সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 576

ইমরান খানকে শেখ হাসিনার চিঠি

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ইমরান খানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শুভেচ্ছা জানান। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের েেত্র বাংলাদেশ প্রতিশ্রæতিবদ্ধ। আমার বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার প থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে পাকিস্তান দিবস উপলে পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা সমুন্নত রাখলে দুই দেশের জনগণই উপকৃত হতে পারে।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং সেই সঙ্গে পাকিস্তানের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

বাংলাদেশ-ভারতের রূপান্তর সামনে থেকে দেখেছি: সোনিয়া গান্ধী

0
সোনিয়া গান্ধী - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উভয় দেশের মধ্যে সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেন ভারতের কংগ্রেস পার্টির বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।

বুধবার বঙ্গবন্ধুর জন্মশতাবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

সোনিয়া গান্ধী বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের সাহসী জনগণ এই উপমহাদেশের ইতিহাস ও ভূগোলের রূপান্তর ঘটিয়েছিল। গত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত বিস্ময়কর এবং এটি বিশ্বের স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময় ভারত বিশেষ সম্পর্ক বজায় রেখেছে জানিয়ে তিনি বলেন, এটি একটি বিশেষ সম্পর্ক। কারণ, ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে একটি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। তিনি ও বঙ্গবন্ধু সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। ১৯৭১ সাল ভারতের জন্য যেমন রূপান্তরের বছর ছিল, তেমনই এটি বাংলাদেশের জন্যও রূপান্তরের বছর ছিল।

কংগ্রেস নেত্রী বলেন, এর পরপরই শেখ মুজিবুর রহমান বিশ্ব মঞ্চে আবির্ভূত হন ঐতিহ্য ও বহুপাকি উদারতাবাদকে রা করার জন্য।

সোনিয়া গান্ধী বলেন, আমি এমন একজন ব্যক্তি যে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর বাসায় থেকে আমার মৃত স্বামী রাজিব গান্ধীর সঙ্গে এই রূপান্তরকে সামনে থেকে দেখেছি। আজকের এই আনন্দের দিনে অত্যন্ত খুশির সঙ্গে শেখ হাসিনা ও তার লাখো দেশবাসীর গর্বকে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।

৪০তম বিসিএসের ভাইভার তারিখ ১৫ জুন

0
Bangladesh-crmocomiton-24-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র শবে বরাত উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির তারিখ পরিবর্তনের কারণে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন ভাইভার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার পিএসসির পরীা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত উপলে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীার্থীর মৌখিক পরীার তারিখ আগামী ১৫ জুন পুনঃনির্ধারণ করা হলো।

বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীায় উত্তীর্ণ ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হয়।

২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়ে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এরমধ্যে ৩ লাখ ২৭ হাজার জন প্রিলিমিনারি পরীা দিয়ে পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে বলে সেখানে উল্লেখ করা হয়।

ছেঁউড়িয়ায় লালন স্মরণ উৎসব হচ্ছে না

0
Lalon-kushtia-24-p-3

কুষ্টিয়া প্রতিনিধি

দেশ ব্যাপী করোনার প্রভাব বৃদ্ধির ফলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন স্মরণ উৎসবের অনুষ্ঠান হচ্ছে না।

একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বুধবার বিকালে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দোল পূর্ণিমার তিথিতে লালন স্মরন উৎসব করা হলে প্রচুর লোকের সমাগম হতে পারে। এতে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এবার লালন স্মরণ উৎসবের অনুষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

গত বছরও বাউল স¤্রাট সাধক লালন ফকিরের মৃত্যু বার্ষিকের অনুষ্ঠান বাতিল করেছিল লালন একাডেমী।

উল্লেখ্য, প্রতি বছর দোল পূর্ণিমার তিথিতে লালন স্মরণে তিন দিনের অনুষ্ঠান করে থাকে একাডেমী। মার্চের শেষ দিকে এ বছরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার বাউল, ফকির আর দর্শনার্থীরা অংশ নিয়ে থাকেন।

এলিনা শাম্মীর নতুন সিনেমা ‘হিমুর বসন্ত’

0

দ্রোহ বিনোদন ডেস্ক

নব্বই দশকে হুমায়ূন আহমেদ রচিত হিমু সিরিজের প্রথম উপন্যাস ময়ূরাী প্রকাশিত হয়। এরপর পর্বাকারে কয়েকটি বইয়ে দেখা মেলে হিমুর। চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। এই চরিত্র নিয়ে বেশ কিছু নাটকও নির্মিত হয়েছে। তবে চরিত্রটিকে আনা হচ্ছে বড়পর্দায়। মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘হিমুর বসন্ত’ নামের সিনেমায় দেখা যাবে হিমুকে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী।

সিনেমা প্রসঙ্গে এলিনা বলেন, সিনেমাটি গল্প নির্ভর। দুই বোন ও বাবাকে নিয়ে একটি পরিবার। আমি সে পরিবারের বড় বোনের ভূমিকায় অভিনয় করছি। বরাবরই গল্প নির্ভর, চরিত্র নির্ভয় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সে জায়গা থেকে গল্পটি পছন্দ হয়েছে। কাজ করেও ভালো লাগছে। আসলে অভিনয়ের েেত্র আত্মতৃপ্তির বিষয়টি সবচেয়ে বেশি থাকতে হয়। আমি নিজেই যদি অভিনয় করে তৃপ্ত না হই তবে দর্শক কিভাবে আমার অভিনয়ে তৃপ্ত হবে! সুতরাং আশা করছি ভালো কিছু দর্শককে দিতে পারবো।

প্রসঙ্গত, সিনেমাটিতে হিমু চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু। সিনেমার কাহিনি-সংলাপ রচনা করেছেন পরিচালক নিজেই। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে মহরতের মধ্য দিয়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সিনেমায় আরও অভিনয় করছেন খলিলুর রহমান কাদেরী, আনোয়ার সিরাজী প্রমুখ।
এদিকে স¤প্রতি একিনা শাম্মীর ‘গন্তব্য’ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া অনন্য মামুনের ‘কসাই’ নামক সিনেমায় কাজ করেছেন এলিনা। সিনেমাটি সেন্সরবোর্ড ছাড়পত্র পেয়ে মুক্তির অপোয় রয়েছে।

কুষ্টিয়ায় যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে

0
KUSHTIA-TB-24-P-1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যক্ষা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যক্ষা রোগ নির্মূলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রতি বছরই যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। কুষ্টিয়া জেলার ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিগত চার বছরের যক্ষা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৭ সালে জেলায় যক্ষা রোগীর সংখ্যা ছিল ৪১৬৪ জন। পরের বছর ২০১৮ সালে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫৩৬ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় যক্ষা রোগীর সংখ্যা ৩৭২ জন বেড়েছে। আবার ২০১৯ সালে যক্ষা রোগীর সংখ্যা ছিল ৪৮৬৮ জন। অর্থাৎ ২০১৮ সালের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে ৩৩২ জন। তবে গত বছর ২০২০ সালে যক্ষা রোগী সনাক্তের সংখ্যা দাঁড়ায় ৩৯৯৩ জন।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে যক্ষা আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্য কর্মীদের পক্ষে মাঠ পর্যায় থেকে সঠিক তথ্য তুলে আনা সম্ভব হয়নি। স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলার মধ্যে যক্ষা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি দৌলতপুর উপজেলায়। এর পর কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলায়। আর সব চেয়ে কম যক্ষা রোগীর সংখ্যা হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলায়।

পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৭ সালে দৌলতপুর উপজেলায় ৯০৭ জন রোগী সনাক্ত হয়। ২০১৮ সালে সনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৭১ জন। ২০১৯ সালে ১০৯৩ জন এবং ২০২০ সালে ৮০৩ জন। ২০২০ সালে জেলার মধ্যে সর্বনি¤œ যক্ষা রোগীর সংখ্যা ছিল খোকসা উপজেলায় ২৭৭ জন। যক্ষা রোগী সনাক্তের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চারটি ফেজ তৈরি করা হয়েছে। ১ম ফেজ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, ২য় ফেজ এপ্রিল থেকে জুন পর্যন্ত, তৃতীয় ফেজ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং ৪র্থ ফেজ অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এদিকে চলতি বছরের প্রথম ফেজ অর্থাৎ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত জেলায় যক্ষা রোগী সনাক্তের সংখ্যা প্রায় এক হাজার ছুঁয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায়ই অক্রান্তের সংখ্যা ২০১ জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, মানুষ জনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে আসছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষা রোগী সনাক্তের জন্য পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষা রোগী সনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, কুষ্টিয়া জেলার মধ্যে কুমারখালী এবং খোকসা উপজেলা ছাড়া বাকি চারটি উপজেলাতেই বর্তমানে জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষা রোগ সনাক্ত করা হচ্ছে। যে দুটি উপজেলায় এই মেশিন নেই সেটিও চলতি বছরই চালু করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। কুষ্টিয়া জেলার সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় ব্যাপক হারে তামাকের চাষাবাদ হয়। সরেজমিন অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগের অনেকেই মন্তব্য করেন ব্যাপক হারে তামাক উৎপাদনের কারণে জেলায় যক্ষা রোগীর সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে সিভিল সার্জন বলেন, তামাকের কারণে যক্ষা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন কোন তথ্য-প্রমাণ তাদের কাছে না থাকলেও অনেকেই তামাকের কারণে যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন বলে তিনি স্বীকার করেন। কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে দৌলতপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে দৌলতপুর উপজেলা সব চেয়ে বড়। ভারত সীমান্তবর্তী এ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে তামাকের চাষাবাদ হয়।

মেহেরপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

0
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

জমি নিয়ে বিরোধের জেরে যুবক হত্যার দায়ে সাজা প্রাপ্তদের মধ্যে রয়েছে হিজুলি গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর, আলি মহালদারের ছেলে মোহাম্মদ হক, নজর উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম, মফিজ উদ্দিনের ছেলে সোনা ও গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ। সাজাপ্রাপ্ত সাগর ও মোহাম্মদ হককে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ হিজুলি গ্রামের নুর ইসলামকে অপহরণ পর হত্যা করা হয়। পরদিন সকালে গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন এই মামলা পরিচালনা করেন।

গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

0
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার দিচ্ছে ভারত সরকার।

সোমবার দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৯ সালের পুরস্কারের জন্য ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সায়েদ আল সায়েদের নাম ঘোষণা করে। খবর হিন্দুস্তান টাইমসের

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। করোনা মহামারি শুরু হওয়ার পর এটিই মোদির প্রথম বিদেশ সফর। মোদিই ছিলেন গান্ধী শান্তি পুরস্কারের বিচারকম-লীর প্রধান। তার সফরের আগে গান্ধী পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণা করা হলো।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মহাত্মা গান্ধী যে অহিংসার পথ দেখিয়ে গেছেন একই ধরনের পথে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

ওমানের প্রয়াত সুলতান কাবুস ছিলেন মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে বিবদমান পক্ষের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী। তিনি ভারতের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকীর বছর ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

গান্ধী পুরস্কারের অর্থমূল্য ১ কোটি রুপি। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার প্রমুখ গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন।

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩১ ইউপি চেয়ারম্যান

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৩৫৩ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ৫৮ জন এবং সদস্য (মেম্বার) পদে ২২৫ জন রয়েছেন।

শুক্রবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৩১-এ পৌঁছল। রবিবার এসব তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, চাইলে তারা আপিল করতে পারবেন। সেখানেও সন্তুষ্ট না হলে এ বিষয়ে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্রজমা দেয়ার শেষ দিন চেয়ারম্যান পদে ১ হাজার ৭৫২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র ১ হাজার ৯৯ ও দলীয় প্রার্থী ৬৫৩ জন।

এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ৪৩৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ৩০৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে চেয়ারম্যান পদে ১ হাজার ৬৮০টি, সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ২০৬ এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ২৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩৫৮ প্রার্থী মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২৭টির মধ্যে ১০টি, জাপার ৩২টির মধ্যে ২টি মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৫৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

দেশের ১৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কয়েকদিন ধরে তরতর করে বাড়ছে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকু-ে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের চেয়ে এক ডিগ্রি বেশি। ঢাকাতে সর্বোচ্চ তামপাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় রাতে গরম অনুভূতি বেড়েছে।

সোমবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিদফতর জানিয়েছে, তাপপ্রবাহের মাত্রার সঙ্গে ব্যাপ্তিও বেড়েছে। রবিবার দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও সোমবার তা ১৪টি ছাড়িয়েছে।

ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাজশাহী, পাবনা ও নীলফামারী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা মঙ্গলবারও (২৩ মার্চ) অব্যহত থাকতে পারে।

এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার (২৪ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...