মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 552

কুষ্টিয়ায় অপমৃত্যু মামলা নিয়ে পুলিশের জরুরী সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অপমৃত্যু সংক্রান্ত মামলা নিয়ে পুলিশের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় পুলিশ সুপারের সম্মেলন কে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম। এ সভায় জেলার সাতটি থানার তদন্তকারী কর্মকর্তা ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত মামলা তদন্তকারী কর্মকর্তারা অপমৃত্যু মামলা তদন্তের েেত্র যে সকল সমস্যার সম্মুখীন হন সে সকল বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথি উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামশ্য প্রদান করেন।

সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ খায়রুল আলম জানান, এখন থেকে মামলা তদন্ত আরো গতিশীল করতে প্রতি মাসে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে অন্তত দুটি সভা করা হবে। সভায় কোন হত্যার ঘটনাকে কেউ যাতে অপমৃত্যু মামলা হিসেবে চালিয়ে দিতে না পারে সে জন্য সবাইকে সর্তকতার সাথে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি অপমৃত্যু মামলা তদন্তের েেত্র দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা, যথাসময়ে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা, অসনাক্তকৃত লাশের ছবি সংগ্রহ, বিধি মোতাবেক আলামত জব্দ করা এবং যথা সময়ে ময়না তদন্ত/ভিসেরা রিপোর্ট সংগ্রহর মাধ্যমে মামলার যাবতীয় কার্যক্রম সমাপ্ত করার নিদের্শনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় যুবদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে যুবদের দিনব্যাপী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিণ কর্মশালা অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, আরিফুল আলম তসর, প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন ও সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান।

৪০ জন যুব পুরুষ ও মহিলা কর্মশালায় অংশ গ্রহন করেন।

দেশের স্বাধীনতায় বিএনপির আস্থার অভাব : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ মার্চ, ৭ জুনের মতো ঐতিহাসিক দিবসগুলো পালন না করার মানে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের (বিএনপি) আস্থার অভাব রয়েছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত নিচ্ছে। তারা (বিএনপি) যে নির্বাচন বয়কট করেছে…অথচ ’৭০ সালে বঙ্গবন্ধু লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে কিন্তু নির্বাচন করেছে। একটা শর্ত ছিলো। অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলো এই নির্বাচন করে কী হবে? কিন্তু বঙ্গবন্ধু জানতেন নির্বাচনই একমাত্র পথ স্বাধীনতা।

তিনি বলেন, নির্বাচন করার পরেই বঙ্গবন্ধু যে ম্যান্ডেড পেয়েছিলো, সেটাই তাকে স্বাধীনতা সংগ্রামের ঘোষক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। কাজেই এই কথাটি সত্য, আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচন বয়কট করেছে।

ঐতিহাসিক ৬ দফার মতো দিবসগুলার পালন না করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে। স্বাধীনতার চেতনায় যদি তারা বিশ্বাসী হতো তাহলে ৭ মার্চ, ৭ জুন- এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকতো এবং পালন করতো।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মহান স্বাধীনতার পথে, স্বাধিকার সংগ্রামের বাক পরিবর্তনকারী ঐতিহাসিক মাইলফলক ৭ জুন। ১৯৬৬ সালের ৫ ফেব্রæয়ারির তৎকালীন বাংলার কেন্দ্রাতীত শক্তি, আশা-আকাক্সক্ষার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে এই ৬ দফা প্রস্তাব ঘোষণা করেন এবং বাংলাদেশে এসে ৬ দফা দাবির পে তিনি প্রচার শুরু করেন। এসময় বাংলাদেশে ম্যাগনাকার্টা বলে পরিচিত ৬ দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ।

তিনি বলেন, ৬ দফা সংগ্রামের মধ্য দিয়েই বাংলার স্বাধিকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা, ৫ দফা ভিত্তি, ১১ দফা আন্দোলন, ১৯৬৯ সালে বিস্ফোরিত বাংলাদেশ, তারপর বঙ্গবন্ধুর মুক্তি, ’৭০ এর নির্বাচন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কাজেই ৭ জুন আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক। এটাকে বাক পরিবর্তনকারী মাইলফলক বলে আমরা চিহ্নিত করতে পারি।

ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নেয়ার কথা। ৬ দফার ল্েযর একটি ছিলো বাঙালির স্বাধীনতা, আরেকটি হলো মুক্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি।

তিনি বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির সংগ্রাম করছি। উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে নবযাত্রার সূচনা আমরা করেছি। ৭ জুনের শপথ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ল্য।

এর আগে ঐতিহাসিক ৬ দফা দিবস (৭ জুন) উপলে দলের নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সময়মতো বিএনপি আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে জাতীয় প্রেসকাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তরুণ শিার্থীদের এখন প্রতিবাদী মানসিকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যখন তরুণ ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদ করতাম। এখন আমাদের বয়স হয়েছে। আমানুল্লাহ আমানরা ’৯০-এ তরুণ বয়সে প্রতিবাদ করেছে। এখন আমানুল্লাহ আমানদের আন্দোলনের ডাকে তরুণরা সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? ’৯০ আর ২০২১ এক নয়। এখনকার তরুণদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা দেখি না। তারা হুকুমের অপোয় থাকে। আমরা কারও হুকুমের অপোয় থাকতাম না।’

তিনি আরও বলেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। বিএনপির আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল। বিএনপির সময় হলে আন্দোলন করবে।

মির্জা ফখরুল বলেন, এখনও আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণঅভ্যুত্থান হবে না।

তিনি আরও বলেন, জনগনের সঙ্গে প্রতারণা করে মতায় টিকে আছে সরকার। আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে মতায় আসতে পারবে না। তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তারা। এই সরকার জনগণের সবচেয়ে তি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয়, সরকার তারা বানিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. মাজারুল ইসলাম দোলন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আবু হেনা, ডা. আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানা প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস অতিমারীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভার এই সিদ্ধান্ত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বঘোষিত ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৬ দফা মানেই এক দফা : প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৬ দফার ভেতরেই স্বাধীনতার এক দফা নিহিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সব সময় বলতেন ৬ দফা মানেই এক দফা। অর্থাৎ স্বাধীনতা।

সোমবার ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলে বাংলাদেশ টেলিভিশনে স¤প্রচারিত (আগে রেকর্ড করা) একটি অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, এই ৬ দফার ভেতরেই এক দফা নিহিত ছিল, সেটা অন্তত আমরা পরিবারের সদস্যরা জানতাম। তিনি সব সময় বলতেন ৬ দফা মানেই এক দফা। অর্থাৎ স্বাধীনতা। আজ আমরা সেই স্বাধীন জাতি।

কারাবন্দি বঙ্গবন্ধুর মুক্তি এবং ৬ দফার দাবিতে আন্দোলন করতে ১৯৬৬ সালের ৭ জুন শহীদের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এই ৭ জুনে রক্তের অরে এই ৬ দফা দাবির কথা লিখে গিয়েছিল বলেই এই ৬ দফার ভিত্তিতে নির্বাচন এবং আমাদের যুদ্ধে বিজয়। আমরা স্বাধীনতা অর্জন করি।

প্রধানমন্ত্রী বলেন, সেই হরতালে অনেক মানুষকে তারা হত্যা করেছে। ১১ জন সেখানে জীবন দেন। রক্তের অরে ৬ দফা তারা লিখে যায়, আর যে ৬ দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচন হয় সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, যেটা পাকিস্তানিরা কোনোদিনই আশা করেনি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছাত্রজীবন থেকে এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতি একটা উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে এটাই তার আকাক্সক্ষা ছিল। তিনি সেটাই চেয়েছিলেন। তার সব সময় চিন্তা ছিল কীভাবে এ জাতিকে দুঃখ-দারিদ্র থেকে মুক্তি দেবেন, ুধা-শোষণ-বঞ্চনা থেকে মুক্তি দিয়ে একটা উন্নত জীবন দেবেন।

তিনি বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালির জাতির ভাগ্য পরিবর্তনের জন্য যে চিন্তা-চেতনাগুলোর তার (বঙ্গবন্ধু) ভেতরে লালিত ছিল সেটাই প্রতিফলিত হয়েছিল ৬ দফা প্রণয়নের মাধ্যমে। আর সেটা তার আরও সুযোগ এসে গেলো ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের মধ্য দিয়ে। যখন দেখা গেল এই ভুখÐের মানুষ সম্পূর্ণভাবেই নিরাপত্তাহীন সেই সময় তিনি এই ৬ দফা দাবিটা উত্থাপন করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ৬ দফা দাবি উত্থাপন করার সঙ্গে সঙ্গেই পাকিস্তানি শাসকদের কথা ছিল এটা সম্পূর্ণভাবে বিছিন্ন করার জন্য এই দাবি তিনি তুলেছেন। কিন্তু সেটা বাস্তব না। তিনি মানুষের অধিকারের কথা বলেছেন।
৬ দফা দাবিকে জনগণের দাবিতে রূপান্তর করতে বঙ্গবন্ধুর ত্যাগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ৬ দফা দাবিকে জাতির পিতা নাম দিয়েছিলেন বাংলাদেশের মানুষের বাঁচার দাবি হিসেবে। তিনি যখন ৬ দফা দাবি উত্থাপন করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

দলের অনেকের দ্বিধাদ্ব›দ্ব থাকার মধ্যেই পরে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফাকে গ্রহণ করা হয় বলে জানান তিনি।

এরপর ১৯ মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেখানে তিনি তার ভাষণে বলেছিলেন ৬ দফা প্রশ্নে কোনো আপস নেই।

বঙ্গবন্ধুকন্যা বলেন, এরপর ২০ মার্চ পল্টন ময়দানে জনসভা হয়, সে জনসভায় সবাই ভাষণ দেন এবং ৬ দফাকে গ্রহণ করেন। তারপর তিনি (বঙ্গবন্ধু) শুরু করে সারা বাংলাদেশ সফর। তিনি বাংলাদেশের প্রতিটি জেলায় আনাছে-কানাছে সফর করেন। একদিকে দলকে সংগঠিত করা এবং ৬ দফা দাবির প্রতি জনগণের সমর্থন আদায় করা।

৭ জুনের হরতাল সফল করতে নিজের মায়ের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মে মাসে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে এবং ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছিল তিনি কারাবন্দি থাকা অবস্থায়। তখন ৭ জুন হরতাল ডাকা হয়। এখানে আমি আমার মায়ের কথা বলবো। এই হরতাল সফল করার জন্য আমার মা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তিনি ইন্টেলিজেন্স বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আমাদের ছাত্রদের সঙ্গে, সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে হরতাল সফল করার জন্য কাজ করেছেন।

তাসখন্দ চুক্তি কেন্দ্র করে ১৯৬৬ সালের ৫ ফেব্রæয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দল জাতীয় সম্মেলনের ডাক দেয়। সে সম্মেলনে বঙ্গবন্ধুর এ দাবির প্রতি আয়োজকপ গুরুত্ব দেয়নি। তারা এ দাবি প্রত্যাখ্যান করে। প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালেই ৬-দফা উত্থাপন করেন।

৬-দফার মূল বক্তব্য ছিল প্রতিরা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব মতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দু’টি আলাদা ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। সরকারের কর, শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং পূর্ববাংলার প্রতিরা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা-সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন।

৬ দফা দাবি আদায় এবং কারাবন্দি শেখ মুজিবের মুক্তির দাবিতে ১৯৬৬ সালের ৭ জুন ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়।

সেদিনের সে হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ বাঙালি শহীদ হন, গ্রেফতার হন অনেকে।
ঘটনাবহুল ৭ জুনকে ঐতিহাসিক ছয়-দফা দিবস হিসেবে পালন করা হয়।

কুষ্টিয়া চিনিকলে চিনি গায়েব: শিল্পমন্ত্রনালয় গঠিত টিমের তদন্ত শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে প্রায় ৫২ দশমিক ৭শ মেট্রিক টন চিনি গায়েবের ঘটনায় শিল্পমন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

গত শনিবার ৫ জুন গঠিত শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত দল রবিবার রাতে ঢাকা থেকে কুষ্টিয়া চিনিকলে এসে পৌছায়।

সোমবার সকাল থেকেই তদন্ত দল আনুষ্ঠানিকভাবে তাঁদের কার্যক্রম শুরু করে। চিনি উধাওয়ের ঘটনায় কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বক্তব্য নেয়া হয়। দিনব্যাপী তদন্ত টিম বিকেল পর্যন্ত প্রায় ১০ জনের বক্তব্য গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় ধরে চলা এ তদন্তে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে কিনা এ বিষয়ে কোন কিছু জানা যায়নি। তদন্ত চলাকালে গণমাধ্যমকর্মীদের মিলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে বিকেলে তদন্ত কমিটির প্রধান শিবনাথ রায় জানান, তদন্তের স্বার্থে তাঁরা এই মুহূর্তে কোন কিছুই প্রকাশ করবেন না। তদন্ত কমিটির ৫ সদস্য ছাড়াও এ সময় কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫২ দশমিক ৭শ মেট্রিক টন চিনি উধাওয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাৎণিকভাবে স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চিনিকলের মহা-ব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঘটনার চারদিন পর গত শনিবার রাতে মিল কর্তৃপক্ষ এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

ঝিনাইদহের সীমান্তে নারী-শিশুসহ ১৬ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শ্যামকুড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

সোমবার সীমান্তের জলুলী ও নেপা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
এদিনের অভিযানে আটকরা হয়েছে শহিদুল ইসলাম, শিউলি আক্তার, কুলসুম আক্তার, রাসেল মাঝি, সাজ্জাদ আলী খন্দকার, সাজেদা খন্দকার , রাহাত আলী খন্দকার, ফাতেমা খাতুন, মুরাদ মোল্লা, ইসমত আরা, মাকসুদুল ইসলাম, নুর মোহাম্মদ, নিলুফা, শিল্পী আক্তার, নাজমা আক্তার এবং রওশন খান।

৫৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কামরুল আহসান জানিয়েছেন, করোনার সময়ে উদ্বেগজনক হারে ভারত থেকে এ দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর যার কারণে সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।

তিনি আরও জানান, আটককৃতরা জানিয়েছেন, ভারতের সীমান্ত ও এ দেশের সীমান্তে দালালদের সহযোগিতায় টাকার বিনিময়ে তারা অনুপ্রবেশ করেন।

দৌলতপুরে বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে মাংস নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে বিয়ে বাড়িতে বরপরে অতিরিক্ত মাংস নষ্ট করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দেড় মাস আগে জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে চুমকির সাথে গাংনী উপজেলার শহিদুলের ছেলে জনির বিয়ে হয়। সোমবার ছেলে পরে লোকজন মেয়ের বাড়িতে আসে বউকে নিয়ে যেতে। দুপুরে খাওয়া-দাওয়ার সময় বরের পক্ষের লোকজনের অতিরিক্ত মাংস নষ্ট করার ঘটনায় উভয়পরে মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময়ে দুপক্ষের অন্তত ৭ জন আহত হন। গুরুতর আহতদের বরের গাড়িতে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, দুপুর বেলায় গোলামের বাড়িতে বর ও কনে পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

সোমবার বিকালে ঝিনাইদহ স্টেডিয়ামে চলতি মৌসূমের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...