বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 460

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত, গেটম্যান আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছুটির দিনে ঘুরতে বেরিয়ে কোচিং সেন্টারের ১১ জন লাশ হয়ে ফিরলেন। তারা চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক-শিার্থী। কোচিং সেন্টারের উদ্যোগে চাঁদা তুলে খৈয়াছড়া ঝরনায় পিকনিক করতে গিয়েছিলেন তারা।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী মাইক্রোবাস। এতে ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। এ ঘটনায় রেলওয়ের এক গেটম্যানকে পুলিশ আটক করেছে।

জানা গেছে, আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক-শিার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিার্থী কাজী এম সাজিদ বলেন, আমান বাজার এলাকার যুগিরহাটে আমাদের কোচিং সেন্টারটি অবস্থিত। কোচিং সেন্টারের ১৬ শিক-শিার্থী খৈয়াছড়া ঝরনাসহ মীরসরাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র দেখতে ৫০০ টাকা করে চাঁদা তুলেছিলেন। এর মধ্যে চার জন শিক ছিলেন। তারা হলেন জিসান, রিদুয়ান, সজিব ও রাকিব। বাকিরা শিার্থী। এর মধ্যে ছয় জন এসএসসি পরীার্থী বাকি চার জন একাদশ শ্রেণির ছাত্র। একজন মাইক্রোবাসের চালক অপরজনের পরিচয় আমার জানা নেই। ১৬ জনের মধ্যে ১১ জন নিহত হয়েছেন। পাঁচ জন আহত হয়েছেন।

কাজী এম সাজিদ আরও বলেন, পিকনিকে আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু আজ আমার ফুটবল ম্যাচ থাকায় যাওয়া হয়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা নিবেদিতা ঘোষ বলেন, মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চার জন এবং ২৪ নম্বর ওয়ার্ডে এক জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ মাহিন (১৮), তানভীর হাসান (১৮), জুনায়েদ হোসেন (১৮), জিয়াউল হক সজীব, মোছহাব আহমেদ হিসাম, মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরু (২৮)।

ঘটনায় খৈয়াছড়া রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তার ঘটনা স্থলে থাকার বিষয়নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রেলক্রসিংটির সামনে কথা হয় রেল পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জি এম) জাহাঙ্গীর হোসেন সঙ্গে। তিনি বলেন, ক্রসিং এলাকার এক দোকানি জানিয়েছেন দুর্ঘটনার সময় গেটম্যান সাদ্দাম দোকানে বসে ভাত খাচ্ছিলেন। এ ঘটনা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, মাইক্রোবাস চালকের অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে। নামানো গেট তুলে তিনি প্রবেশ করেছেন।

গেটম্যান সাদ্দামকে সন্ধ্যা ৬টার দিকে ক্রসিং এলাকা থেকে আটক করা হয়। মীরসরাই রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা শেষ করেছে ফায়ার সার্ভিস। ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার মাইক্রোবাসটি নিয়ে গেছে ট্রেনটি। সেটি উদ্ধার করা হয়েছে।

রেলের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপ।

শুক্রবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনছার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।

আরো পড়ুন – ঝিনাইদহ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কমিটির অপর চার সদস্য হলেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আবদুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) জাহিদ হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজানুর রহমান এবং বিভাগীয় মেডিক্যাল অফিসার (ডিএমও) আনোয়ার হোসেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রæত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঝিনাইদহ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে খুপরি ঘরে বসবাসরত এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেন। স্থানীয় ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন – ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

পুলিশ জানায়, ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করলেও কেউ তার ভাষা বুঝতে পারেনি। ভাষার কারণে সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো।

ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাসের ধাক্কায় জহির বিশ্বাস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার শহরের চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে চাকলাপাড়া তসলিম কিনিকে সামনে আসা মাত্রই পুরাতন হাটখোলাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তিনি মারা যায়।

আরো পড়ুন – ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে। তবে চালককে আটকের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী এ দন্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সীলগালা করা হয়।

আরো পড়ুন –কুমাখালীতে পেনশনের টাকা ছিনতাইঃ শোকে বৃদ্ধের মৃত্যু

আদালত সুত্রে জানা গেছে, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছে। হাসপাতালের মালিক সৌরভ হোসেন নিজেকে এমবিবিএস চিকিৎসক প্রচার করে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়।

কুমাখালীতে পেনশনের টাকা ছিনতাইঃ শোকে বৃদ্ধের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাংক ম্যানেজারের কাছে পেশনের টাকা ছিনতায়ের অভিযোগ দিতে গিয়ে অসুস্থ্য হয়ে পরা গণেশ বাঁশফোড় (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার কুমারখালী সোনালী ব্যাংকের উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৌরসভার শেরকান্দির সুইপার পট্টি এলাকার বাসিন্দা। তিনি একজন অবসর প্রাপ্ত পরিছন্ন কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জনান, সোমবার সকালে অবসর প্রাপ্ত পরিছন্ন কর্মী গণেশ বাঁশফোড় সোনালী ব্যাংক লিমিটেড উপজেলায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন। এসময় একটি প্রতারক চক্র তাঁর পিছু নেয়।

ব্যাংক থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে তিনি ব্যাংকের গলি দিয়ে বের হচ্ছিলেন। এ সময় ছিনতাই চক্রে একজন তাঁর কাছে যায় এবং পিঠে কিছু একটা লাগিয়ে দেয়। এরপর তিনি ব্যাংকের প্রধান প্রবেশ পথের সামনে থাকা টিউবওয়েলের কাছে যান। তাঁর পিছেপিছে প্রতারক চক্রের একজন সেখানে যান।

প্রায় ৫ মিনিট পর গণেশ খালিগাঁয়ে টিউবওয়েলের কাছ থেকে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে ফিরে যান। এ সময় প্রতারক চক্রের ৬ জনকে দ্রæত চলে যায়।

আরো জানো গেছে, সকাল ১০ টা ৩৮ মিনিটের দিকে গণেশ তাঁর ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ জানাতে ব্যাংক ব্যবস্থাপকের কাছে জান। সেখানে অভিযোগের কথা বলতে বলতে তিনি অসুস্থ্য হয়ে পরেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধকে ভর্তির অডার লেখেন। এক পর্যায়ে বৃদ্ধ মারা যান।

নিহতের বড় ছেলে তুলশী বাঁশফোড় বলেন, বাবা ব্যাংক থেকে পেশনের টাকা তুলে ফেরার পথে ব্যাংকের নিচে প্রতারক চক্রের কবলে পড়েন। প্রতারক চক্র তাঁর ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। টাকার শোকে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. মশিউল আরেফিন বলেন, ব্যাংক থেকে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মারা যান।

আরো পড়ুন- ঝিনাইদহ মৎস্য হ্যাচারি কমপ্লেক্স পেয়েছে শ্রেষ্ঠ পুরস্কার

সোনালী ব্যাংকের উপজেলা শাখার ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস বলেন, টাকা ছিনতাইয়ের পর বৃদ্ধ বিষয়টি তাকে জানাতে এসেছিল। এ কথা বলতে বলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পাঠানো হয় এবং কিছু সময় পরে মারা যান।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের কারনে বৃদ্ধ স্টোক করে মারা যেতে পারেন। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ মৎস্য হ্যাচারি কমপ্লেক্স পেয়েছে শ্রেষ্ঠ পুরস্কার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ পুরস্কারে ভুষিত হয়েছে কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স।

রবিবার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির কাছ থেকে এই পুরস্কার গ্রহন করেন হ্যাচারি ম্যানেজার আশরাফ-উল-ইসলাম।

আরো পড়ুন – ভেড়ামারার আ’লীগ নেতাসহ ডাবল মাডার মামলার রায়

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্য এন এম শাহজালাল ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

ভেড়ামারার আ’লীগ নেতাসহ ডাবল মাডার মামলার রায়

0

পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম (৫০) ও কলেজ শিক বান্দা ফাত্তাহ মোহনকে (৫৫) গুলি করে হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তারিক, মোশাররফ হোসেনের ছেলে কামাল রেজা নিপু, আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম মাসুদ, নবীর আলীর ছেলে রায়হান আলী এবং সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে সিদ্দিক ওরফে বাংলা ভাই।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিদের মধ্যে সিদ্দিক বাদে সবাই আদালতে উপস্থিত ছিলেন। আসামি সিদ্দিক বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলার অপর ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের চাঁদা না দেওয়ায় ২০০৯ সালের ১৫ আগস্ট রাত ৯টার দিকে ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম (৫০) ও কলেজ শিক বান্দা ফাত্তাহ মোহনকে (৫৫) আসামিরা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এ ঘটনার তিন দিন পর ২৮ আগস্ট ভেড়ামারা থানার এসআই শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন – খোকসায় মৎস্য সপ্তাহ পালিত

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ জুলাই তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ১৬ জন সাীর স্যা প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

খোকসায় মৎস্য সপ্তাহ পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান সমগ্রে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

খোকসা সরকারী ডিগ্রী কলেজ অড়িটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ডাঃ প্রেমাংশু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।

আরো পড়ুন – ঝিনাইদহে ছাঁদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।

এ বছর উপজেলা তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষী মোহাম্মদ আলী, আজমল হোসেন লালন ও শরিফুল ইসলাম কে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পুনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন অতিথিরা।

ঝিনাইদহে ছাঁদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

0
মর্গের সামনে নিহত ছাত্রের স্বজনদের আহাজারী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মাদিনাতুল উলুম হাফেজি মাদ্রাসার তিনতলার ছাঁদ থেকে পড়ে সাইফ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের বাইপাস এলাকায় মাদিনাতুল উলুম মাদ্রাসায়। নিহত ছাত্র কোটচাঁদপুর উপজেলার বকশীপুর গ্রামের হাসেম আলীর ছেলে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধার অভিযান শুরু

মাদ্রাসার প্রধান শিক রাকিবুল ইসলাম জানান দুপুরের দিকে শিশু সাইফ তিনতলার ছাঁদে বিছানা নাড়তে গিয়েছিল। কিভাবে ছাঁদ থেকে শিশুটি পড়ে গিয়েছে বলতে পারব না। তিনি আরও বলেন ছেলেটি খুব ভাল ছিল, ১৪পারা কোরআন শরীফ শেষ করেছে।

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধার অভিযান শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটায় দণিাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে হালসা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মন্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী, এম এম রাজীব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডলকে সদস্য করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, শনিবার খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী আসছিল। আলমডাঙ্গা পার হয়ে হালসা স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইলচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

আরো পড়ুন – কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যাকান্ডে সম্পৃক্ত যুবক আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, এ রুটে ডাবল লাইন থাকার কারণে লুপ লাইনে দুর্ঘটনা ঘটেছে। তবে প্রধান রেললাইনটি সচল রয়েছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...