সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 569

খোকসায় ভেজাল গুড় তৈরীর কারখানায় আবার অভিযান

0
অভিযানের সময় ফায়ার সাভিস কর্মীরা পানি দিয়ে আখানেভানোর চেষ্টা করছে।

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় আখের ভেজাল ডিমে গুড় তৈরীর আর এক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

অভিযানের সময় ফায়ার সাভিস কর্মীরা পানি দিয়ে আখানেভানোর চেষ্টা করছে।

রবিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে কালীবাড়ি সড়কে নিত্য গোপাল বিশ্বাসের আখের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান শুরু করেছে ভাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের নেতৃত্বে ভেজার বিরোধী এ অভিযান চলছে। অভিযান শুরুর আগেই কারখান মালিক-কর্মচারীসহ সবাই আত্মগোপন করলেও এক শ্রমিক ও কারখানা মালিকের অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়েছে। বিস্তারিত আসছে।

কবরীকে বনানীতে সমাহীত করা হয়েছে

0

দ্রোহ বিনোদন ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে রাষ্ট্রের প থেকে ‘গার্ড অব অনার’ শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহীত করা হলো।

শনিবার জোহরের নামাজ পর বনানীর কবরস্থানে কবরীকে দাফন করা হয়। ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের অবসান ঘটলো।

টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বাংলা চলচ্চিত্রে কবরী এক বিস্ময় আর সৌন্দর্যের প্রতীক। অভিনয়ের মাধ্যমে কেড়েছেন দর্শকের মুগ্ধ দৃষ্টি। ‘সুতরাং’ ছবিতে ১৪ বছর বয়সে মিনা পাল নামের এক কিশোরী তার ভুবন ভোলানো হাসির যে অচ্ছেদ্য মায়ায় বেঁধেছিলেন এ দেশের সিনেমা দর্শকদের; তার ঘোরে বাঙালি মুগ্ধ হয়ে থাকে পরবর্তী ৫৬ বছর।

সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত ‘সুতরাং’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নায়িকা কবরীর আবির্ভাব, মিনা পাল নাম বদলে প্রথম ছবিতেই কবরী হিসেবে তার আত্মপ্রকাশ ও বাঙালির হৃদয় জয়ের যাত্রা শুরু। ১৯৬৪ সালের ২৪ এপ্রিল মুক্তি পায় ছবিটি।

হেফাজতের তান্ডবে বিএনপি’র মদদ ছিলো – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

হেফাজতের কর্মসুচির সাথে বিএনপির কোন সম্পর্ক না থাকার পরও হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ২৬, ২৭ এবং ২৮ তারিখে হেফাজতের তান্ডবে সরাসরি ভাবে বিএনপি’র মদদ ছিলো। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব তাদের কর্মসুচিকে সমর্থন জানিয়ে একাধিকবার উস্কানি মুলক বক্তব্য দিয়েছেন। এই তান্ডবের পরে যে মামলা হয়েছে, সেই মামলায় ভিডিও ফুটেজ দেখে যারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে কাউকে হয়রানি করা হচ্ছে না।

শনিবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, ২৬ তারিখে বায়তুল মোকারমের ছোট বিষয়কে ইস্যু করে বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র হিসেবে বহিঃবিশে^র কাছে প্রচার করার জন্য পরিকল্পিত ভাবে তারা রাষ্ট্রিয় সম্পত্তি ধ্বংস করেছে। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না তারাই এই ভাবে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করতে পারে। এ সময় কুষ্টিয়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে হাত পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে আবাদি জমি থেকে নজির উদ্দিন (৫৯) নামের কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাজির উদ্দিন ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রæপের সাথে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রæপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারি বাবলু গ্রæপের সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রæপের লোকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নিয়েও দুই পরে মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এর মধ্যে শনিবার সকাল ৬ টার দিকে সরোয়ার গ্রæপের সমর্থিত নজির উদ্দিনের মরদেহ নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রায় দিনই পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর রাতে শুয়ে থাকত। শুক্রবার রাত ১২ টার দিকেও তিনি সেখানেই ঘুমিয়ে ছিলেন। সকাল ৬ টার দিকে তিনি লোক মারফত তার বাবা খুনের খবর পান। তার ধারণা পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারা কী কারণে কৃষক মজির উদ্দিনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

চুয়াডাঙ্গায় থানার সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সামনে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুর দামুড়হুদা মডেল থানার মেইন গেটের সামনে হামলায় নিহত বৃদ্ধের নাম ই¯্রাফিল মোল্লা (৭৫)। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত জুনাব আলী মোল্লার ছেলে।

বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়ার পর ঘাতক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও প্রত্যদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের নজরুল ইসলাম ও বজলুর রহমানের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় নজরুল লিখিত অভিযোগ করলে বিরোধ মিমাংসার জন্য দু’পকে থানায় ডাকা হয়। শুক্রবার মিমাংসা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় দু’পরে কথাকাটাকাটির এক পর্যায়ে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বৃদ্ধ ই¯্রাফিল মোল্লাকে কিল-ঘুষিসহ মারধর করেন। এ সময় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। আহত বৃদ্ধকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রান্না ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেল গৃহবধুর গলিত লাশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর মোল্লা তেঘড়িয়া ক্যানেলপাড়া এলাকার একটি বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে পুলিশ এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উদ্ধার করা লাশটি গৃহবধূ রিমি (২২) এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের জনৈক আলামিনের স্ত্রী। আলমিন মিষ্টি তৈরীর কারিগর বলে জানান বাড়ির মালিক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, বৃহস্পতিবার রাতে রুবিনা নামে এক প্রতিবেশী ওই বাড়ির ভিতরে টিউবওয়েলের পানি আনতে গিয়ে নাকে পচা গন্ধ পান।

বাড়ির মালিক মুরাদ হোসেনকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে ওই বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে রিমি নামের ওই গৃহবধূর গলিত লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা প্রায় এক মাস পূর্বে মৃত দেহটি মাটি চাপা দেওয়া হয়ে থাকতে পারে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাড়ির মালিক মুরাদ হোসেন জানান, গত ফেব্রুয়ারি মাসে খোকসার বাসিন্দা আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসাটি ভাড়া নেন। ওই বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকত। আলামিন কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকার জাহাঙ্গীর হোটেলের মিষ্টি বানানোর কারিগর হিসাবে কাজ করত। তবে গত এক মাস যাবৎ ওই বাসায় আলামিনকে কেউ দেখেনি। লাশ উদ্ধারের পর বাড়ির মালিক একাধিকবার মোবাবাইল ফোনে আলামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। মাত্র কিছুদিন আগে বাসা ভাড়া নেওয়ায় প্রতিবেশীরাও তাদেরকে তেমন একটা চিনত না। প্রতিবেশী ও পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই আলামিন পলাতক রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত জানান, প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন উদ্ধার করা অর্ধগলিত মৃত দেহটি আলামিনের স্ত্রীর। তবে ময়না তদন্ত শেষে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন

0
বেগম খালেদা জিয়া ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া বাসায় থেকেই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে এ জেড এম জাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। এ কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।

রাত পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে সিটি স্ক্যান শেষে রাত ১০টা ৫০ মিনিটে বাসায় ফেরেন বেগম জিয়া।

রাত ৯টা ২৫ মিনিটে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বেরিয়ে ৯টা ৪০ মিনিটে ওই হাসপাতালে পৌঁছায়। এ সময় হাসপাতাল কর্তৃপ গেট বন্ধ করে দেয়। সেখানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়।

হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় ও জেলা পর্যায়ের ওএমএস কার্যক্রম চলবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের ছয় দিনই এই কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে মোট ৭১৫টি বিক্রয়কেন্দ্রে (১০ টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ মেট্রিকটন চাল ও ৭৯৬ মেট্রিকটন আটা বিক্রয় চলমান থাকবে।

উল্লেখ্য যে, ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ মেট্রিকটন চাল এবং ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ মেট্রিকটন চাল ও ৬৬ মেট্রিকটন আটা বিক্রয় চলমান। এছাড়া, শ্রমঘন জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী) ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলার প্রতি এক মেট্রিকটন চাল ও দুই মেট্রিকটন আটা এবং অন্যান্য মহানগরী এবং জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন এক মেট্রিকটন চাল ও এক মেট্রিকটন আটা বিক্রয় চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

গত ৩১ মার্চ মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছিলো। আট হাজার থেকে মোট মৃত্যু নয় হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। আর সর্বশেষ এক হাজার মানুষের মৃত্যু হয়েছে মাত্র ১৫ দিনের ব্যবধানে। দেশে চলমান এই মহামারীকালে এটিই দ্রæততম সময়ে এক হাজার মৃত্যুর রেকর্ড। এর আগে এক হাজার মৃত্যুতে সবচেয়ে কম সময়ে এক হাজার মৃত্যুর রেকর্ড ছিল ২৩ দিন। মোট মৃত্যু ২ হাজার থেকে ৩ হাজার ছাড়াতে ২৩ দিন সময় লেগেছিল।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

একদিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্যও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বছরের শেষ দিকে মৃত্যুর সংখ্যা কমে এলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর এখন মৃত্যুর সংখ্যা বেড়েছে অনেক।

গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর পর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি। এর মধ্যে বুধবার একদিনে সর্বাধিক ৯৬ জনের মৃত্যু ঘটে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৫ দিনেই ১ হাজার কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে।

প্রথম মৃত্যুর আড়াই মাস পর গত বছরের ১০ জুন মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছিল। এরপর ৫ জুলাই ২ হাজার, ২৮ জুলাই ৩ হাজার, ২৫ অগাস্ট ৪ হাজার, ২২ সেপ্টেম্বর ৫ হাজার ছাড়ায় মৃতের সংখ্যা।

এরপর কমে আসে মৃত্যুর বাড়ার গতি। ৪ নভেম্বর ৬ হাজার, ১২ ডিসেম্বর ৭ হাজারের ঘর ছাড়ায় মৃত্যুর সংখ্যা। এ বছরের ২৩ জানুয়ারি ৮ হাজার এবং ৩১ মার্চ মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছিল।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীা বিবেচনায় শনাক্ত রোগীর হার ২০ দশমিক ৮৯ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৩। আর শনাক্ত রোগীদের মৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৩ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫৭টি ল্যাবে ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীা করা হয়েছে। এ পর্যন্ত পরীা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি নমুনা।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬৪ জন পুরুষ আর নারী ৩০ জন। তাদের মধ্যে ৪ জন বাড়িতে মারা গেছেন, বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।

মৃতদের মধ্যে ৫২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ৬৯ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভাগের, ৩ খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ১ জন করে সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ৮১ জনের মধ্যে ৭ হাজার ৪৯৯ জনই পুরুষ এবং ২ হাজার ৫৮২ জন নারী।

খোকসায় মাক্স না পরায় ব্যক্তি ও ব্যসায়ীকে জরিমান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাক্স না পরায় ১৩ ব্যক্তি ও ব্যসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি না মানায় এসব ব্যক্তি ও ব্যবসায়ীকে ১৩টি মামলায় ৫৬০০ টাকা জরিমানা করেছেন আদালত।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...