শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 733

করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারেঃ হু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন বাড়ছে। এ সময় সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে মহামারী আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, “অনেক বেশি দেশ এখনও ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে।”

“করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।”

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।

পুরোনো দিনের মত সেই স্বাভাবিক অবস্থা সুদুর ভবিষ্যতে আর ফিরে না আসার আশঙ্কা প্রকাশ করে গ্রেব্রিয়াসুস বলেন, এটি খুবই উদ্বেগের বিষয়।

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে মিলবে করোনা ভ্যাকসিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও বাড়ছে প্রতিনিয়তই । এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে উদ্যোগী হয়েছে রাশিয়া।

বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।

করোনার ভ্যাকসিনের বিষয়ে সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ, ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা।

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনটির শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া।

বিয়ে করলেন ক্রিকেটার শান্ত

0
ক্রিকেটার শান্ত এবং রত্নার বিয়ের ছবি-দ্রোহ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দেশের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন । স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

শনিবার রাজশাহীতে ছোট্ট পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের আনুষ্ঠানিকতা।

শান্ত বললেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন সাবরিনা।

স্কুল ক্রিকেট থেকে উঠে আসা শান্ত দেশের বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপে দুর্দান্ত পারফর্ম করে এখন লড়াই করছেন জাতীয় দলে স্থায়ী হতে। ২১ বছর বয়সী ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি।

ডিজির অনুরোধে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রিজেন্ট চুক্তির অনুষ্ঠানে

0
স্বাস্থ্যমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুরোধেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এমন তথ্যই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমি ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম। সভা শেষে ডিজির অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে যোগদান করেছিলাম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুটি সংস্থাকে কিছু কাজের জন্য নিয়োগ দেয়া হয়েছিল। তার মধ্যে একটা হল জেকেজি। যদি তারা অন্যায় কাজ করে থাকে, তাহলে সেই দায়ভার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।

অন্য আরেকটি হল রিজেন্ট হাসপাতাল। সেই হাসপাতালকে নিয়োগ দেয়ার বিষয়ে কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলো পালন করেছে অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর শুধুমাত্র নিয়োগে সই করেছে ।

জাহিদ মালেক বলেন, আমরা ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম। আন্তঃমন্ত্রণালয় সভা ছিল সেটি। সচিবেরাও উপস্থিত ছিলেন, অন্যান্য ব্যক্তিরাও ছিলেন। ডিজির অনুরোধেই রিজেন্টের সঙ্গে সাক্ষর অনুষ্ঠানে আমরা ছিলাম।

মন্ত্রী আরও বলেন, আমরা বেশ খুশি ছিলাম যে একটা নতুন প্রাইভেট হাসপাতাল করোনার চিকিৎসা দেয়ার জন্য এগিয়ে আসল। প্রাইভেট হাসপাতালগুলোতো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে। রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ এসে সই-সাক্ষর করল, আমরাও খুশি হলাম। বাস! আমরা ওখান থেকে সরে গেলাম।

লাইসেন্সের মেয়াদ নেই এমন হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে অনুমোদন দেয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে স্বাস্ব্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদ দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে অনুমোদন দেয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিজেন্ট হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক, ন্যক্কারজনক। প্রতিষ্ঠানটি যে কাজ করেছে, অন্যায় কাজ করেছে। অন্যায় কাজ করলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা নেয়া হয়েছে। সে অনুয়ায়ী শাস্তি হবে। এখানে মন্ত্রণালয় কোনো নির্দেশনা দিয়েছে কিনা, দিলে তো ফাইলেই থাকত। ডিজির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে- সেটা দিলেই পাওয়া যাবে। সচিব ব্যাখ্যা চেয়েছেন। দেখি কী ব্যাখ্যা দেয়।

করোনা আক্রান্ত সন্দেহে বাবাকে ফেলে গেল সন্তান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ বাবাকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৫ বছর বয়সী আব্দুস সোবহানকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আব্দুস সোবহান উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা ।

ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে আব্দুস সোবহানের শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তার ছেলে নজরুল ইসলাম বাবার শ্বাসকষ্টের কথা শুনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্দেহে তাকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়।

“রাতে টহল পুলিশ তাকে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। এরপর রাতেই ওই বৃদ্ধবাবাকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পূর্ণিমাগাতি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

ওসি জানান, বর্তমানে হাসপাতালে ওই বৃদ্ধের ভাই তার দেখাশোনা করছেন। ছেলে নজরুল ইসলামকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

করোনায় এন্টিবডি কাজ করে মাত্র কয়েক মাস-গবেষণা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্তদের দেহে তৈরি অ্যান্টিবডি পরবর্তীতে তাদের সুরক্ষা দেবে বলে, যে আশার বানী শোনা যাচ্ছিল সর্বত্র। হঠাৎ এ আশার বানীতে জল ঢেলে দিয়েছে যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী।

লন্ডনের কিংস কলেজের এই গবেষক দল বলছেন, নতুন করোনাভাইরাসে আক্রান্তদের পরবর্তী সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা টেকে মাত্র কয়েক মাস।

তার মানে এই দাঁড়ায় যে, আক্রান্তরা কয়েক মাস পর আবার আক্রান্ত হতে পারেন। প্রতি বছরই আক্রান্ত হতে পারেন একই ব্যক্তি, যতক্ষণ না পর্যন্ত একটি টিকা আসে। তবে টিকাও তাদের নিশ্চিত সুরক্ষা দেবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছে গবেষকদের।

মানুষের আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কারের পথে

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এমন ৯০ জনের বেশি মানুষের প্রতিরোধ ক্ষমতা কিভাবে সাড়া দিচ্ছে তা পরীক্ষা করে দেখা গেছে, রোগের লক্ষণ দেখা দেওয়ার তিন সপ্তাহ পর শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি সবচেয়ে বেশি কার্যকর থাকে এবং তারপর দ্রুত তা কমে যেতে শুরু করে।

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, রক্ত পরীক্ষায় দেখা গেছে, উপসর্গ দেখা দেওয়ার পর ভাইরাসের সঙ্গে লড়াই চূড়ান্ত পর্যায়ে থাকার সময় ৬০ শতাংশ মানুষের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সুস্থ হওয়ার তিন মাস পর মাত্র ১৭ শতাংশ মানুষের দেহে সেই অ্যান্টিবডি থাকে।

গবেষক দলের প্রধান ডঃ কেটি ডোরস বলেন, আক্রান্ত হওয়ার পর মানুষের দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জেতার মত পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি হ্রাস পেতে থাকে। আপনি কতটা লড়াই করতে পেরেছিলেন তার উপরও অ্যান্টিবডি কতদিন শরীরে স্থায়ী হবে তা নির্ভর করে।

সময়ের সঙ্গে সঙ্গে ‘হার্ড ইমিউনিটি’ ঠিক কতটা কার্যকর সুরক্ষা দিতে পারবে সে প্রশ্নের সন্ধানে এবং টিকা উন্নয়নের জন্য এ গবেষণা তাৎপর্যপূর্ণ।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নানাভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু সেই লড়াইয়ের মূল অস্ত্রটি যদি হয় অ্যান্টিবডি তাহলে গবেষণা বলছে, ঋতু পরিবর্তনের সময়কার সর্দি-কাশির মত মানুষ আবার ভাইরাস সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে টিকাও হয়ত বেশিদিন সুরক্ষা দিতে পারবে না।

ডঃ ডোরস বলেন, সংক্রমিত হলে মানুষের দেহে অ্যান্টিবডি রোগ প্রতিরোধে সক্রিয় হয়ে ওঠে। কিন্তু যদি সংক্রমিত হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি মাত্র দুই থেকে তিন মাস স্থায়ী হয় এবং তারপর হ্রাস পায় তবে টিকা দেওয়া হলেও সম্ভবত একই অবস্থা হবে।

তাই হয়ত মানুষকে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এক ডোজ টিকা নেওয়াই হয়ত যথেষ্ট হবে না।

মানুষের আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কারের পথে

0
Man-Dro-7-14-p-15-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজে চলেছেন। এবার সেই আধার পথে আলোর রেখা দেখতে পেয়েছেন বলে দাবী করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন, যা সেবনে মানুষের আয়ু বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- অভিনব প্রতারণাঃ খোকসার ইউএনও’র নম্বর ক্লোন

সায়েন্স ডেইলি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডর্নসাইফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের গবেষকরা এ বিষয়ক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনটি ১০ জুলাই যুক্তরাষ্ট্রের জরাবিজ্ঞান বিষয়ক জার্নাল ‘জার্নাল অব জেরোনটোলজি ঃ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ প্রকাশিত হয়।

প্রতিবেদনের ভাষ্য মতে, ল্যাবরেটরিতে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের আয়ু বাড়াতে সক্ষম হয়েছে মিফপ্রিস্টন নামে নতুন উদ্ভাবিত একটি ওষুধ। এই আবিষ্কার মানুষ ও অন্যান্য প্রজাতির প্রাণীর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য আনতে পারে।

পুরো স্টুডিও ভাড়া করে শুটিংয়ে সালমান খান

0
সালমান খানের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পরে বলিউড অভিনেতা সালমান খান শুটিংয়ে ফিরেছেন। সালমানের পরবর্তী ছবি রাধে’র ৭০ ভাগ শুটিং শেষ হয়ে গিয়েছিল লকডাউনের আগেই। বাকীটুকু করোনার থাবায় মাঝপথেই বন্ধ হয়ে যায়।

‘রাধে’ সিনেমার শুটিংয়ের জন্য একটা পুরো স্টুডিওই ভাড়া করে ফেললেন তিনি। ২০২০ সালের ঈদের ছবির প্রস্তুতি হিসেবেই ‘রাধে’র শুটিং শুরু করেছিলেন বলিউড খ্যাত ভাইজান। কিন্তু করোনার কারণে কাজ পিছিয়ে যায়। এদিকে সংক্রমণের ঝুঁকির কথা মাথায় রেখেও বাইরে শুটিং করতে চাইছেন না তিনি। তাই ‘রাধে’র বাকি অংশটা স্টুডিওর ভেতরেই শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি।

অভিনব প্রতারণাঃ খোকসার ইউএনও’র নম্বর ক্লোন

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিয়ে মাধ্যমিকের এক প্রধান শিক্ষকের কাছ থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ চক্র থেকে সাবধান হতে স্ট্যাটাস দিয়ে সতর্ক করলেন ইউএনও।

জানা গেছে, সোমবার বিকালে উপজেলার আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের নম্বরে একটি কল আসে। এ সময় শিক্ষকের মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী মোবাইল নম্বরটি ভেসে ওঠে। অপর প্রান্ত থেকে শিক্ষককে জানানো হয়- বিদ্যালয়ে ৫৫ হাজার টাকা মূল্যের ল্যাপটপ দেওয়া হবে। এ জন্য ল্যাপটপ প্রতি সেলামী বাবদ ৯ হাজার করে টাকা বিকাশ পাঠাতে হবে।

এ নির্দেশমত শিক্ষক আব্দুস সামাদ খা বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা পাঠান। যার নম্বর ০১৭২৯ ৬০৮৫৯১। এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিকটবর্তী আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুস ছাত্তারকে উদ্ধুদ্ধ করেন ওই শিক্ষক। এর পরই প্রতারণার ঘটনাটি প্রকাশ পায়। প্রতারণার শিকার শিক্ষক রাতেই উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষয়টি জানান।

আরও পড়ুন শৈলকুপায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রী ধর্ষণ

এসব ঘটনার পর সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিশিয়াল ফেসবুকে সরকারী মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে বলে স্ট্যাটাস দেন।

এ ব্যাপারে ওই রাতেই আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকসা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন জলমগ্ন স্কুলের মাঠঃ স্পট ধুবইল স্কুল

আমলাবাড়ী মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খাঁ’র সাথে ফোনে কথা বলা হয়। তবে এ ব্যাপারে কথা বলেননি ওই শিক্ষক।

আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার জানান, নিকটবর্তী আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খাঁ তাকে প্রতারকদের মোবাইল নম্বর দেন। তিনি কথা বলে প্রতারণার ঘটনাটি বুঝে ফেলেন। তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিডি করেছেন বলেও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, আমলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে তার সরকারী মোবাইল নম্বর ক্লোনের বিষয়ে জানতে পারেন। একই প্রতারক চক্র মঙ্গলবার অপর এ শিক্ষা কর্মকর্তার ফোনে কল করে প্রতারণা করার চেষ্টা করে। ২৭ হাজার টাকা প্রতারনার শিকার প্রধান শিক্ষক থানায় জিডি করেছেন। তিনি নিজেও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছেন। তবে শিক্ষকের কিছু বোকামি আছে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি নেতা শাহজাহান সিরাজ এর মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং বিএনপি নেতা শাহজাহান সিরাজ এর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শাহজাহান সিরাজ মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গতদিন থেকে তাঁর শরীর বেশি খারাপ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...