মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবিরসহ আরও একজন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূর্যমূখি

0

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।

 

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

সোমাবার (০৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমাবার (০৯ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরআগে, রবিবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার (০৮ মার্চ) আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ এবং ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া রাত ১০টার সময় চিলমারী বিওপির আলিমডোবা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক,অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৪১ হাজার ৯০০ টাকা।

বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এঘটনা ঘটনায় চোর চক্র। এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

তবে এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সাথে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর দপ্তর গুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তেুর পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

0

স্টাফ রিপোর্টার

জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে কৃত্রিম পরাগায়ন করতে গিয়ে কৃষকদের বাড়তি ব্যয় হচ্ছে অন্য দিকে ফসলের ফলন কমে যাচ্ছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পেঁয়াজ আবাদ বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর শীতকালীন পেঁয়াজের বীজ তলা তৈরী সময় বীজের কৃত্রিম সংকট দেখা দেয়। সুখ সাগর, হাইব্রিড ও কিং জাতীয় পেঁয়াজের প্রতিকেজি বীজ ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা দরে কিনেন কৃষকরা। বীজ সংকট মোকাবিলায় বড় চাষীরা নিজেরা ভালো জাতের শীতকালীন পেঁয়াজের কদম আবাদ করে বীজ তৈরী করে নিচ্ছে। শীতকালীন পেঁয়াজের বীজ বিঘা প্রতি ১৮ কেজি ফলন হয়। চাষীরা জানান, নিজের ঘরের বীজের পেঁয়াজের ফলন ভালো হয়। কিন্তু গত কয়েক বছর পেঁয়াজের কদমের পরাগায়নের সময় মৌমাছি সহ অন্য পতঙ্গ মাঠে আসছে না। ফলে নিজেরা হাত দিয়ে কৃত্রিম পদ্ধতিতে পরাগায়ন করতে বাধ্য হচ্ছেন। কৃত্রিম পরাগায়নে বীজের মান ও ফসলের ফলন কমে যাচ্ছে। তারা জানায়, জমিতে প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছিসহ ফসলের পরাগায়ন উপযোগী পতঙ্গ কমে গেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার শিমুলিয়া, একতারপুর, জয়ন্তী হাজরা, আমবাড়িয়া ও গোপগ্রাম ইউনিয়নে প্রায় ১৭৫ বিঘা জমিতে শীতকালনি পেঁয়াজের কদম (বীজ) আবাদ হয়েছে। বীজের ফলন ভালো হলে ১০ হাজার বিঘা জমিতে আবাদের বীজ তৈরী হবে। সূত্রটি আরও বলেন, সব ফসলই পরাগায়নের উপর নির্ভরশীল। জমিতে অতিমাত্রায় কীটনাশক স্প্রে করায় ফসলের পরাগায়নের সহযোগী পোকামাকর মারা যাচ্ছে।

সোমবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম দক্ষিন পাড়া মাঠে কৃষক জিহাদ আলী শেখের সাথে তার কদমের জমিতে দাঁড়িয়ে কথা হয়। তিনি একবিঘা জমিতে হাইব্রিড ও কিং জাতের পেঁয়াজের কদম (বীজের ফুল) আবাদ করেছেন। ফাল্গুন মাসেও মাঠে একটি মৌমাছির দেখা নেই। তাই দুইজন শ্রমিক নিয়ে কৃত্রিম পদ্ধতিতে পেঁয়াজের কদমের জমিতে পরাগায়ণ করছিলেন।

এ কৃষক নিজের ও অন্যকৃষদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আগে মাঠে ফসলের উপকারী পতঙ্গ ছিলো। এখন মাঠে অতিমাত্রায় কীটনাশক স্প্রে করা পতঙ্গ মারা যাচ্ছে। ফলে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে।

উপজেলা কুষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, জমির মাটি পরীক্ষা ছাড়াই কৃষক তার ইচ্ছা মাফিক সার ও কীটনাশক ব্যবহার করছেন। ফলে ফুল ফসরের জন্য উপকারী পতঙ্গ মারা যাচ্ছে। ফসলের প্রাকৃতিক পরাগায়ণ হচ্ছে না। এর জন্য ফুল জাতীয় ফসলের ফলন কমে যাচ্ছে।

ঘোষনা হলো গুচ্ছের সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গুচ্ছভুক্ত (জিএসটি) দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) জিএসটির নেতৃত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাডেমিক শাখার উপ রেজিস্ট্রার (শিক্ষা) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৭ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৩ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিট (মানবিক), ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা আগামী ১১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো. মনজুরুল হক বলেন, আমাদের সময়সূচি আগে থেকেই ঠিক করা ছিল। তবে আমরা নোটিশের মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে সবাইকে অবহিত করলাম। এর মাধ্যমে সবার সহযোগিতা নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি। যেহেতু এবার আমরা নেতৃত্বে আছি, তাই দায়িত্ব একটু বেশি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

পৌর বিএনপির সম্পাদকের অফিস লক্ষ্য করে গুলি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর দক্ষিণ রেলগেট সংলগ্ন নিজস্ব অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।

ভুক্তভোগী জানায়, দুর্বৃত্তরা ৬-৭ রাউন্ড গুলি ও দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। শনিবার (৭মার্চ) দিনগত রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের নিচে এসে তাকে গালিগালাজ করে। এসময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এরপর অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোঁড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। অফিসের অন্য পাশের দোকানের বেশ কয়েকটি এ্যাকুরিয়াম ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অফিসেই ছিলেন। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সারাদিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিলো। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপি’র দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।

গুলিবিদ্ধ চা দোকানী শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুঁড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছে। তারা আমার অফিস গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর ঠিকাদার। শত্রুতা বসত কেউ এমন কাজ করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।

বৈষম্যবিরোধী কর্মী হত্যা ইস্যুতে পেট্রোল পাম্পে ভাংচুর ও বাসে আগুনের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নীরবকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পেট্রোল পাম্প ও একাধিক বাসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার ভোরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। সকালে জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে হত্যাকান্ডের পর শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর আগে সৃজনী এনজিওর মালিক আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়।

এদিকে নীরব হত্যার ঘটনায় রবিবার দুপুরে তার পিতা শহরের বাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে আটক ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ূয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সোফিয়ার রহমানের ছেলে আবু দাউদকে গ্রেফতার দেখানো হয়েছে।

সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা ২০/৩০ জনের একটি দল তাদের পাম্পে আকষ্মিক হামলা চালিয়ে পাম্পের মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয়। রাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একাধিক বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নীরব হত্যাকান্ডের সঙ্গে এসব হামলা যোগসূত্র থাকতে পারে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা ঝিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মানেলে দাঁড়িয়ে থাকা তিনটি পরিবহনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব জানান, শহরে অব্যাহত ঘটমান বিশৃঙ্খলার সাথে তাদের কোন নেতাকর্মী জড়িত নয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন জানিয়েছেন, শনিবার রাত দশটার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদের শহরের ব্যাপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নিরব খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নীরব হত্যার ঘটনায় রবিবার দুপুরে তার পালিত পিতা শহরের বাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সাগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রæত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো.কবির হোসেন মাতুব্বার।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বার আরও বলেন, এখনো বিস্তারিত জানা যায়নি, আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত জানার চেষ্টা করছি।

গড়াই নদীতে নিখোঁজ শিশুদের মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সাভিসের ডুবুরি ও স্থানীয়রা। নিখোজের ১৮ ঘন্টা পর রবিবার সকালে ফায়ার সাভিসের ডুবুরিদল তাইবা (৭) এবং ২৬ ঘন্টা পর অপর শিশু সুরাইয়া ওরফে সামিয়া (৮) এর মৃতদেহ জেলেদের জালে উঠে এলো।

ফায়ার সাভিস সূত্রে জানায়, খুলনা থেকে আসা তাদের ডুবুরিদল রবিবার সকালে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটের ভাটিতে নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে নদীর ২০ মিটার গভীর থেকে তাইবা’র মৃতদেহ উদ্ধার করে। দুপুরে ডুবুরি দল বিশ্রামে যায়। এ সময় নদীতে বেড়জাল দিয়ে তল্লাশি শুরু করে নিখোঁজ শিশুর স্বজনরা। এক পর্যায়ে ৩.৫৫ মিনিটের দিকে দুর্ঘটনা স্থল থেকে প্রায় ৫০০ মিটার ভাটিতে জেলেদের জালে সুরাইয়া ওরফে সামিয়া’র মৃতদেহ উঠে আসে। উদ্ধার করা মৃতদেহ নিখোঁজ শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ নদীতে সুরাইয়া ওরফে সামিয়ার মৃতদেহ পাওয়ার মধ্যদিয়ে শোকাহত পরিবারের দুটির মধ্যে মৃতদেহ পাওয়ার বিষয়ে উৎকন্ঠার অবসান হয়েছে। প্রথম শিশু তাইবার মৃতদেহ পাওয়ার পর থেকে ওসমানপুর রায়পুর কবর স্থানে পাশাপাশি কবরে শিশুদের দাফনের প্রস্তুতি চলছে। সকালে তাইবা’র মৃতদেহ হস্তান্তরের পর তাকে কাফন পড়িয়ে স্বজন ও প্রতিবেশীরা প্রতিক্ষা করছিলেন দ্বিতীয় মৃতদেহটি পাবার জন্য। শিশুদের মৃতদেহের প্রতিক্ষার অবসান হয়েছে। রবিবার সন্ধ্যার পর দুই শিশুর দাফস নম্পন্ন হওয়ার কথা বলে নিহতদর পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে একই বয়সের চার কন্যা শিশু। তারা সাতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা নতুন চরে যার চেষ্টা করে। কিন্তু ¯্রােত তাদের (শিশুদেরে ) ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু ফারুকের মেয়ে তাইবা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া ওরফে সামিয়া (৮) নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ শিশুদের সবাই বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে।

ঘটনার দিন খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থল গড়াই নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। স্থানীয়দের সহযোগীতায় ওই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায়। রাতেই খুলনা থেকে ডুবুরিদল আসে। পরদিন রবিবার সকালে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে।

সুরাইয়া ওরফে সামিয়ার মামা ফরিদ আহম্মেদ বলেন, ফায়ার ব্রিগেডের কর্মী ও স্থানীদের চেষ্টায় শিশুদের মুতদেহে পেয়ে তারা শুকরিয়া আদায় করেছেন। প্রশাসনিক কাজ শেষ হলে শিশুদের একই কবর স্থানে পাশাপাশি কবরে দাফন করা হবে।

নদীর পানিতে নিখোঁজ মেয়ের মৃতদেহ না পেয়ে সুরাইয়া ওরফে সামিয়া মা শেফালি খাতুন বাববার মুর্সা যাচ্ছিলেন। অবশেষে বিকালে মেয়ের মৃতদেহ পাওয়ার খবর শুনে বিছানা ছেড়ে উঠে বেেসছেন। বিলাপে সে তার মেয়েকে একবার দেখার কথা বলছেন।

কাফন পড়ানো তাইবার মা মর্জিনা মেয়ের খাটিয়া ছেড়ে উঠতে না রাজ। শেষ সময়টুকু মজিনা তার ছোট মেয়ের পাশে কাটানোর মিনতি করছেন স্বজনদের কাছে।

খোকসা ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাফ হোসেন জানান, সকালে নদীর প্রায় ২০ মিটার গভীর থেকে প্রথম শিশুটি উদ্ধার করা হয়। দ্বিতীয় শিশুটির মৃতদেহ ঘটনা স্থল থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে উদ্ধার করা হয়। পুলিশের মাধ্যমে শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

খোকসা থানার ওসি ( তদন্ত) মোশারফ হোসেন বলেন, স্থানীয়দের সহযোগীতায় শিশুদের মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের মাধ্যমে সকালে একটি মৃহদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ বিকালে উদ্ধার করা শিশুটি হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...