শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 702

ঈদে চঞ্চল-তিশার হৈ হৈ রৈ রৈ

0
তিশা ও চঞ্চল

দ্রোহ বিনোদন ডেস্ক

অন্যান্য ঈদের মতো এবারের ঈদে খুব বেশি কাজ করেননি চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।

করোনা প্রকোপের আগে ‘হৈ হৈ রৈ রৈ’ নামের একটি ৭ পবের ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটির দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা।

নাটকে তাদের চরিত্রের নাম সুমন ও সুমনা। তারা স্বামী-স্ত্রী। তাদের রয়েছে সুখের সংসার। সারাদিন একজন অন্যজনকে সহযোগিতা করে, পরস্পরকে ভালোবেসে, খুনসুঁটি করে হেসে খেলেই কাটছিল তাদের দাম্পত্য জীবন।

সুমন একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তায় বিপদগ্রস্ত একটি মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। সুমনের শ্যালক মোবাইলে ভিডিও করে তার বোনকে দেখিয়ে উল্টাপাল্টা বোঝায়।

একইভাবে সুমনার সম্পর্কেও সুমনের আত্মীয়-স্বজন বানোয়াট গল্প সাজিয়ে সুমনের মন বিষিয়ে তোলে। স্বামী ও স্ত্রীর মধ্যে তৈরি হতে থাকে দূরত্ব। এসব বিষয় নিয়েই নাটকটির গল্প তৈরি করা হয়েছে।

এই নাটক সম্পর্কে মাসুদ সেজান বলেন, আশপাশের মানুষজন খুব বেশি একরোখা হয়ে যাচ্ছে, হিংসুটে হয়ে যাচ্ছে। কারও সুখ তাদের সহ্য হচ্ছে না। তারা হৈ হৈ রৈ রৈ করতে করতে কারও সম্পর্ক, কারও সংসার ভেঙে দিতে এগিয়ে আসছে। ওরা কারা?

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

কারও উপকার করতে না পারলেও ক্ষতি করার জন্য তারা ব্যতিব্যস্ত কেন? এরকমই নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ব্যঙ্গ-রসাত্মক ভঙ্গিতে এগিয়ে যাবে নাটকের গল্প। আশা করছি আমার অন্যান্য নাটকের মতোই এই নাটকটিও দর্শক আনন্দচিত্তে গ্রহণ করবেন।

খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
জোনাকির আলো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জোনাকির আলো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।

সোমবার বিকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হিজলাকর আবাসন প্রকল্পের পতিত জমিতে প্রায় অর্ধশত নিমের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি সফল করতে সহয়তা করেছে ইয়ুথ পাওয়ার কমিউনিটি নামের অপর একটি সামাজিক সংগঠন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

এ কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র সভাপতি আরিফুল ইসলাম , জোনাকির আলো ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আল আহসান মামুনসহ অনান্য সদস্যবৃন্দ।

শৈলকুপা-কাতলাগাড়ীর জমজমাট কোরবানি পশুর হাট

0

শৈলকুপা প্রতিনিধি

কোরবানী ঈদের মাত্র কয়েকদিন বাকী। এরই মধ্যে কোরবানির পশু হাটে জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার ভীড়।

ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী পশুর হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। তারা সময় নিয়ে সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু দেখছেন, দরদাম করছেন। অনেকে অল্প সময়ের মধ্যে পশু কিনেও নিচ্ছেন।

সোমবার দুপুরের পর থেকেই ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতি এবং দরকষাকষি করে গরু-ছাগল বেচাকেনা চলছে।

বিক্রেতারা বলছেন, দেশি গরুর চাহিদা বেশি। দামও লাখ টাকার ওপরে। তবে দাম একটু বেশি বলে অভিযোগ রয়েছে অনেক ক্রেতার। তবে অনেকেই পশুর দাম ও আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে না পেরে একাধিক হাটে গুরে বেড়াচ্ছেন।

দুপুরে সরেজমিনে কাতলাগাড়ী পশুর হাট ঘুরে দেখা গেছে, বেচাকেনা বেশ জমে উঠেছে। ছোটো সাইজের গরু ৪০ হাজার থেকে ৬০ হাজার, মাঝারি থেকে বড় ধরনের ক্রস গরু আকারভেদে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা ও দেশি গরু ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

রকিব উদ্দিন নামে এক ক্রেতা বলেন, তিনি সব সময় দেশি গরু কোরবানি দিয়ে আসছেন। এবারও কাতলাগাড়ী পশুহাট থেকে প্রায় ১ লাখ টাকায় গরু কিনেছেন।
বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় গরু না আসায় দেশি ক্রস প্রজাতির গরু বেশি উঠেছে হাটে। গতবারের চেয়ে দাম কম। ক্রেতারা যেভাবে হাটে আসছেন, তাতে তারা আশাবাদী দাম পাওয়ার ব্যাপারে। এবার গরুর তুলনায় ছাগলের বিক্রি বেশী হচ্ছে।

হাট মালিক ওয়াহিদুল ইসলাম বলেন, ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট এবারের পশু হাট। ২৪ ঘন্টা চলমান হাটে দুরদুরান্ত থেকে ব্যাপারী ও ক্রেতারা আসছেন। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে হাটকমিটির সদস্য ও পুলিশ বাহিনী।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে থাকা শৈলকুপা থানার এসআই ইদ্রিস হোসেন দ্রোহকে বলেন, করোনায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক ব্যবহারে কঠোর অবস্থান পুলিশের। এছাড়া মলম পার্টি, জাল টাকা ও পকেটমারের ব্যাপারে তৎপর রয়েছে প্রশাসন।

খোকসা উপজেলা নির্বাহী অফিসারের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

0
খোকসা উপজেলা নির্বাহী অফিসারের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাথে বিনিময় করেছেন।

সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে নির্বাহী অফিসার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধাদের জন্য সব সময় আমার দরোজা খোলা থাকবে। আপনারা মুক্তিযোদ্ধা, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মনজেল আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান হবি প্রমুখ।

পাবনায় আরও ৭৬ জন করোনায় আক্রান্ত

0
coronavirus-Dro-18-p-12-compressed

পাবনা প্রতিনিধি

পাবনায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২২ জন এবং এ অবধি করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১১টায় পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে পাবনা সদরে ২১ জন, ঈশ্বরদীর ১৫ জন, চাটমোহরের একজন, সুজানগরের ১১ জন, বেড়ার চার জন, সাঁথিয়ার ১৩ জন, ফরিদপুরের একজন এবং আটঘরিয়া উপজেলার ১০ জন রয়েছেন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

এ জেলায় এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত রবি চৌধুরী দিলেন আবেগঘন পোস্ট

0
রবি চৌধুরী-ফাইল ছবি

দ্রোহ নিবোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংবাদ জানার পরে কন্ঠশিল্পী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশা আল্লাহ।

রবি চৌধুরী কোন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে ব্যাপারে কিছুই বলতে চাননি তাঁর পরিবার। এমনকি এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কেও কিছু জানায়নি।

উল্লেখ্য সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। প্লেব্যাক করছেন অসংখ্য সিনেমায়। সর্বশেষ তাঁর গাওয়া ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

কর্তৃপক্ষের উদাসীনতায় জনদূর্ভোগ চরমে

0
ভেঙ্গে যাওয়া খাল

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এস-৮একে খাল ভেঙে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পাউবো‘র কুষ্টিয়ার নিবার্হী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু মুঠোফোনে জানান, বিষয়টি লোক মাধ্যমে জেনেছি, ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সরেজমিন ঘুরে জানা যায়, কৃষি নির্ভর এলাকার প্রধান এ সেচ খালটির এক পাড় দিয়ে পাকা রাস্তা চলমান। পাড়কাঁচেরকোল গ্রামের মধ্যে সাইফুনের দু‘পাশে গাইডওয়াল না থাকায় অতিবৃষ্টির চাপে সম্প্রতি নিমার্ণাধীন খালের পাড়সহ ভেঙে গেছে পাকা সড়কটি। এতে কৃষকদের চাষাবাদ ব্যহত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

গ্রামের চাষী বাদল শেখ, শাহাজান শেখ, শহিদুল জোর্য়াদার সহ একাধিক ব্যক্তি জানান, খালের দুপাশের স্থাপিত গাইডওয়াল ভেঙে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দ্রুত খাল মেরামত করে পানি না ছাড়লে চলতি মৌসুমে পানির অভাবে শতশত বিঘা আমন চাষ ব্যহত হবে। প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ ৬ কিঃমিঃ রাস্তা ঘুরে যাতায়াত করছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

খালধারে বসবাসকারী স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম জানান, গাইডওয়ালের ইট তুলে নিয়ে যাওয়া, গাছ কাটা ও নি¤œমানের কাজ করায় এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

পাউবো কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ্উদ্দীন বলেন, ঠিকাদারের প্রতিনিধি পূর্বের নির্মিত গাইডওয়াল তুলে ফেলায় খালের দুপাড়ের মাটি নরম হয়ে অতিবৃষ্টিতে ধ্বসে পড়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চালানো হচ্ছে।

আগুনে পুড়লো চট্টগ্রামের মেরিডিয়ান চিপস কারখানা

0
অগ্নিকান্ডের ঘটনায় মেরিডিয়ান চিপস কারখানা

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে ।

সোমবার ভোর ৫টা ২৮ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদের চারটি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা কাজ করছি। কাজ করে যাচ্ছি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জঙ্গি হামলাঃ সর্তক পুলিশের সব ইউনিট

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আবারও জঙ্গী হামলার শঙ্কায় পুলিশের সব ইউনিটকে সর্তক করেছে পুলিশ। দেশব্যাপী কড়া নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি পুলিশের সকল ইউনিটকে জানানো হয়েছে।

চিঠিতে বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটসহ জঙ্গিসংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয়-বৈশ্বিক প্রেক্ষাপট এবং গোয়েন্দা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় জানা গেছে, তথাকথিত আইএস আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমেই বেঙ্গল উলায়াত ঘোষণা করা হয়।

এমন অবস্থায় আইএসের দেশীয় অনুসারী নব্য জেএমবির সদস্যরা হামলা পরিচালনাসহ যেকোনো জঙ্গি হামলা বা বোমা হামলার মাধ্যমে হত্যাকান্ডসহ নাশকতামূলক কর্মকান্ড করতে পারে।

গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, পুলিশের কোনো টিম, স্থাপনা বা যানবাহন, বিমানবন্দর, ৩ দেশের দূতাবাস ভবন বা দূতাবাস সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দিরগুলোকে টার্গেট করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীর পরিচয়ের বিষয়ে গোয়েন্দা বিভাগের তথ্য বলছে, হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার চেহারা ক্লিন শেভড বা দাড়ি থাকতে পারে, গোফহীনও হতে পারে সে। তবে তার পরনে শার্ট/টিশার্ট, প্যান্ট, ক্যাপ মাস্ক, কেডস এবং পেছনে ব্যাকপ্যাক থাকতে পারে। হামলার সময় হামলাকারী অস্ত্র ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

চিঠিতে সুপারিশ হিসেবে উগ্রপন্থী বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধিসহ, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...