মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 556

ঝিনাইদহের জ্যোতি সড়ক দুর্ঘটনায় নিহত

0
নিহত জ্যাতি -ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পাগলা কানাই বেপারীপাড়ার জুবায়ের ইমাম জ্যোতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রবিবার দিনগত রাতে ঝিনাইদহ কালীগঞ্জে সড়কের বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা জ্যোতি ঠিকাদার অহিদুল ইসলাম খোকনের একমাত্র ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন।

রবিবার রাত সাড়ে ১১টার সময় মোটরসাইকেল যোগে ঝিনাইদাহ শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। রাতের আধারে একটি দ্রæতগতীর যানবাহন তাকে পৃষ্ট করলে ঘটনাস্থলেই মারা যান।

ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পৌচ্ছে দিয়েছে।

খোকসায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
আটক মাদক ব্যবসায়ী জালাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় র‌্যাবের অভিযানে ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজাসহ জালাল নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার বিকালে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুরের অভিযান থেকে তাকে আটক করা হয়। বিস্তারিত আসছে।

কুষ্টিয়ায় ভারত ফেরত শিশুসহ দু’জনের করোনা শনাক্ত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারত থেকে আসা ৩৬ বাংলাদেশীর মধ্যে শিশুসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা শনিবার রাতে দেশে ফিরেছেন। এ দিন ভারত থেকে আসাদের কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিনই তাদের করোনা সনাক্ত হয়।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার ভারত ফেরত ৩৬ জনের করোনা পরীার জন্য রবিবার নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাত আটটার দিকে সেখান থেকে পাঠানো পরীার ফলাফলের প্রতিবেদনে এক শিশুসহ দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

তিনি আরো জানান, দুই জনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেক জনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেকে তার মায়ের সঙ্গে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) রাখা হয়েছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে আছেন। শনাক্ত হওয়ার পর রাত সাড়ে আটটার দিকে আক্রান্ত দুই জনকেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তবে তাঁদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই। পিটিআইয়ের বীর প্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৭ জন ও শহরের একটি আবাসিক হোটেলে ৯ জনকে রাখা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত থেকে দর্শনা বন্দর দিয়ে আসা ৩৬ জন বাংলাদেশীকে বাসে করে কুষ্টিয়া পিটিআইয়ে আনা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান জানান, রবিবার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়াত ১১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে আরো মানুষ ফিরলে যাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা যায় সেই প্রস্তুতি রয়েছে।

কুমারখালীতে আওয়ামী লীগ নেতার ছেলেকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দু’পরে বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার দিবাগত রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বরবশী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ – সভাপতি আলতাফ হোসেনের ছেলে শিপন (৩৫)। নিহতের স্বজনরা দাবি করেন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

কুমারখালী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে শিপনের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে আকবরের ছেলে কবির, কালাইয়ের ছেলে মিজান, বাবলু মাস্টার, ময়েন সহ সন্ত্রাসীরা গোদের বাজার এলাকা থেকে শিপনকে ডেকে নিয়ে যায়। পরে কবিরের বাড়ির সামনে রাস্তায় পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

কবিরে স্ত্রী রহিমা খাতুন জানায়, দীর্ঘ দিন ধরে মসজিদের জমি নিয়ে প্রতিপরে সাথে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত ১২ টার দিকে জাফর গ্রæপের এনামুল, এরাশাদ সহ অনেকে মানুষ ছুরি (চাকু) ইট, লাঠি নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় ধারালো ছুরির আঘাতে শিপনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফর গ্রæপের সাথে পান্টি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রæপের মধ্যে বিরোধ চলে আসছিল । এই বিরোধের জের ধরেই শনিবার রাতে শিপন খুন হন।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, প্রতিপরে নেতা শনিবার বিকেলে গোদের বাজারে তার নেতাকর্মীদের নিয়ে মিটিং করেন। আর রাতে আমার সমর্থিত শিপনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে সুমনের বড় ভাই মামুন মুঠোফোনে জানান , সুমন একটি গ্রæপের নেতৃত্ব দেয়। সে কারণে এলাকায় কোন কিছু হলেই সমুনের দোষ হয়। তবে এ ঘটনায় সমুনের কোন হাত নেই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র এলাকায় জাফর ও সুমন গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার রাতেও দুইপরে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপরে ধারালো অস্ত্রের আঘাতে শিপন নিহত হন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসায় গাছ থেকে পরে শিশু আহত

0
আহত শিশু নিশান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে খেলার সময় গাছ থেকে পরে এক শিশু আহত হয়েছে।

আহত শিশুর নাম নিশান (১০)। সে ওসমানপুর গ্রামের আঃ সালামের ছেলে। সে ওসমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

জানা গেছে, রবিবার সকালে শিশু নিশান ও তার বন্ধুরা মিলে পাতা লুকানো খেলা খেলছিল। এ সময় আমগাছ থেকে পাতা সংগ্রহ করতে গিয়ে সে গাছ থেকে পরে যায়। স্থানীয়রা তাকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসার এক পর্যায়ে শিশুটির জ্ঞান ফিরে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার জানান, শিশুটি অগের থেকে সুস্থ্য আছে। তবে হাসপাতালেই ভর্তি থাকবে।

সাংবাদিক রোজিনা জামিন পেলেন

0
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে স্বাস্থ্যসেবা বিভাগের এক উপসচিব মামলাটি দায়ের করেন।

রবিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিচারক জামিন আদেশে বলেন, পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। সে দিন রোজিনার পে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়–য়া, প্রাশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে রাষ্ট্রপে জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।

আদালত শুনানি শেষে রাষ্ট্রপরে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।

অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলা গত মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

সচিবালয়ে দীর্ঘণ আটকে রাখার পর সোমবার রাত ৯টার দিকে সাংবাদিক রাজিনা ইসলামকে শাহবাগ থানায় আনা হয়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে মন্ত্রণালয়।

খোকসা প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনস্থা, মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে খোকসা প্রেস কাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে খোকসা প্রেস কাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন খোকসা প্রেস কাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুন্সী, খোকসা প্রেস কাবের সহ সভাপতি রঞ্জন ভৌমিক, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, সাংবাদিক হুমায়ুন কবীর, আকরাম হোসেন প্রমুখ। কাবের সভাপতি মুনসী লিটন প্রতিবাদ সমাবেশে সভাপতত্ব করেন।

প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক রোজিনা ইসলামরে বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।

কুমারখালীর একটি গ্রাম পুরুষ শূন্য

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুইপরে সংঘর্ষের ঘটনায় একটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার পুরুষশূন্য হয়ে পড়েছে।

শনিবার দুপুরে সরেজমিন ওই গ্রামে গেলে পুরুষ শূন্য পরিবারের গৃহকত্রিরা জানান, প্রায় তিন বছর আগে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বার আতর আলী বিশ্বাস ও বর্তমান মেম্বার ওয়াদুদ শেখ একই গ্রুপে ছিলেন। কিন্তু কয়েক বছর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার আলাদা হয়ে যান। এরপর থেকেই যেকোন তুচ্ছ ঘটনায় শেখ ও বিশ্বাস গ্রুপের সমর্থকরা ঢাল, সরকি, লাঠি, দা, রাম দা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন।
এর জের ধরে গত ১৭ মে শেখ গ্রুপের হাসান খন্দকার (৭০) কে পিটিয়ে রক্তাক্ত করে বিশ্বাস গ্রুপের আলামিন, আনোয়ারসহ ৫ জন। এ ঘটনায় থানায় শেখ গ্রুপের পে একটি মামলা হয়।

এ ঘটনার পর থেকে গ্রেফতারের ভয়ে দুই পক্ষের লোকেরা গ্রাম ছাড়া। বর্তমানে পুরো গ্রাম পুরুষ শুন্য।

শেখ সমর্থিত খন্দকার আশরাফের স্ত্রী বলেন, বেশ কয়েকদিন ধরে দুইপরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে বিশ্বাস গ্রুপের লোকেরা তাদেও বাড়িতে হামলা করে।

বিশ্বাস সমর্থিত আলামিনের স্ত্রী বলেন, যেকোন ঘটনা ঘটলেই বিশ্বাস গ্রুপের আতর মেম্বােরের দোষ হয়। প্রতিপরা এসে বাড়িতে ভাংচুর চালায়। পথে ঘাটে আমাদের লোকজন পেলে ওরা মারধর করে। তিনি আরো বলেন, বাড়িতে এলাকায় কোন পুরুষ মানুষ নাই, বাজার নাই। খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। রাত নেই, দিন নেই, সব সময় পুলিশ আসে। বাড়ির পুরুষ মানুষকে খোঁজে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, কি নিয়ে দুইপ মারামারি করে, তা তারা নিজেই জানে না। তুচ্ছ কারণে বিশ্বাস ও শেখ গ্রুপ লাঠি, ঢাল, সরকি নিয়ে মাঠে নামে। আগের ঘটনায় শেখ গ্রুপ একটি মামলা করেছে। এরপর শুক্রবার রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে পুলিশ খবর পেয়ে ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ কাউকে অহেতুক হয়রানি করছে না বলে তিনি দাবি করেন ।

নির্যাতিত সাকি’র গল্প,

0

কুষ্টিয়ায় আবার টিকাদান শুরু হচ্ছে শনিবার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আবার করোনর দ্বিতীয় ডোজের টিকা দান শুরু হচ্ছে। তবে চাহিদার বিপরীতে টিকা কম থাকায় বিশৃঙ্খলার শঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

শুক্রবার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার থেকে পুলিশ প্রহরায় এই টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, প্রথম ডোজের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টিকার মজুত শেষ হয়ে যায়। অনেকেই নির্ধারিত দিনে কুষ্টিয়া কলকাকলী স্কুলের টিকা দান কেন্দ্রে টিকা নিতে আসেন। কিন্তু টিকা না পেয়ে নোটিশ দেখে তারা ফিরে জান।
কুষ্টিয়ায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার জন্য অবশিষ্ট ২২ হাজার জনের মধ্যে শনিবার মাত্র ১ হাজার জনকে টিকে দেয়া হবে। আরও ১ হাজার জন পরবতী দুই-একদিনের মধ্যে টিকা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কুষ্টিয়ায় ৬৭ হাজার ৪৮৬ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। তাদের মধ্যে ২২ হাজার ৪৩৫ জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। ভাওয়েল শেষ হয়ে যাওয়ায় ১১ মে করোনার টিকাদান বন্ধ হয়ে যায়। ওই দিন ৮২৭ জনকে টিকা দেয়ার পরই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সে সময় অন্য জেলা থেকে আরও ৭ হাজার টিকার প্রতিশ্রæতি পাওয়া গেলেও পাওয়া যায় মাত্র ৫ হাজার ডোজ। শেষ পর্যন্ত টিকা দেয়া বন্ধ হয়ে যায় ১১ তারিখ সকালে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...