বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 801

জুলাইয়ে করোনায় মৃত্যুর হার শূন্যে নামতে পারে দাবি বিশেষজ্ঞের

0
Screenshot-compressed
অধ্যাপক কার্ল হেনেঘান। ছবি- দ্রোহ।

দ্রোহ অনলাই ডেস্ক

বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর হার আগামী জুলাই মাসে শুন্যের কোঠায় নামতে পারে বলে মনে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স-বেসড মেডিসিনের ডিরেক্টর অধ্যাপক কার্ল হেনেঘান।

যুক্তরাজ্যে বিগত কয়েক সপ্তাহে করোনায় প্রতিদিনের গড় মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করে এমন আভাস দিয়েছেন এই অধ্যাপক। – খবর ডেইলি মেইলের।

যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৫ জন। গড় মৃত্যুর তুলনায় ১৩ শতাংশ কম। তার আগের সপ্তাহে ১১ মে মারা যায় ৬২৭ জন। ৯ এপ্রিল এ সংখ্যা ছিল এক হাজার ১৫২ জন। অর্থাৎ আগের তুলনায় দেশটিতে দৈনিক মৃতের হার কমছে।

ওএনএস বলছে, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেয়ার হোমগুলোতে মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ২৪৮ জন। তার আগের সপ্তাহে ছিল ৬ হাজার ৪০৯ জন। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেয়ার হোমে মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৬২১ জন। এর মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৬৬৬ জন।

যুক্তরাজ্যে বিগত তিন সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে অধ্যাপক কার্ল হেনেঘান বলেছেন, আমি মনে করি, যদি করোনায় মৃতের হার এভাবেই কমতে থাকে তাহলে আমি বলব, জুন শেষে জুলাই পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত লোকজনকে খুঁজে পাওয়াই কষ্ট হয়ে যাবে।

বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে করোনা। এ পর্যন্ত বিশ্বের ৪৯ লাখ ৮৬ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৯১২ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫২৫ জন।

তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন। এখন পর্যন্ত কোনো করোনার প্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

রাজশাহীতে নারীকে গলা কেটে হত্যা

0
Rajsahi-Droho-20-P-7-compressed
রাজশাহী।

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীর পবায় একটি ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দামকুড়া থানার টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৪৫) এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই নারী। এ সুযোগে ফাঁকা বাড়িতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।

ওসি জানান, কেন এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধেয়ে আসছে আম্পান, উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

0
MOHA-BIPOD-DRO-20-P-1-compressed
উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের উপকূলের দিকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্পানের আঘাত হানার শঙ্কায় বুধবার সকাল ৬টা থেকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে ১৯.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে।

আজ বুধবার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বুধবার বিকাল অথবা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২০০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় পক্ষের চাঁদের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১৪০-১৬০ কিঃ মিঃ বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পাংশায় চাষীদের মাধ্যে মাছ চাষের উপকরণ বিতরণ

0
FISH-PAN-DRO-19-P-11-compressed
পাংশায় মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ। ছবি- দ্রোহ।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মৎস্য চাষীদের মধ্যে মাছ চাষের উপকরণ ও মাছের পেনা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রোগ প্রতিরোধ বৃদ্ধির নিমিত্তে মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ -২ প্রকল্পের আওতায় ৪৬৮৫ কেজি মাছের খাবার এবং ১০২০ কেজি কার্প মাছের পোনা ও ১৮৯০০ পিস মনোসেক্স তেলাপিয়া পোনা বিতরণ করা হয়।

এ ছাড়া ১৭ জন সিআইজি চাষীদের কার্প মিশ্র চাষ প্রদর্শনীর জন্য ১০ বস্তা করে মোট ১৭০ বস্তা মাছের খাবার ও ৬০ কেজি করে মোট ১০২০ কেজি রুই জাতীয় মাছের পোনা, এছাড়া ৩ জন চাষীকে ৬৩০০ পিস করে মনোসেক্স তেলাপিয়া ও ১৪৫ কেজি করে মোট ৪৩৫ কেজি তেলাপিয়া স্টার্টার পাওডার খাবার, ১ টি করে সাইনবোর্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজ, উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আখতার, উপজেলা নির্বাচন অফিসার মোহাঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহীন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশায় ভ্রাম্যমান আদালত ২‘শ টি অভিযান চালিয়েছে

0
UMO-PAN-DRO-19-P-10-compressed
স্বাস্থ্য বিধি মেনে চলার প্রচারে পাংশার ইউএনও। ছবি - দ্রোহ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি রক্ষায় ভ্রাম্যমান আদালত প্রায় ২‘শ টি অভিযান চালিয়েছে। এসময় প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের নীতিমালার আলোকে কোচিং সেন্টার চালানোর অভিযোগে এক শিক্ষকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চলমান বৈশ্বিক মহামারী শুরুর পর এপ্রিল মাসে ১৮৫ টি অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৪ লাখ ২৩ হাজার ৭শত টাকা এবং চলতি মে মাসের প্রথম ১৫ দিনে ১৬টি অভিযানে প্রায় ২৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রমম্যান আদালত। এ অবদি প্রায় ২০৩ টি অভিযান পরিচালনা করে মোট প্রায় ৪ লক্ষ ৬২ হাজার টাকা ১শত ৫০ টাকা জরিমানা আদায় করে আদালত।

এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি রক্ষায় ব্যাপক প্রচারণাসহ ব্যপক ত্রাণ সহায়তা তদারকি অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিজের পরিবার ও সমাজ রক্ষায় সবাইকে স্বস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনার প্রাদুভাবে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এই কর্মহীন মানুষের জন্য সরকারি ত্রাণ সহায়তা অব্যহত রয়েছে। একজন মানুষও না খেয়ে নেই। থাকবে না। সেই টাগেট সামনে রেখে প্রাশাসনের সবস্তরের কর্মকর্তারা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে কাজ করে চলেছে।

তিন দিন ধরে নো ম্যানস ল্যান্ডে পড়ে আছেন বৃদ্ধ

0
No-Man-Land-Dro-19-p-11-compressed
নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডে তিন দিন ধরে পরে আছেন বৃদ্ধ।

দ্রোহ অনলাইন ডেস্ক

নাগরিকত্বের বিরোধে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ তিন দিন ধরে পরে আছেন।

মৃতপ্রায় বৃদ্ধকে নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। কমপক্ষে দুইবার পাতাকা বৈঠকে বসেছেন দুইদেশের সীমান্ত রক্ষী বাহিনীর স্থানীয় পর্যায়ের কর্তারা। কিন্তু বৈঠকে নিস্পত্তি হয়নি।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)’র দাবি, সীমান্তের ২৩৭ নম্বর প্রধান পিলারের কাছে তিনদিন ধরে পরে থাকা মৃতপ্রায় বৃদ্ধ ভারতীয় নাগরিক। বিএসএফ তাঁকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক বলে তাঁকে ফিরিয়ে নিতে বাদসাধে। আর এর পর থেকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, তিনি ভারতীয় নাগরিক। রোববার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আদাতলা ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে সীমান্তের ২৩৭ নম্বর প্রধান পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ভিতরে পুশইনের চেষ্টা করে। পুশইনের এ ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের পুশইনের তৎপরতা প্রতিহত করে। এ ঘটনায় রোববার দুপুর থেকে ওই এলাকায় দুই দেশের অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী অবস্থান নিয়ে আছে।

বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, বৃদ্ধ ব্যক্তি ভারতীয় নাগরিক। তাঁকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। তবে বিএসএফের দাবি, ওই ব্যক্তি ভারতীয় নন, তিনি বাংলাদেশি। তাই বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নিতে রাজি হচ্ছে না। ওই ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ২০০ মিটার দূরে অবস্থান করছেন।

আরিফুল ইসলাম আরও বলেন, বিষয়টি নিরসনের জন্য বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে রবিবার ও সোমবার পতাকা বৈঠক হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে আলোচনার জন্য আবারও বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

সরকার সাংবাদিকদের বিশেষ অর্থ সহায়তা দেবে – তথ্যমন্ত্রী

0
hasan-dro-19-p-9-compressed
তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহামুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সংকটে পরা সাংবাদিকদের জন্য বিশেষ অর্থ সহায়তার দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকার।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাশেষে তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহামুদ সরকারের এ ঘোষনার বিষয়ে নিশ্চিত করেন।

তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি চাকরিচ্যুত, ছয় মাস ধরে কর্মহীনতা বা দীর্ঘদিন বেতন না পাওয়া- এ তিন কারণে সংকটে পরা সাংবাদিকদের জন্য দলমত নির্বিশেষে আপদকালীন এ সহায়তার প্রদান করা হবে। এককালীন এ সহায়তার পরিমান ১০ হাজার টাকা।

নিজ নিজ অবস্থানে ফিরতে বললেন আইজিপি

0
IGP-benjir-Dro-19-p-10-compressed
পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজীর আহমেদ। ছবি- দ্রোহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে যারা ফেরি ঘাটে আটকা পরেছেন তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে বলেছেন পুলিশের মহা পরিদর্শক।

মঙ্গলবার দুপুরে রাজারবাগে ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইন-শৃংখলা বিষয়ে এ সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ বলছেন, যে যেখানে ছিলেন, নিজেদের অবস্থানে ফেরত আসুন।

আইজিপি বলেন, ফেরিঘাটে যারা আটকে আছেন তাদের ফেরার জন্য প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে। তবুও দয়া করে আপনারা যে যেখানে ছিলেন স্ব-স্ব অবস্থানে ফিরে আসুন।
বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি রয়েছে সেসব মেনে চলুন।

তিনি বলেন, দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। আপনি যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। যে পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য, সেখানে করোনা সংক্রমণ ছড়ানোর শঙ্কা তৈরি করবেন না।

করোনায় মৃত্যু কিন্তু কোন জুজুর ভয় নয়, এটা রিয়েল ফ্যাক্ট। তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস বৈশ্বিক এ দুর্যোগ থেকে জাতি ও দেশের জনগণকে রক্ষা করতে পারবো।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কিছু লোকের তৎপরতায় সোস্যাল মিডিয়া দুষিত হয়ে গেছে। স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একসঙ্গে লড়ছে।

ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধমূলক কাজ করছেন তাদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

ঈদের পর এসএসসির ফল প্রকাশ

0
SSCRESULT-DRO-19-P-6-compressed
উৎফুল্ল শিক্ষার্থদের ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদের পর এসএসসি’র ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবার নিবন্ধিত মুঠোফোনে ফলাফল জানানো হবে। তবে আগের পদ্ধতিতেও ফলাফল জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানান, করোনা ভাইরাসের কারনে শিক্ষা বোর্ডগুলো এবার সহজে খুদে বার্তার মাধ্যমে ফল জানার ব্যবস্থা করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, ১৮ মে থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই প্রাক নিবন্ধনে যারা আগে নিবন্ধনের কাজ শেষ করবে, তারা প্রথম দিকে ফল পাবে।

তিনি আরো জানান, আগের পদ্ধতিতেও ফল জানা যাবে। তবে নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

এ মাসের প্রথম সপ্তাহের দিকে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনার কারণে তা অশ্চিয়তার মুখে পড়ে। হঠাৎ করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

সরকারের অনুমতি মিললে ঈদের পরে যেকোনো দিন ও সময় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।

ঢাকা ফেরত মুক্তিযোদ্ধা ও স্কুল ছাত্রের করোনা সনাক্ত

0
map-kushtia-dro-19-p7-compressed
কুষ্টিয়া জেলার ম্যাপ।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযোদ্ধা ও দৌলতপুরে করোনা রোগীর সংস্পর্শে আসা এক স্কুল ছাত্রের শরীরে করোনা পজেটিভ ধরা পরেছে।

জানা গেছে, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বিশ^াসপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য লোকমান হোসেন (৬৬) স্ব-স্ত্রীক ১৪ মে ঢাকার ছেলে বাসা থেকে নিজ বাড়িতে ফেরেন।

স্বাস্থ্য বিভাগের কর্মীরা ১৮ মে ঢাকা ফেরত স্বামী-স্ত্রী দুজনেরই নমুনা সংগ্রহ করেন। পরের দিন মঙ্গলবার বিকেলের রিপোর্টে স্ত্রীর নেগেটিভ আসলেও স্বামী বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের রিপোর্ট আসে পজিটিভ।

অপর দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামে ঢাকা ফেরৎ গার্মেন্টস কর্মী মামা রনি আহম্মেদের (২৫) সংস্পর্শে এসে তার আপন ভাগ্নে স্কুল ছাত্র শাওন (১৫) করোনায় আক্রান্ত হয়েছে। গার্মেন্টেস কর্মী রনি আহম্মেদ গত ১৪ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ১৬ মে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পর দিন ১৭ মে তার রিপোর্ট পজিটিভ আসে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও স্কুল ছাত্র শাওনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করেন। এছাড়াও দৌলতপুর উপজেলার ফিলিপনগর উপজেলার ঢাকা ফেরত অপর গার্মেন্টস কর্মী তাজু মোল্লার পুনরায় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে জেলার ৭০ জন ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন দুজন এবং পূর্বের একজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত দুজনই বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, করোনা সনাক্ত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত ওই স্কুল ছাত্রের বাড়ি এবং আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন জানান, রাতেই ওই মুক্তিযোদ্ধার বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হবে।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ৩০ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ১২ জন। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়াও ভেড়ামারায় ২, মিরপুর ৬, কুষ্টিয়া সদর ৩, কুমারখালী ৬ এবং খোকসা উপজেলায় ১ জন আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তের মধ্যে ১৮ জন ইতোমধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...