বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 761

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু নিহত

0
jhenaidah-Dro-27-p-1
ফায়ার সার্ভিস কর্মী ( ফাইল ছবি)

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া বলেন, সকাল ৯ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। ঝিনাইদহ থেকে যশোরগামী দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন কুষ্টিয়ায় আরও একজন করোনা রোগীর মৃত্যু

কুষ্টিয়ায় আরও একজন করোনা রোগীর মৃত্যু

0
Kushtia-Dro-25-p-

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত ইদিল বিশ্বাস (৮২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গরুরিয়া গ্রামের বাসিন্দা ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

তিনি বলেন, ইদিল বিশ্বাস ১৫ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

এ অব্দি জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু হলো সাতজনের ।

পাবনায় শতাধিক সাপ পিটিয়ে মারল গ্রামবাসী

0
Pabna-Dro-26-p-112
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে দু’টি বড় গোখরা সাপ, শতাধিক বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। এ খবরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। গ্রামবাসীরা আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার হওয়া সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আব্দুল মান্নান শুক্রবার দুপুরে তার শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান। কিছুক্ষণ পর তিনি ওই গর্তের আশপাশে কয়েকটি গোখরা সাপের বাচ্চা চলাফেরা করতে দেখেন। এরপর গৃহকর্তা আতংকে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাড়ির সদস্য ও এলাকাবাসাীদের ঘটনাটি জানালে। প্রতিবেশীরা লাঠিসোটা, কোদায় নিয়ে ঘরের মেঝে খনন করে গর্তে থেকে শতাধিক সাপের বাচ্চা, দুটি বড় গোখরা সাপ এবং অর্ধশতাধিক ডিম উদ্ধার করে। পরে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন তারা। ডিমগুলো নষ্ট করে দেন।

এমন ঘটনায় সাপ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করে গৃহকর্তা মান্নানের বাড়ি।

আরও দেখুন

রাঙ্গালিয়া গ্রামের ইউপি সদস্য শরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৌভাগ্যক্রমে আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা বেঁচে গেছেন, সাপ কাউকে দংশন করেনি। গোখরা সাপের বাচ্চাগুলো বড় হলে ্ওই বাড়ির মানুষসহ এলাকার মানুষের জন্য ভয়ানক বিপদজনক হতো।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের করোনা শনাক্ত

0
ডাঃ রাশেদা ( সংগৃহিত ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানাসহ তার অফিসের আরও ২ জন কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডাঃ রাশেদা সুলতানা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবারের নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তাছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনেরও করোনা আক্রান্ত হয়েছেন।

তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

ভারতের এখন ‘চারদিকে শত্রু’!

0
india-Dro-26-p-6-compressed
ভারতের ম্যাপ (সংগৃহিত ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

জন্মবৈরীতা আছে পাকিস্তানের সঙ্গে, পুরনো শত্রুর তালিকাতে রয়েছে চীন। এই দু’টি উপসর্গই যথেষ্ট ছিল ভারতের মাথাব্যথার জন্য। এবার মানচিত্র নিয়ে গোলমাল শুরু করেছে আরেক প্রতিবেশী নেপাল। ভারতের এখন চারিদিকে শত্রু। এদের সাথে নিজেদের যুক্ত করল ভুটানও। মিত্র দেশ ভুটান উজানে অভিন্ন নদী থেকে তাদের সেচের পানিও আটকে দিয়েছে। ফলে আঞ্চলিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছে ভারত।

সম্প্রতি কলকাতাভিত্তিক সংবাদপত্র দৈনিক আনন্দবাজারে প্রকাশিত চীন-ভারত দ্বন্ধ ইস্যুর এক প্রতিবেদনের জেরে এই পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে।

নেপাল-ভারত সীমান্তে গন্ডক নদীর ওপর যে বাঁধ রয়েছে, তার রক্ষণাবেক্ষণের কাজে নেপাল বারবার বাধা দেওয়ায় বিহার সরকার এ ব্যাপারে দিল্লির জরুরি হস্তক্ষেপ দাবী করেছে।

পাশাপাশি আসামের বাকসা জেলার চাষীরা অভিযোগ করছেন, ভুটান তাদের সেচের জল আটকে দিয়েছে। ভুটান সীমান্তবর্তী আসামের বাকসা জেলাতে পঁচিশটি গ্রামের বেশ কয়েক হাজার চাষী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের অভিযোগ, ভুটান সরকার তাদের অভিন্ন নদীগুলোর সেচের জল ব্যবহারের ক্ষেত্রে বাধা দিচ্ছে, যে ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।

এ বিষয়ে আসামের বাকসা জেলার ডেপুটি কমিশনার রঞ্জন শর্মা বলেন, এটা আসলে লকডাউনে ভুটান সীমান্ত সিল করে দেওয়ার কারণেই হয়েছে। আমাদের চাষীরা এতদিন অবাধেই সীমান্ত পেরিয়ে ভুটানের দিকে চলে যেতেন, তারপর ছোট ছোট নদীর ধারাগুলো সুবিধা মতো চ্যানেল কেটে নিজেদের চাষের ক্ষেতে সেচের জন্য নিয়ে আসতেন।

তিনি বলেন, সীমান্ত এখানে শিথিল, দু’দিকের স্থানীয় লোকজন বিনা বাধাতেই এপার-ওপার যাতায়াত করেন, কাজেই কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, এই বিষয়টা আমি আমাদের লাগোয়া ভুটানের সামড্রুপ জোঙ্কার জেলার ডেপুটি কমিশনারের কাছে জানিয়েছি। তিনি বিষয়টা দেখারও আশ্বাস দিয়েছেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক সংঘাত ও মানচিত্র নিয়ে নেপালের সঙ্গে বিরোদে দিল্লি আগে থেকেই অস্বস্তিতে রয়েছে। উত্তর সীমান্তের কোনো কোনো অভিন্ন নদীও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ এনে হাজির করছে। বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক ছোট দেশ’গুলোর প্রতি বন্ধুত্বের পরিবর্তে কর্তৃত্বের মনোভাব পোষণ করাই সম্ভবত ভারতের জন্য পরিস্থিতি জটিল করে তুলছে।

খবর সূত্র বিবিসি।

পাকিস্তানি অধিনায়ককে মেরে ফেলতে চাইলেন সানিয়া মির্জা!

0
babar-sania-Dro-26-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

এক অনলাইন লাইভে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমের এক উত্তরে,ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সরাসরি তাকে মেরেই ফেলার হুমকি দিয়েছেন। দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক প্রশ্ন করেছিলেন দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?-  উত্তরে টোয়েন্টি অধিনায়ক বাবর বলেছিলেন সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখতের নাম।

এমন উত্তর শুনে দলের অন্যান্য ভাবীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন বাবর। খোদ মালিকের স্ত্রী ও ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা সরাসরি তাকে মেরেই ফেলার হুমকি দিয়েছেন। এমনকি তিনি বলেছেন বাড়িতে গেলে আর আপ্যায়ন করা হবে না পাকিস্তানের টোয়েন্টি অদিনায়কের।

ইন্সটাগ্রাম লাইভে বাবর যখন প্রিয় ভাবী হিসেবে সরফরাজের স্ত্রীর কথা বলেন, তখন মজার ছলেই মূলত তাকে মেরে ফেলার হুমকি দেন সানিয়া। মন্তব্যের ঘরে তিনি লিখেন, আমি তোমাকে মেরেই ফেলবো।

আরও দেখুন

ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়

শুধু সানিয়া একাই নয়, বাবরের উত্তরে ক্ষেপেছেন আরেক ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী এবা কুরায়েশিও। তিনিও এক জোড়া মন্তব্যে লিখেছেন, মেরেই ফেলবো তোমাকে। খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।

চীনের ভ্যাকসিনের ২য় ধাপের ট্রায়াল হতে পারে বাংলাদেশে : স্বাস্থ্য ডিজি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে চীন আবিষ্কৃত সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে তিনি বলেন, এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।

তিনি আরও বলেন, আগে দেশে আক্রান্ত একজন থেকে আরও দু’জনের বেশি হারে ভাইরাস ছড়াতে পারত। কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮৬৮ জন, মৃত্যু ৪০

এ অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহবুব, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ এম এস ফয়েজ, আইইডিসিআরের উপদেষ্টা ডঃ মুশতাক হোসেনসহ অন্যরা।

বিশ্বব্যাপী প্রানঘাতী এ ভাইরাসটি নির্মূলে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক দেশের বহু সংস্থার গবেষকরা। কয়েকটি ভ্যাকসিনের ট্রায়ালও প্রায় শেষের দিকে। এদের মধ্যে চীনের উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট আবিষ্কৃত ভ্যাকসিনটি উল্লেখযোগ্য।

ধর্ষণ মামলার ২৪ ঘন্টার মধ্যেই ৬ আসামী গ্রেফতার

0
আটককৃত ৬ আসামী (ফাইল ছবি)

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষণ মামলার ২৪ ঘন্টার মধ্যে মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করেছে  পুলিশ। বৃহস্পতিবার ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আসামীরা ওই স্কুল ছাত্রীকে বাড়ী থেকে অপহরণ করে। পরে পাশ্ববর্তী বহরপুর ইউনিয়নের বিলটাকিগাড়া নামক স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় তাকে বাড়ীর পাশে পুকুর পাড়ে ফেলে রেখে যায়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রীর  মা ৬জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক বিভিন্ন জায়গায় সোর্স স্থাপনের মাধ্যমে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করি। পরে বহরপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য সব আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আল আমিন মন্ডল (১৬),রনি শেখ (২৫), মহিউদ্দিন ব্যাপারী (১৬), নাহিদ খান (১৮), নিরু শেখ (২৫) ও রুবেল ব্যপারি (২৫)।

যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

0

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার দেয়াপাড়া গ্রামে।

নিহত হয়েছেন কাজী নজরুল ইসলাম (৬২) একই গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে কাজী নাঈম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার দুই চাচা কাজী নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতন্ডার একসময়ে আব্দুর রাজ্জাক হাতে থাকা দা দিয়ে কাজী নজরুল ইসলামের ঘাড় ও হাতে কোপ দেয়। বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খুনের পর থেকে আব্দুর রাজ্জাক এলাকা ছেড়ে পালিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকান্ডে জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের স্ত্রী জাহানারা কোতয়ালি থানায় স্বামী হত্যার মামলা দায়ের করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।.

আরও পড়ুন

মাগুরায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

মাগুরায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
coronavirus-dro-21-p-9-compressed

মাগুরা প্রতিনিধি

শুক্রবার মাগুরা সদর হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মৃত মিজানুর রহমান মুন্সি (৬৫ ) শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের বাসিন্দা। এ অব্দি জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, মৃত মিজানুর রহমান জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার তার করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঝিনাইদহে ধানের সরকারি মূল্য থেকে বাজার মূল্য বেশি

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...