শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 718

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কৃুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপকের মোজাহার আলী (৫৯) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

মৃত্য কলেজ শিক্ষকের বাড়ি মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকায়। অধ্যাপকের বড় ছেলে অনিক, তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনার প্রাথমিক উপসর্গ সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে অধ্যাপক মোজাহার আলী ৮-১০ দিন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার শাররীক অবস্থার উন্নতি না হওয়ায় ১২ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

করোনা শনাক্তের পরপরই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসার একপর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাসকষ্টসহ শারীরিক অন্যান্য জটিলতায় তার অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরন করেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

এ অবধি কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন।

নিজের সাথেও প্রতারণা করেন সাহেদ

0
Sahed-Dro-17-p-2-12
সাহেদের ফাইল

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদানসহ প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিম মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন বলে জানান ডিবি।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, প্রতারক সাহেদ নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদও ভুয়াা বানিয়েছিলেন। অন্য একজনের করোনা আক্রান্ত স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হননি। শুধু সহানুভূতি পাওয়া এবং রিজেন্টের অপরাধ থেকে বাঁচতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন নাটক করেছেন প্রতারণার সম্রাট সাহেদ।

আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

0

স্টাফ রিপোর্টার

খোকসার কয়েক হাজার মানুষের পারা-পারের জন্য জুলার (খাল) উপর নিজের টাকায় চতুর্থ বারের মত কাঠের সেতু গড়ে দিলো ভ্যান চালক নাদের মল্লিক।

জানা গেছে, উপজেলার সাতপাখিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে সাতপাখিয়া জুলা। বছরের বেশীর ভাগ সময় জল কাঁদায় ভিজে প্রায় চারটি মহল্লার কয়েক হাজার মানুষ প্রতিদিন বাজার করতে আসে স্থানীয় ট’বাজারে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে এলাকার শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে হয় জলে ভিজে। এলাকাবাসীদের দুর্দশা লাঘোবে কয়েক বছর আগে এগিয়ে আসেন ভ্যান চালক বৃদ্ধ নাদের মল্লিক। এবছর দিয়ে চতুর্থবার তিনি নিজের উপার্জনের টাকায় জুলার উপর সেতু বানিয়ে দিলেন। প্রতিবারই কাঠ বাঁশের তৈরী সেতু শুস্ক মৌসুম এলেই ভেঙ্গে যায়। তাই এবারে একটু বেশী ব্যয় করে সেতুটির খুঁটি গুলো দিয়েছেন সিমেন্টের। প্রায় ১শ মিটার দীর্ঘ সেতুটি তৈরী করতে তার প্রায় ৩০ হাজার টাকার ব্যয় হয়েছে।

গ্রামের জুলার উপর সেতু পেয়ে খুশি নেছার উদ্দিন, তিনি জানান প্রতিবার ভোট এলেই নেতারা জুলার উপর ব্রিজ তৈরী করে দিতে চান। ভোট গেলে তারা আবার ভুলেও যান। কিন্তু ভ্যান চালক নাদের মল্লিক প্রতিবছর নিজের টাকায় সেতুটি তৈরী করে দেন। চলতি করোনা কালেও এই ভ্যান চালক নিজের টাকায় গ্রামবাসীদের ঘরে ত্রান পৌঁচ্ছে দিয়েছেন। প্রতিবেশীদের সুখে-দুখে তিনি এগিয়ে আসেন।

আরো পড়ুন ঃ  দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই…

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর আবু মুছা স্বীকার করেন বৃদ্ধ ভ্যান চলকের পর উপকারের কথা। তিনি বলেন, আসলে মেম্বরের ক্ষমতা খুবই কম। তার পরেও আগামীতে তিনি এই ব্রিজটি নির্মানের জন্য চেষ্টা করবেন।

ভ্যান চালক নাদের মল্লিক বলেন, নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজ করে না। তাই তিনি নিজের পরিশ্রমের জমানো টাকা ও গ্রামবাসীদের সহযোগিয়তায় সেতুটি নির্মান করেছেন। সেতু তৈরী হওয়ায় এখন গ্রামের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে। জরুরী রোগী হলে হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়ার সুবিধা হবে। তবে সেতুটি নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন তিনি।

অধ্যাপক এমাজউদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

0
AMA-DRO17P2
অধ্যাপক ডঃ এমাজউদ্দিন আহমদ

দ্রোহ অনলাইন ডেস্ক

চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ডঃ এমাজউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ গণমাধ্যমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান. শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। এ ছাড়া এমাজউদ্দীন আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, বাদ জুম’আ কাদেরিয়া জামে মসজিদ ও বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের পৃথক জানাজা অনুষ্ঠিত হবে।

ডঃ এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মালদায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

শৈলকুপায় অস্ত্র ও অপহরণ মামলার আসামী গ্রেফতার

0
JHANADIA-DRO17P1
পালতক আসামী তালুক মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও অপহরণের একাধিক মামলা পালতক আসামী তালুক মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তালুক মন্ডল উপজেলার হাকীমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলুমবাড়ী এলাকায় অভিযান চালায় শৈলকুপা থানার এস আই সামসুর রহমান ও এএস আই সাহাবুদ্দিন। অভিযানে ১০৬ পিচ ইয়াবাসহ তালুক মন্ডলকে গ্রেফতার করে।

আরো দেখুনঃ করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার একাধিক মামলার আসামী তালুক মন্ডল দীর্ঘদিন পালাতক ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।

খুলনায় বন্দুকধারীদের গুলিতে দু’জন নিহত, আহত সাত

0
kulna-dro-17p2

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা মহানগরে প্রতিপক্ষের গুলিতে দুই জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রতিপক্ষের তিন বন্দুকধারী এই হামলা চালায়। তাৎক্ষণিক ভাবে হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

বন্দুক ধারীদের এ হামলায় নিহত হয়েছেন, মশিয়ালীর নজরুল শেখ (৬০) ও রসুল শেখ (৩০)। গুলিবিদ্ধ আহত হয়েছেন, একই এলাকার সাইফুল, শামীম, রবি, সুজন ও রানা। গুলিবিদ্ধ অপর দু’জনের নাম জানা যায়নি।

আরো পড়ুন ঃ দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই…

পুলিশ বলছে, এলাকার তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী প্রতিপক্ষের ওপর গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নজরুল ও রসুল নামের দুজন মারা যান। অন্যদের গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন ঃ করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কানাই লাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জাফরিন ও জাকারিয়া নামের দুই ভাই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

কালুখালীর ইউএনওর বিদায় সংবর্ধনা

0
kul-dro-17p1

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জালাল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, এসআই ফজলুল হক প্রমুখ।

পুলিশের হাতে সাবরিনার বেতনের স্লিপ

0
প্রতারণার আসামী ডাঃ সাবরিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা শারমিন হুসাইন করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার সাথে জড়িত জেকেজি হেলথকেয়ারের সঙ্গে সম্পর্ক না থাকার দাবি করলেও তিনি যে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মাসে মাসে বেতন তুলেছেন সে ‘প্রমাণ’ পেয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এরকম তিনটি বেতনের স্লিপ তাদের হাতে রয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গ করায় ইতোমধ্যে সাবরিনাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার তিনি বলেন, তাদের একবার মুখোমুখি করা হয়েছে, যাতে তদন্তে কোনো ফাঁকফোকর না থাকে।

জিজ্ঞাসাবাদে নতুন কী পাওয়া গেছে জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা বলেন, চিরাচরিত যা হয়, একে অপরকে দোষ দেওয়া, এখানেও তাই হয়েছে। তবে সেখান থেকে ক্লু নিয়ে কাজ করতে হবে এবং আমরা তাই করছি।

স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছিল ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জোবেদা খাতুন হেলথ কেয়ার- সংক্ষেপে জেকেজি। কিন্তু জুনের শেষ দিকে অভিযোগ আসে, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল জেকেজি। নমুনা পরীক্ষা না করে রোগীদের ভুয়া সনদও তারা দিচ্ছিল।

রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির কেয়ারটেকারের অভিযোগের সত্যতা পেয়ে ২২ জুন জেকেজি হেলথ কেয়ারের সাবেক গ্রাফিক ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রতিষ্ঠানটির সিইও আরিফুলকে গ্রেপ্তার করা হয়, যিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনার স্বামী। সে কারণে ‘সাবরিনা আরিফ চৌধুরী’ নামেই পরিচিত ছিলেন সরকারি এই চিকিৎসক।

জেকেজি নমুনা সংগ্রহের দায়িত্ব নেওয়ার পর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে ডাঃ সাবরিনার কথাই বলা হত। তবে দুর্নীতির খবর প্রকাশ পাওয়ার পর তিনি দাবি করেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে দুই মাস ধরে তার কোনো সম্পর্ক নেই।

এ নিয়ে আলোচনার মধ্যে ১২ জুলাই ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জালিয়াতির ওই মামলায় সাবরিনাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, তারা পরস্পরকে তুই-তুকারি করছিলেন, একজন অপরজনের জীবন ধ্বংসের জন্য দায়ী করছিলেন।

সাবরিনা তার স্বামীকে বলছিলেন, সবকিছু করে এখন আমাকে ফাঁসিয়েছিস। আরিফুল কিছুক্ষণ নীরব থেকে বলেন, তুমিতো চেয়ারম্যান, তোমার কি দায় নেই? আরিফুল এ সময় মোটামুটি শান্ত থাকলেও সাবরিনাকে অস্থির দেখাচ্ছিল।

গোয়েন্দা পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, জেকেজির অফিস থেকে জব্দ করা ডেস্কটপে দুই হাজারের বেশি কোভিড পরীক্ষার জাল রিপোর্ট পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...