বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 717

ঢামেক’এ লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষ-আহত ৪

0
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ব্যবসা কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ২ এর পাশে লাশ পরিবহন এ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেকের গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে খালেকের অনুসারী সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আলামিন (২০) আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনা স্বাভাবিক করার জন্য শাহবাগ থানা পুলিশ খালেক, রমিজ ও আলমকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে গেছেন। মেডিকেল এলাকায় কয়েকজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলে কর্মরত একজন চিকিৎসক বলেন, ঢাকা মেডিকেলে আসলে কর্মচারীদের দাপট এতটাই যে, চিকিৎসকরাই তাদের কাছে অসহায়। অনেক কর্মচারীরাই ডায়াগনস্টিক-ক্লিনিকের মালিক। অনেকে কর্মচারী ও চিকিৎসকদের ফারাক বুঝতে না পারায় তাদের অপকর্মের কারণে মানুষের মাঝে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

ঘরে থেকেও করোনায় আক্রান্ত হলেন নায়িকা পপি

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ঘরে থেকেও নায়িকা পপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গত সপ্তাহে তিনি নমুনা পরীক্ষা করান এবং সম্প্রতি তার রির্পোটের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি নিজেই এ খবরটির সত্যতা নিশ্চিত করেন।

পপি বলেন, ‘বেশ কিছুদিন হলো তাঁর জ্বর ছিল, সঙ্গে কাশিও। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দিলে গত বুধবার পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন তিনি।

আরও দেখুনঅনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

পপি আরও বলেন, বর্তমানে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর প্রচন্ড দুর্বল। বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

৮৬ বছর পর আয়া সোফিয়ায় নামাজ আদায়

0
Sofia-Dro-24-7-p-12
৮৬ বছর পর আয়া সোফিয়ায় নামাজ আদায়

দ্রোহ অনলাইন ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সবার সঙ্গে সেখানে নামাজ আদায় করেন। ১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় নামাজ আদায় করা হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার আয়া সোফিয়ায় নামাজ আদায় উপলক্ষে অনেকেই ভিড় জমান।

অটোমান শাসকদের সরিয়ে তুরস্কের ক্ষমতায় আসা কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের তালিকাভুক্ত। এ স্থাপণা প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তুরস্কের একটি আদালত ১০ জুলাই এই মর্মে রায় প্রদান করেন যে, আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার করাই হবে বৈধ কাজ। জাদুঘর হিসেবে এর মর্যাদা আদালত বাতিল করে দেন। পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন ২৪ জুলাই থেকে আয়া সোফিয়ায় নামাজ আদায় শুরু হবে।

অলিম্পিকের ভবিষ্যৎ নির্ভর করছে করোনা ভ্যাকসিনের উপর

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। ২০২১ সালের ২১ জুলাই শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে এ বড় ক্রীড়ামহাযজ্ঞ। কিন্তু বৈশ্বিক মহামারির কারনে অলিম্পিক নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কারণ এখন অবধি করোনা ভ্যাকসিন আবিস্কার করতে পারেনি কোনো দেশ।

শেষ অবধি আগামী এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন কিংবা প্রতিষেধক তৈরি না হলে আবারও পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক।

এমনই ইঙ্গিত দিয়েছেন কমিটির প্রধান ইয়োশিরো মোরি, তিনি বলেন অলিম্পিক হবে কি হবে না, এটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা ভ্যাকসিনের ওপর নির্ভর করছে অলিম্পিকের ভবিষ্যৎ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরের নতুন সময়সূচি অনুযায়ীও অলিম্পিক আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে এটি আবারও পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন অলিম্পিক বাতিলই করে দিতে হবে। তবে ভ্যাকসিন আবিস্কার হলে অবশ্যই আগামী বছর অলিম্পিক আয়োজন করা হবে।

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দুই জন

0
হাফিজুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার ঝিনাইদহে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফুটবলার হাফিজুর রহমান (৬২) এবং শহরের আরাপপুর খাঁ পাড়ার সিতাব উদ্দীন (১০৪) মৃত্যু হয়েছে। হাফিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। তিনি ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫ ও ১৯৮৬-৮৭ সালে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। হাফিজুর রহমান যশোর থেকে প্রকাশিত তৎকালীন জনপ্রিয় দৈনিক রাণার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এ অবধি ঝিনাইদহ জেলায় সরকারী হিসাব মতে ১৫ জন এবং বেসরকারী মতে ২০ জনের মৃত্যু হলো। বাকী ৫ জন ঝিনাইদহে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে মৃত্যু বরণ করেন বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ পার্থ বিশ্বাস।

ঝিনাইদহ ইসলামী ফাউন্ডশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান বলেন, ১জুলাই সাবেক সাংবাদিক হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিভ-১৯ হাসপাতাল ৮দিন ভর্তি ছিলেন। শারীরিক আবস্থার অবনতি হলে গত ১৭ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ইন্তেকাল করেন। ঢাকা থেকে মৃতা ঝিনাইদহে আসার পর ইসলামীক ফাউন্ডেশনের তত্বাবধানে পৌর গোরস্থানে দাফন করা হবে বলে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

অপরদিকে ঝিনাইদহ পৌরসভার আরাপপুর খাঁ পাড়ার ১০৪ বছর বয়সী সিতাব উদ্দীন গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত-সেতুমন্ত্রী কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্যোগ মোকাবিলায় অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার সংকটে মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে চলছেন।

খাদ্যের অভাবে মানুষের যাতে কষ্ট না হয়, সে কারনে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। জনগণ জানে, বৈশ্বিক মহামারি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।

নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা অপরাজনীতির অন্ধকার গিরিখাতে দিগভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ করছেন বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিংনির্ভর গলাবাজির রাজনীতি করছে বিএনপি। গলাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধসামগ্রী ও বন্যার্ত জেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন মন্ত্রী। ধানমন্ডিতে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

করোনায় মৃত্যুর নতুন তালিকায় আরও ৩৫ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন তালিকায় যোগ হয়েছেন আরও ৩৫ জন। এ অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন করে আরও দুই হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ অবধি মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫৪৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মোট মারা গেলেন দুই হাজার ৮৩৬ জন।

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী’র মৃত্যু

0
Faridpur-Dro-24-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রী’র শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। দগ্ধ হবার আটদিন পরে স্ত্রী’র মৃত্যু হয়। নিহত জোৎনা বেগম সদর উপজেলার ঘোড়াদাহ গ্রামের রাশেদ মোল্লার স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর থেকে জোৎনার স্বামী রাশেদ এবং তার ভাই পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ১৬ জুলাই যৌতুকের দাবি নিয়ে জোৎনা-রাশেদ দম্পতির পারিবারিক কলোহের জের ধরে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী রাশেদ এবং তার পরিবারের সদস্যরা গৃহবধূ জোৎনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গৃহবধূ জোৎনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর শাররিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানন্তর করা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তিনি আরও বলেন, এ ঘটনায় জোৎনার ভাই জলিল শেখ বাদী হয়ে থানায় মামালা দায়ের করেছেন। আমরা অপরাধীকে ধরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই নিহতের স্বামীসহ অন্যদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

ভারতে একদিনে ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত

0
Indea-Dro-23-7-p-19
ভারতের ম্যাপ

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ অবধি ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে।

বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। ১ম এবং ২য় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

গত এক মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে উঠানামা করলেও বুধবার তা হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, বুধবার দেশটিতে সর্বোচ্চ সংখ্যক, তিন লাখ ৫০ হাজার ৮২৩টি নমুনা সংগহ করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দেড় কোটিরও বেশি।

বুধবার এখানে আরও এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জনে। ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। একদিনে রাজ্যটিতে রোগী বেড়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।