মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 557

দৌলতদিয়া সেভ হোমের শিশুদের এমপি জর্জের অনুদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত শিশুদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখার জন্য ব্যক্তিগত ভাবে অনুদান প্রদান করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে অবহেলিত শিশুদের সমাজের মূল ¯্রােতে এনে স্বাবলম্বী করার ল্েয পরিচালিত দৌলতদিয়া সেভ হোম কর্তৃপরে হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক ল টাকা তুলে দেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সজ্জল, সেভ হোমের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের জঙ্গলে ১৩ মাওবাদী নিহত

0
নারী মাওবাদীদের একটি দল। ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৩ মাওবাদী নিহত হয়েছে বলে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে রাজ্যের গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের জওয়ানরা অভিযান চালায়।

পুলিশ জানায়, এটাপল্লির জঙ্গলে ঢুকতেই জওয়ানদের ল্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশ। দুই পরে মধ্যে গোলা গুলি চলে। পরে সেখান থেকে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

গড়চিরৌলি পুলিশের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৯ মার্চ গড়চিরৌলিতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারীদের সংঘর্ষে দুই নারীসহ পাঁচ মাওবাদী নিহত হয়।

সে সময় তল্লাশি চালিয়ে বোমা, কার্তুজ, ম্যাগাজিন, বেশ কিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

রোজিনাও ভুল করতে পারেন : তথ্যমন্ত্রী

0
হাছান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি আটকে রাখার পর রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় নিরপে তদন্তের দাবি নিয়ে ‘যথাযথ কর্তৃপরে’ সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তবে রোজিনাও ভুল করে থাকতে পারেন মন্তব্য করে বিষয়টিকে ইমোশনালি না দেখে বাস্তবতার নিরিখে বিচারের আহŸান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টোর রোডের বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যরা স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, তাদের মূল দাবি হচ্ছে- নিরপে তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপে তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। আমি বিষয়টি যথাযথ কর্তৃপরে সাথে আলোচনা করব।

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দÐিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। বুধবার মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।

রোজিনা ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে প্রতিবেদন করায় তাকে হয়রানি করা হচ্ছে ব্রিটিশ আমলের এক আইন ব্যবহার করে।

সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ রোজিনাকে রিমান্ডে নেয়ার আবেদন করলেও মঙ্গলবার ঢাকার একটি আদালত তা খারিজ করে দেয়।

রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে শুরু থেকে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন হাছান মাহমুদ।

সাংবাদিক নেতাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, বিষয়টিকে ইমোশনালি না দেখে বাস্তবতার নিরিখে বিচার করুন। আমি, আপনি যেকোনো সময়েই ভুল করতে পারি, মানুষমাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয় তা মাথায় রাখতে হবে।

আমি আপনাদের মন্ত্রী আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা আমার থাকবে।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

রাবির ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এই পরীা শুরু হবে।

বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীা উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ আগস্ট ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ (মানবিক) ইউনিট ও ১৮ আগস্ট ‘বি’ (ব্যবসায় শিা) ইউনিটের পরীা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত ৩ শিফটে পরীা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীায় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিার্থী অংশ নিতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ভর্তি পরীা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) দেখা যাবে।

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীতে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই রেকর্ড গড়ছে শনাক্ত ও মৃত্যুর হার। এরমধ্যেই নতুন করে দেশটির মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ব্ল্যাক ফাঙ্গাস। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০ জন। দেশটিতে এ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। তাই একে মহামারী ঘোষণা করেছে ভারত সরকার।

দেশটির গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, এরইমধ্যে প্রতিটি রাজ্যেও চিঠি পাঠিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেখানেই এই রোগকে মহামারী ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচজনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে।

রাজস্থান এবং তেলঙ্গানা এর আগেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করে ছিল। এখন সব রাজ্যকেই একই পদপে নিতে বললো ভারতের কেন্দ্রীয় সরকার। মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলোকে চিঠি পাঠান ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোকে মেনে চলতে হবে।

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পাওয়া নয় বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের কাছে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম নাম ঘোষণার পর পুরস্কারপ্রাপ্তদের ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন সরকারপ্রধান।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ।

সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে এবার পুরস্কার পেলেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

গবেষণা ও প্রশিণে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

মহেশপুর সীমান্তে ৯ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী ও শিশুসহ ৯ জন আটক।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বর্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারতে প্রবেশের চেষ্টার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির প থেকে মামলা দায়ের করে আটককৃতদের সোপর্দ করা হয়েছে।

সাংবাদিক রোজিনার জামিন শুনানি হয়েছে, আদেশ দ্রুততম সময়ে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলার জামিন শুনানি শেষ হয়েছে। তবে নথিপত্র পর্যালোচনার জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে আদেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভাচ্যুয়ালি এ শুনানি হয়।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে গণমাধ্যমকর্মীরা ভিড় করেন। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন।

ইতোমধ্যে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দন্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।

রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে একটি কে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

পরে রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

ভেড়ামারায় মোটর সাইকেলেন সংঘর্ষে দুই কিশোর নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মমিনুল হকের ছেলে ময়নাল হক মিল্টন (১৭) এবং একই গ্রামের আলমের ছেলে শাকিল (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন স্থানে দুই দিক থেকে আসা দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা চালকসহ চারজন রাস্তার ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত বলে ঘোষণা করেন। নিহত দু’জন পরস্পর বন্ধু একই মটর সাইকেলের চালক এবং যাত্রী ছিলেন। অপর মোটর সাইকেলে থাকা আহত দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের মধ্যে রাজ্জাক নামে এক যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বাড়ীতে নিয়ে গেছে তাদের স্বজনরা।

ঝিনাইদহে বাসের ধাক্কায় দুজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার রাত ৮টার দিকে হরিণাকুন্ডু জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু হামিরহাটি গ্রামের মনসুর আলীর ছেলে আক্তার (৪০) ও চাঁদপুর গ্রামের গফুর আলীর ছেলে আবু তালেব (৩৪)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহর থেকে হরিণাকুন্ডু যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি হরিণাকুন্ডু জামতলা নামক স্থানে পৌঁচ্ছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বিুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...