মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 491

কালীগঞ্জের তিন ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের অগ্রণী ব্যাংকের কালীগঞ্জ শাখার সাময়িক বরখাস্তকৃত তিন কর্মচারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত। ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারী।

আসামীরা হলেন, অগ্রণী ব্যাংক কালীগঞ্জ সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শৈলেন কুমার বিশ্বাস, এ শাখার ক্যাশ অফিসার আব্দুস সালাম ও অস্থায়ী মাঠ কর্মী আজির আলী।

গত ২৪ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের কৃষক আইনুল ইসলাম, বদর উদ্দীন ও মনোহরপুর গ্রামের ইন্তাজ আলী বাদী হয়ে কালীগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ঋন জালিয়াতির মামলা করেন। মামলাটি ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

এ মামলার সূত্রধরে ১৭ জানুয়ারি অগ্রণী ব্যাংকের ম্যানেজার নাজমুস সাদাত ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগ পত্রে দাবি করা হয়, আসামীরা পরস্পরের যোগসাজসে ঋন গ্রহীতাদের টাকা আদায় করে ব্যাংকে জমা না দিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেন। তারা প্রায় দুই‘শ লোকের নামে জাল জালিয়াতির মাধ্যমে লোন উত্তোলন করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন বলে দাবি করেন মামলাটির বাদি তার আইনজীবী।

কালীগঞ্জ থানায় ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা পৌচ্ছে বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান।

ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠে কৃষি শ্রমিকদের সাথে কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) নিহত হয়েছেন। এসময় আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের ওমর মন্ডলের ছেলে। এ ঘটনায় আহতদের নাম নিশ্চিত হয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাঁদ ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কয়েকজনকে সাথে নিয়ে কৃষি কাজ করছিলেন সিদ্দিক। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ ৪ জনকে লক্ষকরে এলোপাথাড়ী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে।

মহেশপুর সীমান্ত থেকে ৭৪ লাখ টাকার সোনার উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান চালিয়ে মালিকহীন ১০টি সোনার বার উদ্ধার ও ভারত গামী ১৫ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের মাঠে পরিত্যক্ত অবস্থা থেকে সোনার বার গুলো উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়কের পে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। তিনি জানান, মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা সোনার জন এক কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৩ হাজার ৫০৭ টাকা।

বৃহস্পতিবার বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধ ও বৃহস্পতিবার অবৈধ পথে ভারতে প্রবেশের জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে এ সব নারী, পুরুষ ও শিশু জড়ো হয়।

গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার এরশাদনগর গ্রামের রবিউল (২২) স্ত্রী ময়না শেখ (২০), ছেলে আলফেজ (০২), যশোরের বাঘারপাড়া উপজেলার বিরামপুর গ্রামের সিন্দু মনি বিশ্বাস (৭০), প্রমিলা বিশ্বাস (৬৫), নুপুর মৈত্র (১৭), সমর বিশ্বাস (২২), বাগেরহাটের শ্মরনখোলার কদমতলা গ্রামের রুবেল পার্থ (২৫), ইলিয়াছ তালুকদার (২৫), গোপলগঞ্জের খাকবাড়ি গ্রামের রাহুল বালা রিপন (৩৯), ধারাবাশাইল গ্রামের বিধান মন্ডল (১৭), ও কলসকাঠী গ্রামের মানিক চন্দ্র দাস (৪৮), নারায়নগঞ্জের রঘুনাথপুর গ্রামের শ্রী রতন সরকার (৫৪), রেলিবাগান গ্রামের বিল্পব চৌধুরী (৩৭), ও লনডা গ্রামের নীলু রাণী বাড়ই (৫০)। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

খোকসায় নব নির্বাচিত ইউপি সদস্যের শপথ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১০৮ নারী ও পুরুষ সদস্য শপথ গ্রহন করেছেন।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপে এ উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী এলাকা থেকে মোট ৮১ জন পুরুষ সদস্য ২৭ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রাশেদুল আলম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

শপথ অনুষ্ঠানে উপজেলার নয়টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

খোকসায় গাছ থেকে পরে স্কুল ছাত্রী আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আতা ফলের গাছের ডাল ভেঙ্গে পরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

আহত ছাত্রীর মা সাবিনা জানা গেছে, বৃহস্পতিবার সাকালে চতুর্থ শ্রেণির ছাত্রী তানজিলা (১২) আতাফল পাড়ার জন্য নিজের বাড়ির গাছে ওঠে। এক পর্যায়ে আতা গাছের ডাল ভেঙ্গে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

আহত স্কুল ছাত্রী তানজিলা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপাল পুর গ্রামের মহব্বত আলীর মেয়ে। ফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম জানান, আঘাতে শিশুটির একটি দাঁত ভেঙ্গে পরে গেছে। দু’টির অবস্থা ভলো না। এ ছাড়া মুখের হাড়ে আঘাত লাগতে পারে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।

একাদশে ভর্তি শুরু শনিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিার্থীদের ভর্তি শুরু হবে আগামী শনিবার। যা চলবে ২৪ ফেব্রæয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাতে ঢাকা শিা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিার্থীদের ভর্তি শুরু হবে আগামী শনিবার। যা চলবে ২৪ ফেব্রæয়ারি পর্যন্ত।

অপর এক আদেশে বলা হয়, শিার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে।

খোকসায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পুষ্টির চাহিদা মেটাতে প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে একদিনের প্রাণীসম্পদ প্রদশনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ প্রদশনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান এ প্রদশনীর উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মৎস অফিসার রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মাধ্যমিক সহকারী শিা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনীতে উপজেলার ৫০ জন খামারী ও কৃষক তাদের পালিত পশু, পাখি ও প্রাণী প্রদর্শনী করে।

কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই

0

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতীয় বিখ্যাত ডিস্কো সংগীত শিল্পী ও সুরশ্রষ্টা বাপ্পি লাহিড়ী মারা গেছেন।

বুধবার সকালে মুব্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতে ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী।

হাসপাতালের পরিচালক ডা. দিপাক নামযোস্বীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার হাসপাতাল থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার তার শরীর বেশ খারাপের দিকে গেলে তাকে আবার হাসপাতালে আনা হয়। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন।

বাপ্পি লাহিড়ী ১৯৭০ ও ৮০ এর দশকের শেষের দিকে ‘ডিস্কো ড্যানসার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন করেন। তার শেষ বলিউডের গান ভাঙ্কাস ছিল ২০২০ সালের ছবি ‘বাঘি ৩’-এর জন্য।

কুষ্টিয়ায় ১৬ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলার ১৬ বীর নারী মুক্তিযোদ্ধাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সম্মাননা দেওয়া হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা- ২০২২ দেওয়া হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ১৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

ঢাকা ওসমানী স্মৃতি মিলনাতনে ভার্চুয়ালি সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকে ভার্চুয়ালি যুক্ত থেকে বীর নারী মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলেদেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধারা হলেন লুলু-ই-জান্নাত, রাবেয়া খাতুন, লুলু-ই-ফেরদৌস,
আরজুমান বানু, ময়না খাতুন, মাবিয়া খাতুন, টগরজান, মজিরন খাতুন, দোলজান নেছা, এলেজান নেছা, মাছুদা খাতুন, মোমেনা খাতুন, এম এ আজিজা খানম, মমতাজ আরা বেগম, হোসনে আরা বেগম, সুফিয়া বেগম।

অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী কর্তৃক নারীদের ওপর নিপীড়ন, ধর্ষণ, লাঞ্ছনা ও সহিংসতার নানান ঘটনার স্মৃতিচারণ করেন তাঁরা।

নিখোঁজের ২৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অপহরণকারীদের স্বীকারউক্তিতে নিখোঁজের ২৬ দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রার অর্ধগলিত মরদেহ কবর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের তালতলা গ্রামের গোরস্তানের পুরাতন কবর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তালতলা গ্রামের গোরস্তান পাড়ার আব্দুল বারেকের ছেলে আবু হুরায়রা (১১) চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

অপহরণকারী মোমিনের স্বীকারোক্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়। মোমিন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসিন জানান, ১৯ জানুয়ারি বিকালে আবু হুরায়রার নিজ বাড়ি থেকে একই গ্রামের শিক রঞ্জুর কাছে গ্রাইভেট পড়তে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের দিন স্কুলছাত্রের বাবা চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

অপহৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি অপহরণকারীরা চিরকুট দিয়ে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। ১ ফেব্রæয়ারি এসএমএস দিয়ে পুনরায় চাঁদা দাবি করে। পরের দিন স্কুলছাত্রের পরিবার মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দিতে চাইলে তারা ১০ লাখ টাকা দাবি করে। ৩ ফেব্রæয়ারি তারা আবার একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে চাঁদা চায়।

৪ ফেব্রæয়ারি আবার অপহরণকারীরা টিরকুট ও মোবাইলের ম্যাসেজ দিয়ে স্কুল ছাত্রের বাবার কাছে মুক্তিপণের জন্য ৬ লাখ টাকা দাবি করে। চিরকুট ও মোবাইল ফোন নম্বর স্কুলছাত্রের পরিবার পুলিশকে দেয়। পুলিশ প্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করে মোমিনকে আটক করলে হত্যা রহস্য উদঘাটন হয়।

এ ঘটনায় আবু হুরায়রার বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ দুই জনকে গ্রেফতার করে।

ওসি বলেন, রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তালতলা গ্রামের গোরস্তানপাড়া থেকে শহিদুল ইসলামের ছেলে মোমিনকে আটক করে থানায় নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আবু হুরায়রারকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গ্রামের গোরস্তানের একটি পুরাতন কবর খুঁড়ে গুম করার কথা স্বীকার করে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...