সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 561

সন্ধ্যায় জানা যাবে ঈদ কবে

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভার পরে।

বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেেেত্র ঈদ উদযাপিত হবে শুক্রবার (১৪ মে)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে সরকারি কর্মকর্তা মৃত্যু

0
প্রয়াত রীনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিএডিসি (সার) সহকারি ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন নাহার রিনা (৩৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে গত ২২ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার রিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রিনা মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে এবং কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের সহধর্মীনী। সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রিনার স্বামী রাসেলও করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনার সাথে যুদ্ধ করে তিনি সুস্থ হলেও না ফেরার দেশে চলে গেলেন রিনা।

ঈদ যেন অন্তিম উৎসবে পরিণত না হয় : কাদের

0
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর যেন অন্তিম উৎসবে পরিণত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মানুষকে করোনায় সচেতন করতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। সবাইকে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত করোনা সুরা সামগ্রী ও খাদ্যসহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সচেতনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঈদ উৎসব যেন অন্তিম যাত্রায় বা উৎসবে পরিণত না হয়। এই ক্যাম্পেইনটা সবারই করা উচিত। এটা না করে দেশি বিদেশি মিডিয়া অহেতুক সমালোচনা করছে।

এদিন ১৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে করোনা সুরা সামগ্রী এবং খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবশেষে বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো। একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন। প্রকৃত অর্থে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।

দীর্ঘদিন মানুষ অসত্যের সাথে চলতে পারে না, পারে না সত্যকে লুকিয়ে রাখতে, হাতের তালু দিয়ে যেমন আকাশ ঢাকা যায় না, তেমনি সত্যকেও কখনো আড়াল করে রাখা যায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর ইতিহাসে এক নির্মম, বেদনাদায়ক হত্যাকাÐ ১৫ আগস্ট অথচ কতটা নিষ্ঠুর হলে এই দিনে বেগম জিয়া এতদিন তার ভুয়া জন্মদিন পালন করে আসছিলেন।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি নেত্রী কি পারতেন না শোকাবহ ১৫ আগস্টে ভুয়া জন্মদিনের অনুষ্ঠান না করতে?

বেগম জিয়ার মেট্রিকুলেশন সনদ অনুযায়ী জন্মদিন ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদে ৫ সেপ্টেম্বর ১৯৪৫, পাসপোর্ট সনদ ১৯ আগস্ট ১৯৪৫, আবার দাবি করেন ১৫ আগস্ট ১৯৪৫ তার জন্মদিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে বেগম জিয়াই উন্মোচন করেছেন।

তিনি বলেন, অবশেষে করোনা টেস্টের জন্য দেয়া তথ্যে জানা গেল বেগম জিয়ার জন্মদিন ৮ মে ১৯৪৬।

দেশ-বিদেশে মিডিয়ার একটি অংশ ও কোনো কোনো নেতা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোজাফফর হোসেন।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২৩৩৩ টাকা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে স্বর্ণের দাম না বাড়ানোর পে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হচ্ছে।

গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা কমানো হয়।

সর্বশেষ ১০ মার্চ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৯ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।

কোয়াডে গেলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াডকে চীনবিরোধী একটি ‘ছোট গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে বেইজিং। এতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার ক‚টনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত মাসে চীনের প্রতিরামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি’র ঢাকা সফরে কোয়াড, আইপিএস নিয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল চীন। চীনের অনুরোধের জবাবে বাংলাদেশ কী বলেছে তার জবাব না দিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীন সব সময় মনে করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোট গ্রæপ। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে।’
চীনের রাষ্ট্রদূত বলেন, এ ধরনের ছোট গোষ্ঠী বা কাবে যুক্ত হওয়ার ভাবনাটা ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।

ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁজার জন্য ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ (কোয়াড্রল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) সংলাপের সূচনা হয়।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এই ল্েয ৫ লাখ সিনোফার্মের টিকা দেবে।

ঈদের আগে দুই দিন খোলা ব্যাংক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের ছুটির আগে মঙ্গল ও বুধবার বাংলাদেশের ব্যাংকগুলোতে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গল এবং বুধবার লেনদেন হওয়ার পরে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে ব্যাংক। ঈগের তিনদিন ছুটির পর রবিবার খুলবে ব্যাংকগুলো।

সরকারি পঞ্জিকায় এবার ঈদের ছুটি ধরা হয়েছে ১৩-১৫ মে। এর মধ্যে শেষ দুদিন (শুক্র, শনিবার) পড়েছে সাপ্তাহিক ছুটি।

চাঁদ দেখা সাপেে ঈদের ছুটির হিসাবে এক দিন এদিক-ওদিক হতে পারে। তবে মহামারীর মধ্যে এবার ঈদুল ফিতরের ছুটি তিনদিনের বেশি হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। এই ছুটিতে সবাইকে সবার কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।

ফেরি চলাচলের অনুমতি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বিআইডবিøউটিসি। ঘরমুখী মানুষের বিড়ম্বনা এড়াতে দিনেও ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।

সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডবিøউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান। এর আগে বিআইডবিøউটিসি কর্তৃপ রবিবার রাতভর ১৬টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার করে। কিন্তু সোমবার ভোর থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ করে দেয় ফেরি কর্তৃপ। তবে দিনেরবেলায় শুধু জরুরি পরিসেবার জন্য দুটি ফেরিতে যানবাহন পারাপার চালু রাখা হয়েছে।

শুক্রবার ও শনিবার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকায় রবিবার ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে ঘরমুখো মানুষকে ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেছিলেন, দিনে ফেরি বন্ধ। শুধু জরুরি পরিসেবায় বহরের ১৬টি ফেরির মধ্যে দুটি দিয়ে কিছু যানবাহন পারাপার করা হচ্ছে। তাও অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া ফেরিতে উঠতে পারবে না। তবে রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য সব ফেরি সচল রাখা হবে।

দেশে ব্যাংকনোটে করোনা ভাইরাসের উপস্থিতি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের ব্যাংকনোটে করোনা ভাইরাসের আরএনএর উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক।

সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনের সম্মেলন কে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

গবেষণাপত্রের সূত্র ধরে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের গবেষক দল দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংকনোটে করোনা ভাইরাসের আরএনএর উপস্থিতি পেয়েছেন।

তিনি আরও বলেন, গবেষক দল ব্যাংকনোটে ৭২ ঘণ্টা পর্যন্ত ভাইরাসের এন-জিনের উপস্থিতি এবং ৮-১০ ঘণ্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়িত্ব শনাক্ত করতে পেরেছেন। এই গবেষণাপত্রটি ইতিমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২৮ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দালাল সহ ২৮ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোরে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭জন নাটোরের, ১ জন ঔক্ষীপুর ও ১ জন বরিশাল জেলার বাসিন্দা। তাদেরকে সহযোগিতার দায়ে মহেশপুরের সেজিয়া গ্রামের দালাল সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তেতে সীমান্তের গয়েশপুর বিওপির বিজিবি সীমান্তের মাটিলা থেকে ১৯ জন ও সামন্তা থেকে ৮ জন ও সেজিয়া থেকে ১ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদেরকে মহেশপুর সোপর্দ্দ করাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মিরপুরে দশ হাজার মানুষ পেলো উপজেলা চেয়ারম্যানের ঈদ পোষাক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ঈদ-উল-ফিরত ও করোনাকালীন কর্মহীন হয়ে পড়া দশ হাজার নারী পুরুষকে ঈদের পোশাক তুলে দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মত এবারো তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় নারী-পুরুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।

সোমবার সকালে মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কামারুল আরেফিনের মা আলহাজ্ব খোদেজা বেগম। বিতরণকৃত বস্ত্র সামগ্রীর মধ্যে ছিল ৮হাজার ৪শ পিস শাড়ি, ১ হাজার পিস লুঙ্গি এবং ৬ শ ৫০ পিস পাঞ্জাবী।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের সহধর্মীনি শামসুন্নাহার সেফালি আরেফিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম।

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সব সময়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গী এবং পাঞ্জাবী পাওয়ার পরে তাদের খুশিটা আমার কাছে সবচেয়ে দামী।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...