বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 407

গড়াই নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ শুভ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে গড়াই নদীর সৈয়দ মাস-উদ-রুমি সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে। তিনি শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি লেদ কারখানার শ্রমিক ছিলেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকাল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে তাদের ছয়জন বন্ধু পড়ে যায়। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠতে পারেননি।

রাস্ট্রের জন্য যাঁরা অবদান রেখেছেন, তাদের মনে রাখা দরকার – প্রধান বিচারপতি

0

খোকসায় স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়েছে

ষ্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধারা যে সেক্রিফাইজ করেছেন। তাদের জন্য রিকগনাইজেশন প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসায় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীকার আন্দোলন ভিত্তিক নির্মানাধীন স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র’র উদ্বোধনী ফলোক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার বক্তব্যে যুদ্ধের স্মৃতিচারণ করেন।

প্রধান বিচারপতি বলেন, তিনি মুক্তিযুদ্ধ দেখেছেন। হানাদারদের নির্মম নির্যাতন দেখেছেন। নিজের চোখে যে লাশ পরে থাকতে দেখেছেন তার স্মৃতি ভুলতে পারেন না। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামীরা যে সেক্রিফাইজ করেছেন। তাদের জন্য রিকগনাইজেশন প্রয়োজন।

প্রধান বিচারপতি বলেন, মুক্তিযুদ্ধ একটি জাতির জীবনে বাবরার আসে না। আমার ব্যর্থতা আমি মুক্তিযুদ্ধ দেখেছে কিন্তু হানাদরদের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করতে পারিনি। আমার মনে হয় যারা মুক্তিযুদ্ধ অংশ নিয়েছেন তাদের জীবন সার্র্থক। বঙ্গবন্ধুর আগে এই বাংলা কবে বঙ্গালীদের দ্বারা শাসিত হয়েছে তা খুজে পাওয়া মুশকিল। শতবছর পর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের মধ্যদিয়ে বাঙালী একটি স্বাধীন ভুখন্ড ও রাস্ট্র পায়। এই রাস্ট্রের জন্য যারা অবদান রেখেছেন তাদের মনে রাখা দরকার।

প্রধান অতিথি আফসোস করে বলেন, যখন যুদ্ধহয় তখন তিনি মাধ্যমিকের ছাত্র। অনেকবার যুদ্ধো যাবার জন্য মুক্তিযোদ্ধাদের কাছে গিয়েছেন। কিন্তু বয়স অল্প হওয়ায় তাকে মুক্তিযুদ্ধে নেওয়া দেয়নি। যুদ্ধ করতে না পারাটা তার কাছে বড়ই আফসোসের বিষয়।

আলোচনা শুরুর আগে নির্মানাধীন স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র’র উদ্বোধনী ফলোক উন্মোচন করেন পপ্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সাথে বঙ্গবন্ধুর মুড়াল সম্বলিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জর্জ রুহুল আমিন, সাবেক বিচাপতি এএইচএম সামসুদ্দিন আহমেদ মানিক, পুলিশ সুপার এইচএম আব্দুর রকিব, ডা. আমান উল্লাহ আমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

খোকসার স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধিজনদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদের জমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিস্তম্ভ নির্মানের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবোধায়ণে প্রায় ৫৩ ফুট লম্বা ও প্রায় সাড়ে ১৬ ফুট উচু স্মৃতিস্তম্ভটি নির্মানের কাজ চলছে। যার নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোিেট ৫৩ লাখ টাকা।

স্মৃতিস্তম্ভটিতে সন্নেবেশিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মুড়াল (মুর্তি), ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন (কালো পাথরের উপর খুদাই করে মুদ্রিত), মহান মুক্তিযুদ্ধে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী শহীদদের নাম, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফার আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের উল্লেখ যোগ্য ঘটনাবলি।

শেখ হাসিনা তৃণমূলের সঙ্গে বসবেন রবিবার

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রবিবার তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ।

আওয়ামী লীগের পে থেকে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বা মহানগর ও উপজেলা বা থানা অথবা পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিশেষ বর্ধিত সভা উপলে ঢাকা মহানগরের যানবাহন

গড়াই নদীতে নৌকা ভ্রমনে গিয়ে যুবক নিখোঁজ

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পরে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার বিকালে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে গড়াই নদীতে ওই যুবক নিখোঁজ হয়। সে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে। নিখোঁজ যুবক শুভকে উদ্ধারে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের একটি দল নদীতে অভিযান শুরু করেছে।

নিখোঁজ যুবকের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুভসহ ৫ বন্ধু বিকালে নৌকা ভ্রমনের কথা বলে বাড়ি থেকে বেড় হয়। এক পর্যায়ে শুভ নদীর পানিতে পরে যায়। এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। শুভ গড়াই নদীর পানিতে তলিয়ে যায়। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের সন্ধান মেলেনি।

বিএনপি বিচার বিভাগকে দলীয় আঙিনা বানিয়েছিল: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সময় বিচার বিভাগকে দলীয় আঙিনা বানানো হয়েছিল।

শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। এসময় তিনি বিচার ব্যবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ওবায়দুল কাদেও আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের নেতারা দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক মন্তব্য করছেন। অথচ বিএনপির দুর্নীতিপরায়ণ শীর্ষ নেতৃত্বের অপরাধ দীর্ঘ বৈচারিক প্রক্রিয়া এবং স্যা প্রমাণের মধ্যদিয়ে প্রমাণিত হওয়ায় আদালতের রায়ে তাদের শাস্তি হয়েছে।

জিয়াউর রহমান বাংলাদেশে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলীয় বিচারপতি নিয়োগের পথ সুগম করতে সংবিধান লঙ্ঘন করে চার বিচারপতিকে জোরপূর্বক বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল জিয়াউর রহমান। তারই পদাঙ্ক অনুসরণ করে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন খালেদা জিয়া। বিচার বিভাগকে তারা দলীয় আঙিনায় রূপান্তরিত করেছিলেন।

এই নেতা আরও বলেন, হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রিত হতো সব কিছু। বিএনপির আমলে তারা প্রধান বিচারপতির দরজায় লাথি পর্যন্ত মেরেছে। ল’ ডিগ্রি নেই এমন লোককে হাইকোর্টের বিচারক বানিয়েছিল এবং প্রমাণিত হওয়ার পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

তারেক রহমানের সাজার বিষয়ে তিনি বলেন, দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধি এসে স্যা দিয়েছেন। জিয়া পরিবারের পাচার করা ৪০ কোটি টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। এতিমের টাকা আত্মসাতের দায়ে খালেদা জিয়াও স্যা প্রমাণের মধ্য দিয়ে এবং প্রচলিত আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা পরিচালিত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

0
প্রতিকী ছবি

বিরোধীদের উপর পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনার তদন্তের আহবান

দ্রেহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দল, তাদের সমর্থক এবং নিরাপত্তা বাহিনীকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এই আহ্বান জানান।

তিনি বলেন, সাম্প্রতিক বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশ ঘিরে দফায় দফায় সহিংস পরিস্থিতি দেখা গেছে, যেখানে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। বিােভকারীদের মারধর করতে সাধারণ পোশাক পরিহিত লোকজনের পাশাপাশি পুলিশকে অন্যান্য বস্তুর মধ্যে হাতুড়ি, লাঠি, ব্যাট ও রড ব্যবহার করতে দেখা গেছে। বিরোধীদলীয় অনেক সমর্থক এবং পুলিশের কিছু সদস্য এসব ঘটনায় আহত হয়েছে। বিরোধীদলীয় জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য দিবালোকে মারধর করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে তাদের ঘরবাড়িতে অভিযান চালানো হয়েছে। সমাবেশের আগে ও সমাবেশের সময় বিরোধী দলের শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেরেমি লরেন্স আরো বলেন, কর্তৃপকে অবশ্যই তাদের মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণকে তাদের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং তৃতীয় পরে দ্বারা সেই অধিকারগুলোর প্রয়োগকে দমন বা সীমিত করার প্রচেষ্টা থেকে রা করার জন্য কঠোরভাবে কাজ করতে হবে। আমরা পুলিশকে এটা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি যে শুধুমাত্র কঠোরভাবে প্রয়োজন হলেই যেন বল প্রয়োগ করা হয়। যদি বলপ্রয়োগ করতেই হয়, তবে বৈধতা ও সংযমের নীতিগুলো যেন মানা হয়। অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা অবিলম্বে তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।

খোকসায় স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র’র ফলক উন্মোচন শনিবারে

0

স্টাফ রিপোর্টার

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীকার আন্দোলন ভিত্তিক নির্মানাধীন স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র ’র ফলোক উন্মোচন করা হবে শনিবার। প্রধান সড়ক ও স্তম্ভটির মাঝের দোকান ঘর সরানোর দাবি মুক্তিযোদ্ধাদের।

শনিবার বিকালে খোকসা উপজেলা পরিষদের জমিতে সদ্য নির্মিত স্মৃতিস্তম্ভটির ফলোক উন্মোচন করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আর এজন্য নির্মান শ্রমিকরা দিনরাত কাজ করে চলেছেন।

খোকসার স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধিজনদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদের জমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিস্তম্ভ নির্মানের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবোধায়ণে প্রায় ৫৩ ফুট লম্বা ও প্রায় সাড়ে ১৬ ফুট উচু স্মৃতিস্তম্ভটি নির্মানের কাজ চলছে। যার নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোিেট ৫৩ লাখ টাকা।

স্মৃতিস্তম্ভটিতে সন্নেবেশিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মুড়াল (মুর্তি), ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন (কালো পাথরের উপর খুদাই করে মুদ্রিত), মহান মুক্তিযুদ্ধে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী শহীদদের নাম, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফার আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের উল্লেখ যোগ্য ঘটনাবলি।

নির্মানাধীন স্মৃতিস্তম্ভে সামনে খোকসা-শোমসপুর সড়কে জেলা পরিষদ থেকে ইজারা নেওয়া জমিতে প্রায় ১০ টি আধাপাকা দোকান ঘর থাকায় প্রধান রাস্তা থেকে স্মৃতিস্তম্ভটি আড়ালে পরেছে। স্মৃতিস্তম্ভ নির্মান কাজ শুরুর সময় থেকে মুুিক্তযোদ্ধা ও স্থানীয় সুধিজন ঘর গুলো সরানোর দাবি করে আসছেন। কিন্তু লাভ হয়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বলেন, নির্মানাধীন স্মৃতিস্তম্ভের পূর্ব দিকের প্রধান রাস্তার পাশে দোকান ঘর থাকায় বঙ্গবন্ধুর মুড়াল ও স্মৃতিস্তম্ভটি আড়ালে পরেছে। বৃহৎ ব্যয়ের স্মাড়ক মুড়ালটি সামনে থেকে দোকান ঘর অপসারণ জরুরী হয়ে পরেছে। একই সাথে শহীদ মুক্তিকামীদের আরো নাম সংযোজনের প্রয়োজন বলেও তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, স্মৃতিস্তম্ভের সামনে থেকে মডেল মসজিদ পর্যন্ত সড়কের পশ্চিম পাশের দোকান অপসারণের জন্য জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে। প্রথমে দোকান মালিকদের খাজনা বন্ধ করা হয়েছে। পরে উচ্ছেদের নোটিশও দেওয়া হয়েছে। যে কোন সময় ঘর গুলো উচ্ছেদ করা হবে।

সমাবেশের অনুমতি পেল না জামায়াত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সমাবেশ পিছিয়ে ছুটির দিনে নিয়ে অনুমতি চেয়েও পায়নি জামায়াতে ইসলামী। শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছিল দলটি।

বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অনুমতি পায়নি জামায়াত। এর আগে বিকেলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, জামায়াতে ইসলামীকে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

জামায়াত নেতারাও অনুমতি না পাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। তাঁরা জানান, সংঘাত এড়াতে বিনা অনুমতিতে সমাবেশ করার চেষ্টা করা হবে না। শুক্রবার দুপুর পর্যন্ত অপো করা হবে। এরপর অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিােভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এক দশক পর প্রকাশ্য রাজনীতিতে ফেরা জামায়াত তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমান ও অন্য নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় উত্তর গেটে সমাবেশ করতে চেয়ে গত ২৪ জুলাই আবেদন করে। অনুমতি না পেয়ে সমাবেশ পিছিয়ে দেয়, সোহরাওয়ার্দীতে স্থানান্তর করে।

পুলিশের অনুমতি নিয়ে ১০ বছর পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে যুদ্ধাপরাধের বিচারের ফলে দীর্ঘদিন কোনঠাসা থাকা জামায়াত। এটা রাজনীতিতে আলোচনা তৈরি করে। সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন ওঠে। এর মধ্যে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্বও প্রকাশ্যে আসে। ডাক না পাওয়ায় বিএনপির একদফার আন্দোলনে যোগ না দিয়ে নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেয় আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত। কিন্তু রাজধানীসহ দেশের কোথাও কর্মসূচি পালনের অনুমতি পাচ্ছে না। প্রতিদিনই দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী গ্রেফপ্তার হচ্ছেন।

কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই : পিটার হাস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টমতলায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। পিটার হাসের সঙ্গে তার একজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপে করার জন্য বলেছি।
যুক্তরাষ্ট্র সুষ্ঠু, নিরপে নির্বাচন প্রত্যাশা করে। এ লক্ষে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান রাষ্ট্রদূত পিটার হাস।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

গত মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ দেখতে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রি-অ্যাসেসমেন্ট টিম বাংলাদেশে আসবে।

নির্বাচনি অপপ্রচার রোধ করবে ফেসবুক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সব ধরনের অপপ্রচার রোধ করবে ফেসবুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট মুছে দেওয়া হবে। এমনকি বøকও করবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠার মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকে আমরা ফেসবুকের একটি টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছেন, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল বিষয় ছিল।

মূলত ব্যাপারটা ছিল ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সা¤প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে বøক করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদপে নেওয়া হবে। তফসিল ঘোষণা পর এই কার্যক্রম শুরু হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, এটি ছিল প্রাথমিক আলোচনা। পরে নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবেন। আমাদের মাঝে এভাবে যোগাযোগ হবে।

কোন প্রক্রিয়ায় অপপ্রচারের বিষয়টি চিহ্নিত করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে যেটি নেগেটিভ প্রতীয়মান হবে আমরা তাদের জানাবো, তারা রিমুভ করে দেবেন।

তিনি বলেন, আমরা না, ফেসবুক কর্তৃপই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাদের কাছে সময় চেয়েছিলেন। তার পরিপ্রেেিত আজকে মিটিং হলো। সামনে আরো আলোচনা হবে।

ফেসবুক এই কাজটি অর্থের বিনিময়ের করবে নাকি অর্থ ছাড়া এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, আরো বৈঠক করে সমস্ত বিষয় চূড়ান্ত হবে।

নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির টেকনিক্যাল টিমের সঙ্গে বৈঠকে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ার, হেড অব এপিএসি গেøাবাল রেসপন্স এইডান হয়ো ও রেগুলেটরি বিশেষজ্ঞ ইউজিন পো অংশ নেন। তারা মেটার সিঙ্গাপুর অফিস থেকে এসেছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...