মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 507

খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

শনিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল আলম তসর ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

কুয়েটের অধ্যাপকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে কুমারখালীতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের মৃত্যু অস্বাভাবিক দাবি করে কুমারখালীতে স্থানীয়রা মানববন্ধন করেছে।

শনিবার দুপুর ১২ টায় জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে ইউনাইটেড হাই স্কুলের সামনে এ মানববন্ধনে এলাকার ছাত্র, শিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনাইটেড হাই স্কুলের ২০০০ সালের এসএসসি শিক্ষার্থী ছিলেন প্রয়াত অধ্যাপক ড. সেলিম হোসেন। তার সহপাঠীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

সেলিমের সহপাঠী শিক রূপ কুমার রায় বলেন, তার এ মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিনা। আমাদের ধারণা তাকে মেরে ফেলা হয়েছে। তিনি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করেন। মানববন্ধনে যোগ দিয়ে অধ্যাপক সেলিমের পিতা শুকুর আলী তার ছেলের অবর্তমানে গভীর আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করেন। এ ব্যাপারে তিনি সহায়তার দাবি জানান।

প্রসঙ্গত গত ৩০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান কুয়েট শিক প্রফেসর ড. মো. সেলিম হোসেন। তিনি কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে। ছাত্রলীগ নেতাদের লাঞ্ছনা ও মানসিক নির্যাতনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খোকসা মুক্ত দিবস ৪ ডিসেম্বর

0

স্টাফ রিপোর্টার

৪ঠা ডিসেম্বর খোকসা মুক্ত দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় মুজিব বাহিনীর একটি স্কুয়ার্ড থানা (পুলিশ স্টেশন ) দখলে নেয়। খোকসা হানাদার মুক্ত হয়।

একাত্তরের নভেম্বর মাসের শুরু দিকে খোকসাকে পাকিস্তানী হানাদার মুক্ত করার পরিকল্পনা মুজিব বাহীনির স্থানীয় স্কুয়ার্ডের নেতাদের মাথায় আসে। তারা থানা (পুলিশ স্টেশন) দখলের সহযোগিতার জন্য প্রতিবেশী থানার মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ শুরু করেন। দিনক্ষন ঠিক করা হয়। সহযোগীদের আসতে বিলম্ব হয়। তবুও পূর্ব পরিকল্পনা মাফিক ২ ডিসেম্বর মধ্যরাতের পর হাতে গোনা ২২ জন মুজিব বাহিনীর সদস্য থানায় আক্রমন করেন। কয়ক ঘন্টা গুলি বিনিময়ের পর শেষ রাতে প্রায় শতাধিক রাজাকার ও পুলিশ সদস্য আত্মসমর্পন করে। থানা ও পাশ্ববর্তী স্কুলের রাজাকার ক্যাম্প থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মুজিব বাহীনির সদস্যরা।

৩ ডিসেম্বর দুপুরে শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পের প্রায় শতাধিক মিলিশিয়া সদস্য থানা ক্যাম্পাস পুণঃ দখলে নেয়। মুজিব বাহিনীর হামলার ভয়ে দিনের আলো নেভার আগেই মিলিশিয়া ও রাজাকারদের দলটি থানা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়। সে রাতেই শোমসপুরের মিলিশিয়া ক্যাম্প গুটিয়ে নেয় পাকিস্তানী বাহিনী। তারা জেলা সদরে চলে যায়। খোকসা থানা হানাদার মুক্ত হয়।

৪ ডিসেম্বর প্রত্যুশে থানা (পুলিশ স্টেশন) চত্বরে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুজিব বাহিনী ও মুক্তি বাহিনীর সদস্যরা থানা সদরসহ কয়েকটি স্থানে ক্যাম্প স্থাপন করেন।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক জানান, দিবসটি উৎযাপনে তারা দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন। সকালে বঙ্গবন্ধুর মুড়ালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও প্রয়াত মুক্তিযোদ্ধারে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৮৫ টাকা কমলো ১২ কেজি এলপিজির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে ৮৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো ১ হাজার ২২৮ টাকায়।

বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেয় বিইআরসি। ৩ ডিসেম্বর শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়।

২০২২ এর মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর একেবারে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে। আগামী বছর এমনটা হবে না। আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণে রেখেছি আশা রাখছি এবারের চেয়ে অনেক আগে পরীা হবে। বছরের প্রথমভাগে না হলেও মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে।

তিনি বলেন, আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে প্রশ্নফাঁসের সুযোগ থাকছে না। এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। তারপরও যদি কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ায় বা সেটি চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওইদিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেরও তারিখ ছিল। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করেছি। তারা নির্বাচন পিছিয়েছে। যার কারণে ২৩ তারিখে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি বা টিকার প্রথম ডোজ নিয়েছে, তাদের পরীক্ষার পরপরই দ্রুত  টিকা দেওয়া হবে বলে জানান দীপু মনি।

এছাড়া এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এক মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে।

শোমসপুরে অগ্নিকান্ডে ২ পরিবারের সব পুড়ে গেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি পরিবারের সব পুড়ে গেছে।

খোকসা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪ টার দিকে শোমসপুর গ্রামের রবিউলের বসত ঘরের বিদ্যুতের লাইনের শর্ট সাকিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে প্রতিবেশী মিনুর বাড়ির সবত ঘরসহ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগে দুই পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মে পরিণত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রবিউল ওরফে রহিম শোমসপুর গ্রামের মৃত ছলেমান খা’র ছেলে ও মিনু সোহেল ভান্ডারীর এর স্ত্রী।

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেলন হোসেন (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বুধবার সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ী থেকে মটরসাইকেলে যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে থেকে তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সন্ধায় গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কুষ্টিয়ার বাজারে চালের দাম কেজি প্রতি দুই টাকা বাড়লো

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চালের বাজারে ডিজেলের দাম বৃদ্ধির উত্তাপ পড়েছে। বাজারে সব ধরণের চালের দাম কেজি প্রতি দুই টাকা বেড়েছে। এদিকে দফায় দফায় চালের দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের নাভিশ্বাস চরমে উঠেছে।

সরেজমিনে কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ডিজেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারে সব ধরণের চাল কেজি প্রতি দুই টাকা বেড়ে গেছে। বর্তমানে বাজারে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট ধান ৬০ টাকা, সাধারণ মিনিকেট চাল ৫৮ টাকা, কাজললতা ৫২ থেকে ৫৪ টাকা, আঠাশ চাল ৪৮ থেকে ৫০ টাকা, বাসমতি চাল ৬৮ টাকা, কাটারীভোগ চাল ৬০ টাকা, স্বর্ণা চাল ৪৫ টাকা এবং নাজির শাইল চাল ৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর চালের মোকামেও কেজি প্রতি চালের দাম সর্বনি¤œ এক টাকা বৃদ্ধি পেয়েছে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আনিসুর রহমান জানান, নভেম্বর মাসের ২০ তারিখের পর থেকেই কুষ্টিয়ার বাজারে সব ধরণের চালের দাম বেড়ে গেছে। এদিকে কুষ্টিয়ার বাজারে সব ধরণের ধানের দামও বেড়ে গেছে। বর্তমানে বাজারে গুটি স্বর্ণা ধান ৯৭০ টাকা মন এবং স্বর্ণা ফাইভ ধান ১০৩০ টাকা মন বিক্রি হচ্ছে। অথচও সপ্তাহ দুয়েক আগেও বাজারে ৯০০ এবং ৯৭০-৯৮০ টাকা মন দরে ধান বিক্রি হয়েছে। আর মিনিকেট (সরু) ধান ১৪৮০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। আগে যেখানে ছিল ১৪২০ টাকা থেকে ১৪৩০ টাকা মন।

বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, মূলত দুটি কারণে বাজারে সব ধরণের চালের দাম বৃদ্ধি পেয়েছে। ধান-চাল সব কিছুর সাথে ডিজেলের একটি যোগ সূত্র রয়েছে।

তিনি বলেন, খাজানগর মোকাম থেকে ঢাকায় একটি ১৫ টন চাল বোঝাই ট্রাক যেতে আগে যেখানে ১৫ হাজার টাকা ভাড়া লাগত। আর এখন ডিজেলের দাম বৃদ্ধির কারণে এই ট্রাক ভাড়া প্রায় ১৮ হাজার টাকা গুনতে হচ্ছে। আবার দেশের বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে মোকামে নিয়ে আসার ট্রাক ভাড়া বেশি গুনতে হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব চালের বাজারেও পড়েছে। যে কারণে চালের দাম মিল গেটে এক টাকা আর বাজারে দুই টাকা বেড়ে গেছে। চালের দাম বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে সরকারিভাবে চাল কেনার ঘোষণার কারণে মিল মালিকরা সবাই একযোগে বাজার থেকে ধান কিনছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে বাজারে ধানের দামও বেড়ে গেছে। এছাড়াও ৩০ অক্টোবর থেকে সরকারীভাবে চাল আমদানী বন্ধ ঘোষণা দেয়ার কারণেও চালের বাজারে কিছুটা হলেও প্রভাব পড়েছে বলে মনে করছেন চালকল মালিক সমিতির এই নেতা।

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ প্রনোদনা বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী। আলোচনা করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব।

কৃষি বিভাগ জানায়, সরকার রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয সদর উপজেলার ৬ হাজার ৮শ কৃষকের ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ধান বীজ বিতরণ করা হয়।

ঝিনাইদহে অজ্ঞাত যুবতী লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার কালীগঞ্জ উপজেলার রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে যশোর রেল পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে মোবারকগঞ্জ- বারবাজার রেল স্টেশনের মধ্যবর্তী ২৬ – ২৭ নম্বর ব্রীজের মাঝে রেল লাইনের পাশে এক অজ্ঞাত যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

যশোর জিআরপি পুলিশ ফাঁরির এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার সময় ৩০-৩৫ বছর বয়সের যুবতীর লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সে মানষিক ভারসাম্যহীন, বাকি টা পরে জানা যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...