বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 712

দলের জয় রেকর্ডের চেয়ে বড়-রোনালদো

0
ক্রিস্তিয়ানো রোনালদো

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদো এরই মধ্যে গড়েছেন কিছু রেকর্ড, হাতছানি দিচ্ছে আরও কয়েকটি। তবে ব্যক্তিগত এই সব অর্জনের চেয়ে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্তুগিজের এই তারকা খেলোয়ার।

সেরি আয় সোমবার রাতে রোনালদোর জোড়া গোলে লাৎসিওকে ২-১ গোলে হারায় ইউভেন্তুস। একই ম্যাচে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় অন্তত ৫০টি করে গোল করার রেকর্ড গড়েন। এক মৌসুমে পেনাল্টি শটের সবগুলো (১২) থেকে গোল করে ছাড়িয়ে যান রাবের্তো বাজ্জিওর আগের রেকর্ড।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

সেরি আয় ত্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েছেন (৬১ ম্যাচে)। হাতছানি দিচ্ছে আরও কয়েকটি রেকর্ড। এবারের আসরে রোনালদোর গোল হলো ৩০টি। তার সমান গোল লাৎসিওর চিরো ইম্মোবিলের। সুযোগ আছে সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করার।

রেকর্ডগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে দলের জয় তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমি দলকে জিততে সাহায্য করছি। শিরোপাটি জেতা গুরুত্বপূর্ণ। আর চার ম্যাচ বাকি আছে এবং আমরা জানি, সেরি আয় একটি কঠিন চ্যাম্পিয়নশিপ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

0
ডা. আবুল কালাম আজাদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। তিনি পদত্যাগপত্র জমা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিবের কাছে ।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ডাঃ আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে বহাল ছিলেন। চাকরির মেয়াদ শেষ হবার পরে চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দেবার আদেশ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম- পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহে ব্যর্থ হওয়ার পাশাপাশি নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিরুদ্ধে। এ ছাড়াও নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ারও অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

পাংশায় বিধবা-প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ

0
পাংশায় বিধবা-প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন পরিষদ চত্বরে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সুবিধা ভোগী বিধবা, প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

মঙ্গলবার শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াসের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাগন, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

বাঁধন গান গাইলেন সাংবাদিকদের জন্য

0
Badhon-Dro-21-7-p-12
সংগীত শিল্পী বাঁধন

দ্রোহ বিনোদন ডেস্ক

আমরা মিডিয়াকর্মী আমরা সাংবাদিক, দিনরাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক’- এমন কথার গানটি তৈরি হয়েছে সাংবাদিকদের নিয়ে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিনের কন্যা ইয়ামিন ফাইরোজ বাঁধন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

গানটি লিখেছেন জাহাঙ্গীর আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জাহিদ রিপন। এরই মধ্যে গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ব্যতিক্রমী এ গান প্রসঙ্গে বাঁধন বলেন, এ ধরনের গান আমার আগে গাওয়া হয়নি। গানটি গাইতে পেরে আমার খুব ভালো লাগছে।

ফেসবুক ঠেকাবে কোভিডের যত ভুল ধারণা

0
facebook-Dro-21-7-p-12
ফেইসবুকের প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এবার প্রাণঘাতী করোনা ভাইরাস বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে সম্প্রতি নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেসবুক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিচ্ছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দ্রুতই অ্যাপ এবং ওয়েবসাইটে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এ বিভাগ দেখতে পাবেন গ্রাহক।

ফেইসবুক তাদের টুইট পোস্টে বলছে, মহামারী বিষয়ে সাধারণত ভুল ধারণাগুলো ভাঙতে এ বিভাগটি চালু করা হচ্ছে।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

টুইটের সঙ্গে দেয়া একটি নমুনা ছবিতে দেখা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেসবুক। ‘হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।’ -এমন সাধারণ বিবৃতির মাধ্যমে ভুল ধারণা ভাঙবে এ বিভাগ।

ফেসবুক দাবি করেছিল, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্য-মিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

নিলামে উঠছে সালমান শাহ’র পোশাক

0
সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার অন্যতম নায়ক সালমান শাহের টি-শার্ট ও মাথার ব্যান্ড নিলামে উঠেছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মৌসুমী এবং সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে সিনেমায় এই লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ডটি সেসময় বেশ নজর কেড়েছিল দর্শকদের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সালমান শাহের এক ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন এই দুটি জিনিস। আর নিলামের অর্থ দিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় এবং গরীব-দুঃখীদের সেবা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সালমান ভক্ত মামুন বলেন, সালমান শাহের মৃত্যুর আগে থেকেই পারিবারিক সম্পর্ক ছিল তার। সালমান শাহের একনিষ্ঠ ভক্ত হবার কারণে নায়কের মৃত্যুর পর তার মা এবং বাবার কাছ কিছু স্মৃতিচিহ্ন চাইলে তারা আমাকে এই টি-শার্ট আর ব্যান্ডগুলো দিয়েছিলেন।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

তিনি আরও জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য সারাদেশেই গরিব এবং নিন্মবিত্ত ব্যক্তিরা অসহায় দিন কাটাচ্ছেন।

এমন অবস্থায় তার কাছে সেরা দামি জিনিস প্রিয় নায়কের টি-শার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাদের সাহায্য করবেন বলে মনস্থির করেছেন এই সালমানভক্ত মামুন।

রাজবাড়ীতে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

0
coronavirus-DRO-7-P-9

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , ১৮ জুলাই ৯৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টের ফলাফল অনুযায়ী ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত ধরা পড়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২২ জন , পাংশা উপজেলার ৮ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ২ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫০২ জন। অন্যদের মধ্যে ৩২ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩৫৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

0
Pangsha-Dro-21-7-p-50
পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে বর্ন্যাতদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের শাহমিরপুর,পূর্ব চরআফড়া, চররামনগর এলাকায় বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া এসব খাদ্য বিতরণ করেন । এসময় ৬৫ জনের মধ্যে শুকনো খাবার, ১শত জনের মধ্যে শিশু খাদ্য ও ১ শত জনের মধ্যে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ঝিনাইদহে মাদ্রাসাছাত্রী অপহৃত, আটক এক

0
Jhenaidah-dro-21-7-p-
অভিযুক্ত আসামী নয়ন খান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খোর্দ্দধোপাদী গ্রাম থেকে ৭ম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে নয়ন খান নামের এক যুবক।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ ঘটনায় ১৬ জুলাই কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অপহৃত ছাত্রীর মা। উক্ত ঘটনায় মামলার ২ নং আসামি সোনিয়া খাতুনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সমস্যার সৃষ্টি করতো। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিল। উক্ত বিষয়ে পারিবারিকভাবে অভিযুক্ত ছেলের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। এরপরেই মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমিকি দিতে থাকে অভিযুক্ত নয়ন।

১৩ জুলাই নয়নের বোন সুমাইয়া খাতুন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পূর্ব থেকে ওৎপেতে থাকা নয়ন বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া করা মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাচ্ছি না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, মেয়েটির মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। প্রেমঘটিত কারণে তারা পালিয়েছে। নয়নের বোন এজাহারভুক্ত আসামি সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে

0
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অনুমোদন ছাড়া করোনা টেস্ট এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

অন্য দুজন হলেন- হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই রিমান্ড আদেশ প্রদান করেন।

গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাজধানীর গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...