বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 713

করোনায় আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু

0
coronavirus-dro-21-p-9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ অবধি ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৭০৯ জন।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

মঙ্গলবার করোনা সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা অবধি ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষার ফলাফর পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

0
CU-DRO-21-7-p-2.
আত্মঘাতী ছাত্রীর নাম নীলম ধর অর্পা (২৩)

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাসায় গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় । আত্মঘাতী ছাত্রীর নাম নীলম ধর অর্পা (২৩)।

আত্মঘাতী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের জানান তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।

সৌদি আরবে ঈদুল আজহা হবে ৩১ জুলাই

0
Eid-Dro-21-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

৩১ জুলাই শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সোমবার এ তথ্য নিশ্চিত করেছে, দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও সুপ্রিম কোর্ট জানান দিয়েছে, মঙ্গলবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্তের জন্য মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দেশের আকাশ মেঘলা রয়েছে। তবুও কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭

মানহানির মামলা করবেন অপু বিশ্বাস

0
অপু বিশ্বাস

দ্রোহ বিনোদন ডেস্ক

৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশকে পরিকল্পিত বলে দাবি করেছেন অপু বিশ্বাস।

তিনি বলেন, তাকে অপমান ও হেয় করতেই এ ঘটনা সাজানো হয়েছে। এটিকে ষড়যন্ত্র দাবি করে অপু বিশ্বাস বলেন, ‘অনেক আগেই তো আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে। এছাড়া গত বছর এই চেক নিয়ে থানায় জিডিও করেছি। এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? বোঝাই যাচ্ছে যে আমার সম্মানহানির জন্য এমনটা করা হয়েছে। আমি চুপ করে থাকবো না। বাদশাহ বুলবুলে বিরুদ্ধে মানহানি মামলা করবো।’

এর আগে রবিবার চেক প্রতারণার অভিযোগে ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মুনজুর আলমের মাধ্যমে অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন (৫৯৮৪৯৮) বাদশাহ বুলবুল নামের এক ব্যবসায়ী।

নোটিশে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে।

বিষয়টি অপু বিশ্বাসকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই লিগ্যাল নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

0
Gola-Dro-20-p-7-23
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত কল্পনা রানী পাল (৪০) উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ খুনরে ঘটনা ঘটে বলে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানিয়েছেন।

তিনি বলেন, নিরঞ্জন পাল চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান। দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে ঘরে তিনি তার স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বন্যার্তদের ত্রাণের যেন ঘাটতি না হয়- প্রধানমন্ত্রী

0
Shekh-Hasina-Dro-24-p12-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বন্যা দুর্গত এলাকায় দুর্দশশায় পড়া মানুষের ত্রাণের যেন কোন ঘাটতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় সরকারপ্রধান এই নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, মন্ত্রিসভায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বন্যা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোনোভাবেই মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয়। বিশেষ করে নিচু এলাকা এবং চরে যারা থাকেন, তারা বাঁধের দিকে বা আশ্রয়কেন্দ্রে চলে আসেন, স্কুলে চলে আসেন। সেখানে যেন তাদের জীবন বা খাবারের অসুবিধা না হয়। আশ্রয়কেন্দ্রে টয়লেট ফ্যাসিলিটি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেন থাকে।

চলতি মৌসুমে তিন সপ্তাহের মধ্যে দুই দফা বন্যার মুখোমুখি হয়েছে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চল। ১৮ জেলার নিম্নাঞ্চলে প্রায় ২৬ লাখ মানুষ দুর্গতিতে পড়েছে।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস সঙ্কটকালে বিতরণের পরেও সরকারের হাতে যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। চাহিদা পাওয়ার আগেই বন্যাক্রান্ত জেলাগুলোতে ত্রাণ পাঠানো হয়েছে। কোনো জেলা থেকে বাড়তি চাহিদা পেলে সঙ্গে সঙ্গে তা পাঠানো হবে।

৪ জুলাই থেকে কয়েক ধাপে বন্যা, নদীভাঙন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকা-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে দিতে সারা দেশে ১৫ হাজার ২০০ মেট্রিকটন চাল, তিন কোটি ৩৯ লাখ নগদ টাকা এবং ৬২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

এছাড়াও শিশু খাদ্য কিনতে ৫০ লাখ টাকা, গো-খাদ্য কিনতে ৫০ লাখ টাকা, ১০০ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরাতমতের জন্য আরও তিন লাখ টাকা রবাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মাত্র ২০০ টাকার জন্য টাঙ্গাইলে চার খুন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রবিবার বিকাল পৌনে ৫টার সময় উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী সাগর আলী (২৭) ব্রাহ্মণবাড়ি এলাকার মগবর আলীর ছেলে।

শুক্রবার সকালে মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া উত্তরা আবাসিক এলাকায় ব্যবসায়ী আব্দুল গনি (৫২), তার স্ত্রী তাজিরন বেগম (৪২), ছেলে কলেজছাত্র তাজেল (১৭), ও মেয়ে সাদিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়।

একই রাতে গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা করেন।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, আসামিকে জিজ্ঞেসাবাদে সে হত্যাকান্ডের সত্যতার কথা স্বীকার করেছেন।

নিহত আব্দুল গনি সুদের ব্যবসা করতেন। আসামি সাগর আলীর সাথে আগে থেকেই সুদের লেনদেন ছিল। আসামি বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হন। গত মঙ্গলবার আব্দুল গনির কাছে দুইশ টাকার জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেওয়া হয়। এতে সাগর অপমান বোধ করেন। এরপর তার এক সহযোগীকে নিয়ে এ হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুটের পরিকল্পনা করেন আসামি।

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতার আহবান সেতুমন্ত্রীর

0
obaydul-Dro-25-p-8
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান।
যেসব পরিবহন সরকার ও মালিক-সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

ঈদ কেন্দ্র করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এড়াতে এবং জনগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

সেতুমন্ত্রী বলেন,মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে।

বিআরটিএর মোবাইল কোর্ট সার্বক্ষণিক মনিটর করবে, কোনো ধরনের অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রতিটি টিপ শেষে গাড়ির ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করতে হবে।

তিনি বলেন, যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না।

ঈদের তিনদিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি সড়ক ও মহাসড়কের ওপর এবং পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলেও জানান।
ঈদের আগে ও পরে সিএনজি স্টেশনসমূহ খোলা রাখতে জ্বালানি বিভাগকেও অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...