শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 757

কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে চিকিৎসা উপকরণ বিতরণ

0
কুমারখালীতে চিকিৎসা উপকরণ বিতরণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে সরকারি হাসপাতালে চিকিৎসা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আর্থিক অনুদানের চেক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা প্রমূখ।

আরও পড়ুন  যেভাবে লঞ্চটি ডুবে গেল

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে সরকারি হাসপাতালে এ্যানালাইজার মেশিন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে প্রয়োজনী ঔষধ ক্রয়ের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে দশ হাজার টাকার অনুদানের চেকসহ স্প্রে মেশিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উকরণ হিসাবে স্কুলব্যাগ, টিফিনবক্স ও ছাতা বিতরণ করা হয়েছে।

বিশ্বে প্রাণঘাতী করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

0
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকাল অব্দি ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ৩৯২ জনে দাঁড়ালো । অপরদিকে বৈশ্বিক এ ভাইরাসে প্রাণহানি ঘটেছে ৫ লাখ ৪ হাজার ৮৫১ জনের।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে জানা গেছে, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাাজিল। এ অব্ধি ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন এবং প্রাণহানি ঘটেছে ৫৮ হাজার ৩১৪ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। এ দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৪০ হাজার ২৪৬ জন। করোনায় আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৪৭৫ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৫ লাখ ৮৮ হাজার ২০ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ২৬ হাজার ১৩১ জন।
আরও পড়ুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ অব্ধি ২১৩টিরও বেশি দেশে সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

ঝিনাইদহে বাল্যবিবাহ দেবার অপরাধে অর্থদন্ড করলেন ইউএনও

0
অর্থদন্ড করছেন ঝিনাইদহ জেলার ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি

কালিগঞ্জ ৪নং নিয়ামতপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলিমের নাবালিকা মেয়েকে প্রায় ১ মাস আগে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। ২৯ জুন সোমবার আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নরেন্দ্রপুর আব্দুল আলিমের বাড়িতে গিয়ে উপস্থিত হোন কালিগঞ্জের ইউএনও সুবর্না রানী সাহা । তিনি ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের সত্যতা পান।

তিনি তাৎক্ষনিক মেয়ের বাবার বাড়ীতে মোবাইল কোর্ট বসিয়ে বর জুয়েলকে কে ১৫০০০/- টাকা এবং মেয়ের বাবাকে ৫০০০/- টাকা অর্থদন্ড করেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া অব্দি মেয়ে তার পিতার বাড়িতে অবস্থান করবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলে সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন ঝিনাইদহে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ওমর আলী (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার আপন চাচাতো দুই ভাই।

সোমবার বিকালের পরে কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই গ্রামের শফি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা বলেন, বেশকিছুদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বাকবিতন্ডা শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীকে পিটিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সোমবার সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন- করোনা কালের ক্রীড়া অঙ্গণ

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলাবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

করোনাকালে কেঁদে উঠলো বুড়িগঙ্গার এপাড়-ওপাড়, ৩২ মৃতদেহ উদ্ধার

0
লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাকালে বুড়িগঙ্গা কেড়ে নিলো অর্ধশতাধিক যাত্রীর জীবন। ২৯ জুন লঞ্চডুবির ঘটনায় উদ্ধার কাজ এখন অব্দি চলছে। তবে নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার দ্রোহকে এ তথ্য নিশ্চিত।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়েছি, এখনও চলছে। এখন পর্যন্ত মোট ৩২ জনের মরদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া মর্নিং বার্ড নামের লঞ্চটি উদ্ধার করার চেষ্টা চলছে।

উদ্ধারকৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন নারী, শিশু রয়েছে ৩ জন এবং অজ্ঞাত পরিচয়ে দুইজন। ।

পরিচয় পাওয়া মৃত ৩০ জনে হলেন- আফজাল শেখ (৪৮), বিউটি (৩৮), ছানা (৩৫), আমির হোসেন (৫৫), মহিম (১৭), সত্যরঞ্জন বনিক (৬৫), মিজানুর রহমান (৩২), শহিদুল (৬১), সুফিয়া বেগম (৫০), মনিরুজ্জামান (৪২), সুবর্ণা আক্তার (২৮), মুক্তা (১২), গোলাম হোসেন ভুইয়া (৫০), শাহাদাৎ (৪৪), শামীম ব্যাপারী (৪৭), মিল্লাত (৩৫), আবু তাহের (৫৮), দিদার হোসেন (৪৫), হাফেজা খাতুন (৩৮), সুমন তালুকদার (৩৫), আয়শা বেগম (৩৫), হাসিনা রহমান (৪০), আলম বেপারী (৩৮), মারুফা (২৮), শহিদুল হোসেন (৪০), তালহা (২), ইসমাইল শরীফ (৩৫), সাইফুল ইলাম (৪২), তামিম ও সুমনা আক্তার।

২৯ জুন সকাল ১০টায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

ডুবে যাওয়া লঞ্চ থেকে কয়েকজন যাত্রী সাঁতরে জীবন পেলেও, বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা আরও বলেন, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটির ধাক্কায় সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

আরও পড়ুন- করোনা কালের ক্রীড়া অঙ্গণ

চলে গেলেন কবি দাউদ আল হাফিজ

0
Kobi-Dro-p-29-5
কবি দাউদ আল হাফিজ

শৈলকুপা প্রতিনিধি

নব্বই দশকের অন্যতম কবি দাউদ আল হাফিজ নিঃশব্দে চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার ২৯ জুন হঠাৎ অসুস্থ হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হন কবি হাফিজ। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ঢাকার যান্ত্রিক জীবন ত্যাগ করে দীর্ঘদিন ধরেই নানা সংকটের মধ্যে দিয়ে পরিবারের সাথে বসবাস শুরু করেন কবি। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। কবি দাউদ আল হাফিজ এর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

কবি ১৯৬৫ সালের ১৪ এপ্রিল শৈলকুপার কবিরপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম হুজুর আলী ও মাতার নাম কাঞ্চন নিসা। ১৯৮১ সালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাশসহ অত্র শিক্ষাবোর্ডের মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেন।

আরও পড়ুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে সুযোগ পান রাজশাহী মেডিকেলে পড়ার। কিন্তু তিনি সাহিত্যের নেশায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ১৯৮৬ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। সে সময় আর মাস্টার্স ডিগ্রি অর্জন করা সম্ভব হয়নি বলে পরবর্তীকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালিন কোর্স থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৩ সালে TS Elliot নামে একটি গ্রন্থ প্রকাশ করেন কবি। পরে আনাবাস নামে আর একটি কাব্যগ্রন্থ প্রকাশ পায় তার।

ঝিনাইদহের আমির বিনাচিকিৎসায় জীবনমৃত্যুর মুখোমুখি

0
হতদরিদ্র আমির হোসেন মন্ডল

ঝিনাইদহ প্রতিনিধি

হতদরিদ্র আমির হোসেন মন্ডলের একটি মাত্র ভ্যান সংসারে আয় রোজগারের সম্বল ছিল। নিজের অসুস্থতার কারণে বিক্রি করেছেন সেটি। তারপরও পূর্ণ চিকিৎসা নিতে পারছেন না তিনি।

চিকিৎসকরা বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে বলেছেন। কিন্তু হতদরিদ্র ভ্যান চালক আমির মন্ডলের তেমন কোন অর্থ না থাকার দরুন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। এমনকি অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে সোজা বাড়ি চলে গেছেন আমির মন্ডল।

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের জোয়ারদার পাড়ার মৃত মফিজ উদ্দীন মন্ডলের ছেলে আমির হোসেন (৫৫) এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

হতদরিদ্র আমিরের সংসারে রয়েছে স্ত্রী’সহ তিন কন্যা। নিজের অসুস্থতার কারণে থমকে আছে সংসারের চাকা। ভ্যানটি বিক্রি করে দিয়ে পড়েছেন আরও বিপাকে। বেঁচে থাকার আর কোন নতুন আলোর দেখা মিলছে না তার।

আরও পড়ুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

আমির মন্ডলের স্ত্রী সোনা ভানু বলেন, তার স্বামীর বুকের হাড় ক্ষয়ে যাচ্ছে। সাথে রয়েছে এ্যাজমা’র সমস্যা। বিগত ৭ বছর ধরে আমির এই রোগে ভুগছেন। অর্থ না থাকায় ভাল ভাবে নিজেকে চিকিৎসা করাতে ব্যার্থ হয়েছেন তিনি।

প্রতিবেশি বৈডাঙ্গার সেরেগুল হোসেন বলেন, ভ্যানচালক আমির হোসেন হতদরিদ্র পরিবারের মানুষ। ১০ দিন হাসপাতালে থাকার পর টাকা জোগাড় করতে পারেনি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর অথবা ঢাকার ভাল কোন হাসপাতালে নিতে বলেছিলেন। কিন্তু তার চিকিৎসার কোন অর্থ নেই। ফলে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে হতাশায় পড়েছেন ভ্যান চালক আমির।

সমাজের বিত্তবানরা কেও আর্থিক সহায়তা করতে চাইলে আমির হোসেনের ছোট কন্যা জুলিয়ার ০১৯৫০৪১৪৮৮২ নাম্বারে যোগাযোগ বা বিকাশ করতে অনুরোধ করেন।

খোকসায় দুই মাদক বিক্রেতা আটক

0
madok-dro-29-p12-compressed
আটক মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিরাজুল ইসলাম এর নেত্রীতে পুলিশের একটি দল উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিম রেজা ও নাজমূলকে আটক করে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে হয়।

আরো দেখুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News .

 

খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের দলটি। অভিযানকারীরা মৃত চন্দর প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী সেলিম রেজা (২৫) ও আব্দুল বারেকের ছেলে নাজমুল (৩১) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...