শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 710

গোটা বাড়ি প্লাস্টিকের চাদরে ঢেকে দিলেন শাহরুখ

0
শাহরুখ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে অবস্থিত নিজের বাড়ি ‘মান্নাত’ প্লাস্টিকের চাদরে ঢেকে দিয়েছেন। বলতে গেলে একটি প্রাসাদকে প্লাস্টিকের প্যাকেটে বন্দি করে ফেলেছেন।

তার সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। যা দেখে হতবাক নেটিজেনরা।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুধু শুধু নয়, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিজের পরিবারকে বাঁচাতে বাংলো বাড়ি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলেছেন শাহরুখ।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সম্প্রতি মুম্বাইয়ে বিগ বি অমিতাভের বাড়িতে হানা দিয়েছে করোনা। আক্রান্ত করেছে অমিতাভের গোটা পরিবারকেই। বাদ যায়নি অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যও। শুধু অমিতাভই নন, মুম্বাইয়ে করোনায় বিপর্যস্ত হয়েছেন অনেক বলি সেলিবেটি। তাই কোনোরকম ঝুঁকি নিতে চান না কিং খান। চারপাশের অবস্থা দেখে নিজের পরিবারকে রক্ষা করতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

কিংখান তার বাংলোবাড়ি মান্নাতে ছেলে আরিয়ান খান থেকে সুহানা খান, আবাম খান এবং গৌরী খান সবাইকে নিয়ে থাকছেন। তাই তার চিন্তায় পড়াটা মোটেই অস্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। এর ফলে উপকূলীয় এলাকার আশে পাশে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। সেই সঙ্গে আশপাশের উপকূলীয় এলাকায় ভয়াবহ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হানে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প। এ কম্পনের মূল কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে। চলতি বছরে রিখটার স্কেলের পরিমাপে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি হতে পারে জানিয়ে এক সতর্কবার্তায় দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ তালেবান জঙ্গির প্রাণ নিল আফগান কিশোরী

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাবা-মাকে হত্যা করা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসিত হচ্ছেন আফগানিস্তানের এক কিশোরী।

দেশটির ঘোর প্রদেশের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, হামলার এক পর্যায়ে ওই কিশোরী তাদের পরিবারের একে-৪৭ রাইফেলটি তুলে নেয়, গুলি করে দুই জঙ্গিকে হত্যা করে ও আরও বেশ কয়েকজনকে আহত করে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

পরে আরও অনেক জঙ্গি গ্রিওয়া গ্রামের ওই বাড়িতে হামলা চালানোর জন্য হাজির হয়, কিন্তু গ্রামবাসী ও সরকারপন্থি মিলিশিয়াদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

ওই কিশোরীর বাবা সরকার সমর্থক হওয়ায় তালেবান তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।

কর্মকর্তারা জানান, ওই কিশোরী ও তার ছোট ভাইকে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের। স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা কিশোরীর প্রশংসা করেছেন।

কোহলি নাকি স্মিথ, পছন্দ জানালেন লাবুশেন

0
স্মিথ এবং কলি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সময়ের সেরা দুই টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। দক্ষতা-সামর্থ্য বা সামগ্রিক ব্যাটসম্যানশীপে যদিও দুজনের মধ্যে পার্থক্য করা কঠিন। তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এই দুজনের ঠিক পরেই যিনি, সেই মার্নাস লাবুশেন এগিয়ে রাখলেন স্মিথকেই।

লাল বলের ক্রিকেটে স্মিথ ও কোহলির পারফরম্যান্স অসাধারণ। দুজনের রানই সাত হাজারের ওপরে। সেঞ্চুরি কোহলির ২৭টি, স্মিথের ২৬। ব্যাটিং গড়ে অবশ্য ভারতীয় অধিনায়কের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৮৬ টেস্ট খেলা কোহলির গড় ৫৩.৬২, স্মিথ ৭৩ টেস্ট খেলে রান করেছেন ৬২.৮৪ গড়ে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দুজনের এই ধারাবাহিকতার প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে স্মিথ, দুইয়ে কোহলি।

র‌্যাঙ্কিং যদিও অনেক সময় পুরো সত্যি বলে না। তবে লাবুশেনের কাছে, এই সংস্করণে আদতেই এগিয়ে স্মিথ। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই সাড়া ফেলে দেওয়া এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নিজের ভাবনার কারণও ব্যাখ্যা করলেন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

আমার মনে হয়, স্টিভেন স্মিথ দেখিয়েছে, টেস্ট ক্রিকেটে যেকোনো কন্ডিশনে খেলার উপায় সে বের করে নিতে পারে। এই সামর্থ্য তাকে সবার সেরা ও বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেটার বানিয়েছে।

ভারতে রান করার পথ বের করেছে সে, ইংল্যান্ডেও খুঁজে নিয়েছে পথ। অস্ট্রেলিয়ায় তো অবশ্যই খুবই ধারাবাহিক। কোথায় খেলছে বা কোন কন্ডিশনে, এসব তার কাছে কোনো ব্যাপার বলেই মনে হয় না। সব কন্ডিশনেই নিজেকে এগিয়ে নিচ্ছে সে। এখন বিরাটও একই পথে হাঁটছে। তবে টেস্ট ক্রিকেটে আমি সম্ভবত স্টিভকেই এগিয়ে রাখব।

সরকারের ব্যর্থতা মৃত্যু আতঙ্কে পুরো দেশ-ফখরুল

0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের ব্যর্থতায় গোটা দেশের মানুষ মৃত্যু আতঙ্কে ভুগছে।

বুধবার দুপুরে প্রয়াত নেতা শাহজাহান সিরাজের স্মরণে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

তিনি বলেন, কী দুর্ভাগ্য আমাদের আজ যারা ক্ষমতায় বসে আছে, যারা বলছে তারা স্বাধীনতার চেতনা ধারণ করে, তারাই আজকে সচেতনভাবে এদেশের মানুষের যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার সেগুলোকে হরণ করে নিয়েছেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দুর্ভাগ্য আজকের এ দিনে শাহজাহান সিরাজের এই স্মরণসভায় যারা আছেন, তারা এই বাংলাদেশ দেখতে চাননি। তারা একটা সুখী, সমৃদ্ধ, সাধারণ মানুষ যাতে বেঁচে থাকতে পারেন সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আজকে আমরা কী দেখছি?

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে, আজকে গোটা দেশের মানুষ জীবিকার চিন্তায় অস্থির হয়ে আছে। আজকে গোটা দেশের মানুষ তাদের যে মৌলিক অধিকার, যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন, তাদের ভবিষ্যতকে তারা দেখবেন সেই জায়গাটুকু পর্যন্ত আজকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, আামি শাহজাহান সিরাজকে শুধু মাত্র বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না, আমার মনে হয় দেশের মানুষও দেখতে চায় না। তাকে সবাই বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠকারী, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক হিসেবে দেখতে চান, সেভাবে তারা দেখেছেন শাহজাহান সিরাজ সাহেবকে।

চার দলীয় জোট সরকারের পরিবেশ ও বনমন্ত্রী থাকাকালে শাহজাহান সিরাজের পরিবেশের দুষণ রোধে পলিথিনের ব্যবহার ও থ্রি হুইলার স্কুটার নিষিদ্ধ, সামাজিক বনায়ন কর্মসূচির যুগান্তকারী পদক্ষেপের কথাও তুলে ধরেন জোট সরকারের প্রতিমন্ত্রী ফখরুল।

সরকার স্বাস্থ্যখাতে টাস্কফোর্স গঠন করবে-স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে।

সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সেরকম সিদ্ধান্তই গ্রহণ করবে।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মিডিয়া বিফিং কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

বিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিব-এর নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগ পত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মন্ত্রী আরও বলেন, পাশাপাশি সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি-না তা খতিয়ে দেখা হবে।

ভিডিও মিটিংয়ের নিরাপত্তা ফিচার এলো গুগল মিটে

0
গুগল মিট

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজেদের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘মিট’-এর জন্য আরও উন্নত নিরাপত্তা ফিচার নিয়ে এসেছে গুগল। আমন্ত্রণ ছাড়া ভিডিও মিটিংয়ে প্রবেশ ঠেকাতেই আনা হয়েছে নতুন এ ফিচারটি।
মঙ্গলবার এ ব্যাপারে জানিয়েছে গুগল। নতুন ফিচারে হোস্টকে নক এর ব্যাপারে আরও বেশি নিয়ন্ত্রণ দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে গুগল অ্যাকাউন্টে লগড ইন অবস্থায় নেই এমন ব্যক্তির মিটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা ঠেকানো যাবে। খবর রয়টার্সের।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি কয়েকবার মিটিংয়ে প্রবেশের জন্য অনুরোধ করেন, এবং তার অনুরোধ যদি হোস্ট না নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ব্লক করে দিয়ে আর অনুরোধ পাঠাতে দেবে না মিট।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

করোনা ভাইরাস মহামারীর এ সময়টিতে ভিডিও কনফারেন্সিং সেবার ব্যবহার বাড়ছে, পাশাপাশি বাড়ছে নিরাপত্তা সমস্যাও ।

দীপাবলিতে রিলিজ হচ্ছে না সালমানের রাধে

0
সালমান খানের ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

এই বছর সালমানের কোনো ছবি সিনেমা হলে আসবে কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। দিন কয়েক আগে শোনা গেছে, প্রভু দেবার পরিচালনায় ‘রাধে’ ছবিটিকে দীপাবলিতে রিলিজ করানোর জন্য সালমান তৎপর হয়ে উঠেছেন। বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান। তবে ‘হু’র সাম্প্রতিক প্রকাশিত তথ্য সালমানের সিদ্ধান্তে বদল আনতে বাধ্য করেছে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

প্রযোজনা টিমের একটি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে স্বাস্থ্য সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এই সপ্তাহে পানভেলের ফার্মহাউস থেকে বান্দ্রায় আসার কথা ছিল সালমানের। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রবিবার সহ-প্রযোজক অতুল কুলকার্নি, সোহেল খান ও নিখিল নমিতের সঙ্গে আলোচনার পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করে দেন। কারণ, বদ্ধ ফ্লোরে শুট করতে গেলে ক্রুয়ের অনেকেরই জীবনে ঝুঁকি বাড়তে পারে। আর বর্ষার মৌসুমে আউটডোর শুট সম্ভব নয়। তাই অক্টোবর পর্যন্ত ছবির শুটিং স্থগিত করেছেন সালমান।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

0
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্ত করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াস,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন,উপজেলা সহকারী মৎস্য অফিসার শাহিন কবির, ক্ষেত্র সহকারী লুবনা আক্তার,বর্তিকা বিশ^াস,মৎস্য চাষী,মৎস্যজীবি,স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে খাদ্য বান্ধব কর্মসুচিতে দুর্নীতি- ডিলার বরখাস্ত

0
বরখাস্তকৃত দুই ডিলার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে খাদ্য বান্ধব কর্মসুচির চাল নিয়ে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দুইজন ডিলারকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে এক আইডি দিয়ে একাধিক ব্যক্তির নামে চাল উঠিয়ে বিক্রি করাসহ নানা অভিযোগ প্রমাণিত হয়েছে। বরখাস্ত হওয়ায় দুই ডিলার হলেন, সদরের মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের জানেব মন্ডলের ছেলে জিয়াউর রহমান নয়ন এবং অন্য জন হলেন নওদাপাড়া গ্রামের সবদার আলীর ছেলে ইমদাদুল হক।

বুধবার ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দপ্তর সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া নির্দেশ মতে মঙ্গলবার দুই ডিলারের বরখাস্তের চিঠি তাদের হাতে পৌছে দেওয়া হয়েছে। সত্যতা প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও খাদ্য বিভাগ মামলা করতেও পারে বলে জানা যায়।

জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির লিখিত অভিযোগ উঠলে তদন্ত শুরু করেন জেলা প্রশাসক।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সরেজমিন তদন্তে দেখা যায়, খাদ্য বান্ধব কর্মসুচির দুই ডিলার ইমদাদুল হক এবং জিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষি দেন ভুক্তভোগীরা। একই জাতীয় পরিচয় পত্রের বিপরীতে একাধিক ব্যক্তির চাল উত্তোলন, একজনের কার্ডের চাল অন্যজনকে প্রদান ও ওজনে কম দেওয়ার সত্যতা পান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণে দুর্নীতির অভিযোগ সত্য বলে ১৫ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এ বিষয়ে নিয়ে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান বলেন, জেলা প্রশাসকের দপ্তর থেকে দায়ী জনপ্রতিনিধিদের বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রানলয়ে পাঠিয়েছি। আশা করা যায় খুব দ্রুতই তাদের সাময়িক বরখাস্তের চিঠি পৌছে যাবে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...