বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 694

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী ও একজন নার্সসহ মোট ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

এ যাবৎ মেহেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৮ জন, মৃত্যু হয়েছে ৭ জনের, স্থানন্তর হয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন ১৮ জন, বর্তমানে জেলায় চিকিৎসাধিন রয়েছেন ৭৪ জন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন ও তার স্ত্রী সহ ৪, মেহেরপুর সদরে ১৫ ও গাংনী হাসপাতালের সিনিয়ন স্টাফ নার্স ও তার স্বামীসহ ৯ জন রয়েছেন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, বিগত তিন দিনের মোট ৬৮ জনের নুমনা পরীক্ষার ফলাফলে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, আহত চার সহস্রাধিক নিহত ৭৮

0
Lebanon-Dro-5-8-p-2
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং আহত হয়েছে চার সহস্রাধিক।বুধবার বিবিসি’র এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার বৈরুতের বন্দর নগর এলাকায় প্রচন্ড শব্দের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাঁচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনি ধসে পড়েছে।

বিস্ফোরণে হতাহত ঘটনায় লেবাননে বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক পালন করা হবে।

প্রাথমিকভাবে দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন বিস্ফোরকজাতীয় রাসায়নিক পদার্থের কারণেই গুদামে এই বিস্ফোরণ ঘটেছে বলে ।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। এটা অগ্রহণযোগ্য।

উদ্ভূত পরিস্থিতিতে আজ দেশটির মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মিশেল। তিনি জানিয়েছেন, দেশে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হবে। জরুরি অর্থসহায়তাও ঘোষণা করেছে সরকার। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্মকর্তারা ।

লেবাননের সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বলেছে, যাঁরা এই বিস্ফোরণের জন্য দায়ী হবেন, তাঁরা সর্বোচ্চ শাস্তি পাবেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, বৈরুতের ওপর আমি একটি আগুনের গোলা আর ধোঁয়ার কুন্ডলী দেখতে পেলাম। এরপর রক্তাক্ত মানুষকে চিৎকার করতে করতে ছুটতে দেখলাম।

নিহত সিনহার মাকে প্রধানমন্ত্রী ফোন

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সিনহার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্তনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে নিহতের পরিবারের খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার।

সিনহার বড় বোন শরমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি সান্তনা দিয়েছেন, আমাদের আশ্বস্ত করেছেন।’

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

সিনহার সঙ্গে থাকা সিফাত নামে এক যুবক জানান, ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ জিজ্ঞাসাবাদ ছাড়াই সিনহার বুকে একে একে তিনটি গুলি ছোড়েন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।

তবে সে সময় পুলিশের বক্তব্য ছিল, তল্লাশিতে বাধা দিয়ে সিনহা হঠাৎ করে পিস্তল বের করে গুলি করার জন্য উদ্যত হন। তখন চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।

সিনহার পরিবার বলছে, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নিজ দেশে সিনহাকে এভাবে মারা যেতে হবে, তা তারা কখনোই ভাবেননি।

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু

0
Chuadanga-Dro-4-8-p-9
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে সফুরা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা উথলী গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর স্ত্রী। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা আন্তনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

স্থানীয়রা বলেন, গৃহবধূ সফুরা খাতুন একদল ভেড়া চরানোর জন্য বাড়ি থেকে মাঠে নিয়ে যাচ্ছিলেন। পথে রেলগেট পার হওয়ার সময় ট্রেন চলে আসে। রেললাইনে ভেড়াগুলো এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। ভেড়াগুলোকে সামলাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন সফুরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এমন খবর পেয়ে রেলওয়ের পোড়াদহ থানাধীন দর্শনা হল্ট স্টেশন ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে।

আরও দেখুন–খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তবিবুর রহমান বলেন, স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেছেন পরিবারের সদস্যরা।

করোনার প্রতিষেধক কখনো নাও মিলতে পারে: হু

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের টিকা পাওয়ার ব্যাপারে যেমন আশা আছে তেমন সংশয়ও রয়েছে। এমন হতে পারে কখনো এর খোঁজ নাও মিলতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

বিবিসি জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তেদরোস বলেছেন, এ মুহূর্তে কোনো আলোকরেখার দেখা নেই। কখনো তা নাও থাকতে পারে। তিনি বিশ্বব্যাপী মানুষকে সামাজিক দূরত্ব, হাত ধোয়ার এবং মাস্ক পরার মতো ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা ভাইরাস প্রতিষেধক টিকা তৈরির কাজ এগিয়ে চলেছে। কয়েকটি টিকা ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষা পর্যায়ে রয়েছে।

আরও দেখুনখোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

আমরা আশা করছি, একাধিক কার্যকর টিকা এ রোগের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে এ মুহূর্তে কোনো আলোকরেখা নেই। কখনো নাও থাকতে পারে। এ মুহূর্তে মহামারি ঠেকাতে সাধারণ জনস্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মানতে হবে। করোনা পরীক্ষা, আইসোলেশন ও রোগীর চিকিৎসা, রোগী সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা ও তাদের পৃথক রাখতে হবে।

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) এবং একই উপজেলার বাহিরমাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শিমুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সোনাপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে চলে গেলে একই দিকের পাংশাগামী দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

পাংশা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুরে বিয়ের দাবীতে ২ সন্তানসহ এক নারীর অবস্থান

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিয়ের দাবী নিয়ে এক নারী তার ২ সন্তান নিয়ে প্রতারক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবস্থার বেগতিক দেখে প্রতারক প্রেমিক নিজ বাড়ি থেকে চম্পট দিয়েছেন।

জানা গেছে, জেলা শহরের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামে নাতাশা খাতুন নামের এ নারী তার ২ সন্তানসহ প্রতারক প্রেমিক আব্দুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন।

এলাকাবাসী সূত্রমতে, শৈলকুপা উপজেলার পৌরসভার মালী পাড়া এলাকার লিয়াকত আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা নাতাশা খাতুন (৩০) ৬ বছর আগে থেকে ঝিনাইদহ শহরে দুই সন্তান নিয়ে বসবাস করতেন। এ সময় মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের ইব্রাহিম মাষ্টারের ছেলে আব্দুর রহমানের সাথে নাতাশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের এক পর্যায়ে আব্দুর রহমান মিথ্যে কাবিন করে নাতাশার সাথে বিয়ে করেন। সে সময় তার আগের স্বামীর দুই সন্তান কে বিদ্যালয়ে ভর্তি করে দেন আব্দুর রহমান। ভর্তির খাতাপত্রে পিতার নাম হিসেবে তার লেখা হয়। দীর্ঘ ৬ বছর নাতাশার সাথে ঘর সংসার করে আসছে আব্দুর রহমান। তবে নাতাশার সঙ্গে ঘর সংসার করা অবস্থায় প্রতারক প্রেমিক ঝিনাইদহ শহরের আরও এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে । সম্পর্কের বিষয়ে নাতাশা জানতে পেরে আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রহমান নাতাশার সাথে ভুয়া কাবিন করে বিয়ে করেছে বলে জানায়। কাজী অফিসে গিয়ে নাতাশা কোন কাবিননামা পাইনি।

এ ঘটনার পরে সোমবার দুপুরেই দুই সন্তান নিয়ে মহেশপুরের মারাধরপুর গ্রামের ইব্রাহিম মাষ্টারের বাড়ীতে ওঠে। নাতাশার যাওয়া দেখে আব্দুর রহমান বাড়ী থেকে চম্পট দিয়েছে।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সঞ্জয় জানান, ঘটনাটি শোনার পর আমি মালাধরপুর গ্রামে গিয়ে ওই মহিলাকে থানায় আসতে বলি । তিনি এসে আব্দুর রহমানসহ তিন জনের নামে একটি অভিযোগ পত্র দাখিল করেছে।

ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যুু

0
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাবেক দুই ব্যাংক কর্মকর্তা ও একজন আইনজীবীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী নেতা এ্যাডঃ মকছেদ আলী, ঝিনাইদহ জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার শামসুল ইসলাম খান, একই ব্যাংকের সাবেক অফিসার কুশাবাড়িয়া গ্রামের রজব আলী, শহরের কলাবাগানপাড়ার কাপড় ব্যাবসায়ী কালিপদ সাহা ও ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার বেলায়েত হোসেন।

এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৭ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মকছেদ আলীর করোনা শনাক্ত হলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার জেলা শহরের আপরাপপুর এলাকার জনতা ব্যংক কর্মকর্তা শামসুল আলম খান, শনিবার শহরের কলাবাগান পাড়ার সুধীর পদ সাহার ছেলে কালীপদ সাহা, নতুন কোর্টপাড়ার আব্দুল লতিফের ছেলে বেলায়েত হোসেন ও সদরের ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী রবিবার সকালে মারা যান।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে মৃত ব্যাক্তিদের দাফন করা হয়। 

লাশের উপর দিয়ে রাজত্ব কায়েম করতে চায় সরকার

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার সাধারণ মানুষের মৃত্যু ও লাশের ওপর দিয়ে তারা রাজত্ব কায়েম করতে চায়। আজকে গোটা দেশ কবরস্থানে পরিণত হয়েছে। এ রকম অরাজক পরিস্থিতি চলতে পারে না বলে দাবী করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যান্সার ও কারোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে। চামড়ার কোনো মূল্য নাই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গুম খুন ক্রসফায়ার অব্যাহত রয়েছে। টেকনাফের সাবেক সেনা কর্মকর্তা সিনা সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা যে কথা বলছে তার সত্যতা কতটুকু তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমি মনে করি চারদিকে অন্যায় অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষসহ বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন।

প্রেমিকের পরে আত্মহত্যা করলো প্রেমিকা

0
সুপ্রিয়া ও তপু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মনোহরদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুপ্রিয়া দাস। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি আত্মহত্যা করেন।

প্রেমিক তপু মজুমদারের আত্মহত্যার দেড় মাসের ব্যবধানে প্রেমিকা সুপ্রিয়া দাসও আত্মহনণের পথ বেছে নেন। তারা দুজনে দীর্ঘদিন আত্মিক সর্ম্পকে আবদ্ধ ছিলেন।

সুপ্রিয়া দাসের সহপাঠীরা জানান, কুয়েটের শিক্ষার্থী তপু মজুমদারের সঙ্গে উচ্চ মাধ্যমিক থেকে সুপ্রিয়া দাসের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের গ্রামের বাড়ি একই উপজেলায়। উভয় পরিবার মেনে নিয়েছিল তাদের সম্পর্ক।
তবে ১৪ জুন রাতে মুঠোফোনে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সে রাতে সুপ্রিয়া কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে ঘুম ভেঙ্গে তপুর আত্মহত্যার কথা জানতে পারেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়নে সুপ্রিয়া।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

সুপ্রিয়ার পরিবারের সদস্যরা জানান, তপুর আত্মহত্যার পর থেকে বাড়ির সাবাই সুপ্রিয়াকে চোখে চোখে রাখতেন। ঘটনার দিন সবাই বাড়ির বাইরে গেলে সুপ্রিয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন। এক ভাই ও এক বোনের মধ্যে সুপ্রিয়া বড় ছিলেন।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...