রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 787

সংবাদ পত্রে ঈদের ছুটি ৫ দিনের

0
Eid-dro-23-p-4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল-ফিতরের ছুটিতে আগামী ২৫ থেকে ২৯ মে সংবাদপত্র প্রকাশিত হবে না।

ঈদ উপলক্ষে সংবাদপত্রে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত ছুটি চলবে বলে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বুধবার জানিয়েছে।

তাই, ২৫ থেকে ২৯ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণত দেশে ঈদ উপলক্ষে ছুটির কারণে তিন দিন সংবাদপত্র প্রকাশিত হয় না। এবারে করোনা প্রকোপে এই ছুটি দুই দিন বাড়ানো হল।

ইমাম মুয়াজ্জিনদের উপহারের টাকা তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

0
Eid-upohar-Dro-23p6-compressed
মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টাকা দেওয়া হয়।

দ্রোহ অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমের হাতে ৫ হাজার টাকা করে ঈদ উপহার তুলে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে এবার তারাবিতে মুসল্লিরা সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ বিষয়টি গভীর মমতা দিয়ে উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মসজিদে এ উপহার পাঠিয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ির ৫৮৩ মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টাকা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংগঠনের নেতাকর্মীরা।

আম্পানের প্রভাব কাটেনি ঝিনাইদহে বিদ্যুতে

0
Amfan-Dro-23-p-3-compressed
ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের লাইন।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পান আঘাত হানার দুই দিন পার হয়ে গেলেও জেলার সিংহভাগ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার সকালে দমকা হাওয়া শুরু হলে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে গ্রামাঞ্চল এখনও অন্ধকারে ডুবে আছে।

জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা বলেন, প্রলংয়কারী আম্পানের তান্ডবে পল্লী বিদ্যুতের প্রায় দু’শ পোল ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩০টি পিলার ভেঙে পড়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বৈদ্যতিক সংযোগ লাইন ছিঁড়ে যায়। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কার কাজ চলছে। তবে কবে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে তা বলতে পারেনি স্থানীয় কর্মকর্তারা।

এস আলম গ্রুপের প্রয়াত পরিচালকের দাফন

0
SALOM-Dro-23-P1-compressed
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলমকে (৬৫) শুক্রবার গভীর রাতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে আন্দরকিল্লাহ সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় নিয়ে আসা হয়। এস আলম জামে মসজিদ কমপ্লেক্স চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাযা অনুষ্ঠিত হয়।

এস আলম পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ দেড় শতাধিক সদস্য মরহুমের জানাজায় অংশ নেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মোজাহের আনোয়ার ও চেমন আরা বেগমের এই জ্যেষ্ঠ পুত্রের জানাজায় তার বাকি ছয় ভাইয়ের মধ্যে কেউই উপস্থিত থাকতে পারেননি। তবে মোরশেদুল আলমের দুই পুত্র মাহমুদুল আলম আকিব ও ফসিউল আলম, ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল, এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস আকিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিবারের মেজ সদস্য ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বর্তমানে পরিবারসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অপর চার ভাই মোরশেদুল আলমের সঙ্গেই করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের এই সদস্যরা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারা হলেন, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারীও।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ওয়ার্ডে আগে থেকেই এস আলম পরিবারের আরেক সদস্য রাশেদুল আলম চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে শয্যা না থাকায় তুলনামূলক ভাল অবস্থায় থাকা ছোট ভাই রাশেদুল আলমকে সরিয়ে মোরশেদুল আলমকে জায়গা করে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ভার্চুয়াল সিদ্ধাত রবিবার সৌদিতে ঈদ

0
Ramadan-Eid-DRO-23-P 2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সৌদি আরবে ১৪৪১ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির সুপ্রিম কোর্ট ঈদ উৎযাপনের এ ঘোষনা দিয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে না পেয়ে দেশটির আইনমন্ত্রীর শরণাপন্ন হন। অবশেষে আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর রোববার ঈদ উদযাপনের এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

অবেশেষে ৪৪ ঘন্টা পর বিদ্যুৎ এলো, বন্টন হচ্ছে রেশনিং পদ্ধতিতে

0
kushtia-droho22p1-compressed
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

জাতীয় গ্রীড লাইনের কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে অগ্নিকান্ডের ফলে খোকসা ও কুমাখালী এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। প্রায় ৪৪ ঘন্টা পর আবার বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। তবে বিদ্যুৎ মিলছে রেশনিং পদ্ধতিতে।

কুমারখালী পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশনের একাংশে আগুন ধরে একটি পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যায়। অপর একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কুমারখালী ও খোকসা উপজেলার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পলে দুই উপজেলার প্রায় লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে পুড়ে যাওয়া বিদ্যুতের ট্রান্সেফরমার মেরামত চলছিল। এ কারণে বটতৈল সাবষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন চালু করা সম্ভব হয়নি।

ঘুর্ণীঝড় আম্পান শুরু হওয়ার কিছু সময় আগে জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর পর থেকে শুক্রবার বিকাল পৌনে ৪ টা পর্যন্ত প্রায় ৪৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনের চরম বিপর্যয় নেমে আসে। বন্ধ হয়ে যায় জরুরী চিকিৎসা সেবা, উৎপাদন বন্ধ হয়ে যায় কলকারখানা গুলোতে।

অবশেষে শুক্রবার বিকাল পৌনে ৪ টার দিকে মিরপুর সাব ষ্টেশনের মাধ্যমে খোকসা উপজেলা সদর এবং ফরিদপুর জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে কুমারখালী উপজেলা সদরের অধিক গুরুত্বপূর্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়। তবে এখন রেশনিং পদ্ধতিতে দুই ঘন্টা পর এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে।

কুমারখালী পল্লী বিদ্যুতের দায়িত্ব প্রাপ্ত ডিজিএম এবিএম মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে বিদ্যুৎ কিনে সরবরাহ করে। আম্পান ঝড় হানা দেওয়ার কিছু সময় আগে গ্রীড লাইনের বটতৈল সাব ষ্টেশনের একটি ট্রান্সফরমারের আগুন লেগে যায়। আংশিক ক্ষতি গ্রস্থ হয় আর একটি ট্রান্সফরমার। বিকল হয়ে যাওয় ট্রান্সফরমারটি আপাতত মেরামত করা হচ্ছে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামত করতে সময় লাগতে পারে। তাই সাব ষ্টেশনটি ঠিক না হওয়া পর্যন্ত আপাতত জেলা ব্যাপী রেশনিং সিষ্টেমে বিদ্যুত সরবরাহ করা হবে।

পবিত্র শবে কদর পালিত হচ্ছে

0
Shobekodor-Dro-20-P-9-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ বুধবার রাতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ফারসি কথা ‘শবে কদর’। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই শবে কদর অর্থ হলো মর্যাদার রাত। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল।

হাদিসে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। পবিত্র কোরআনেও বলা আছে, হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর।

এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনঃনির্ধারণ করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।

উপকূলে আম্পান আঘাত হানতে শুরু করেছে

0
AMPAN-JHOR--DRO-17-P-3-compressed
আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানতে শুরু করেছে। ছবি -সংগৃহিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রলংকরী ঘুর্ণিঝড় আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানতে শুরু করেছে।

বুধবার বিকাল ৪ টার কিছু পরে সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করে আম্পান। শুরুর দিকে ঝড়ের গতিবেগ ২০-৩০ কিলোমিটার থাকলেও ইতোমধ্যে আঘাতের মাত্রা বাড়াচ্ছে আম্পান।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার রাত ৮টার দিকে সর্বোচ্চ ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে পূর্ণ আঘাত হানবে আম্পান।

তিনি জানান, বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হানতে শুরু করে। ধীরে ধীরে মাত্রা (গতিবেগ) বাড়ছে আম্পান। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। রাত ৮টার দিকে উপকূলে পূর্ন শক্তি দিয়ে ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিতে আঘাত হানবে।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। উপকূল অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

একদিনে দেশে সর্বোচ্চ ১৬১৭ জনের করোনা শনাক্ত

0
droho 10 p 4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে লাগামহীন ভাবে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৬১৭ জন, মারা গেছেন ১৬ জন । একদিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড এটি।

বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল দুই লাখ ৩ হাজার ৮৫২টি।

তিনি বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।

খোকসায় শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ

0
শিশুর অভিভাবকের হাতে খাদ্যসহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি -সংগৃহিত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা করা হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান ও নির্বাহী ম্যজিস্ট্রেট সবুজ কুমার বসাক। সভাপত্বি করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ৬১৫ জন দুঃস্থ অস্বচ্ছল শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ ৫শ করে টাকা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের দেওয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও দুই প্যাকেট গুড়ো দুধ।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আমরা বৈশ্বিক মহামারির শিকার। এই সময়ে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে পরামশ্যদেন। একই সাথে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার জন্য বলেন।

সর্বশেষ সংবাদ

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...