’-যোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমার সহকর্মী ও সিনিয়র যারা ছিলেন তারা বলেননি যে আমরা সব ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সব ভুলের ঊর্ধ্বে অবশ্যই জাতি এটা মানবে না। এখনো অনেকে বলবেন যে নিউইয়র্কে গিয়ে ডা. শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছেন, দেশের বুকে ক্ষমা চাননি।

তিনি বলেন, আমাদেরকে অনেকে ক্ষমা চাইতে বলেন। তারা কি ফেরেশতার দল? আমরা অন্যদের সম্পর্কে প্রশ্ন তুলি না। অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে।

ঝাড়–মিছিল থেকে জাতীয় যুব সংহতির অফিস ভাঙচুরের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) একাংশের জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠনটির মহাসচিব আহসান হাবিব লিংকন। এছাড়াও তিনি জনসভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিষেদাগার করেছেন।

৩৬ মিনিটের ওই বক্তব্যর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা শুরু হয়েছে। এ ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনের সমর্থকরা রাতে ঝাড়ু মিছিল করেছে। এ সময় জাতীয় যুব সংহতির পৌর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এরপর থেকে আহসান হাবিব লিংকনের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন আচরণকে অসৌজন্যমূলক ও শিষ্টাচার বর্হিভূত বলে মন্তব্য করেছেন সাধারণ জনগণ। এদিকে বুধবার সকাল ১০ টায় ভেয়ামারা দক্ষিণ রেল গেট এলাকায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহসান হাবীব লিংকন তার ওই বক্তব্যের জন্য দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি নিঃশর্ত ক্ষমাপ্রকাশ করে বলেন, ফরিদা আমার ছোট বোনের মত। ইট ওয়াজ মাই ¯িøপ অফ টাং।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারে জনসভার আয়োজন করে জাতীয় পার্টির( কাজী জাফর) স্থানীয় নেতাকর্মীরা। আমলা ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব আহসান হাবীব লিংকন।

তার দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজে দেখা যায়, ৩২ মিনিট পর শেষের দিকে আহসান হাবিব লিংকন কেন্দ্রীয় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনের নাম ধরে ব্যক্তিগত আক্রমণ করেন। এরপরেই তিনি বলেন,”মাদার গাছে বেশি ঘষবেন না। আপনি তারেক রহমানের কাছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি। এ সময় ফরিদা ইয়াসমীনকে অশালীন ভাষায় সম্বোধন করে লিংকন বলেন, আমি যদি ভোট বিক্রি করে দেই তাহলে সর্বোচ্চ ভোট পেলাম কিভাবে?”

সভায় জাতীয় পার্টির এই নেতা যেসব আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট নেই তাদের গ্রেপ্তার করা যাবেনা বলে হুশিয়ারী দেন। তিনি সংসদে যেতে পারলে তারেক রহমানকে বলে আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের সাধারণ ক্ষমা করে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার আহব্বান জানাবেন বলে জানান।

এদিকে অশালীন সম্বোধনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতে ভেড়ামারা শহরে মটরসাইকেল নিয়ে ঝাড়ু মিছিল করেছে ফরিদা ইয়াসমিনের সমর্থকরা। তারা আহসান হাবিব লিংকনের অফিস ও বাড়ির সামনে গিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এরপরেই লিংকনের বাড়ির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করতে দেখা যায়। এ ঘটনায় রাতে জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার কার্যালয় ভাঙচুর করা হয়।

কার্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকা পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস বলেন, ফরিদা ইয়াসমিনের সন্ত্রাসী বাহিনী যুব সংহতির অফিস ভাঙচুর করেছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।

জাতীয় পার্টির (জাফর) মহাসচিবের অশালীন বক্তব্যের নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, একটা পার্টির মহাসচিব তিনি শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি বিষয়টি কেন্দ্রীয় এবং জেলার নেতাদের জানিয়েছি। আমি মানহানির মামলা করতে চাই। তিনি মিথ্যাচার করেছেন।

ফরিদা আরও বলেন, রাতে শুনেছি বিএনপির নেতা কর্মীরা ঝাড়–ু মিছিল করেছে।

জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন ওই বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেটা দেখেছি। আহসান হাবিব লিংকন বিএনপির কেউ নন। তিনি বিএনপির নেতা-নেত্রীদের নিয়ে এমন কথা বলতে পারেন না। এ বিষয়ে দল থেকে যতটুকু করার তা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানার জন্য ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আহসান হাবিব লিংকন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া জেলার সভাপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে বিশ দলীয় জোটের শরিক কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ২০ দলীয় জোট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আহসান হাবীব লিংকন। এবারও তিনি জোট থেকে মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাদের দু’জনেরই বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।

খোকসার নিখোঁজ জামায়াত নেতার সন্ধান পাওয়া গেছে

0
জামায়াত নেতা সাইদুল ইসলামের সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ জামায়াত নেতা সাইদুল ইসলামের সন্ধ্যান পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখোঁজ জামায়াত নেতার সন্ধ্যানের বিষয়টি নিশ্চিত করেন। ২০ অক্টোবর ভোরে তিনি নিখোঁজ হন। তিনি জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জিডি সূত্র জানা গেছে, ১৯ অক্টোবর রাতে জয়পুরহাটে একটি ওয়াজ মাহফিল শেষে জামায়াত নেতা সাইদুল ইসলাম ট্রেনে খোকসায় তার নিজ বাড়ি উত্তর শ্যামপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। ২০ তারিখ ভোর ৫টা পর্যন্ত স্ত্রী সাদিয়া ইসলামের সাথে ফোনে যোগাযোগ ছিল। তিনি পোড়াদহ স্টেশনে ট্রেন থেকে নেমেছেন বলে স্ত্রী কে জানান। এর পর তার মুঠোফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খোজা খুজির এক পর্যায়ে ওই জামায়াত নেতার ভাগিনা রফিকুল ইমলাম খোকসা থানায় জিডি করেন। যার নম্বর ৮১২, তারিখ ২০ অক্টোবর ২৫ ইং।

নিখোঁজ জামায়াত নেতার সন্ধ্যানের দাবিতে মঙ্গলবার দুপুরে পরিবার ও দলের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সদরে একটি সংবাদ সম্মেলন করা হয়।

মঙ্গলবার রাতে ওই জামায়াত নেতার সন্ধান পেয়েছে পরিবার। তারা জানান, সাইদুল ইসলাম অজ্ঞান পাটির খপ্পরে পরেছিলেন। তারা তাকে নিলফামারীতে নিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা জামায়াত নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন।

জামায়াত নেতা সাইদুল ইসলামের নিখোঁজের বিষয় থানায় জিডি করেছিলেন তার ভাগিনা রফিকুল ইসলাম। তার সাথে কথা বলার জন্য অনেক বার তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেন নি।

খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মঈনুল ইসলাম ওই জামায়াত নেতার খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতেই ওই নেতার পরিবার ও জিডিতে স্বাক্ষর করা ভাগিনা তাকে বিষয়ে অবহৃত করেছেন। রাতেই নিলফামারীর জামায়ত নেতারা সাইদুল ইসলামকে নিয়ে যাত্রা করবেন।

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। সাধারণত অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত মূল্যবান এই ধাতুটির মূল্য এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে।

মঙ্গলবার বেচাকেনায় সোনার দাম ৫.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০.৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন।

এর আগের দিন সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।

এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।

সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সূত্র: এএফপি

ইবতে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা

0

ইবি প্রতিনিধি

দুই দিনব্যাপী ‘মেহেদি উৎসব’ আয়োজনের মাধ্য দিয়ে প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

জানা গেছে, বটতলার পাশেই সুসজ্জিত ছাউনি টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়। এর মধ্যে একটি বুথ সংগঠন বিষয়ে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদি দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উৎসবে আমন্ত্রণ জানিয়ে টাঙানো হয়েছে বিভিন্ন ব্যানার।

মেহেদি উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদি নিচ্ছেন।

সংগঠনটির শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়েছে। আমরা এই উৎসবের মাধ্যমে ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।’

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরে পানিতে পরে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সায়মা নামের শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পৌর এলাকার ৩ নং কাদিরপুর গ্রামের ব্যবসায়ী রেজাউল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকালে সায়মা নিজের বাড়িতে খেলছিলো। হঠাৎ তাকে খুজে পওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠলে। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কমর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মঈনুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

লালন উৎসবে সক্রিয় ছিল অপরাধী চক্র

0

কুষ্টিয়া প্রতিনিধি

আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬ তম তিরোধান দিবসের ছেঁউরিয়া আখড়াবাড়িতে এবার তিন দিনের অনুষ্ঠানে লাখো মানুষের ¯্রােত নামে। তিরোধান দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। আর এ সুযোগে চরম সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র।

গেল তিন দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অন্তত ৭৮ জন ভুক্তভোগী। এছাড়াও জাল ২১ হাজার ৫০০ টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মো. আমিরুল ইসলাম।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন – সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

রবিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, থানা চত্বর, প্রবেশপথ ও কম্পিউটার অপারেটরের কক্ষের সামনে ভুক্তভোগীদের আনাগোনা। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ইসলাম বলেন, শনিবার লালন মাজারের প্রবেশপথে খুব ভিড় ছিল। বন্ধুরা গলা ধরাধরি করে রেলের মত যাচ্ছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি নোট ১৪ মডেলের ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করতে এসেছি।

কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস (৩৭) বলেন, শুক্রবার রাতে লালন মেলায় লাখো মানুষের ভিড় ছিল। সেখানে গিয়ে তাঁর স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেছে। তিনি থানায় একটি জিডি করেছেন।

মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ফরিদপুরের কানাইপুর এলাকার মো. বিল্লাল বিশ্বাস। তাঁর স্যামসাং এ৫২এস ব্র্যান্ডের ফোনটি হারিয়ে গেছে। তিনি বলেন, এবার লালন মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে। ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নিচ্ছে। তারটিও হারিয়েছে। তাঁর ভাষ্য, প্রথমদিনেই কয়েকশ ফোন চুরি ও পকেটমারের ঘটনা ঘটছে।

প্রতিদিন রাতে লাখো মানুষের ভিড় ছিল বলে জানান চুয়াডাঙ্গার বুদ্ধিমানপাড়ার ব্যবসায়ী তানবিন ইসলাম রাব্বি। আশপাশ এলাকার কয়েক কিলোমিটারজুড়ে ছিল যানজট। রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে তাঁর স্মার্টফোনটি চুরি হয়েছে। ফোনে তাঁর প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট ছুল তিনিও থানায় জিডি করেছেন।

একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন কোহিনুর ইসলাম বলেন, জাতীয়ভাবে আয়োজন থাকায় লালনে এবার ভিড় বেশি ছিল। ভিড়ের মধ্যে কখন কে যেন রিয়েলমি ব্র্যান্ডের ফোনটি চুরি করেছে, তা বুঝতে পারিনি। থানায় জিডি করব। তার ভাষ্য, গতবছরও লালনে কয়েকশো ফোন চুরির ঘটনা ঘটেছিল।

লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে বলে জানান কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত প্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমারখালী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০টাকাসহ সবুজকে আটক করে র‌্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রবিবার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

প্রদীপ আলোকিত করবে আগামী

0

দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনের কল্যানে মত্তলোকে শ্যামা ও কালী দেবীর আগমন ঘটবে। দেবীর আগমন কে স্বাগত জানাতেই শুভ দীপাবলি উৎসব। মন্দিরে মন্দিরে ভক্তরা ছুটেছেন বাটা ভর্তি মাটির মঙ্গল প্রদীপ নিয়ে। প্রদীপের আলোয় ঘুচবে আঁধার। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা কালী বাড়ি থেকে ছবি গুলো তোলা।

 

খোকসায় ভ্যান চালকের আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আব্দুল জব্বার শেখ (৫৫) নামের এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে জয়ন্তী হাজরা ইউনিয়নের ব্যাংগারিয়া মাঠে একটি আম গাছের ডালে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সাংসারে অভাব অনাটনের কারনে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে পরিবারের দাবি তিনি দীর্ঘ দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু ভ্যান চালকের আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেন, লোকটি একদিকে রোগাগ্রস্ত ছিলেন, অন্য দিকে অভাব অনাটনের কারনে আত্মহত্যা করতে পারে।

মৃত ভ্যানচালক জব্বার শেখের স্ত্রী জানান, “সকাল ১০টা থেকেই তাকে বাড়িতে দেখা যাচ্ছিল না। আমি ও আমার ছেলে মিলে খুঁজতে বেড় হই। এক পর্যায়ে মাঠে গিয়ে দেখি গাছের নিচে তার পায়ের স্যান্ডেল পড়ে আছে। উপর দিকে তাকিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে গ্রামের লোকজন এসে গামছা কেটে নিচে নামায়।”

তিনি আর জানান, দীর্ঘ দিন ধরে তার স্বামী অসুস্থ্য ছিলেন।

খোকসা থানার ওসি (তদন্ত) জাফর শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...