মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 484

আজ বাংলা নববর্ষ

0

স্টাফ রিপোর্টার

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বর্ষ বরণ শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে খোকসার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন। বাঙ্গালীর জাতীয় জীবনে বাংলা নববর্ষের গুরুত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খোকসা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়েছে।

ভেড়ামারায় প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকার আমৃত্যু কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভেড়ামারার প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকা শিখা খাতুনকে আমৃত্যু অপর ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।

একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

বুধবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত এক আসামি ছাড়া বাঁকি সবাই আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি শিখা খাতুন জেলার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্ত পাঁচ আসামিদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে আব্দুল মান্নান (৬০), মান্নানের ছোট ভাই সাদু সরদার (৪৬), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজুল সরদার (৪৫) মৃত শওকত সরদারের ছেলে বজলু সরদার ওরফে বজু (৪৮) এবং রাজন আলীর স্ত্রী আজমিরা খাতুন (৩২)।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি শিখার সঙ্গে ভেড়ামারা উপজেলার জুনায়াদহ খন্দকার পাড়া এলাকার মীর শহীদুলের ছেলে রায়হানের (২৬) প্রেমের সম্পর্ক ছিল। তাদের এ সম্পর্ক শিখার পরিবার মেনে না নেয়ায় পূর্বপরিকল্পিতভাবে ২০১৬ সালের ৬ অক্টোবর রাতে রায়হানকে ফোন করে বাসায় ডেকে নিয়ে আসেন শিখা। ওই রাতেই আসামিরা রায়হানকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করে লাশ গুম করে রাখে।

পরদিন ৭ অক্টোবর ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পালপাড়া এলাকা থেকে পুলিশ রায়হানের মরদেহ উদ্ধার করে। এ হত্যাকান্ডের ঘটনায় ৯ অক্টোবর নিহতের পিতা মীর শহীদুল আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় এজাহার দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে ধার্য দিনে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

খোকসার শিক্ষকসহ ১৫জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র ও রুটিন মেরামত কাজের অর্থ আত্মসাতের সাথে জড়িত থাকার প্রমান মেলায় ৬ প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং সরকারী কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রকল্পের অর্থ ছাড়দাতা ও মধ্যস্বত্বা ভোগীরা পার পেয়ে যেতে বসেছে।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে, উপজেলার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ণ কুমার বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল আখতার, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুরা পারভীন, সভাপতি মায়েন উদ্দিন বিশ্বাস, মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস, সভাপতি মাহিমা রঞ্জন মৈত্র, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর হক, সভাপতি আনোয়ার হোসেন এবং স্থানীয় সরকারী প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ ও সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন। এ ছাড়া রাজিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মামলার সুপারিশে রয়েছে।

জানা গেছে, ২০১৮-১৯, ১০১৯-২০, ২০২০-২১ অর্থবছরে শিা অধিদপ্তর থেকে উপজেলা ৮৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষদ্র মেরামত ও উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকা অর্থ বরাদ্দ আসে। বরাদ্দকৃত অর্থ দিয়ে কাজ না করেই বেশির ভাগ স্কুলের প্রধান শিক, পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষক সমিতির নেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা ভুয়া বিল ভাউচারে অর্থ তুলে আত্মসাৎ করে।

অভিযোগের পরিপ্রেেিত দুদক সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক জাকারিয়া সরোজমিন তদন্ত করে বরাদ্দকৃত অর্থ দিয়ে কোন কাজ হয়নি দেখতে পান।

দুদক কর্মকর্তারা তদন্তকালে এসব স্কুলে মাটি ভরাটসহ অন্য যেসব সংস্কার কাজ হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি বলে জানতে পারেন। তদন্ত শেষে মামলার আরজি জানিয়ে দুদক প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এরপর দুর্নীতির বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে বিভাগীয় কর্মকর্তাকে চিঠি দিয়ে মামলা করার পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুর্নীতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ দুদক কর্মকর্তাকে ম্যানেজের কথা বলে প্রতিটি বিদ্যালয় থেকে ২ হাজার ৫০০ টাকা হারে চাঁদা তোলেন। তবে দুদক কর্মকর্তাদের ম্যানেজ করতে না পারলেও আবু হানিফ সে অর্থ আর ফেরত দেননি।

উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর প্ল্যান অনুযায়ী কাজ বাস্তবায়ন করার নিয়ম রয়েছে। কাজ শেষে পরিদর্শন করে প্রকৌশলী প্রত্যয়নপত্র দেবেন এমন বিধান আছে। তবে খোকসার ক্ষেত্রে উল্টো হয়েছে। কাজ হয়েছে কি-না পরিদর্শন না করেই বাস্তবায়ন হয়েছে মর্মে প্রত্যায়ন দেওয়া হয়েছে। আর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরে এ অর্থ উত্তোলন হয় বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ বলেন কীভাবে কাজ বাস্তবায়ন হবে তার একটি প্লানিং করে দেওয়া আমাদের কাজ। এর বাইরে আমাদের কিছু জানার নেই। কাজ করার দায়িত্ব প্রতিষ্ঠানের।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একটি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল আকতার বলেন, শিক নেতা আবু হানিফ সব অপকর্মের হোতা। আমাদের এ বিষয়ে কিছু জানা নেই। তারা সব করেছেন।

এ বিষয়ে শিক নেতা আবু হানিফ বলেন, দুদক প্রতিটি স্কুলে গিয়ে তদন্ত করেছে। কে কতটুকু কাজ করেছে তা যাচাই করেছে। এরপর হয়তো মামলা হয়েছে। তাদের ম্যানেজ করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগটি সত্য নয় বলে তিনি দাবি করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আলম বলেন, মামলাটির বিষয়ে আমার জানা নেই। চিঠি পেলে প্রতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় দুদকের মামলায় সহকারী প্রকৌশলীর তিন বছরের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ঘুষ গ্রহণের অপরাধে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহামুদ আলমকে (৫৩) দুইটি ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাহামুদ আলম কুষ্টিয়া ছয় রাস্তার মোড় থানা পাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, যশোর ডিভিশনের আওতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে বিভিন্ন সংস্কার মূলক কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম এম কামাল এন্টারপ্রাইজসহ আরও ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। তাদের পে একজন ঠিকাদার খাইরুল ইসলাম কাজ করেন। তিনি ১১টি প্যাকেজের কন্সট্রাকশন কাজের ৪৩ ল ১৫ হাজার ৮৫০ টাকার সরকারী কাজ সম্পন্ন করেন।

প্রকৌশলী মাহমুদ আলম উক্ত ৬টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্ত করার সময় ঠিকাদার খাইরুল ইসলামের কাছে ২ ল ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরবর্তীতে উক্ত টাকার মধ্যে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করলে অভিযোগকারীকে ৬টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্তে মেমো নম্বর দেয়ার প্রতিশ্রæতির কথা বলেন।

পরবর্তীতে ২০১৫ সালের জুলাইয়ের ৭ তারিখে ঠিকাদার খাইরুল ইসলাম দুনীতি দমন প্রধান কার্যালয় ঢাকার অনুমোদনক্রমে দুনীতি দমন কমিশন বরাবর সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দুনীতি দমন কমিশন উপ-পরিচালক মোঃ আব্দুল গাফফারের নেতৃত্বে দুদকের একটি টিম ২০১৫ সালের ১২ আগষ্ট ঠিকাদার খাইরুল ইসলাম কর্তৃক ঘুষের ৫০ হাজার টাকা প্রদানের সময় চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারীর প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহমুদ আলমকে হাতে নাতে আটক করে।

এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে মামলা দায়ের হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

আগুন সন্ত্রাস আর জঙ্গি দমন মানে রাজনৈতিক নির্যাতন নয় – হাসানুল হক ইনু

0

মিরপুর প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, আগুন সন্ত্রাস আর জঙ্গি হামলা অপরাধীদের দমন করার মানে রাজনৈতিক নির্যাতন নয়। আগুন সন্ত্রাস ও জঙ্গি হামলার সঙ্গে জড়িত সব অপরাধী, তিনি যে পরিচয়েই থাকুক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে। pinup kz

সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ বা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ডে অপরাধ, একুশে আগস্ট হত্যাকান্ডের অপরাধ- বহুদিন এর বিচারাচার না হলেও শেখ হাসিনা সরকার বিচারাচারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে আনার উদ্যোগ চলমান আছে। সুতরাং মানুষ পোড়ানোর গন্ধ গায়ে নিয়ে আতর মেখে ভোল পালটিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাশত করবে না।

জাসদ সভাপতি বলেন, বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে এবং আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের অধিকার আছে, নির্বাচনে মতাসীন সরকারকে পরাজিত করারও অধিকার আছে। সুতরাং সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই।

তিনি বলেন, উত্থানের মধ্য দিয়ে হবে? চীনা কায়দায় হবে নাকি আমেরিকান কায়দায় হবে? নাকি কিউআর কায়দায় হবে সেটা আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে যার যার দেশের রাজনীতি তার তার। ভিনদেশের কায়দা অনুসরণ করে আর যাই করুক বাংলাদেশে কিছু হবে না।

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল করিম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরীক্ষার হল থেকে লাইভ: উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষার হলে বসে ফেসবুকে লাইভ দেওয়ার ঘটনাটি নেট দুনিয়ায় ছড়িয়ে পরায় এখন ‘টক অব দি কান্ট্রি’ তে পরিণত হয়েছে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপ এ ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

pinup

দেশের মুলধারার গনমাধ্যমসহ বিভিন্ন অনলাইনে খবরটি প্রকাশিত হওয়ায় সমালোচনার মুখে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেয়াদুত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।

ঘটনার দিন পরীার হলে দায়িত্ব পালনকারী প্রিজম কম্পিউটার একাডেমীর শিক্ষক রেহেনা আক্তার নওরিন জানান, পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করার সময় মনির হোসেন সুমন আমাকে ফোনটা দিয়ে বলেন, আমি পরীক্ষা দিচ্ছি আমাকে একটু ভিডিওতে দেখান। ছাত্রলীগের সাধারন সম্পাদক তো, সে অনেক সাহসি ছেলে।

যেহেতু ছাত্রলীগ করে, সাধারন সম্পাদক সেহেতু সে ফোনটা দিলে আমি ধরি। পরীক্ষা কে লাইভ করা ঠিক না, তবে পরীক্ষা শেষের দিকে হওয়াই সে ফেসবুকে লাইভ করছিল কেবল মজা করার জন্য।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্য সাজেদুর রহমান রবিবার জানান, কালীগঞ্জ প্রিজম কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র তাদের ট্রেডের পরীক্ষার জন্য আমাদের ইনস্টিটিউটের হলটি ব্যবহার করেছিল। দিনটি শুক্রবার থাকায় আমরা লাইভের বিষয়টি আমাদের নজরে আসেনি। যেহেতু ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানেই ঘটেছে, সেই কারণে এর দায়দায়িত্ব আমাদের কাঁধেই এসে গেছে। ফলে আমরা দুই জন চীফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন, ইয়াবুক আলী ও ইন্সট্রাক্টর আসাদুজ্জামানের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি সোমবার সংশ্লিষ্টদের জবানবন্দি নিয়ে তাদের প্রতিবদেন দাখিল করবেন। প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে অবহেলার সত্যতা প্রমানিত হলে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য শুক্রবার পরীক্ষার হল থেকে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ফেসবুক লাইভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই ছাত্রলীগের কমিটি বাতিল ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপ তদন্ত কমিটি গঠন করার ঘোষনা দেয়।

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। pin up

হামলায় আহতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির, খন্দকার আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খন্দকার মুমিনুর, হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।

ভুক্তভুগি সূত্রে জানা গেছে, চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আদালতে মামলাও চলছে। শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমি দখল নেওয়ার জন্য সীমানা পিলার স্থাপন করতে যায়। এ সময় প্রতিপ আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতান্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পরে অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে মুদ্রা জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদেশে মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। pin-up kz

র‌্যাব -৬ এর অভিযানিক দল শনিবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবরের ছেলে সোহেল শিকদার (৩৬), চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ (৩৩) ও ঘোনসী গ্রামের রেজাউল শেখে ছেলে লোবান শেখ (২৮)।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, বাস টার্মিনালে বিদেশী টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় ৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩’শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করে র‌্যাব। চক্রটি অভিনব কায়দায় সৌদি রিয়াল বসিয়ে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

খেলার নাম ইচিং বিচিং

0
কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে ইচিং বিচিং একটি। সুয়োগে পেলেই এ খেলায় মেতে ওঠে শিশুরা। গ্রীষ্মের সকালে বটের ছাঁয়ায় খেলায় মেতে ওঠা শিশুদের দল। কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।

কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।
কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।
কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।
কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিগুলো তোলা।

 

মিরপুরের প্রধান শিক্ষিকার টিকটক ভিডিও নিয়ে তোলপাড়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার একটি স্কুলের প্রধান শিক্ষিকার একাধিক টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে শৈলকুপা থেকে চাকুরি হারান এই প্রধান শিক্ষকা। এবারে ওই প্রধান শিক্ষিকার একাধিক টিকটক ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই ওই শিক্ষিকার এহেন কর্মকান্ডের তীব্র সমালোচনা করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আলোচিত প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সবে যোগদান করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক টিকটক ভিডিও-তে দেখা যাচ্ছে বিভিন্ন রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গিতে নাচ করছেন ওই প্রধান শিক্ষকা। এর মধ্যে সাম্প্রতিক সময়ে কলকাতায় ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের গাওয়া বাদাম-বাদাম গানের টিকটক ভিডিও রয়েছে। তার এ গানের একাধিক টিকটক ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন বিদ্যালয়টির শিক-শিার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় সোস্যাল মিডিয়া জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নারী প্রধান শিকের এমন কান্ডে হতবাক কুষ্টিয়া জেলার সচেতন মহলও।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক বলেন, প্রধান শিক্ষিকার টিকটক করা একটি ভিডিও তিনিও দেখেছেন। স্কুলের এক শিার্থীই তাঁকে ভিডিওটি দেখিয়েছেন। দেখে চরম বিব্রত হয়েছি। ওই শিক্ষক বলেন উনি কান্ডজ্ঞানহীন আচরণ করেছেন। শিার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছিনা। অন্যান্য বিদ্যালয়ের শিকরাও আমাদেরকে নিয়ে হাসাহাসি করছেন।

এ বিষয়ে প্রধান শিক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারের সঙ্গে সাংবাদিকরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মতো অনেকেই তো টিকটক করে। তাদের টিকটক তো সামনে আসে না। তাহলে আমারটা নিয়ে এতো সমালোচনা কেনো? এমনটি বলেই তিনি কলটি কেটে দেন। এর পর থেকে তাঁর মুঠোফোনটি সুইচ অফ পাওয়া যাচ্ছে।

তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। এ ব্যাপারে তিনি ওই প্রধান শিক্ষিকার সাথে কথা বলেছেন। এ ব্যাপারে তিনি অনুতপ্ত। তার ভুল নিজেই স্বীকার করেছেন। এরপর এমনটি আর হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে একজন শিক্ষক হয়ে এ ধরণের টিকটক ভিডিও বানানো তাঁর উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, শিকতা একটি মহান পেশা। শিার্থী ও সমাজের মানুষ তাদেরকে অনুসরণ করেন। মাধ্যমিক পর্যায়ের একজন প্রধান শিকের এমন টিকটক ভিডিও বানানোকে সমাজের অবয় ছাড়া আর কিছুই বলা যাবে না।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিা অফিসার জুলফিকার হায়দার বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ৎ

সূত্র জানায়, গত চার মাস হলো মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার। এর আগে তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলাধীন শৈলকূপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। ওই বিদ্যালয়ে থাকাকালীন সময়ে একটি অনৈতিক কর্মকান্ডের ঘটনার দায়ে তাঁকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রæয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চাকুরী থেকে চুড়ান্ত বরখাস্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...