বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 715

স্পেসএক্স’র প্রথম নভোচারী অভিযানের সমাপ্তি হবে আগস্টে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্পেসএক্স-এর মহাকাশযান পৃথিবীর উদ্দেশ্যে ১ আগস্ট যাত্রা শুরু করে পরের দিন পৃথিবীতে নামার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে শেষ হচ্ছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটির প্রথম মানব নভোচারী অভিযান।

চলতি বছর মে মাসে প্রথমবারের মতো দুই নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্স-এর ক্রু ড্রাগন মহাকাশযান।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

নাসা প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, আসল তারিখ নির্ভর করবে আবহাওয়ার ওপর।

২০১১ সালে নাসার মহাকাশ শাটল প্রকল্প বন্ধ করার পর মার্কিন ভূমি থেকে মহাকাশে যাননি আর কোনো নভোচারী। দীর্ঘ বিরতির পরে চলতি বছরের ৩০ মে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মানব নভোচারী অভিযানটিই ছিলো মার্কিন ভূমি থেকে মহাকাশে নভোচারী পাঠানোর প্রথম অভিযান।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

স্পেসএক্স-এর ক্ষেত্রেও এটি ছিলো প্রথম মানব নভোচারী অভিযান। ৩০ মে প্রতিষ্ঠানের ক্রু ড্রাগন ক্যাপসিউলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন নাসার দুই নভোচারী রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লি।

টুইট বার্তায় ব্রাইডেনস্টাইন আরও বলেছেন, “আমরা ১ অগাস্টে লক্ষ্যে এগোচ্ছি, যেদিন স্পেসএক্স-এর ড্রাগন এনডেভার মহাকাশ কেন্দ্র থেকে অ্যাস্ট্রোবেনকেন এবং অ্যাস্ট্রোডগকে বাড়ি ফেরাবে, ঐতিহাসিক লঞ্চআমেরিকা অভিযানের পর। ২ অগাস্ট তারা ভূমিতে ফিরবেন বলে আমাদের লক্ষ্য। আসল তারিখ নির্ভর করবে আবহাওয়ার ওপর। সঙ্গে থাকুন।”

জুটি বাঁধতে চলেছেন দীপিকা-প্রভাস

0
Dipika-Dro-20-7-p-1
দীপিকা এবং প্রভাসের ফাইল ছবি

সুমন বিশ্বাস

বলিউড দুই সুপারস্টার এবার জুটি বাঁধতে চলেছেন । দীপিকা পাড়–কোন এবং প্রভাসকে দেখা যাবে একই ছবিতে,এমনি ঘোষণা করল তেলুগু প্রোডাকশন হাউস বৈজয়ন্তী ফিল্মস।

এই সংস্থাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সুখবর দিয়েছে তারা। কেরিয়ারের গোড়ায় কন্নড় ছবি দিয়ে শুরু করলেও তার পরে সে ভাবে কোনও দক্ষিণী ছবিতে আর দেখা যায়নি দীপিকাকে। এই ছবির মাধ্যমেই দীপিকা পাড়–কোন ফিরছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী স্বমহিমায় ফিরেই জুটি বাঁধছেন প্রভাসের সঙ্গে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

ইনস্টাগ্রামে এমন খবর শেয়ার করেছে এ ছবির খোদ নায়িকা দীপিকা। তিনি লিখেছেন, ‘‘বিয়ন্ড থ্রিলড! যা ভেবেছি, তার চেয়েও দুর্দান্ত হতে চলেছে এই জার্নি। আর অপেক্ষা করতে পারছি না।’’

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
দীপিকা-প্রভাসের এই সায়েন্স ফিকশন তেলুগু ছাড়াও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। তাঁর কথায়, ‘‘দীপিকাকে যে চরিত্রে দেখা যাবে, তেমন চরিত্রে কোনও মেনস্ট্রিম লিড অ্যাক্টরকে সচরাচর দেখা যায় না। প্রভাস আর দীপিকার মধ্যকার গল্পকে ঘিরেই ছবির কাহিনি ঘুরবে।’’

বার্সার স্টেডিয়াম মেসির নামে চান আলভেস

0
মেসি এবং - ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনের মধ্যে স্প্যানিশ ক্লাবটিকে সতর্ক করে দিলেন দানি আলভেস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার পরামর্শ দিলেন, দলের সেরা তারকার থেকে যাওয়ার পরিবেশ তৈরি করতে।

একই সঙ্গে দাবি তুললেন, ক্লাবের স্টেডিয়ামের নাম কাম্প নউ থেকে বদলে লিও মেসি রাখার।
সাম্প্রতিক সময়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে মেসির ক্লাব ছাড়ার খবর । তবে কি বার্সেলোনা ছেড়ে যাবেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার?

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

২০০৮-০৯ থেকে আট মৌসুম বার্সেলোনার জার্সিতে খেলা আলভেস মনে করেন না, এই গুঞ্জন বাস্তব হবে। তিনি বলেন, “আমার মনে হয় না (মেসি ক্লাব ছাড়বে)। সে এই ক্লাবের, এই দলের মূল তারকা। যদি সে চলে যায়, তাহলে সেটা হবে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি। তার মতো খেলোয়াড়কে এখানে থেকেই অবসরে যাওয়ার আবহ তৈরি না করে দেওয়া এবং স্টেডিয়ামের নাম পাল্টে কাম্প নউ থেকে লিও মেসি না করা হবে বড় ভুল।

ফরিদপুর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

0
Faridpu-dro-19-7-p-22
ফরিদপুর শহর রক্ষা বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুর শহর রক্ষা বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বেড়িবাঁধে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, শহর প্রতিরক্ষা বাঁধের আলিয়াবাদ পয়েন্টে রবিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রায় ১০০ ফুট বাঁধ ধসে গেছে। এমন খবরে পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধ মেরামতের চেষ্টা চলছে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

প্রকৌশলী বলেন, বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতী নদীর তীরে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

আলীয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান জানান, হঠাৎ করে শহররক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে বাঁধের পাশের পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই প্রয়োজনীয় মালপত্র নিয়ে বাড়ি ছেড়ে রাস্থায় উঠেছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এদিকে ফাটল দেখা দেওয়ায় ফরিদপুর-চরভদ্রাসন সড়কে যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কের বেশ কয়েকটি জায়গা পদ্মার পানিতে নিমজ্জিত রয়েছে। ফাটলের জায়গায় জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার

0
card-Dro-19-7-p-18
সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দৈনিক পত্রিকা খুলেছিলেন। তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন, তা বাতিল করেছে সরকার।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, “আমাদের নীতিমালাতেই বলা আছে, যদি কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

“যেহেতু তিনি প্রতারণার মামলায় আটক হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন, তাই তার কার্ডটি বাতিল করা হয়েছে।”

সম্প্রতি প্রতারক সাহেদ দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকা খুলেছিলেন । তিনিই ছিলেন সেই কাগজের সম্পাদক ও প্রকাশক। সে হিসেবেই তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছিলেন।

তবে বিতর্কিত এই ব্যবসায়ীকে ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে আটক করে র‌্যাব। রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ও প্রতারণার মামলায় এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, এমএলএম ব্যবসায় লোক ঠকানো বাদেও সাহেদের বিরুদ্ধে রয়েছে কয়েক ডজন মামলা । বিভিন্ন সময়ে বিভিন্ন নাম নিয়ে প্রতারণা করা এই ব্যক্তিকে এর আগেও কারাগারে যেতে হয়েছে। কেবল রাজনৈতিক নেতাদের কাছ থেকে নয়, বিভিন্ন সরকারি সংস্থা থেকেও বিভিন্ন সময়ে তার আনুকূল্য পাওয়ার তথ্য আসছে এখন।

সাহেদকে হরহামেশাই অতিথি করে আনা হত টেলিভিশনের টক শোতে। অনেক সাংবাদিক তার প্রশংসায় ফেইসবুকে পোস্ট দিতেন। তার পৃষ্ঠপোষকতার জন্য কয়েকজন সাংবাদিককেও এখন সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

সচিবালয়ে যাদের অফিস, তাদের আইডি কার্ড দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়। এর বাইরে গণমাধ্যমকর্মীদের আলাদা অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়।

গণমাধ্যমকর্মীদের ‘স্থায়ী’ ও ‘অস্থায়ী’- দুই ধরনের কার্ড দেয় তথ্য অধিদপ্তর। স্থায়ী কার্ডের মেয়াদ থাকে তিন বছর আর এক বছর মেয়াদে দেওয়া হয় অস্থায়ী কার্ড।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ জানান, সাহেদের নামে অস্থায়ী কার্ড ইস্যু করা ছিল, যার মেয়াদ ছিল ২০২০ সালের ২ ডিসেম্বর পর্যন্ত।

কাজল শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন

0
Kajol-Dro-19-7-p-16
জনপ্রিয় নায়িকা কাজলের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

এখনো সিঙ্গেল রয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। চেহারা আর অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। এবার শোনা যাচ্ছে নায়িকার বিয়ের খবর।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আওরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগারওয়াল। তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। শিগগিরই অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

কাজল আগারওয়ালগেলো বছরের অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তার পছন্দের মানুষকে অবশ্যই পজেটিভ,  ধার্মিক হতে হবে। তার এই বক্তব্য আর চলতি বিয়ের গুঞ্জনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

এদিকে, কাজলের হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

জানা গেছে মহাবিশ্বের সঠিক বয়স

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাবিশ্বের বয়স কত? জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রশ্নটি নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক করছেন। একেক পক্ষ একেক দাবি করেছেন।

নতুন বৈজ্ঞানিক পরিমাপের মাধ্যমে গবেষকরা বলে আসছেন মহাবিশ্বের আনুমানিক বয়স ১৩ দশমিক ৮ বিলিয়ন (১ হাজার ৩৮০ কোটি) বছরের চেয়ে কয়েক লাখ বছর কম।

কিন্তু নিউ ইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের ধারাবাহিক একটি গবেষণাপত্রে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে, মহাবিশ্বের সঠিক বয়স প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন বছর।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

চিলির আতাকামা কসমোলজি টেলিস্কোপ থেকে প্রাপ্ত পর্যবেক্ষণগুলো ব্যবহার করে জটিল গাণিতিক পদ্ধতিতে বিজ্ঞানীরা এই বয়স নির্ণয় করেছেন। তাদের দাবি, এটাই মহাবিশ্বের মোটামুটি সঠিক বয়স। তাদের গবেষণার এই প্রাপ্ত ফল প্রাচীন অনেক উপাত্তের সঙ্গে মিলে যায়।

এসিটি গবেষণা দলটি সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক সংগঠন। স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেহগালের নেতৃত্বে কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান বিভাগের একটি দল এই গবেষণার অংশ হিসাবে মহাজাগতিক মাইক্রোওয়েভের পটভূমি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিগ ব্যাংয়ের পরের সেই বহুল আলোচিত বিচ্ছুরণ।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

গবেষণাপত্রের সহলেখক প্রফেসর শেহগল ব্যাখ্যা করে বলেন, স্টনি ব্রুকের গবেষক দলের নেতৃত্বে কাজ করে আমরা মহাবিশ্বের সেই শৈশবের চিত্রকে তার ‘মূল অবস্থায়’ উৎঘাটন করতে পেরেছি। সেই চিত্র দেখে আমরা কীভাবে আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছিল তা আরো পুরোপুরি বুঝতে পারছি। -দ্য সায়েন্স

ফ্রি ফেসবুক বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে মোবাইল অপারেটরগুলোর যেসব ইন্টারনেট প্যাকেজ দিচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠিতে ১৫ জুলাই থেকে মোবাইল অপারেটরগুলোকে এসব বন্ধ করতে বলেছে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

চিঠিতে বলা হয়েছে, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে বাজারে অসুস্থ প্রতিযোগিতা করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়ার সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এদিকে মোবাইল অপারেটর গ্রামীণফোন শনিবার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ফেসবুক সংশ্লিষ্ট যাবতীয় বিনামূল্যের অফার বন্ধ করেছে তারা।

রবির কণ্ঠে এবার কবিতা

0
Robi-Dro-19-7-p-15
জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী

দ্রোহ বিনোদন ডেস্ক

রবি চৌধুরী মূলত গানের শিল্পী। গান দিয়েই জনপ্রিয় হয়েছেন তিনি। এবার এ শিল্পীর কণ্ঠে শোনা যাবে কবিতা। ‘সাময়িক দূরত্বের পক্তিমালা’ নামে একটি কবিতা আবৃত্তি করে রেকর্ডিং করেছেন তিনি। এটি লিখেছেন অধরা জাহান।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

লেখক জানিয়েছেন, ভালোবাসার পূর্ণতা আর সুখ শুধু পাওয়াতেই নয়, না পাওয়াতেও প্রেম কতটা উর্বর আর গভীরতার হয়, তাই ফুটে উঠেছে এ কবিতায়। প্রথমবারের মতো কবিতা আবৃত্তি প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আমার জনপ্রিয় একটি গান ছিল কালনাগিনী। সেই গানটির মধ্যে কিছুটা গল্পে গল্পে কথা বলেছিলাম। তবে সেটাকে আবৃত্তি বলে না।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

জীবনে কখনই আসলে আবৃত্তি করিনি; কিন্তু অধরার অনুরোধেই প্রথম তারই লেখা কবিতা আবৃত্তি করা। কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। কেমন আবৃত্তি করেছি সেটি আমার ভক্ত-শ্রোতা কিংবা কবিতাপ্রেমীরা ভালো বলতে পারবেন।’ কবিতাটি লেখকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

ঈশ্বরদীতে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দু’ব্যক্তি আটক

0
আটককৃত দুজন

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল লাগানো অবৈধ সিগারেটসহ দু’ব্যক্তি কে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মনমোহন সিগারেট কোম্পানীর দাশুড়িয়াস্থ এসআর রানা ও ছিলিমপুর বাজারের শাজাহান স্টোরের সত্বাধিকারী শাজাহান আলী।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্র জানিয়েছে ,অধিক লাভের আশায় ঈশ^রদীর বিভিন্ন এলাকায় কতিপয় মৌসুমি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে ডার্বি সিগারেট অবৈধভাবে মজুদ করে আসছিল। ক্রেতাদের স্বার্থে ও গুণগত মান ঠিক রাখতে অবৈধ মজুদের বিষয়টি তদন্তের জন্য সোর্স নিয়োগ করা হয়। নিয়োগকৃত সোর্সরা বিভিন্ন বাজারে গোপনে অনুসন্ধান শুরু করে অবৈধ মজুদের বিষয়টি নিশ্চিত হয়।

ব্রিটিশ ট্যোবাকো কোম্পানীর পক্ষ থেকে পাবনা জেলা পুলিশসহ ঈশ^রদী থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ ছিলিমপুর, দাশুড়িয়া ও নতুন হাট বাজারে অভিযান চালিয়ে ৬ লাখ ২৩ হাজার ২’শ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার ডার্বি সিগারেট ও ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৪ হাজার মনমোহন গোল্ডের শলাকা উদ্ধার করা হয়

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...