বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 408

ওয়াসার এমডি পদে আবারো নিয়োগ পেলেন তাকসিম

0
ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান (ছবি সংগৃহীত)

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারো ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সপ্তমবারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন তাকসিম।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম। এরপর ৫ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন তাকসিম এ খান। এমনকি প্রশ্ন রয়েছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও।

মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেওয়া এবং গত ১৪ বছরে বেতন-ভাতা হিসেবে ৫ কোটি ৮০ লাখ টাকা নেওয়াসহ আলোচনা-সমালোচনার অভিযোগগুলোর সঙ্গে স¤প্রতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকা নিয়ে প্রকাশিত সংবাদ।

ধবল রাজহঁংস

0

শ্রাবণের এক পসলা বৃষ্টিতে দুর্বা ঘাসের সবুজ গালিচায় জমে থাকা জলে খাবার খুজতে মেতেছে ধবল রাজহঁংসির দল। বৃহস্পতিবার বিকালে খোকসার কালীবাড়ি থেকে ছবি গুলো তোলা।

 

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ তিনজন গুলিবিদ্ধ

0
ভেড়ামারায় আহত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার সহযোগি

আওয়ামী লীগ ও জাসদেরর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক গুলিবিদ্ধ। এ ছাড়া তার সহযোগী দুইজন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ একটি সড়ক অবরোধ করে সমাবেশ করেছে ।

বুধবার রাত ১১ টার দিকে ভেড়ামারা উপজেলা সদরের গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে সমাবেশ করেছে। এ সমাবেশে যোগ দিয়ে উপরজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম পুলিশের উদ্যেশ্যে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বেলা ডোবার আগে যদি অস্ত্রধারীর কাছ থেকে অস্ত্রবের করা না হয়, তাহলে সূর্য ডোবার পরে পরিণতি খুবই ভয়ংকর ও ভয়াবহ হবে।’

প্রত্যদর্শীরা জানান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় মিটিং শেষ করে কয়েক জনকে সাথে নিয়ে বাড়ি ফির ছিলেন। গোডাউন মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদেরকে ল্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। হামলায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে গুলি লাগে ও মাথায় মারাত্মক যখম হন। হামলায় বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার (৩০) নামে আরও দুই কর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সে উপজেলার খাদ্য গুদাম এলাকার দুলাল চন্দ্র প্রামানিকের ছেলে।

এ হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে ঘটনার রাতেই জাসদ যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনকে পুলিশ আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্র গুলো জানায়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক পরিবারের দাবি, মন্দির পরিচালনা সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে শোভনের নেতৃত্বে হামলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বেলাল হোসেন জানান, বুধবার রাত ১১ টার দিকে মিটিং শেষ করে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয়কে সাথে নিয়ে তারা বাড়ি ফেরার পথে গোডাউন মোড়ে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ৪০-৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মাথায় একাধিক কোপ ও পায়ে ছররা গুলির চিহ্ন আছে। ওই নেতা ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ার মুস্তারী একক অভিনয়ে দ্বিতীয়

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ বছরের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে একক অভিনয়ে মুস্তারী সালেহীন দ্বিতীয় হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের লাবলুল হক মাষ্টার ও চাঁদ সুলতানার তৃতীয় মেয়ে মুস্তারী সালেহীন। সে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিার্থী।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ৩০ ও ৩১ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে আসা ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ‘একক অভিনয়ে’ মুস্তারী সালেহীন দ্বিতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বুয়েটের ২৬ শিার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে রাষ্ট্রবিরোধী বৈঠক করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ জন শিার্থীসহ গ্রেফতারকৃত ৩২ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।

বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।

বিষয়টি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে এসে গ্রেফতার হওয়া শিার্থীদের জন্য বুধবার আমরা জামিন আবেদন করি। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পরে কথাও শুনেছেন। আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে মুক্তি প্রদান করেছেন। এর মধ্যে দুইজন শিশু আছে, তাদের জন্যও আমরা জামিনের প্রার্থনা করেছি। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে। আমরা শুনানি করব, আশা করছি আমরা ন্যায়বিচার পাবো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রবিবার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ২৬ জনসহ মোট ৩৪ শিার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওড়ে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট।

এ সময় ৩৪ শিার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেন। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে এসেছিলেন বলে পুলিশ দাবি করেছে।

১২ কেজি এলপিজির দাম বাড়লো ১৪১ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার পরবে ১ হাজার ১৪০ টাকা।

বুধবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি কেজি এলপিজির মূল্য ৮ টাকা ৯৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত জুলাই মাসের শুরুতে ৬ টাকা ২৭ পয়সা কমিয়ে ৮৩ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা। প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তারেক-জোবাইদা দম্পতির কারাদন্ড

0

২ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

দ্রোহ অনলাইন ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন পলাতক তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। দুদকের করা এ মামলায় ২ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করেছে আদালত।

বুধবার বিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দুদকের এ মামলায় গত ১৩ এপ্রিল পলাতক তারেক দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত। মামলার ৫৬ সাীর মধ্যে ৪২ জনের স্যাগ্রহণ করেছেন আদালত।

২০০৭ সালে তত্ত¡াবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়। ওই সময় তিনি গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফেরেননি।

সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। সেই সাথে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কে কুষ্টিয়া প্রেসকাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৭ তম বিসিএস ক্যাডার মো: এহেতেশাম রেজা সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে তিনি জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। সভার শুরুতে শোকাবহ আগষ্ট মাস উপলে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক এবং প্রশাসন এক সাথে কাজ না করলে একটি জেলাকে এগিয়ে নেওয়া কোন ভাবেই সম্ভব নয়। এ সময় জেলা প্রশাসক বলেন, আমার প্রথম কাজ হবে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আর চ্যালেঞ্জ হবে কুষ্টিয়া জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা। এজন্য তিনি জেলার গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এডিসি জেনারেল মোছাঃ শারমিন আখতার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ^াস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (সাধারণ শাখা ও আইসিটি) স্বরুপ মুহুরী উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের মধ্যে কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক ইত্তেফাক’র কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কালের কন্ঠ’র নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপন, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি শরিফ বিশ^াস, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাফিস ইকবাল নাব্বিরসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ শোকাবহ আগস্টের প্রথম দিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার শোকাবহ আগস্ট শুরু হচ্ছে। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে প৬ড়ে ঘৃণার বিষবাষ্প। ভারত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ শ্রী চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতি চরিত্রই তুলে ধরেছে।

টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়, সবকিছু সত্তে¡ও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্ব নেই। একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের হত্যাকান্ডকে অপূরণীয় তি হিসেবে বিবেচনা করবে।

প্রতিবারের মতো এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

খোকসায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও নারীদের নির্যাতনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশের বিরুদ্ধে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও চার নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবর শফিকুল ও তার তিন ভাইসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪০/৪৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করে পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, রবিবার রাত ১টার দিকে বাড়িতে গিয়ে শফিকুলকে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশের একটি দল। এ সময় বাইরে ইজিবাইকে এক দল লুঙ্গি পরা লাঠিয়াল বসে ছিল। এক পর্যায়ে শফিকুল ও তাঁর অন্য ভাইরা পালিয়ে যান। এর পর ওই নেতার বাড়িতে ভাঙচুর করে পুলিশ। পাঁচটি ঘরের দরজা ভেঙে ঢুকে প্রত্যেক কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে।

শফিকুলের স্ত্রী রুনু খাতুন বলেন, পুলিশসহ একদল লাঠিয়াল তাঁকে ও তাঁর তিন দেবরের স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে। তাদের মধ্যে একজনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ।

আত্মগোপনে থাকা বিএনপি নেতা শফিকুল মোবাইল ফোনে এ প্রতিবেদকে জানান, তাঁর নামে কোনো মামলা নেই। পুলিশ খামখেয়ালি করে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে লাঠিয়ালদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সমাবেশে যোগ দেওয়াই তাঁর কাল হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমদ রাজু জানান, উপজেলার যেসব নেতা সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন, তাদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। রবিবার বিকাল থেকে পুলিশ বিএনপি নেতাদের গ্রেপ্তার অভিযান শুরু করে। সারারাত বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জাগেলবা গ্রামের মকবুল হোসেনসহ প্রায় ৩০ নেতার বাড়িতে হানা দেয়। এ ছাড়া গভীর রাতে শফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া ওই নেতার বাড়ির গৃহবধূদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিএনপি নেতার বাড়িতে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, মামলা হওয়ায় নিজেদের ঘর নিজেরা ভাঙতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...