বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 736

আত্মঘাতী পরিবার, ২০ বছরে ৯ সদস্যের আত্মহনন

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

আত্মহত্যায় শীর্ষ থাকা এক পরিবারের সন্ধান মিলেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে আত্মহত্যা করেছেন এই পরিবারের ৯ সদস্য।

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এমনি এক পরিবার রয়েছে। সে পরিবারের অনেকেই আবার আত্মহত্যার চেষ্টায় ব্যার্থ হয়ে বেঁচে অআেেছন।

তথ্য সংগ্রহে জানা গেছে, বালিয়াডাঙ্গা গ্রামের আইন উদ্দীন মন্ডল, কিয়ামুদ্দিন মন্ডল ও খয়বর মন্ডল আপন তিন ভাই। সবাই একই বাড়িতে একই সােথ বসবাস করতো।

বছর বিশেক আগে কিয়ামুদ্দিন মন্ডলের স্ত্রী আত্মহত্যা করেন। চাচির দেখাদেখি একই বছরে আইন উদ্দীনের মেয়ে ফরিদা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ক’বছর আগে কিয়ামুদ্দিনের ছোট ছেলে আয়ুব আলীর স্ত্রী সাহেরা খাতুন আত্মঘাতী হন। স্ত্রী বিয়োগের পর আয়ুব আলী তার ছোট শ্যালিকা সোনিয়াকে বিয়ে করেন।

আরও পড়ুনজলমগ্ন স্কুলের মাঠঃ স্পট ধুবইল স্কুল

কিন্তু দূর্ভাগ্য পিছু ছাড়ে না, বিয়ের দুই বছরের মধ্যে সোনিয়াও আত্মহত্যার পথে পা বাড়ায়। ২/৩ মাস আগে একই পরিবারের আইন উদ্দীন মন্ডলের ছোট মেয়ে মোমেনা খাতুন আত্মহত্যা করেন।

মোমেনা খাতুনের মৃত্যুর রেশ না কাটতেই আইন উদ্দীনের বড় মেয়ে ভুরভুরি খাতুন এবং মায়ের মৃত্যুর পর ভুরভুরি খাতুনের ছেলে চঞ্চলও আত্মহত্যা করেন।

গ্রামবাসিদের ভাষ্যমতে, কিয়ামুদ্দীন মন্ডলও একবার আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন। তবে ২০১৫ সালের ২৭ আগস্ট গলায় রশি দিয়েই তিনি আত্মহত্যা করেন।
গেল বৃহস্পতিবার রাতে আইন উদ্দীন মন্ডলের মেয়ের জামাই সাইফুল ইসলাম পারিবারিক কলহের জেরে বিষপান করেন। স্বামীর দেখাদেখি অভিমানে স্ত্রী সাজু ওরফে লাইলী বিষপান করেন। তবে এ যাত্রায় স্ত্রীর জীবন বাঁচলেও বাঁচেনি জামাই সাইফুল।

বালিয়াডাঙ্গার এই পরিবারটির সদস্যরা একজনের দেখাদেখি অন্যজন আত্মহত্যা করছেন। একের পর এক আত্মহননে এ অবধি ৯ সদস্য জীবন আত্মহুতি দিয়েছেন।

এ সপ্তাহের পত্রিকা ১৪-০৭-২০২০

0
epaper

প্রথম পাতা>>

DROHO 14 -07 -2020 P 1

 

দ্বিতীয় পাতা>>
DROHO 14 -07 -2020 P 2

 

তৃতীয় পাতা>>

DROHO 14 -07 -2020 P 3

 

চতুর্থ পাতা>>

DROHO 14 -07 -2020 P 4

জলমগ্ন স্কুলের মাঠঃ স্পট ধুবইল স্কুল

0
জলমগ্ন ধুবইল স্কুল মাঠ

কুষ্টিয়া প্রতিনিধি

বর্ষা মৌসুম এলেই চারিদিকে পানি আর পানি। হঠাৎ করে দেখলে মনে হবে এটি একটি পুকুর। তবে আসলে এটি একটি স্কুলের মাঠ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠ পরিণত হয়েছে জলে ভরা পুকুরে। বছরের বেশির ভাগ সময়ই বিদ্যালয়ের এই খেলার মাঠটি জলে ভরে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। মাঠের এ অবস্থার জন্য বন্ধ থাকে শিশু-কিশোরদের খেলাধুলা। নিয়মিত খেলতে না পেরে হতাশ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও মহল্লার খেলোয়াড়রা। জল থৈ থৈ করায় পানি ডিঙ্গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। শুধুমাত্র এই স্কুল মাঠই নয়, এই ইউনিয়ন পরিষদ এলাকার সব কয়টি স্কুল মাঠেরই একই চিত্র।

স্থানীয়রা জানান, প্রতিবছর খেলার মাঠ উন্নয়নের জন্য টাকা বরাদ্দ আসলেও কোনো কাজ হয় না। সব টাকায় দুর্নীতিবাজদের পকেটে ঢুকে যায়। ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

মাঠ শুকনো থাকলে যুবসমাজ ব্যস্ত থাকে খেলাধুলায়। ফলে মাদকের ছোবল থেকে তারা রক্ষা পায়। যত বেশি ক্রীড়াচর্চা হবে ততবেশি যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। কিন্তু এই মাঠের পানি দেখলে মনে হয় এটি একটি পুকুর। এই মাঠটি সংস্কার করা না হলে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে।’ কর্তৃপক্ষের কাছে মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

খেলার মাঠে জলে থৈ থৈ-ছবি দ্রোহ

সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, স্কুল মাঠে মাটি ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিলো। কিন্তু সেই টাকার কাজ হয়নি। নামমাত্র কয়েকটি ট্রলি বালু স্কুল মাঠে দিয়ে সব টাকা আত্মসাৎ করেছে জাসদ নেতা জালাল।

এ ব্যাপারে স্থানীয় জাসদ নেতা জালাল বলেন, আমি কিছু কাজ করেছি।

মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন,‘আমি বিষয়টা শুনেছি। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি প্রতিবছরই বর্ষার সময় পানিতে ডুবে যায়। ইতিপূর্বে মাঠটি ভরাট করা হয়েছিলো। যা যথেষ্ট না। তবে ভাল করে ভরাট করার প্রয়োজন।

ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন বলেন, বিদ্যালয়টি পানিতে তলিয়ে গেছে। জরুরিভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ^াস জানান, এটা আমার জানা ছিল না। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় বজ্রপাতে এক কৃষক নিহত

0
প্রতিকী ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় কৃষক বাবলু ঘটনাস্থলে মারা যান। মৃত বাবলু মেঘনা গ্রামের সাবেক মন্ডলের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় কৃষক বাবলুসহ আরও ৭জন মাঠে পাট কাটার কাজ করছিল। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। কিন্তু বাকি সকলেই অক্ষত থাকলেও বাবলু ঘটনা স্থলেই মারা যায়। বাবলু ২সন্তানের জনক। পরিবারের একমাত্র আয়ের মানুষটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি।

স্টোকসের নির্ঘুম রাত

0
Sports-Dro-p-13-78
ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

চার দিনের তুমুল লড়াই শেষে, যখন ম্যাচ দাঁড়িয়ে থাকে শেষ দিনের রোমাঞ্চে। তখন শঙ্কা-আর সম্ভাবনার হাতছানিতে অধিনায়কের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। সাউথ্যাম্পটন টেস্টের শেষ দিনের আগের রাতে সেই অভিজ্ঞতা হয়েছে বেন স্টোকসের। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বুঝতে পেরেছেন, নিয়মিত অধিনায়ক জো রুটকে এমন কত নির্ঘুম রাত কাটাতে হয়!

ম্যাচ শেষে স্টোকস বললেন, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন জো। সে না থাকা মানে আমাদের জন্য অনেক বড় শূন্যতা। পরের সপ্তাহে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। শুভকামনা জো’এর জন্য।

তিনি আরও বলেন, গত রাতটি ছিল একমাত্র রাত, যখন আমি ঘুমাতেই পারছিলাম না। অনেক ভাবনা মাথায় ঘুরছিল; ম্যাচটি কীভাবে শেষ হবে, কী হতে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কেন জো রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। প্রতি ম্যাচেই তো তাকে এসবের মধ্য দিয়ে যেতে হয়।”

প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়, টসও হয়নি সময় মতো। এরপর টস জিতে কঠিন কন্ডিশনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। মাত্র ২০৪ রানে ইংলিশরা প্রথম ইনিংসে অলআউট হয়।

তবে ব্যাট করার সিদ্ধান্তে নয়, স্টোকস গলদ দেখছেন নিজেদের ব্যাটিংয়ের ধরনে। আগে ব্যাটিং করার সিদ্ধান্তও ঠিক ছিল। আমরা যথেষ্ট দাপুটে ছিলাম না। টেস্ট ক্রিকেটের মূল ব্যাপারই হচ্ছে, প্রথম ইনিংসে বড় রান করা।

চীনকে ঠেকাতে জাপন কিনেছে ১০৫টি মার্কিন এফ-৩৫ জেট

0
Jet-Dro-23-p-77
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আগ্রাসন ঠেকাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে জাপান।

দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। যার খরচ হবে দুই হাজার ৩১১ কোটি ডলার। এর মধ্যে রয়েছে ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে । শনিবার এমন খবর দিয়েছে সিএনএন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপান নতুন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান এবং ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে । এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি সম্ভাব্য এ অস্ত্রবিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

জাপান যদি এসব সফলভাবে কিনতে পারে তাহলে দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান থাকবে। এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ-৩৫ বিমান থাকবে দেশটি। জাপানের পর যুক্তরাজ্যের এসব বিমান সবচেয়ে বেশি হতে পারে। যুক্তরাজ্য ১৩৮টি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে জাপান এফ-৩৫ কেনার চুক্তি করেছিল ২০১৮ সালে।

নেইমাররা ফিরলেন দর্শকভরা মাঠে

0
Neymer-Dro-13-p-7-22
মাঠে ফিরলেন নেইমার

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কোভিড-১৯ আতঙ্কের মাঝেই হাজারো দর্শক-সমর্থকদের উপস্থিতিতে মাঠে ফিরল নেইমার-কিলিয়ান এমবাপেদের দল পিএসজি।

আরও পড়ুন- দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর কারণে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাতিল হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। পিএসজিকে এপ্রিলের শেষ দিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

মাঠে প্রবেশের সময়ে নেইমার-এমবাপেদের মুখে ছিল পিএসজির লাল, সাদা ও নীল রঙের মাস্ক। জার্সিতে লেখা ছিল স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ধন্যবাদ বার্তাও।

দীর্ঘদিন পর কোনো ম্যাচ খেলতে নামা পিএসজি স্কোয়াডে ছিল ২৪ জন। তারকাসমৃদ্ধ একাদশই নামান কোচ টমাস টুখেল। দ্বিতীয় সারির দল লু হাভ্রকে ৯-০ গোলে উড়িয়ে দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাস্পিয়নরা। দুটি করে গোল করেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া।

২৫ হাজার দর্শক ধারণক্ষম লু হাভ্ররের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পান পাঁচ হাজার দর্শক। সবাইকে মাঠে প্রবেশ করতে হয়েছে মুখে মাস্ক পরে। অবশ্য মাঠে ঢুকে অনেককেই মাস্ক খুলে ফেলতে দেখা গেছে। বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনদের একসঙ্গে বসতে দেখা যায়; তবে গ্রুপ হয়ে দুরত্ব বজায় রেখে বসে সবাই।

রিজভীর প্রশ্ন- রিজেন্ট-জেকেজির নেপথ্যে গডফাদার কারা?

0
Rizvi-Dro-19-p-9-compressed-compressed
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথকেয়ারের কর্ণধাররা।কিন্তু এর নেপথ্যের গডফাদারের নামের তালিকা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্নবাণ ছুড়ে দিয়ে বলেন, এই দুই প্রতিষ্ঠানের জালিয়াতির নেপথ্যে গডফাদাররা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে আছে?

সোমবার করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে রিজভী এ প্রশবাণ ছুড়ে দিয়েছে সরকারের দিকে।

আরও পড়ুন- দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

রিজভী বলেন, সাহেদেসহ জেকেজির চেয়ারম্যানের কেলেঙ্কারি নিন্দাজন, এরা সবাই আওয়ামী লীগের পোষ্য।

রবিবার ডাঃ সাবরিনা গ্রেপ্তার হয়েছেন। আমরা জানতে চাই, এর পেছনে গডফাদার কারা? এর নেপথ্যে সেই ক্ষমতাশালী লোক কারা? তারা কেন ধরা পড়ছে না।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

স্বাস্থ্য খাতের দুর্নীতিতে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে এমন অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, আপনারা দেখছেন মাস্কের দুর্নীতি কে করেছে? মন্ত্রীর ছেলে। করোনার জন্য জীবন বাঁচানোর মেশিন ভেন্টিলেটর। সে ভেন্টিলেটর দুর্নীতির সঙ্গে জড়িত কে? ক্ষমতাসীন দলের লোক অথবা মন্ত্রীর আত্মীয়স্বজন। যখন পত্রপত্রিকা, গণমাধ্যম চারদিকে ছি ছি পড়ে গেছে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই, যার সঙ্গে রিজেন্ট হাসপাতালের মালিকের সম্পর্ক নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে কী করে স্বাস্থ্য অধিদফতর তাদের করোনা টেস্টের অনুমোদন দিল? স্বাস্থ্য অধিদফতরের ডিজি যেখানে অনুমোদন দিয়েছেন, সেটি তো সরকারেরই অনুমোদন।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদের প্রসঙ্গ টেনে বলেন, উনি তো সরকারের পক্ষে টকশো করেছেন এর আগে। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্যও তিনি। তার পরে কী বললেন? তিনি নাকি হাওয়া ভবনের লোক। যখন সকল অপকর্ম ফাঁস হয়ে যায়, যখন মুখ দেখানোর আর কিছু থাকে না, তখন বিএনপি অথবা হাওয়া ভবনের কাধে দোষ চাপিয়ে দেন সরকার প্রধানরা।

দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

0
obaidul-kader-dro-7-p-10
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দলের মধ্যে গুপ্তভাবে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে এবার হুশিয়ারী দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা নিজের অর্থসম্পদ বৃদ্ধির জন্য দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারী দেন।

সোমবার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, এর শেকড় রয়েছে জনগণের বুকের গভীরে। এই দলে এসে নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকেই ভাগ্যবদলাতে দেওয়া হবে না।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের রয়েছে জিরো টলারেন্স নীতি। এমন বিষয়ের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, আমাদের অবস্থান অন্যায়ের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি উদ্ঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে তা নির্মূল করে আসছে।

ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্য খাতসহ যেখানেই অনিয়ম-দুর্নীতি হোক সেখানেই কঠোর অবস্থানে নিয়েছে সরকার।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা জনগণের দূর্দশা, অসহায়ত্ব চোখে দেখছে না, বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুড়পাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে।

সুশান্তের মৃত্যুতে সালমানের ম্যানেজার দিলেন নতুন তথ্য

0
Salman-Dro-13-p-7-23
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

শোবিজ থেকে শুরু করে রাজনীতি, ক্রীড়াজগত সবখানেই সুশান্তকে নিয়ে কথা হচ্ছে। প্রশ্নও উঠেছে, কেন এভাবে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত?

সেই প্রশ্নের উত্তর খুঁজছে মুম্বায় পুলিশ। এখন অবধি ৩১ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। জিঞ্জাসাবাদের তালিকায় রয়েছে, রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবড়া, সঞ্জনা সাংঘি, সঞ্জয় লীলা বানসালিসহ অনেকেই।

শুক্রবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে দীর্ঘ পাঁচ ঘন্টা জিঞ্জাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেখানে মুখ খুলেছেন তিনি। বলিউডের ট্যালেন্ট ম্যানেজার হিসেবে পরিচিত নাম রেশমা। এর আগে তিনি বহুদিন সালমান খানের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বছর দু’য়েক আগে কোনো এক অজ্ঞাত কারণে সরে আসেন তিনি। এছাড়াও বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদেরই ম্যানেজার ছিলেন তিনি। সেই তালিকায় আছেন আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ সকলেই।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বর্তমানে তিনি অক্ষয় কুমারের ম্যানেজার হিসেবে কাজ করেন।
সুশান্তের আত্মহত্যার সঙ্গে সম্পর্ক থাকতে পারে রেশমার এমন কিছুটা আঁচ করতে পেরেছে মুম্বাই পুলিশ। ঠিক সেই কারণে তাকে জেরা করা হয়েছে। তবে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে বা নতুন কি তথ্য হাতে এসেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে পুলিশের কাছে এমনটা বলা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।