বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 472

কুমারখালীতে তরুণীর মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় আটক এক

0
আটক ফারুক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাকে বেঁধে রেখে তরুণীর মাথায় আগেয়াস্ত্র ঠেকিয়ে বিয়ের কাবিননামায় সই করানোর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলার ৮ নম্বর আসামী ফারুক (৪৩) কে পুলিশ আটক করেছে।

বুধবার রাতে কুমারখালী থানায় ওই তরুণীর মা ঘটনার মূলহুতা তিতাসকে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলা করেন। এছাড়াও এ মামলায় আরো ৮- ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নম্বর ১।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বাড়িতে প্রবেশ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে কাবিননামায় সই করার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণীর মা বাদী হয়ে বুধবার মামলা দায়ের করেছেন। মামলার আসামী ফারুক নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেফতার আসামি ফারুক উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের আব্দুল খালেকের ছেলে। মামলার প্রধান আসামি গোলাম দস্তগীর তিতাস (৪৫) পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি এবং তার বাড়ি বরিশাল জেলায়। আর ওই তরুণী এ বছর স্থানীয় একটি কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী রোমান ও লাহোরী গত মঙ্গলবার রাতে তিতাসসহ বেশ কয়েকজনকে নিয়ে পাকা ও দেওয়ালে ঘেরা ওই তরুণীর বাড়ি প্রবেশ করে। এসময় তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র, দা, ডাসা, দড়ি ছিল। এরপর তরুণীর মা ও বাড়িতে থাকা ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তরণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করে নিয়ে চলে যায়।

আরো পড়ুন – ঝিনাইদহে পরীক্ষার খাতা চুরির তদন্ত সিআইডিতে

এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর মা গত বুধবার বিকালে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার রাতেই থানায় মামলা রুজু হয়। মামলা দায়েরের পর রাতেই মামলার ৮ নং আসামি ফারুককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মামলা বাদী ওই তরুণীর মা বলেন, তিতাস স্থানীয় সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করে নিয়ে চলে যায়। থানায় মামলা করেছি। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভুুক্তভোগী ওই তরুণী জানান, প্রায় ২০১৬ সাল থেকে তিতাস আমাকে বিয়ের কথা বলে আসছে। মাঝেমাঝেই বিয়ের প্রস্তাব দেয়। মঙ্গলবার রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে। আমি রাজি না হওয়ায় মাকে বেঁধে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং কাবিননামায় সই করিয়ে নেয়।

ঝিনাইদহে পরীক্ষার খাতা চুরির তদন্ত সিআইডিতে

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের গোডাউন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ৭ বস্তা মুল খাতা ও লুজ সীট চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শুরু করেছে সিআইডি।

বৃহস্পতিবার সিআইডির পরিদর্শক আতিয়ার রহমান কলেজ পরিদর্শন করে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কারীগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের সংখ্যা নেন। এছাড়া নমুনা হিসেবে কিছু আলামত জব্দ করেন। সিআইডির তদন্ত দল কলেজ পরিদর্শনকালে খাতা চুরির বিষয়টি প্রাথমিক ভাবে সত্য মনে করছেন। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৮ মে কালীগঞ্জ আমলী আদালতে কলেজের অধ্য ড. মাহবুবুর রহমান খাতা চুরির মামলাটি করেন, যার পিটিশন মামলা নং ৫৩/২২। মামলার আসামী করা হয় সরকারী মাহতাব উদ্দীন কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার সাচিবিক বিদ্যা বিভাগের সরকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্য আব্দুল মজিদ মন্ডল কে।

আরো পড়ুন – ঝিনাইদহ পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী বাতিল

মামলা সুত্রে জানা গেছে, কারিগরি শিা বোর্ডের অধীন অনুষ্ঠিত ব্যবসায় ব্যবস্থাপনা শাখার বোর্ড পরীক্ষার পর ৫ বছরের অব্যবহৃত অবশিষ্ট মুল খাতা ও লুজ সীট চুরি করে বিক্রি করে দেন। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ কারিগরী শিাবোর্ড কলেজ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে মামলা করার পরামর্শ দেন।

সিআইডির পরিদর্শক আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ পরিদর্শন করে সঙ্গে কথা বলেছি। বিবাদীদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে খাতা চুরির অভিযোগটি সত্য বলে মনে হচ্ছে। তিনি বলেন, এখন তো আর ৭ বস্তা চুরি হওয়া খাতা উদ্ধার সম্ভব নয়, তবে খাতার নমুনা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তিনি বলেন আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে তদন্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে।

ঝিনাইদহ পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী বাতিল

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বার করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ মে প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর, বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় কাইয়ূমের নির্বাচনে প্রচারে হামলা করে নৌকার প্রার্থী খালেকের সমর্থকরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি মা প্রার্থনা করেন। তার পরও তার সমর্থকরা হামলা চালায়। এ কারণে খালেকের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর বলেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল খালেক এমন কোনো কাজ করেনি যে তার প্রার্থিতা বাতিল হতে পারে। আর এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করল।

আরো পড়ুন – বিএনপি’র আন্দোলন নিয়ে সরকার খুব একটা মাথা ঘামাচ্ছে না – হানিফ

নৌকার প্রার্থী আব্দুল খালেক বলেন, এসব ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার কোনো দলীয় সমর্থক বা কর্মী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত না। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভায় ভোট হবে। নির্বাচনের ১৩ দিন আগে নৌকা প্রতিকের প্রার্থীর মনোনায়ন বাতিলের সিদ্ধন্ত ফলে এখন মেয়র পদ পেতে লড়বেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মাসুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার পার্থী সিরাজুল ইসলাম।

নির্বাচনে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও মিজানুর রহমান মাসুম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

বিএনপি’র আন্দোলন নিয়ে সরকার খুব একটা মাথা ঘামাচ্ছে না – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সাংবাদিকদের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি। এটি কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ুন্ন করেছে। পদ্মা সেতু যাতে করে বাস্তবায়ন না হয় তাদের এমন ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে। বিগত সময়ে বিএনপির দুর্নীতি অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকান্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে তারা।

বৃহস্পতিবার কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সমসাময়িক রাজনৈতিক প্রোপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

আরো পড়ুন – দৌলতপুরে ভাইয়ের হাতে ভাই খুন

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করেছিল, সে েেত্রও একটা কল্পিত অভিযোগ ছিল, যেটা পরবর্তী সময়ে কানাডার ফেডারেল কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর পরেও যারা ওই প্রসঙ্গ টেনে আনে, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ষড়যন্ত্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।

হানিফ বলেন, এ পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের ফসল। পদ্মা সেতুর সঙ্গে এ দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। পদ্মা সেতু উদ্বোধন উপল্েয সারা দেশের মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।

হানিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, ২৫ জুন এক দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে, আরেক দিকে মানুষের মধ্যে আবেগের মহামিলনমেলা হবে।

রাজপথে আন্দোলনে নামতে ২০ দলীয় জোট সংগঠিত হচ্ছে এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, তারা কার সঙ্গে বসল, এটা তাদের ব্যাপার। বিএনপির এসব বৈঠক করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা নিয়ে সরকার খুব একটা মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না।

এসময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৌলতপুরে ভাইয়ের হাতে ভাই খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় নিহতের নাম মুক্তার আলী (৫০)। নিহত মুক্তার আলী ও তার ছোটভাই আনারুল ইসলাম মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এলাকার বাসিন্দা।

আরো পড়ুন – কুষ্টিয়ার খাজানগরে দুই মিল মালিককে জরিমানা

জানা গেছে, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে মুক্তারের সঙ্গে ছোট ভাই আনারুলের স্ত্রীর ঝগড়া বাঁধে। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মুক্তারের মাথায় আঘাত লাগে। আশংকাজনক অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান বলেন, পারিবারিক বিরোধ কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়া বাঁধে। এতে ছোট ভাই রাগে-ােভে বড় ভাইকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘটক ঘাতক ভাই পলাতক রয়েছে।

কুষ্টিয়ার খাজানগরে দুই মিল মালিককে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরের দুই রাইসমিল মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বাজার মনিটরিং টিম।

বুধবার দুপুরে খাজানগর মোকামের ব্যাপারী অটো রাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেন টিমের সদস্যরা। এ সময় ধান ও চালের মজুত খতিয়ে দেখেন তারা। ব্যাপারী রাইস মিলে ধান ও চালের তেমন মজুদ না থাকলেও ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুত ছিল কিছুটা বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়। এছাড়াও বস্তায় নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির অপরাধে নিউ বনফুল ও নিউ ফোর ষ্টার এই দুই রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে মোট এক ল টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির লাইসেন্স নবায়ন না থাকা এবং একটি প্রতিষ্ঠান লাইসেন্স না থাকায় তিনজনকে মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন – খোকসায় ট্রাকের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

মনিটরিং টিমের সদস্য কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হওয়ায় চালের বাজার নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরের অভিযানে এসেছি। কোন মিলে ধান অথবা চাল মজুত আছে কিনা অবৈধভাবে কেউ বেশি দাম নিচ্ছে কিনা এসব সার্বিক বিষয় গুলো দেখা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার, জাতীয় ভোক্তা সংরন অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

খোকসায় ট্রাকের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

0
কুষ্টিয়া রাজবাড়ী সড়কে নিহত মেছো বাঘ

স্টাফ রিপোর্টার

কুৃষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়ে।

মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলা সদরের মালিগ্রামে এ সড়ক দুর্ঘটনায় পতিতো হয় বাঘটি। আইনি জটিলতার ভয়ে গ্রামবাসী মৃতবাঘটির সৎকার না করায় ১৭ ঘন্টা পরেও মৃত বাঘটি সড়কের পাশে পরেছিল।

কুষ্টিয়া রাজবাড়ী সড়কে নিহত মেছো বাঘ

প্রত্যক্ষ দর্শীরা জানান, রাতে মেছো বাঘটি খাবারের সন্ধ্যানে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উঠে আসে। এ সময় কুষ্টিয়া গামী একটি ট্রাকের সাথে মেছো বাঘটি ধাক্কা খায়। স্থানীয়রা আহত বাঘটিকে সুস্থ্য করার চেষ্টা করে। কিন্তু ঘটনা স্থলেই প্রায় ৩ ফুট লম্বা মেছো বাঘটি মারা যায়। গ্রামবাসী ও পথচারীরা সড়ক থেকে মৃতবাঘটিকে নামিয়ে রাখে। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘটি সড়কেই পাশে পরে ছিল।

আরো পড়ুন – কুষ্টিয়ায় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহানা বেগমের দপ্তরে বাঘটির পরিচয় নিশ্চিত ও সৎকার নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পায়া যায়নি। বিকালে মোবাইল ফোনে কথা বলা হলে এ বিষয়ে ভেটিনারী সার্জনের সাাথে যোগাযোগ করতে বলেন।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর আমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি খোকসার বাইওে থাকার কারণে খবরটি সঠিক জানা নেই বলে জানান।

উল্লেখ্য, ২ বছরের ব্যবধান একই সড়কের এক কিলোমিটারের মধ্যে সড়ক দুর্ঘটনা দ্বিতীয় মেছো বাঘের মৃত্যু হলো। আগের টি গ্রামবাসী মাটিতে পুতে রাখলেও এবার বাঘটি সড়কের পাশেই পরে আছে।

কুষ্টিয়ায় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলরসহ এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসকাবের এমএ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা লাভলু। তিনি বলেন, পৌরসভার ১০ নং ওয়ার্ড মিলপাড়া এলাকার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎ ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান ওয়াহেদ রনির এলাকায় সন্ত্রাসী বাহিনী রয়েছে। সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
মাসুদ খাঁ নামে এলাকার একজন চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ীর হত্যাকান্ডের ঘটনাকে পূজি করে তারা এখন নোংরা খেলায় মেতেছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, মাদক ব্যবসা ও মাসুদ খাঁর স্ত্রীর পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে অথচ এই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

লাভলু আরও বলেন, বর্তমান কাউন্সিলর জগৎ ও রনির সন্ত্রাসী বাহিনী তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। রনি তার নিজ নামীয় লাইসেন্সকৃত শর্টগান ও পিস্তল নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে।

তিনি বলেন, রনি ও কাউন্সিলর জগৎতের কারণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করতে না পেরে নানা ধরনের হয়রানিতে লিপ্ত তাঁরা। তিনি কোনভাবেই এই খুনের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে মাসুদ খাঁ হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

আরো পড়ুন – কুমারখালীতে অধ্যাপকের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

সংবাদ সম্মেলনে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনোহর মোল্লা, পুলিশিং কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা উকিল মৃধা, শাহাদত আলী সাগর, শহিদুল ইসলাম, চুন্নু, আব্দুল ওহাব, আজমল হোসেন আলমসহ ভুক্তভোগী ও মিলপাড়া এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ঈদের পরের দিন ভোর ৪টা থেকে মাসুদ খাঁ নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর কুমারখালী উপজেলার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচ মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিবারের কাছে ফোন দিলে নিহতের ছেলে হাসিব খাঁ ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলুসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেন।

কুমারখালীতে অধ্যাপকের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

0
আহত অধ্যাপক ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাস (৫২) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখমও করেছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বংশীতলা নতুন ব্রীজের ওপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিন দাঁড়ানো ছিলো। সেখানে ১০-১৫ জন সশ্রস্ত্র সন্ত্রাসী আগে থেকে অবস্থান নিয়ে ছিল। এ সময় অধ্যাপক তোফাজ্জেল তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। বংশীতলা ব্রীজের ওপর পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে অধ্যাপকের ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এলাকাবাসী রক্তাক্ত আহত অধ্যাপক কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত অধ্যাকের হাতে অপারেশন চলছিল। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন।

হামলার শিকার আহত অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং ওই উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন –পদ্মার নামেই ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

আহত অধ্যাপকের ছেলে হাসিফ জানান, এলাকায় প্রতিপক্ষ একটি গ্রæপের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরাই সুযোগ পেয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার পর কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশংকায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মার নামেই ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

0
পদ্মা সেতু - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা নদীর নামেই নদীর উপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ চূড়ান্ত করে রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার উপসচিব আবুল হাসান স্বারিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করা হলো।

আরো পড়ুন- ঝিনাইদহে ১৬ পকেটমার আটক

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাধীন ছয় দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...