রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 140

ঘোষনা ও বাস্তবতা

0

ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে। এর জন্য দেওয়া হয় বিশেষ প্রণোদনায় পুণর্বাসন সহায়তা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভিক্ষুক ও ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পেয়েছে। দিন শেষে এভাবে একত্রিত হয়ে জিরিয়ে নিচ্ছে একদল ভিক্ষুক। এ দৃশ্য যত্রতত্রই চোখে পরে। ভিক্ষুক মুক্ত খোকসা উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি গেট থেকে বৃহস্পতিবার ছবি গুলো তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

0

অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরণের অপকর্মের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীদের ব্যানারে বারবার সংবাদ সম্মেলন করে কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সাথে অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করা না হলে ওই সব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করারও ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে গত ৫ ফেব্রæয়ারি পদবঞ্চিতদের ব্যানারে কুষ্টিয়া বিএনপির একাংশের নেতা-কর্মীরা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা বিএনপি আওয়ামী লীগ স্টাইলে লুটপাট ও দখলদারিত্বের রাজনীতি করছে।
ওই সময় তারা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মদের দোকান ও চালের মোকামে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলেন।

ওইসব অভিযোগের প্রেক্ষিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা নাকি কোন বিশ্ববিদ্যালয় দখল করেছি? যার মালিক পতিত স্বৈরাচারের দোসর মাহবুবুল আলম হানিফের স্ত্রী।

তিনি সাংবাদিকদের হাতে ট্রাস্টি বোর্ডের ১৩ সদস্যের নামের একটি তালিকা তুলে দিয়ে তদন্ত করে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটিতে নেই। ওই বিশ্ববিদ্যালয় সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

যারা অভিযোগ তুলছেন, তাদের বলছি যদি প্রমাণ দিতে না পারেন; তাহলে কানে ধরে উঠবস করে এই জাতির সামনে থেকে বিদায় নেবেন।

চালকল মালিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাল কল মালিকরাই আমাদের দলে আছেন। একজন মালিক কিভাবে তার মিলে চাঁদাবাজি করতে পারেন, এসব হাস্যকর অভিযোগ। চালের দাম কেন বেড়েছে তা সবাই জানে এবং সরকার সচেতন আছে।

পদবঞ্চিত ও ত্যাগী কারা? এই প্রশ্ন উত্থাপন করে জাকির হোসেন বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের ছবি বিভিন্ন ক্যামেরায় আছে। মিলিয়ে দেখা হোক আজকে যারা আন্দোলন সংগ্রাম করছেন ত্যাগী বলে, ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন। তারা নিজেদের দাবি করছেন পদবঞ্চিত বলে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তাদের সবাই কম-বেশি কোন না কোন কমিটিতে স্থান পেয়েছেন। অর্থাৎ কেউই পদ বঞ্চিত নন।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে জাকির হোসেন সরকার বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, হাট-ঘাট থেকে যেসব চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।

এসব নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ তুলে তিনি বিষয়টি সাংবাদিকদের তদন্ত করে দেখার আহ্বান জানান। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন –উড়ো চিঠি দিয়ে গামছা বিক্রেতার কাছে চাঁদা দাবি

সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলমসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ফুলেও রয়েছে ঔষুধী গুন

উড়ো চিঠি দিয়ে গামছা বিক্রেতার কাছে চাঁদা দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উড়ো চিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামের এক গামছা বিক্রেতার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তররা। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রæয়ারি) রাত ১২ টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গেল দুই মাসে উড়ো চিঠিতে তিনবার চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা বলে জানিয়ে ভুক্তভোগী পরিবারটি।

ঘটনার শিকার গামছা বিক্রেতা রেজাউল উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে গামছা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় রেজাউল বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, আমি একজন ছোটখাটো ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার (১২ ফেব্রæয়ারি) দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত কে বা কারা আমার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখি যে, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাতব্যক্তি আমার নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে টাকা না দিলে দুই নাতি ছেলেকে হত্যা করবে। বিষয়টি পুলিশ অথবা কাউকে জানালে অজ্ঞাত ব্যক্তি আমাকেও গুলি করে হত্যার হুমকি দেয়।

রেজাউলের মেয়ে রিমা খাতুন বলেন, কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। তবুও কে বা কারা চিঠি দিয়ে চাঁদা দাবি করছে, হত্যার হুমকি দিচ্ছে। গত রাতসহ গেল দুই মাসে তিনবার এ ঘটনা ঘটেছে। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছি।

বুধবার রাতে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ভাঙা ভাঙা হাতের লেখা চিঠিতে লেখা রয়েছে, ‘ ভয় নাই আজ মারবো নানে। চলে গেলাম। তোর দুই নাতি ছেলের মাথার দাম ধরা হয়েছে তিন লাখ টাকা। আগামী কাল রাত ১২ টার মধ্যে তিন লাখ টাকা নিয়ে চলে আসবি। আর এটা আমার এলাকা। তাই পুলিশ বা অন্য কোনো ঝামেলা না করলে তোর ভালো হবে। আর যদি কিছু করিস। তাহলে, রেজাউল তুই বাড়ির বাইরে আসলে আগে তোকে পাখির মতো গুলি করে মারবে মনে রাখিস। আজ গুলি করলে মারতে পারতাম। কিন্তু মারিনি একটা সুযোগ দিলাম। মনে রাখিস আগামি কাল রাত ১২ টার মধ্যে টাকা নিয়ে চলে আসবি।’

ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানিনা। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।

আরও পড়ুন –কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

উড়ো চিঠিতে চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগের কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ঘটনাটি গভীর ভাবে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলে যাবে এ বিষয়ে।

আরও পড়ুন – ফুলেও রয়েছে ঔষুধী গুন

ফুলেও রয়েছে ঔষুধী গুন

0

ঔষুধী গুন সমৃদ্ধ সজিনা গাছের প্রতিটি ডগায় ফুটেছে সফেদ সাদা ফুল। এ ফুলেও রয়েছে ঔষধী গুন। এ বছর সজিনার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয়রা। গতবছর সজিনার মৌসূম শুরুতে প্রতিকেজি সজিনা বিক্রি হয়েছিল ৬শ টাকা দরে। কুষ্টিয়ার খোকসা- শোমসপুর সড়কের খোকসা ডিগ্রী কলেজের প্রধান গেটের বিপরিত দিক থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুমারখালী পৌর শিশুপার্কের সবুজ চত্বরে নাট্যোৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার সকাল ১১ টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আলী প্রমুখ।

আগামী বৃহস্পতিবার মধ্যরাতে সুখের নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত নাট্যোৎসব শেষ হবে।

উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণরা। সেজন্য আগামীর ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুতি রাখতে হবে। তারা যেন যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে সমস্ত জায়গায় তারা নিজেকে এমনভাবে তুলে ধরবে, সারা বিশ্বের মানুষ যেন তাদেরকে প্রশংসা করে।

প্রধান অতিথি আরও বলেন, সুস্থ থাকতে হলে পর্যাপ্ত দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তরুণদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – সন্ত্রাসীর গুলিতে এক তরুন শ্রমিক নিহত

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসব এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় নাটক ” রক্ত গন্ধা জুলাই” মঞ্চায়িতর মধ্যদিয়ে শুরু হবে নাট্যোৎসব। এ রাতেই মঞ্চায়িত হবে সামাজিক নাটক”এ পৃথিবী টাকার গোলাম”। এছাড়াও দ্বিতীয় দিন বুধবার একই মঞ্চে ঐতিহাসিক নাটক: “কোহিনূর” মঞ্চায়িত হবে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতে : “সুখের সংসার” নাটক মঞ্চায়িতর মধ্যদিয়ে শেষ হবে এ নাট্য উৎসব।

সন্ত্রাসীর গুলিতে এক তরুন শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে রাজু হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। তবে কী কারণে কে তাকে হত্যা করেছে, এখনো তা জানা যায়নি।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে দু‘পক্ষের সংঘর্ষ

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে । তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কোন কিছু জানা যায়নি। পুলিশ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে দু‘পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই এলাকার প্রধান ও মিয়াজী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার এস আই স্বপন কুমার মন্ডল জানান, সরকারি বরাদ্দের ৩ একর সম্পত্তির বড় একটি অংশ এতদিন নুরুলদের দখলে ছিল। সম্প্রতি ওই সম্পত্তি একই এলাকার আলমগীর-ইউসুফদের পক্ষে আদালতের রায় হয়। রায় অনুযায়ী মঙ্গলবার সকালে আলমগীর ইউসুফ ও আরিফ জমির দখল বুঝে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৮ জন আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে প্রধান গোষ্ঠীর পক্ষে বুড়িমারা গ্রামের মনু হোসেনের স্ত্রী সপ্না খাতুন, আলাল প্রধান, মনির হোসাইন ও নুরুল এবং মিয়াজী গোষ্ঠীর আরিফ হোসেন, আমিরুজ্জান মিয়াজি, আলমগীর ও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান শিহাব জানান, জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন পক্ষই কোন লিখিত অভিযোগ জমা দেয়নি।

লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী(হেলপার) ছিলেন।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হলেন চালক নাহিদ (৩১),হেলপার রাজু (২৫) অপর গাড়ির চালক রবিউল(৩৩)।

এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

আরও পড়ুন –  কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর বালুর ঘাটে ফাঁকা গুলি ছুঁড়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিইসু রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্র শর্টগানসহ ৮-১০ জন এসে দশ মিনিটের মধ্যে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে আতঙ্কিত এলাকার মান্ষু।

এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গড়াই নদীর ধার দিয়ে তিনটে মোটরসাইকেল অন্তত ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ আসে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে দোকান বন্ধু করে বালুরঘাট এলাকা দিয়ে বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন ওষুধ ব্যবসায়ী তরুণ কাজী (৩০)। তিনি ওই এলাকার শহীদ কাজীর ছেলে। তার কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা লুটে নেয় ডাকাতরা। তারপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে মহাসড়ক দিয়ে দ্রæত কুমারখালী শহরের দিকে চলে যায় ডাকাতরা।

জিলাপীতলা মোড়ের মুদি দোকানী আব্দুল জলিল বলেন, তিনটে মোটরসাইকেলে কিছু লোক প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ টা গুলি করতে করতে কুষ্টিয়ার দিকে চলে যায়। গুলির শব্দে এখন আতঙ্কিত মানুষ।
বালুর ঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, প্রায় দুই কোটি ১০ লাখ টাকায় পাউবো থেকে জিলাপীতলা বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রæত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ধরে পথ অবরোধ করে এবং পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক গড়াই নদীপাড়ের বাসিন্দারা বলেন, প্রথমবারের মতো এলাকায় গুলি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কে কেউ রাতে ঘুমায়নি। পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা।

আরও পড়ুন – কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গুলি ও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. ডসমান্ত’র (৩০) স্ত্রী। এছাড়াও একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে।

স্বজনদের দাবি পরকীয়া প্রেমের জেরে ঘাতক স্বামী সিমান্ত তার স্ত্রী সাথি খাতুনকে রাতভর পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সিমান্র সঙ্গে সাথি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির নাহিদ (৬) বছর ও আফসানা (৪ মাস) নামের দুটি সন্তান রয়েছে। তবুও প্রায় এক বছর পূর্বে সিমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। প্রায় সাতদিন আগে পরকীয়া প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্যে সিমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। তারপরও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সিমান্ত। রাতে সাথি খাতুন তার স্বামীর কাছে প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরির বিষয়টি জানতে চান। তখন সিমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। পরে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা হয়েছে বিথির প্যাকেট করা মরদেহ। ভ্যান ঘিরে স্বজনরা আহাজারি করছেন।

এসময় বিথির শিশু ছেলে নাহিদ বলে, মাকে আমার বাবা লাঠি দিয়ে মারেছে। ব্লেড দিয়ে হা-পাঁ কাটেছে।

সাথির বড় ভাই সবুজ বলেন, খালাতো বোনের সঙ্গে সিমান্তর পরকীয়া প্রেম ছিল। একাধিকবার সালিস হয়েছে এনিয়ে। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিছি মিটমাটের জন্য। তবুও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিছিল। সে খবর জানতে গেলে সিমান্ত আমার বোনকে পিটিয়ে ও বেøড দিয়ে কেটে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করব।

আরও পড়ুরন – কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

নিহত ব্যক্তির শরীরে একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...