বুধবার, মে ১৩, ২০২৬.
Home Blog Page 738

বুড়িগঙ্গা ট্রাজেডি, ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার

0
Buriganga-Dro-13-p-7-2
সদরঘাটের কাঠপট্টি ঘাট এলাকায় ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।-দ্রোহ (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

সদরঘাটের কাঠপট্টি ঘাট এলাকায় ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লঞ্চের মাস্টার আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকা থেকে রবিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে রিমান্ড চেয়ে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে আদালতে পাঠনো হবে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

এর আগে ১০ জুলাই গ্রেপ্তার করা হয় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দক হানিফ সোহাগকে। রাজধানীর কলাবাগান থানার সোবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকাল ৯টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগেই চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এ ঘটনায় সাথে সাথে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

রাজবাড়ীতে নতুন করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত

0
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৪০ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৭ জন। অপর দিকে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের।

রবিবার রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ তথ্যের সতত্য নিশ্চিত করে বলেন, ৮ ও ৯ জুলাই মোট ১৪৫ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার তাদের রিপোর্টের ফলাফল এসেছে। প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী পরীক্ষীত নমুনার মধ্যে ৪০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান আছে।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৩ জন , পাংশা উপজেলার ১২ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ১ জনের প্রাণঘাতী করোনায় আক্রন্ত হয়েছেন।

তিনি আরও বলেন , রবিবার পর্যন্ত রাজবাড়ীতে ৭২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ অবধি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৫৬ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৩৭ জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫২ জন।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহের ৮৪ টি রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৩৭ টি পজেটিভ ফলাফল আছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডু ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ২ জন রয়েছেন।

কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও করোনা আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার রাতে কুষ্টিয়ার মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার করোনা আক্রান্ত হয়েছেন।

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৬ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বিদ্যমান রয়েছে। এ যাবৎ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৬ জন।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার জেলার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৬ টি নমুনা পজেটিভ আসে। নুতন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন ও মিরপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

এ অবধি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৬ জন।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

0
Khoksa-Nodi-Dro-12-7-p-5-compressed

এবারে গড়াই নদীর ভাঙ্গন যেন সর্বগ্রাসী রুপ নিয়েছে। গত শুষ্ক মৌসূমে খোকসা উপজেলা সদরের শহর রক্ষা বাঁধের উজানের হিলালপুর-ওসমানপুর আশ্রয়ন প্রকল্প এলাকার নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। ভাঙ্গনরোধে বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গন কিন্তু থামেনি। ইতোমধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে গেছে আশ্রয়ন প্রকল্পের পাকা কমিউনিটি সেন্টার। মূল আশ্রয়ন প্রকল্পের ৩০ পরিবারের জন্য বরাদ্দ দেওয়া বসবাসের সেডের ৫ গজের মধ্যে ভাঙ্গন পৌছে গেছে। আবার আশ্রয়হীন হতে চলেছে ছিন্নমূল পরিবার গুলো।

Khoksa-Nodi-Dro-12-7-p-4-compressed

সর্বগ্রাসী গড়াইেএই ছিন্নমূল ভূমিহীনের কেড়ে নেওয়া জমির আ্বলি দেখাচ্ছেন।

হিলালপুর-ওসমানপুর আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টারটির সিংহ ভাগ গড়াউ নদীতে বিলিন হয়ে গেছে।

Khoksa-Nodi-Dro-12-7-p-1-compressed

আশ্রয়ন প্রকল্পের এই শিশুরা জানেনা অনাগত ভবিসৎ।

 

নীরবে শেষ হলো হযরত শাহজালালের (রঃ) ঔরস

0
Silet-Dro-12-7-p-26
হযরত শাহজালালের (রঃ) মাজার-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনার বর্তমান পরিস্থিতির কারণে এবার নীরবেই শেষ হলো হজরত শাহজালালের (রঃ) মাজারের ঔরস।

৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটল এবার বৈশ্বিত মহামারীর কারণে।

শনিবার শুরু হওয়া ঔরস রবিবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবার কথা ছিল। লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজারসহ পুরো নগরীতে। কিন্তু মহামারী করোনা থামিয়ে দিয়েছে সব।

মাজারসংশ্লিষ্টরা বলেন, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ চড়ানো হয়। মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ চড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকানরাও মাজারে গিলাফ চড়ান

এ বছর বিপুলসংখ্যক লোক একসঙ্গে মাজারে আসেননি। এমনকি দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি বলে জানায় মাজার কর্তৃপক্ষ।

কোরবানির ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি

0
ঢাকা সিটি করপোরেশনের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৩টি পশুর হাট বাতিল করেছে। করোনাকালীন চলমান পরিস্থিতি বিবেচনা করে ডিএসসিসিতে হাট বসবে মাত্র ৫টি। তবে এবার একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ডিএসসিসি এলাকায় এবার কোরবানী উপলক্ষে ৫ টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। পাশাপাশি একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসাবে।

ডিএসসিসি এলাকার যেসব স্থানে কোরবানী পশু হাট বসবে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক- ই, এফ, জি এর সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধে এবার কোরবানির পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত-ফখরুল

0
Mirza-Faqrul-islam-dro-12-p-9-compressed
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের অনুমোদন এবং দূর্নীতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য প্রকাশের পরে রবিবার নিজের বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।

দেশের বিতর্কিত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশেই তারা করোনা রোগীদের চিকিৎসা দিতে লাইসেন্সহীন ওই হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল।

আরও পড়ুন– খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

ফখরুল বলেন, “স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। “স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হত। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও।

“তাহলে কে রেসপনসেবল? দি হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি এন্ড হি শুড বি ব্রট ইন দি ট্রায়াল হোয়াই টু হি গিভ ইট।”

বিএনপি মহাসচিব বলেন, “প্রচ- দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য। “আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। যে হারে লুটপাট করেছে, আপনারা সবাই দেখেছেন।”

দুর্নীতির এই চিত্র প্রকাশ্যে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।

যশোরের সিভিল সার্জন করোনা ভাইরাসে আক্রান্ত

0
সংগৃহিত

যশোর প্রতিনিধি

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস পরীক্ষা কমিটির সদস্য শিরিন নিগার বলেন, শনিবার ল্যাবে ৩২ জনের পরীক্ষা হয়। এতে জেলার সিভিল সার্জনসহ ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, জ্বর হওয়ায় তিনি শনিবার নমুনা দিয়েছিলেন। আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপকুমার রায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন আক্রান্ত হয়ে রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেছেন।

ঈদগাহে নয়, মসজিদেই হবে জামাত

0
Dormo-Dro-7-12-p-21-compressed
ধর্ম মন্ত্রনালয়ের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদুল আজহার নামাজের জামাতও ঈদগাহ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

উক্ত সভায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি এবং হাত না মেলাতে বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়, তথ্য, জনপ্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউ-েশনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর সংস্থার প্রতিনিধিরা এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।