সোমবার, এপ্রিল ২৭, ২০২৬.
Home Blog Page 7

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

0

কুমারখালী প্রতিনিধি

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন।

ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া নয়ন আলীর বাবা রোজদার আলী ও মা পারুলি বেগম। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের অনুপ্রেরণায় তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন।

২০০০ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা নয়ন আলী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী-তে কর্মরত আছেন। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি গভীর আগ্রহ তাকে ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি আজ একজন সফল সাঁতারু।

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও জাতীয় পর্যায়ে একাধিক পদক জিতে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জনের মাধ্যমে নয়ন আলী শুধু নিজের নয়, পুরো কুমারখালী তথা কুষ্টিয়া জেলার গর্বে পরিণত হয়েছেন। এলাকাবাসীর মতে, তার এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং এখান থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে।

স্থানীয়দের প্রত্যাশা, নয়ন আলী ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ-এর পতাকা আরও উঁচুতে তুলে ধরবেন।

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এনায়েত কবির সরকার। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মন্ডলের ছেলে।

দন্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সহধর্মিনীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েক দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মেটন গ্রামে পরিবার নিয়ে বাস করতো সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টােবর বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হন সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাবীদ হাসান আসাদুল প্রামানিক কালুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রাম্য দলাদলির জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে সাহাবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন, মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসাদুল প্রামাণিক,আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বলে জানান।

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে হয় বাদুর ঝোলা হয়ে। বেশী বিরম্বনায় শিকার হন নারী যাত্রীরা। সেড সহ অধুনিক প্লাট ফর্ম নির্মানের দাবি স্থানীয় যাত্রীদের।

পশ্চিম রেলওয়ের পোড়াদহ – দৌলতদিয়া ঘাট (রাজবাড়ী সেকশন) রেল রুটে রাজধানী ঢাকা- রাজশাহী- বেনাপোল- খুলনায় প্রায় ১০ জোড়া ট্রেন আপ ডাউন করে। এসব ট্রেনের মধ্যে কমপক্ষে ২ জোড়া আন্তঃনগর ট্রেনের ক্রসিং হয় খোকসা ষ্টেশনে। আর এখানেই ঘটে বিপত্তি। দুই নম্বর লাইনে প্লাট ফর্ম নাই। এই লাইনে দাঁড়ানো ট্রেনে ওঠা-নামার যাত্রীরা পরেন বিরম্বনায়। সমতল ভূমি থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। যাত্রীদের ট্রেনে ওঠা নামা করতে হয় বাদুর ঝোলা হয়ে। এই রেল রুটের কুষ্টিয়ার জেলার খোকসা সহ ৬টি ষ্টেশনের একটিরও ২ নম্বর লাইনের প্লাটফর্ম নেই।

স্থনীয়রা জানান, রাজধানী ঢাকা, বিভাগীয় শহর খুলনা ও রাজশাহী ছাড়াও বেনাপোল স্থলবনন্দর থেকে প্রতিদিন হাজার হাজার ট্রেন যাত্রী এই রুটে আসা যাওয়া করেন। রেলওয়ের রাজবাড়ী সেকশনের ১৬টি ষ্টেশনের দুই/একটি বাদে একটি ষ্টেশনেও ২ নম্বর লাইনে কোন প্লাটফর্ম ও সেড নেই। শুধু ট্রেনে ওঠাই নয় ২ নম্বর প্লাটমর্ধে নামা যাত্রীরা মূল প্লাটফর্মে উঠতে পরেও আর এক বিরম্বনায়। সমতল থেকে প্লাটফর্মটির তিন ফুটের বেশা উচুু। রোদ বৃষ্টি উপেক্ষা করে এই রুটের ট্রেনযাত্রীরা যাওয়া আসা করতে বাধ্য হচ্ছেন। ট্রেন গুলোতে যাত্রীদের ওঠা নামা হয়রানির ঘটনা নিরশনের জন্য এ পর্যন্ত একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। প্রতিবার আবেদনের পর স্থানীয় প্রতিনিধিদের একাধিক দল রেলের কর্মকর্তাদের সাথে দেখা করেন। প্রতিবারই নতুন প্লাটফর্ম করার আশ্বাস পাওয়া গেছে কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি।

বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, তখন রাজশাহী গ্রামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনর জন্য যাত্রীরা দুই নম্বর লাইনের অপেক্ষা করছেন। ট্রেনটি ষ্টেশনের ঢোকার সাথে সাথে নারী শিশু সহ যাত্রীদের টেনে ওঠা নিয়ে তারাহুরা শুরু হয়ে গেলো। রেল লাইন থেকে ট্রেনের কামরার উচ্চতা প্রায় ৫ ফুট উচুতে। যাত্রীরা একে অন্যের সহযোগীতায় পাহাড় ডিঙ্গিয়ে ট্রেনে উঠতে লাগলেন। একটু ভীড় থাকায় অনেক নারী যাত্রী ট্রেনে উঠতে পারলেনা। ১ নম্বর লাইনে এসে দাঁড়ালো ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন। ট্রেন দু’খানি পর্যায় ক্রমে ষ্টেশন ছেড়ে গেলো। পরে রইলেন অনেক যাত্রী।

রাহেলা বেগম নামের এক যাত্রী জানান, রাহশাহী ডাক্তর দেখানোর জন্য তার যাওয়ার কথা ছিলো। আগে ভাগে ট্রেনের টিকেট নিয়েছিলেন। ট্রেনের কামড়ার উচ্চতা বেশী থাকায় সে ও তার ছেলে ট্রেনে উঠতে পারেনি। আজ আর তার ডাক্তার দেখানো হলো না। তাই বাড়ি ফিরে যাচ্ছেন। তার বাড়ি উপজেলা সাতপাখিয়া গ্রামে। তার মতই অনেকেই ট্রেনে উঠতে না পেরে ফিরে গেলেন।

যাত্রীদের ভোগান্তি নিয়ে কথা বলেন, কন্ঠ শিল্পী খন্দকার সেলিম রেজা বলেন, দুই নম্বর প্লাটফর্ম নির্মানের দাবিতে তারা কয়েক দফায় আবেদন করেছেন। প্রতিবারই রেলের উর্দ্ধতন কর্মকর্তারা তাদের প্রতিশ্রæতি দিয়েছেন কিন্তু প্লাটফর্ম তৈরী হয়নি।

বুকিং মাস্টার স্বজল হোসেন জানান, ট্রেনের ক্রসিং হলে ২ নম্বর লাইনের ট্রেন যাত্রীদের সমস্যা হয়। মাটি থেকে প্রায় ৫ ফুট উচুতে ওঠা একটু কষ্টের।

পশ্চিম রেলের পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আবু হানিফ এর সাথে কথা বলা হলে তিনি জানান, রাজবাড়ী সেকশনের পাংশা ষ্টেশনের উন্নয়ন কাজ চলছে। কুষ্টিয়া সদরের কোট ষ্টেশনের প্লাটফর্ম নির্মানের টেন্ডার হয়ে গেছে। পর্যায় ক্রমে ষ্টেশন গুলোর উন্নয়ন করা হবে।

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো।

সোমবার বিকাল চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার শিমুলিয়া কুঠি পাড়ায় যাত্রীবাহী বাস (ফরিদপুর জ ১১-০০৪৮) ও (ঢাকা মেট্রো চ ৫২-০৯২৮ নম্বর ) মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া গামী মাইক্রো বাসটি দুমড়ে মুচরে চালক ও যাত্রী আটকে যায়। স্থানীয় উদ্ধার কর্মীরা চালক আশরাফ বিশ্বাস (৪০) ও গাড়ীর অপর আরহী মোঃ হাসান আলী (৪৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগেয় নিয়ে যায়। মাইক্রোবাসের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাহত দু’জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলো। বাসটির কয়েকজন নারী ও শিশু যাত্রী আহত হয়েছেন। তবে উদ্ধারকারীরা আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। বাসটিতে ৪০ জনের মত যাত্রী ছিলো।

সুমাইয়া খাতুন নামের স্থানীয় এক নারী জানান, দুই গাড়ীর মুখোমুথি সংঘর্ষের পর বাসের চালক পালানোর সময় তাদের ডেকে বলেন রাস্তায় বাস এক্সিসেডেন্ট করেছে। মানুষ মারা যাচ্ছে। তার মুখে খবর পেয়ে তিনি রাস্তায় এসে চিৎকার দেন। এসময় অনেক লোক জুটে যায়। বাসের কয়েকজন মহিলা ও শিশুর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে।

উদ্ধার কর্মী জহির উদ্দিন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দ শুনে তিনি ঘটনা স্থলে ছুটে আসেন। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচরে যাওয়া মাইক্রো বাসের চালক ও অপর যাত্রী আটকে ছিলেন। প্রথমে লোহার রডের তৈরী সাবল দিয়ে মাইক্রোর চালক ও যাত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। কয়েক মিনিট চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে অন্য একটি ট্রাকের সাথে মাইক্রো বাসের ডালা বেঁধে দিয়ে আটকেপরাদের উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র নাস আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই রোগীকে জরুরী বিভাগে আনা হয়। এদের মধ্যে আশরাফ নামের একজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত মাইক্রো চালকের বোন প্রিয়ার সাথে রাত পৌনে ১০ টায় কথা বলাহলে তিনি হয়। তিনি জানান তারা শুধু একবার খবটা শুনেছেন। এর পরের অবস্থা আর জানা নেই।

খোকসা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে মাইক্রো চালকের অবস্থা গুরুতর বলে মনে হয়েছে। বাঁকী কাজ করবে কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ। তারা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্যেশে যাত্রা করেছেন।

ঘাট পারে বিরম্বনা

0

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার বিকালে বৃষ্টির পর নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁশের চরাট ডুবে যায়। সাময়িক বন্ধ হয়ে যায় পারাপার। দুই পারেই যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। গড়াই নদীর খোকসা -ওসমানপুর খেয়া ঘাট থেতে রবিবার সন্ধ্যায় তোলা ছবি।

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ বাম চোয়াল ও উপর পেটে গুলি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে পেটে লাগা গুলি ভেতরের রক্তনালীকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার দিকে খোকসা বাস স্ট্যান্ডের দিগন্ত পরিবহনের কাউন্টারে অভিযান চালান খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান।

আদালত সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের যাত্রীদর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিকে অভিযান চালানো হয়। অভিযোগের প্রমান পাওয়ায় কাউন্টার মাস্টার নবাবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত নবাব খোকসা উপজেলা সদরের চরপাড়ার ওয়াহেদ আলীর ছেলে। সে দিগন্ত পরিবহনের স্থানীয় কাউন্টার মাষ্টার।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

0

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়। এই বৃষ্টির পানির খোকসা পৌর সভার প্রধান ড্রেনের মুখে এই ভাঙ্গন দেখা দেয়। মুহুত্যের মধ্যে তীর রক্ষার বাঁধের একাংশ ভেঙ্গে যায়। কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি ঘাট এলাকায় থেকে রবিবার সন্ধ্যায় তোলা ছবি।

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই কৃষক । তবে ফায়ারসার্ভিস বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জানবার প্রামাণিকের গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা আহত হন বলে জানা গেছে। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, “হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। তাদের বাড়ির দুই ভাই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ”

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর ঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এসময় তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।”

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই – ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ( ২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মুছাম শেখের দাদির রেখে যাওয়া ৬ শতাংশ জমিতে তার চাচাতো ভাই মৃত আতাহার শেখের ছেলে হাবিল শেখের দখলে রয়েছে। এনিয়ে তাদের ভাই, ভাতিজা, স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র, ইট, পাটকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মুছাম শেখ পক্ষের আহতরা হলেন – কসবা গ্রামের মৃত মোহাম্মদ প্রামাণিকের ছেলে মুছাম ( ৫০), তার ছেলে পরান শেখ (২২), মজনু প্রামাণিক (৪৬), তার ছেলে ইমন প্রমাণিক (২০) ও সুমন প্রামাণিক (২২), রাশিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৭), কামাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩২) ও শরিফ বিশ্বাসের ছেলে রিশাদ আলী (১৯)।

আর প্রতিপক্ষের আহতরা হলেন – হাবিল শেখের স্ত্রী লিপি খাতুন ( ৪৫), তার ছেলে আসিফ (২২), আনছার আলীর স্ত্রী রাশিদা খাতুন (৩৭), ফারুক শেখ (৩৫), তার ছেলে সিজানুর রহমান (২২), আব্দুর রহমানের ছেলে আসিফ হোসেন (২৩), রেজন শেখের ছেলে শাহিন শেখ (৩০), সাজিত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৩)।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুছাম শেখের দাদির প্রায় ৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন তার চাচাতো ভাতিজা হাবিলা শেখ। সম্প্রতি সেই জমি হাবিল অন্যত্রে বিক্রির জন্য ক্রেতা ঠিক করেন। কিন্তু ওই জমির বৈধ কাগজপত্রাদি না থাকায় জমি বিক্রি থেমে যায়। তখন বিষয়টি জানাজানি হলে মুছাম শেখ জমি বুঝে চান। এ নিয়ে তাদের মধ্যে বেশকিছু দিন উত্তেজনা চলছিল। এরপর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুছাম তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে যান। তখন হাবিলদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া, পাল্টাপাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সন্ধার আগ মূহুর্তে ইট – পাটকেল নিক্ষেপ করতে করতে লাঠি, ঢাল, সরকি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা কুমারখালী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরী বিভাগের কক্ষের ও ভিতরে বাইরে আহত ব্যক্তি ও স্বজনরা ভিড় করেছেন। আহতদের মাথা, মুখ, হাত, পাসহ বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত। প্রাথমমিক চিকিৎসা শেষে অনেকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রেফার্ড করা হচ্ছে।

এ সময় হাবিল গ্রæপেরে আহত সিজানুর রহমান বলেন, হাবিলের দখলে থাকা ৬ শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলছে। সকাল সাড়ে ১০টার দিকে মুছাম শেখ তার দলবল নিয়ে জমি মাপতে আসলে তর্কাতর্কি হয়। পরে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে রামদা, রড, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে এসেছি।

আর পাল্টা অভিযোগ করে মুছাম শেখের ভাই মজনু প্রামাণিক বলেন, হাবিলের বাবা আমাদের চাচাতো ভাতিজা। আমার দাদির প্রায় ৬ শতাংশ জমি হাবিল ভোগদখলে রেখেছে। কিন্তু জমির কাগজ আমাদের নামে। সেই জমি মেপে বুঝে দেয়না। এ নিয়ে সন্ধায় বসাবসির কথা ছিলো। কিন্তু তার আগেই হাবিল তার লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমি, মুছামসজ আমাদের ৮ থেকে ৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, জমি নিয়ে বিরোধে কসবার অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সামান্য জমি নিয়ে চাচাতো ভাই – ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকা শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে পীর হত্যাকান্ড ও ভাঙচুরের মামলায় দুইজন গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার প্রায় ১৫ দিন পর দুজনকে গ্রেফতার করতে...

মায়ের কোল থেকে নেমেই মৃত্যুর কোলে ঢলে পরলো শিশু

স্টাফ রিপোর্টার মায়ের কোল থেকে নেমেই দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পাখি ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্লে-গ্রুপের শিশু শিক্ষার্থী ইহসান আব্দুল্লাহ মার গেছে। সোমবার সকাল ৯টার...

হাম : এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু। সারাদেশে ১৫ মার্চ থেকে...

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক ও চোরাচালানী পণ্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ...

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের মেয়ে একাদশের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ন ১০টি স্কুলের মেয়ে...