বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 410

ফুল ও শৈশব

0

দল বেঁধে স্কুল পালিয়ে বর্ষার ফুল কদম তুলতে যাওয়ার হরেক সুখ স্মৃতির শৈশব তারাকরে। শিশুটি খালের পাশ গাছ থেকে কদম ফুল সংগ্রহ করে স্কুলে ফিরছে। মঙ্গলবার দুপুরে খোকসার কোমভোগ খালপাড়া বাজার এলাকা থেকে ছবিগুলো তোলা।

সংগ্রহ করা কদম ফুলের পাশে শিশুটি।

 

খোকসায় দেবরের হামলায় আহত বৃদ্ধা মারা গেছেন

0
নিহত গৃহবধূ জাহানারা খাতুন

স্টাফ রিপোর্টোর

জমি নিয়ে বিরোধের জের ধরে দেবরের হামলায় আহত জাহানারা খাতুন ওরফে সাজেদা (৫৫) প্রায় তিন সপ্তাহ চিকিৎসার পর মৃত্যুর কাছে হার মেনেছে। ওই নারীকে গাছে বেঁধে পেটানোর হয়েছিল অভিযোগ করেন তার ছেলে।

সোমবার দিনগত রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা খাতুন মৃত্যু বরণ করেন। তিনি চলতি জুলাই মাসের ৫ তারিখে দেবরের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন বলে থানা পুলিশের একজন এসআই নিশ্চিত করেন।

নিহত বৃদ্ধা জাহানারা খাতুন উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোমরভোগ খালপাড়া গ্রামের আকর শেখ ওরফে আকর মাঝির স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ গ্রামে এসে পৌঁছেনি। তবে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীরা ঘরবাড়ি ফেলে আত্মগোপন করেছেন।

নিহত বৃদ্ধার ছোট ছেলে তানজিদ হোসেন জানান, ঘটনার দিন সকালে তার মা জাহানারা খাতুন তাদের খাবার তৈরী করছিলেন। এমন সময় চাচা আকমল হোসেন লোকজন নিয়ে তার বাবার (আকর মাঝির) দখলীয় মেহগনি বাগানের জমিতে ঘর তুলতে থাকে। এ সময় বৃদ্ধা বাঁধা দেওয়া চেষ্টা করেন। আকমল হোসেন ও তার ছেলেরা জাহানারাকে দঁড়ি দিয়ে বেঁধে মারতে থাকে। সে ও তার বোন এগিয়ে গেলে তাদের উপরেও হামলা করা হয়। এক পর্যায়ে গ্রামবাসীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে চলে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডেকেল কলেজে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা যান। তিনি মায়ের হত্যাকারী চাচা ও তার ছেলেদের বিচারের দাবি করেন।

স্ত্রীর শোকে পাথর হয়ে গেছেন বৃদ্ধ আকর শেখ। স্ত্রীর লাশের অপেক্ষায় আছেন। তিনি জানান, তার বাবা কারছেদ আলী শেখ প্রায় ২৮ বছর আগে তাদের দুই ভাই এর নামে গ্রামের রাস্তা সংলগ্ন এই ১৯ শতক জমি রেজিস্ট্রির করে দেন। ছোট ভাই আকমল তার জমি দখল বুঝে নেন। কিন্তু হঠাৎ করে ছোট ভাই (আকমল) ও তার ছেলেরা তার দখলীয় মেহগনি বাগানের মধ্যে ঘর তোলার চেষ্টা করেন। এ সময় জাহানারা দেবরকে বাঁধাদেবার চেষ্টা করলে তারা সবাই মিলে বৃদ্ধাকে দঁড়ি দিয়ে বেঁধে মারপিট করে। আর এ হামলায় সে আহত হয়। আর সুস্থ্য হয়নি। তিনি স্ত্রীর হত্যাকারী ভাই এর বিচার দাবি করেন।

অভিযুক্ত আকম হোসেনের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যাওয়া হয়। কিন্তু বৃদ্ধার মৃত্যুর সংবাদ শোনার পর তার গোটা পরিবার আত্মগোপন করেছে।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর সোবাহান আলী জানান, বৃদ্ধা জাহানারা খাতুনকে দেবর ও তার ছেলেরা মারপিট করেছিল। পরে গ্রামে পুলিশ এসেছিল। সে সময় জমি দখল করতে আসা আকমলকে বাঁশ খুটি সড়িয়ে নিতে বাধ্য করা হয়েছিল।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই আকরাম হোসেন জানান, বৃদ্ধার উপর হামলার অভিযোগ পেয়ে তিনি গ্রামে এসেছিলেন। দখলদারদের বাঁশ খুটি সড়িয়ে জমিটি দখল মুক্ত করেছিলেন। বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন।

অর্থাভাবে সোহানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

চলতি ২০২২ -২০২৩ শিক্ষাবর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির সুযোগ পেয়েছেন সোহানুর রহমান সোহান। তিনি হতদরিদ্র বিধাব মায়ের সন্তান। গুচ্ছ ভর্তি পরীায় সম্মিলিত মেধা তালিকায় ৩৩৯৮ অবস্থান নিয়ে ইবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে তার ইবিতে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সোহান কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তার জন্মের আগে বাবা মারা যান। মা মোছাঃ বিজলী খাতুন শ্রমজীবী মানুষ। এক ভাই ও এক বোনের মধ্যে সোহান ছোট। বোনের বিয়ে হয়েছে অনেক আগেই।

জানা গেছে, অর্থের অভাবে নবম শ্রেণি থেকেই সোহানের পড়াশোনা বন্ধের উপক্রম হয়। তৎকালীন কুমারখালীর ইউএনও শাহীনুজ্জামানের সহযোগীতায় তিনি পড়াশোনা চালিয়ে নেন এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্যে বিভাগ থেকে ৩ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে ২০১৯ সালে এসএসসি পাশ করেন।

পরবতী ইউএনও রাজীবুল ইসলাম খানের সহযোগীতায় তিনি কুমারখালী সরকারি কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। ২০২১ সালে ৪ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে তিনি এইচএসসি পরীায় উত্তীর্ণ হন।

দারিদ্রতার সাথে যুদ্ধ করে এগিয়ে যাওয়া অনাথ সোহানুর রহমানের শৈশব থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অদম্য ইচ্ছে। সেই ইচ্ছে শক্তি থেকেই তিনি এলাকায় এক বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। প্রথম বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়নি তাঁর। তবে ২০২২ -২০২৩ শিাবর্ষে ৫৬ দশমিক ৫০ স্কোর নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ হয়েছে তার।

সোহানুর রহমান সোহান বলেন, বাবা কেমন জিনিস তা তিনি দেখেননি। সারাজীবন মাকে শ্রমিকের কাজ করতে দেখেছেন। মায়ের উপাযনেই তাদের সংসার চলে। তাঁর মায়ের যা আয়, তা দিয়ে সংসারের খরচ মিটিয়ে পড়াশোনা চালানো সম্ভব নয়। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের সহযোগীতা প্রত্যাশা করেছেন।

তিনি আরো বলেন, নবম শ্রেণি থেকে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। ইউএনও মহোদয়েরা তার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।

ছাত্রের মা বিজলী খাতুন বলেন, তিনি কাজ করে যা পান তা দিয়ে পেটের ভাত হয়। এই টাকায় ছেলেকে ভার্সিটিতে পড়ানো সম্ভব নয়।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, সোহান খুবই হতদরিদ্র পরিবারের সন্তান। পরিষদের প থেকে যতদুর সম্ভব তিনি সহযোগীতা করবেন। তবে সোহানের পাশে অন্যান্যদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এসপির মতবিনিময়

0

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কুষ্টিয়ার নতুন এসপি’র জিরো টলারেন্স ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি। নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাই এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক-সন্ত্রাস ও চোরাচালানের মতো অপরাধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে। এতে সবার সহযোগিতা চাই।

পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব তাঁর বক্তব্যে পুলিশ মহাপরিদর্শকের কাজের উদাহরণ তুলে ধরে সেই কাজগুলো পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুর্নীতি থাকবে না, মাদকমুক্ত করতে হবে, নির্যাতন বা হয়রানিমূলক কোনো কিছু হবে না, পুলিশিং সেবা জোরদার করা হবে এবং পুলিশ প্রশাসনের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। নির্ভেজাল পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাসান আলী, তারিকুল হক তারিক, তৌহিদী হাসান, শরীফ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খোকসায় চাকুরি জাতীয় করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাকুরী জাতীয় করণসহ ১০ দফা আদায়ে মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছেন।

সোমবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কর্মসূচি পালন করেন। সকালে খোকসা বাস স্ট্যান্ড থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে তারা সমাবেশ করেন। পরে শিক্ষক কর্মচারীদের দাবি সম্বলীত স্মারক লিপি প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) বিধান হালদার শিক্ষকদের স্মারকলিপিটি গ্রহন করেন।

শিক্ষক কর্মচারীদের সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মারুফ হোসেন, শিক্ষক আয়ুব হোসেন, শিক্ষক সাইদুল ইসলাম, শিক্ষক মাফুজা সুলতারা শান্তি, শিক্ষক ওমর আলী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।

দাবি পুরণ না হলে শিক্ষক কর্মচারীরা বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন।

ঝিনাইদহে শিশু মনিরা হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

0
মনিরা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত চার জন। ইনসেডে নিহত শিশু মনিরা।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের ৫ বছরের শিশু মনিরা হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন অচিন্তনগর গ্রামের আছালত মন্ডলের ছেলে জাফর মন্ডল (৪২) মৃত খয়বার বিশ^াসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী (৪০) ও মুজিবার মোল্লার স্ত্রী নুপুর (৪০)।

মামলার বাদীপরে আইনজীবী ইশারত হোসেন খোকন জানান, শিশু মনিরাকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবী করলে ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামী করে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পরদিন তার বাড়ির পাশের পাট তে থেকে শিশু মনিরার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্তু শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জন অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত এক নারী নুপুর বেগমসহ চার জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারদন্ড প্রদান করেন। মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

পাটের চাহিদা বেড়েছে

0
ট্রাকে পাটের বোঝা তুলছে শ্রমিকরা।

কৃষকের ঘরে নতুন পাট ওঠার মুখে মহাজনদের গুদামজাত করা পুরাতন পাটের বেচা বিক্রি বেড়েছে। রবিবার খোকসা এর আশে পাশের বাজার গুলোতে পুরাতন পাট ২২শ থেকে ২৮ শ টাকা মন দরে বিক্রি হয়েছে। পরন্ত বিকালে ট্রাকে পাট সাজাতে ব্যস্ত শ্রমিকেরা।

ট্রাকে পাটের বোঝা তুলছে শ্রমিকরা।

খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু

0

পৌরসভা পর্যায়ে কমলাপুরের বালক ও শোমসপুরের বালিকারা চ্যাম্পিয়ন

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ দিনের খেলায় কমলাপুরের বালক ও শোমসপুরের বালিকারা চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর সভার ৯টি স্কুলের বালক ও বালিকাদের মধ্যকার এ খেলা উদ্বোধন করা হয়। ফাইনালের দুটি ম্যাচসহ সারা দিনে প্রায় ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে উপজেলা পর্যায়ের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। পৌরসভা ও ৯ ইউনিয়নের ২০টি বালক ও বালিকাদের দল অংশ গ্রহন করবে বলে আয়োজকরা আশা করছেন।

পৌরসভা পর্যায়ে শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালকা দল ও কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের মধ্যকার ফাইনাল খেলটি গোল শুন্য ড্র হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ গোলের ব্যবধানে কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হয়।

শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোালের ব্যবধানে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। বালিকা একাদশে শোমসপুর দল চ্যাম্পিয়ন হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে পৌরসভার প্রাথমিক বিদ্যালয় গুলোর এ খেলার উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার।

পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকবর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, তোরান মোল্লা প্রমুখ।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত

0
ঝালকাঠিতে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উধ্ধার অভিযান

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫-৩০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া আহত অবস্থায় ১৭ জন ভর্তি আছেন। আহত নিহগের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ।

শনিবার সকাল ১০টার দিকে জেলার ধানসিড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামক এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া ও ঝালকাঠি বাস মালিক সমিতিতে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ৪০ জনের মত যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসে বাসটি।

নিহতদের মধ্যে ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভাণ্ডারিয়ার সুমাইয়া (৬), তারেক (৪৫), ছালাম (৬০), শাহিন (২৫), রহিমা বেগম (৬০) ও আবুল কালাম, চর বোয়ালিয়ার আব্দুল্লাহ (৮), মেহেন্দিগঞ্জের রিপা মনি (২) ও আয়বিন আহমেদ (২২) এবং রাজাপুরের নয়ন (১৬), খুশবু (১৯) ও খাদিজা বেগম (৫৫)।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, আমরা এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এরমধ্যে ঠিক কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন সেই তথ্য সঠিকভাবে দিতে পারবেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই কর্মকর্তা বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রত্যদর্শীরা জানান, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামকস্থানে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা নিজেরা উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মা ভাইদের পথেই মৃত্যু হলো ইদ্রিস আলী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার একটি সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভগবাননগর গ্রামের একটি সেচ খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের সানারুদ্দীন মন্ডলের ছেলে। নিহতের মা ও তিন ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মৃগী রোগে আক্রান্ত হয়ে একই ভাবে মৃত্যুবরণ করেন। তার আরেক ভাই আব্দুর রশিদও মৃগী রোগে আক্রান্ত।

স্থানীয় ফুলহরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আমিরুল ইসলাম জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। যাবার সময় তিনি সবার কাছে “আর বাঁচবো না” বলে দোয়া চেয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে কৃষকরা পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাবেক এই মেম্বর আমিরুল ইসলাম আরো জানান, এই পরিবারের ৪ সদস্য এর আগে মৃগী রোগে মারা গেছেন। প্রথমে ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মারা যান। পরে তাদের মা একই ভাবে মৃত্যুবরণ করেন। এখনো আব্দুর রশিদসহ দুই ভাই মৃগী রোগ নিয়ে বেঁচে আছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি জানান।

নিহত’র ছেলে জীবন মন্ডল তার পিতার মৃত্যু নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...