শনিবার, এপ্রিল ২৫, ২০২৬.
Home Blog

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি করছে।

তিনি বলেন, বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে আসলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াত আয়োজিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলনে’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। আজ যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে গালি দেয়, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। জনগণ জানে আসল গুপ্ত কারা।

অধ্যাপক পরওয়ার অভিযোগ করে বলেন, দেশবাসী ভেবেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সরকার গঠন করবে। সারা দেশে দাঁড়িপাল্লার ¯েøাগানে মুখরিত হয়েছিল। কিন্তু ভোট গণনার পর রেজাল্টশিট তৈরি ও ফলাফল ঘোষণায় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি ১০টি পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি এখন গণভোটের রায় বাতিল করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

ঝিনাইদহ জেলা জামায়াতের এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

0

স্টাফ রিপোর্টার

রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে হামলা চালায়। বৃদ্ধ পিতা, স্ত্রী-সন্তানের সামনেই নিজের উঠানেই প্রায় ২৫ মিনিট ধরে তাকে পেটানো হয়। সামান্য কয়েক পয়েন্ট জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ভাড়া করা দুর্বৃত্তরা এ হামলা করে বলে অভিযোগ করেন আহতের পরিবার। এ হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি প্রতিপক্ষের।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে রায়পুর গ্রামে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মুরগীর ব্যবসায়ী উজ্জল মোল্লা (৪০) এর উপর দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কাপড়ে মুখ ঢাকা ১০/১২ জন দুর্বৃত্ত মুরগীর ব্যবসায়ীর উজলের বাড়িতে হানা দিয়ে তার বৃদ্ধ বাবা মোবারক মোল্লাকে জিম্মি করে। তাকে দিয়ে ছেলেকে (উজ্জলকে) ঘুম থেকে ডেকে তোলে। সে ঘরের দরজা খুলে বাইরে এলেই দুর্বৃত্তরা হামলা চালায়। বাড়ি উঠোনেই প্রায় ২০/২৫ মিনিট ধরে পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর স্ত্রী সন্তানদের ঘরে আটকে রাখে। এক পর্যায়ে ঘরে ঢুকে গৃহিনী আকলিমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। এ ছাড়া ব্যবসার পূজির কয়েক হাজার টাকাও নিয়ে গেছে। পরে বন্দুকের গুলি ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা চলে যায়। বাড়িতে আহত ব্যবসায়ীকে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত ৪টার দিকে শরীরের অবস্থার অবনতি হলে তাকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন আহত ব্যবসায়ী উজ্জল জানান, বাড়ির সীমানার কয়েক পয়েন্ট জমি নিয়ে প্রতিবেশী লিয়াকত আলী জোয়াদ্দারের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ তাকে হুমকী ধামকী দিয়ে আসছিলো। তাদের ভাড়া করা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। রাতের আধাঁরে ঘুম থেকে ডেকে তুলে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে চেয়েছিলো।

আহত ব্যবসায়ী আরও জানান, সন্ত্রাসীরা প্রথমে তার বৃদ্ধ বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাবার ডাকে সারা দিয়ে তিনি ঘর থেকে বাইরে এলেই সন্ত্রাসীরা তাকে ঘিরে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয় অস্ত্র ছিলো। তার উপর হামলার কারন বলেনি সন্ত্রাসীরা।

আকলিমা খাতুন জানান, তিনি স্বামীকে রক্ষার জন্য ঘর থেকে বেড়িয়ে এসে ছিলেন কিন্তু সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে নিয়ে আটকায়। এসময় এক সন্ত্রাসী বিছানার নিচে থেকে টাকা ও তার গলার চেইন ছিড়ে নেয়। সন্ত্রাসীরা তার ১২ বছরের মেয়েকেও গুলি করার ভয় দেখায়।

আকলিমা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ভাড়াকরা সন্ত্রাসীদের তিনি চিনেছেন। তার স্বামীর উপর হামলা কারীদের বিরুদ্ধে মামলাও করবেন।

প্রতিপক্ষ লিয়াকত আলী জোয়াদ্দারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি।তবে রাতে মুঠো ফোনে তিনি দাবি করেন, এ হামলার সাথে তাদের কোন যোগসূত্র নেই। আহত ব্যবসায়ী দুরন্ত প্রকৃতির লোক। মাঝে মধ্যে বিভিন্ন লোকের সাথে বিরোধ করে। সেই সব ঘটনার জেরে এ হামলা হতে পারে।

খোকসা থানা ওসি তদন্ত মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেন নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক অবরোধের পর পাকিং টোল প্রত্যাহারের ঘোষণা এলো

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে পাকিং টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরে পৌর প্রশাসনের পক্ষা থেকে সড়কে পাকিং টোল আদায় বন্ধ্যের প্রতিশ্রæতি দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে।

বৃহস্পতিবার সকালে আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে শ্রমীক ঐক্যজোটের ব্যানের সড়কে চলাচলকারী থ্রী হুইলার, ব্যাটারী চালিত অটো, মাহেন্দ্রসহ বিভিন্ন ছোট গাড়ির শ্রমিক মালিক মালিকরা মানব বন্ধন করেন। এক পর্যায়ে সড়কটি অবরোধ সৃষ্টি করা হয়। বেলা ১০টা থেকে প্রায় দেড় ঘন্টা ধরে কর্মসূচি চলে। এ সময় সড়কের যাত্রীবাহী বাস ট্রাকসহ কয়েকশ পরিবহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। প্রচন্ড গরমের মধ্যে অবরোধে আটকা পরা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। মানব বন্ধন ও অবরোধ চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক আব্দুল করিম, শফিকুল ইসলাম, আরমান হোসেন ও সাইদুল প্রমূখ।

কর্মসূচি চলাকালে শ্রমিকদের মুখে ¯েøাগান শোনা যায় “গাড়িতে তেল নেই, বাড়িতে চাল নেই। সড়কে চাঁবাজি বন্ধ করা হোক।”

বেলা সাড়ে ১১ টার দিকে খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এসময় শ্রমিকদের তোপের মুখে তার প্রতিনিধি শামীম আহম্মেদ বাবু ঘোষনা করেন এই মুহুত্য থেকে সড়কে পৌর পাকিং টোল প্রত্যাহার করা হলো।

এই ঘোষনার পর অটো চালক সাইদুল ইসলাম কর্মসূচি প্রত্যাহারের ঘোষনা দেন। তিনি নিজের বিজয়ী বলেও ঘোনা করেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগের সময়ে দলটির উপজেলার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মেয়র হিসাবে দায়িত্ব গ্রহনের পর কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কসহ স্থানীয় সড়কের গুরুত্ব পূর্ন মোড়ে পাকিং পয়েন্ট হিসেবে ইজার দেন। এই ইজার বিরুদ্ধে বিভিন্ন সময় পরিবহন শ্রমিকরা প্রতিবাদ করে আসছিলো। কিন্তু তাতে লাভ হয়নি।

পরীক্ষার পরও পরীক্ষা

0

পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে খাতায় লিখে আসা উত্তর সহপাঠিদের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। চলতি এসএসসি’র প্রথম দিন মঙ্গলবার পরীক্ষা শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে পরীক্ষার্থীদের ছবিটি ধারণ করা।

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়।

রবিউলের চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করেন।

আহতরা হলেন রবিউল ইসলাম (৩৬), তার পিতা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিন খাতুন (২৫)।

হাসপাতালে উপস্থিত রবিউল ইসলামের মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি বলেন, “আমার ভাগ্নের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এতে ১০ জন গুলিবিদ্ধ হন।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনো জানা যায়নি।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

দৌলতপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ এর প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীকে ভুল (২০২৫ সালের সিলেবাসে) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

দীর্ঘ এক ঘণ্টা পর নতুন প্রশ্নপত্র দেওয়া হলেও, ক্ষতিপূরণ হিসেবে মাত্র আধা ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়ায় চরম বিপাকে পড়ে ওই সব শিক্ষার্থীরা। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর পর কক্ষ পরিদর্শক বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম ও ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা খাতুন ১৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করেন। ভুক্তভোগী ১৭ জন শিক্ষার্থী নাসির উদ্দিন বিশ্বাস স্কুল এন্ড কলেজের।

শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে পরিদর্শকদের অবগত করেন এবং প্রশ্ন পরিবর্তন করে দিতে বলেন । কিন্তু পরিদর্শকরা শিক্ষার্থীদের অভিযোগ আমলে না নিয়ে বরং তাদের ধমক দিয়ে পুরাতন প্রশ্নপত্রেই পরীক্ষা চালিয়ে যেতে বাধ্য করেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হলেও নষ্ট হওয়া এক ঘণ্টা সময়ের বিপরীতে মাত্র ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে তাদের অভিভাবকদের বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

বিষয়টি জানতে পেরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ তাৎক্ষণিক কেন্দ্রে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি ভুক্তভোগী শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলেন। ঘটনার প্রমাণ পাওয়ায় তিনি যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং কেন্দ্র সচিব ইয়ার আলী, কক্ষ পরিদর্শক বাহারুল ইসলাম ও রাশেদা খাতুনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেন।

এ বিষয়ে নাসির উদ্দিন বিশ্বাস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বলেন, “এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে চরম অবিচার। একজন পরীক্ষার্থীর কাছে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্ষ পরিদর্শকদের দায়িত্বহীনতার কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক ঘণ্টা সময় নষ্ট হওয়ার পর মাত্র আধা ঘণ্টা ক্ষতিপূরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যা শিক্ষার্থীদের ওপর প্রচন্ড মানসিক চাপ তৈরি করেছে।

ঘটনার বিষয়ে কেন্দ্র সচিব ইয়ার আলী বলেন, প্রশ্নপত্র বিতরণের সময় অসাবধানতাবশত এই ভুলটি হয়েছে। বিষয়টি জানামাত্রই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। এটি অনিচ্ছাকৃত একটি ভুল ছিল, তারপরও প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, “পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। খবর পাওয়া মাত্রই আমি কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছি। কোমলমতি শিক্ষার্থীদের সাথে যে অবিচার হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বোর্ডের সাথে কথা বলে ওই শিক্ষার্থীদের রোল নাম্বার গুলো সংশ্লিষ্ট বোর্ডের কাছে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি ফেরি করে পণ্য বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত শনিবার রাশেদ কাজ শেষে বাড়ি ফেরার পর ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাত ৩টার দিকে ছোট ভাই জহুরুল তার বড় ভাই রাশেদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই জহুরুল পরিবারসহ পলাতক রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রান্নার পানি

0

শুষ্ক মৌসুমের শুরুতেই ভূগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবয়েলে পানি উঠছে না। শুকুয়ে গেছে পুকুর জলাধার। খাবার পানির সাথে রান্নার পানির অভাব সৃষ্টি হয়েছে। প্রায় ২ কিলোমিটার দূরের গড়াই নদী থেকে এক গৃহীনি রিকসা ভ্যানে কলস সাজিয়ে রান্নার পানি নিয়ে যাচ্ছেন। এ পানিতে তার পরিবারে একসপ্তাহের রান্নার কাজ চলবে। কুষ্টিয়ার খোকসার হেলালপুর থেকে তোলা ছবি।

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় বাস চলাচল বন্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা।

শুক্রবার সকাল পাঁচটা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রæপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে কুষ্টিয়া- মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রæপ ও মালিক সমিতির কোন বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

জানতে চাইলে বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, বাস মিনিবাস মালিক গ্রæপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তভুক্ত রয়েছে। অথচ আমাদের কে কোন সুযোগ সুবিধা দেওয়া হয় না। দুইটি দাবিতে মালিক গ্রুপের সাথে আমাদের বৈঠক হয়েছে।

গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানাই শুক্রবার সকাল থেকে মালিক গ্রæপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সাথে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়ার কোন বাস ছেড়ে যায়নি।

সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস মিনি বাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। এর একটি হল পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পুরণ না করায় তারা সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলা সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে এসময় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

দুর্ঘটনায় আহত পিকআপের চালক নাজমুল (৩৭) এবং দুই আরোহী তামিম (১৪) ও জিয়াকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু...

ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল...

সড়ক অবরোধের পর পাকিং টোল প্রত্যাহারের ঘোষণা এলো

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে পাকিং টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরে পৌর প্রশাসনের...

পরীক্ষার পরও পরীক্ষা

পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে খাতায় লিখে আসা উত্তর সহপাঠিদের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। চলতি এসএসসি’র প্রথম দিন মঙ্গলবার পরীক্ষা শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী...

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের...